Xiaomi 12 Lite - 91Mobiles Bengali https://www.91mobiles.com/bengali Tech and Mobile News in Bengali| Latest Gadget Reviews | প্রযুক্তি সংবাদ Thu, 04 Aug 2022 15:38:45 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=6.5.3 প্রস্তুতি সম্পূর্ণ হ‌ওয়া‌র পরে মার্কেটে খুব শীঘ্রই লঞ্চ হতে চলেছে শক্তিশালী Xiaomi 12 Lite স্মার্টফোন, দেখে নিন ডিজাইন https://www.91mobiles.com/bengali/xiaomi-12-lite-launch-officially-teased-by-company-launch-soon-specs-leaked/ https://www.91mobiles.com/bengali/xiaomi-12-lite-launch-officially-teased-by-company-launch-soon-specs-leaked/#respond Fri, 08 Jul 2022 15:36:18 +0000 https://www.91mobiles.com/bengali/?p=29413 Xiaomi 12 Lite-এর লিক রিপোর্ট

The post প্রস্তুতি সম্পূর্ণ হ‌ওয়া‌র পরে মার্কেটে খুব শীঘ্রই লঞ্চ হতে চলেছে শক্তিশালী Xiaomi 12 Lite স্মার্টফোন, দেখে নিন ডিজাইন first appeared on 91Mobiles Bengali.

]]>

Xiaomi এপ্রিল মাসে নিজের টেকনোলজি‌র প্রদর্শন করে Xiaomi 12 সিরিজটি পেশ করেছিল। এই সিরিজে Xiaomi 12, Xiaomi 12 Pro এবং Xiaomi 12X লঞ্চ হয়েছিল, পরবর্তী সময়ে Xiaomi 12S ফোনটিকে‌ও এই ফ্ল্যাগশিপ সিরিজে যুক্ত করা হয়েছিল। এই সিরিজের সবচেয়ে শক্তিশালী শাওমি 12 প্রো ফোনটিও ভারতীয় বাজারে প্রবেশ করেছে, এই ফোনটি 66,999 টাকা দামে সেলের জন্য উপলদ্ধ। এই সিরিজে তিনটি অসাধারণ স্মার্টফোন পেশ করার পর কোম্পানি আর‌ও একটি নতুন ফোন পেশ করতে চলেছে, এই ফোনটি খুব শীঘ্রই Xiaomi 12 Lite 5G নামে লঞ্চ হতে চলেছে।

Xiaomi 12 Lite

শাওমি 12 লাইটের খবর লিক রিপোর্টের মাধ্যমে নয় বরং শাওমির গ্লোবাল ওয়েবসাইটের মাধ্যমে জানা গেছে। Xiaomi 12 Lite স্মার্টফোনটিকে কোম্পানি অফিশিয়ালি টিজ করে দিয়েছে এবং কোম্পানি প্রোডাক্টট পেজ শেয়ার করে শাওমি 12 লাইটের লুক এবং ডিজাইন প্রকাশ‍্যে এনেছে। এই স্মার্টফোনটি Xiaomi 12 series-এর সবচেয়ে সস্তা স্মার্টফোন হতে চলেছে। এই ফোনটি Green, pink এবং White কালারে লঞ্চ হতে পারে। কোম্পানি এখনো ফোনটির স্পেসিফিকেশন প্রকাশ‍্যে আনেনি, কিন্তু আশা করা হচ্ছে যে নিচে দেওয়া স্পেসিফিকেশন এবং ফিচার গুলি শাওমি 12 লাইট ফোনে দেখতে পাওয়া যেতে পারে।

Xiaomi 12 Lite-এর স্পেসিফিকেশন

Xiaomi new phone-এর স্পেসিফিকেশনের কথা বলা হলে লিক রিপোর্ট অনুযায়ী এই মোবাইল ফোনটিকে 6.55 ইঞ্চির ফুল এইচডি+ ডিসপ্লের সাথে লঞ্চ করা যেতে পারে। ফোনটির স্ক্রিন এলইডি প্যানেলে তৈরি হ‌ওয়া‌র সাথে 120হার্টজ রিফ্রেশরেটে কাজ করতে পারে। আবার Xiaomi 12 Lite 5G স্মার্টফোনটিকে Qualcomm Snapdragon 778G চিপসেটে লঞ্চ করা যেতে পারে। লিক রিপোর্ট অনুযায়ী এই স্মার্টফোনটি 8GB RAM এবং 256GB storage সাপোর্ট করতে পারে, এর সাথেই ফোনটি Android 12 আধারিত MIUI 13-এ কাজ করতে পারে।

Xiaomi 12 Lite স্মার্টফোনে ট্রিপল রেয়ার ক্যামেরা সেটআপ দেওয়া যেতে পারে। এই সেটআপে 108MP-প্রধান ক‍্যামেরা, 8MP-এর আল্ট্রাওয়াইড অ্যাঙ্গেল ক‍্যামেরা এবং 2MP-এর ম‍্যাক্রো ক‍্যামেরা দেওয়া যেতে পারে। আবার সেলফি এবং ভিডিও কলিংয়ের জন্য শাওমি 12 লাইটে 32 মেগাপিক্সেলের ফ্রন্ট ক‍্যামেরা দেওয়া যেতে পারে। পাওয়ার ব্যাকআপের জন্য এই স্মার্টফোনটি 4,300mAh battery এবং 67W fast-charging টেকনোলজি সাপোর্ট করতে পারে।

আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন

The post প্রস্তুতি সম্পূর্ণ হ‌ওয়া‌র পরে মার্কেটে খুব শীঘ্রই লঞ্চ হতে চলেছে শক্তিশালী Xiaomi 12 Lite স্মার্টফোন, দেখে নিন ডিজাইন first appeared on 91Mobiles Bengali.

]]>
https://www.91mobiles.com/bengali/xiaomi-12-lite-launch-officially-teased-by-company-launch-soon-specs-leaked/feed/ 0
Snapdragon 778G প্রসেসর সহ লঞ্চ হতে চলেছে Xiaomi 12 Lite স্মার্টফোন, লঞ্চের আগে লিস্টেড হলো Geekbench-এ https://www.91