Wings - 91Mobiles Bengali https://www.91mobiles.com/bengali Tech and Mobile News in Bengali| Latest Gadget Reviews | প্রযুক্তি সংবাদ Sat, 02 Sep 2023 11:54:41 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=6.5.3 ল্যাপটপ সেগমেন্টে পা রাখতে চলেছে ভারতীয় ব্র্যান্ড Wings, দেখে নিন ক্ত হবে দাম এবং কেমন হবে স্পেসিফিকেশন https://www.91mobiles.com/bengali/wings-to-enter-laptop-segment-in-india-with-nuvobook-series-details-in-bengali/ https://www.91mobiles.com/bengali/wings-to-enter-laptop-segment-in-india-with-nuvobook-series-details-in-bengali/#respond Sat, 02 Sep 2023 11:54:41 +0000 https://www.91mobiles.com/bengali/?p=43498 ভারতে লঞ্চ হবে নতুন ল্যাপটপ

The post ল্যাপটপ সেগমেন্টে পা রাখতে চলেছে ভারতীয় ব্র্যান্ড Wings, দেখে নিন ক্ত হবে দাম এবং কেমন হবে স্পেসিফিকেশন first appeared on 91Mobiles Bengali.

]]>
Highlights

  • Wings বাজেট রেঞ্জে ল্যাপটপ লঞ্চের কথা ঘোষণা করেছে।
  • এই নতুন ডিভাইস Nuvobook series এর অধীনে পেশ করা হবে।
  • নুভোবুক প্রো ল্যাপটপে ব্যাকলিট কীবোর্ড থাকবে।

ভারতীয় টেক ব্র্যান্ড Wings Lifestyle তাদের প্রোডাক্ট পোর্টফোলিও বিস্তার করতে চলেছে। কোম্পানি ঘোষণা করে জানিয়ে দিয়েছে এই মাসেই নতুন ল্যাপটপ রেঞ্জ পেশ করা হবে। ব্র্যান্ড তাদের নতুন ডিভাইস Nuvobook series এর অধীনে পেশ করা হবে। শপিং সাইট ফ্লিপকার্টের পাশাপাশি অন্যান্য অনলাইন এবং অফলাইন প্ল্যাটফর্মে এই ল্যাপটপ সেল করা হবে। এই পোস্টে সম্পূর্ণ ডিটেইলস জানানো হল। আরও পড়ুন: আজ ভারতের বিভিন্ন শহরে সোনার দাম (2 সেপ্টেম্বর, 2023)

শীঘ্রই লঞ্চ হবে Wings ল্যাপটপ

  • Wings Nuvobook সিরিজের অধীনে এই সেপ্টেম্বরের মাঝামাঝি নতুন ল্যাপটপ লঞ্চ করা হতে পারে।
  • এই ল্যাপটপ বিশেষভাবে শপিং সাইট ফ্লিপকার্টের মাধ্যমে সেল করা হবে।
  • ব্র্যান্ডের পক্ষ থেকে জানানো হয়েছে তাদের আগামী Nuvobook সিরিজে S1, S2, V1 এবং Pro নামের চারটি মডেল পেশ করা হবে।
  • সবকটি মডেল এন্ট্রি লেভেল বিশেষ করে স্কুল, ক্লেজ এবং অফিসের কাজের জন্য তৈরি করা হয়েছে।

কেমন হবে Wings ল্যাপটপের স্পেসিফিকেশন

  • Wings Nuvobook এর S1, S2 এবং V1 মডেলে 15.6 ইঞ্চির ডিসপ্লে থাকবে বলে আশা করা হচ্ছে। সিরিজের Pro মডেলে 14 ইঞ্চির স্ক্রিন থাকতে পারে।
  • এই সিরিজের ল্যাপটপে ইনটেল কোর প্রসেসর দেওয়া হতে পারে।
  • Nuvobook S1 এবং S2 ল্যাপটপে কোর i3 প্রসেসর সহ 8GB RAM এবং 256GB স্টোরেজ থাকতে পারে।
  • Nuvobook V1 ল্যাপটপে Core i5 প্রসেসর এবং 8GB RAM ও 512GB স্টোরেজ দেওয়া হতে পারে।
  • অন্যদিকে Nuvobook Pro তে 16GB RAM ও 512GB সহ i7 প্রসেসর যোগ করা হতে পারে।
  • ব্যাটারি সম্পর্কে কোম্পানি জানিয়েছে ল্যাপটপে 65W টাইপ সি চার্জিং এবং উইন্ডোজ 11 অপারেটিং সিস্টেম থাকবে। এতে 10 ঘন্টা ব্যাকআপের সুবিধা পাওয়া যাবে।
  • সবকটি ল্যাপটপ হালকা এবং অ্যালুমিনিয়াম অ্যালয় দিয়ে তৈরি হবে।
  • এছাড়া Nuvobook সিরিজের Pro ল্যাপটপে ব্যাকলিট কীবোর্ড এবং 180-হিঞ্জ থাকবে।

Wings ল্যাপটপের সম্ভাব্য দাম

কোম্পানির পক্ষ থেকে এখনও পর্যন্ত এই ল্যাপটপ সিরিজের দাম সম্পর্কে কিছু জানানো হয়নি। তবে সবকটি ল্যাপটপ বাজেট সেগমেন্টে পেশ করা হবে বলে জানা গেছে। মূলত ব্র্যান্ড সস্তা দামে ভারতীয়দের ল্যাপটপের অপশন দিতে চাইছে। আরও পড়ুন: 12GB RAM, 50MP ক্যামেরা এবং 5000mAh ব্যাটারি সহ লঞ্চ হল Moto G84 5G, জেনে নিন দাম

আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন

The post ল্যাপটপ সেগমেন্টে পা রাখতে চলেছে ভারতীয় ব্র্যান্ড Wings, দেখে নিন ক্ত হবে দাম এবং কেমন হবে স্পেসিফিকেশন first appeared on 91Mobiles Bengali.

]]>
https://www.91mobiles.com/bengali/wings-to-enter-laptop-segment-in-india-with-nuvobook-series-details-in-bengali/feed/ 0
1,500 টাকারও কম দামে লঞ্চ হল কলিং স্মার্টওয়াচ, জেনে নিন ফিচার https://www.91mobiles.com/bengali/1500-rs-priced-calling-smartwatch-flowbuds-300-launched-in-india-read-details-in-bengali/ https://www.91mobiles.com/bengali/1500-rs-priced-calling-smartwatch-flowbuds-300-launched-in-india-read-details-in-bengali/#respond Sat, 26 Aug 2023 07:16:57 +0000 https://www.91mobiles.com/bengali/?p=43391 ভারতে লঞ্চ হল Wings Prime smartwatch এবং Flobuds 300

The post 1,500 টাকারও কম দামে লঞ্চ হল কলিং স্মার্টওয়াচ, জেনে নিন ফিচার first appeared on 91Mobiles Bengali.

]]>
Highlights

  • Wings Prime smartwatch এ 1.96-ইঞ্চির ডিসপ্লে রয়েছে।
  • এই ওয়াচ একবার চার্জ করলে 7 দিন পর্যন্ত চলতে পারে।
  • লেটেস্ট ইয়ারবাডসে 13 এমএম অডিও ড্রাইভার দেওয়া হয়েছে।

ক্রমশ সুনাম অর্জন করে চলা ভারতের টেক কোম্পানি Wings নতুন স্মার্টওয়াচ এবং ইয়ারবাডস্ লঞ্চ করেছে। এই নতুন ডিভাইস Prime smartwatch এবং Flobuds 300 নামে পেশ করা হয়েছে। সবচেয়ে বড় কথা স্টাইলিশ লুক এবং সুন্দর স্পেসিফিকেশন সহ এই গ্যাজেটগুলি 1,500 টাকারও কম দামে পেশ করা হয়েছে। চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক এই নতুন ডিভাইসগুলির ফিচার, স্পেসিফিকেশন এবং দাম সম্পর্কে। আরও পড়ুন: 5 সেপ্টেম্বর লঞ্চ হবে Moto G54 5G, জানালো কোম্পানি

Wings Prime smartwatch এর স্পেসিফিকেশন

  • নতুন Wings Prime smartwatch এ 1.96-ইঞ্চির এলসিডি স্ক্রিন দেওয়া হয়েছে। এতে 200+ ওয়াচ ফেস, 60Hz রিফ্রেশরেট, 500 নিটস্ ব্রাইটনেস এবং 2.5D কার্ভড গ্লাস রয়েছে।
  • কানেক্টিভিটির জন্য ব্লুটুথ 5.3, ব্লুটুথ কলিং সাপোর্ট দেওয়া হয়েছে। ওয়াচে ইন্টারেক্টিভ ডায়াল প্যাড, ইন বিল্ট মাইক্রোফোন, স্পিকার এবং প্রায় 16টি কন্ট্যাক্ট সেভ করার অপশন পাওয়া যায়।
  • ইউজারদের অ্যাক্টিভিটি ট্র্যাক করার জন্য Wings Prime ওয়াচে 130টিরও বেশি স্পোর্টস মোড রয়েছে। এর সঙ্গে হেলথ ট্র্যাকিঙের জন্য হার্ট রেট ট্র্যাকার, SpO2 সেন্সর, স্টেপ্স ট্র্যাকার, স্লিপ সাইকেল ট্র্যাকিঙের মতো উল্লেখযোগ্য ফিচার দেওয়া হয়েছে।
  • পাওয়ার ব্যাকআপের জন্য Wings Prime এ 240mAh ব্যাটারি রয়েছে। কোম্পানির বক্তব্য অনুযায়ী এই ঘড়ি একবার ফুল চার্জ করলে 7 দিন পর্যন্ত চলতে পারে। তবে ব্লুটুথ কলিং ফিচার ব্যাবহার করলে মাত্র 3 দিন চালানো যাবে।
  • এছাড়া পেমেন্টের জন্য কিউআর কোড, ক্যামেরা কন্ট্রোল, ক্যালকুলেটর, এআই ভয়েস অ্যাসিস্ট্যান্ট, এসওএস এমারজেন্সি, জেসচার কন্ট্রোল, রিয়েল টাইম জিপিএস পজিশন ট্র্যাকিং অপশনও রয়েছে।

Wings Prime smartwatch এর দাম

Wings Prime smartwatch এর লঞ্চ প্রাইস রাখা হয়েছে মাত্র 1,499 টাকা। শপিং সাইট ফ্লিপকার্টের মাধ্যমে এই স্মার্টওয়াচ সেল করা হচ্ছে। জানিয়ে রাখি লঞ্চ অফার শেষ হয়ে গেলে এর দাম বাড়িয়ে 1,799 টাকা করে দেওয়া হবে। আরও পড়ুন: গীকবেঞ্চ সাইটে তালিকাভুক্ত Motorola Edge 40 Neo স্মার্টফোন, প্রকাশ্যে এল স্পেসিফিকেশন

Wings Flobuds 300 এর স্পেসিফিকেশন

  • Wings Flobuds 300 টিডব্লিউএস ইয়ারবাডসে 13 এমএম অডিও ড্রাইভার রয়েছে। এতে থাম্পিং বেসের প্রতিশ্রুতি দেওয়া হয়েছে। এই ইয়ারবাডস্ একবার চার্জ করলে 10 ঘন্টা পর্যন্ত ব্যাটারি ব্যাকআপ পাওয়া যাবে। তবে চার্জিং কেস সহ ব্যাটারি লাইফ 50 ঘন্টা পাওয়া যাবে বলে জানানো হয়েছে।
  • কানেক্টিভিটির জন্য Flobuds 300 ইয়ারবাডসে ব্লুটুথ 5.3 রয়েছে। এতে গেমিঙের জন্য 40ms লো লেটেন্সি মোড, কলিঙের জন্য স্মার্ট ইএনসি, টাচ কন্ট্রোল, ভয়েস অ্যাসিস্ট্যান্ট এবং IPX5 রেটিং দেওয়া হয়েছে।

Wings Flobuds 300 এর দাম

Wings Flobuds 300 এর লঞ্চ প্রাইস মাত্র 999 টাকা রাখা হয়েছে। শপিং সাইট আমাজন, ফ্লিপকার্টের পাশাপাশি এই ইয়ারবাডস্ কোম্পানির অফিসিয়াল ওয়েবসাইটের মাধ্যমে সেল করা হবে। এই ডিভাইস হোয়াইট এবং ব্ল্যাক কালারে সেল করা হবে। জানিয়ে রাখি লঞ্চ অফার শেষ হয়ে গেলে এই ওয়াচ কেনার জন্য 1,299 টাকা খরচ করতে হবে। আরও পড়ুন: মোবাইল চার্জ করতে গিয়ে বিদ্যুৎপৃষ্ঠ হয়ে মৃত 9 মাসের গর্ভবতী মহিলা, জেনে নিন কারণ

আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন

The post 1,500 টাকারও কম দামে লঞ্চ হল কলিং স্মার্টওয়াচ, জেনে নিন ফিচার first appeared on 91Mobiles Bengali.

]]>
https://www.91mobiles.com/bengali/1500-rs-priced-calling-smartwatch-flowbuds-300-launched-in-india-read-details-in-bengali/feed/ 0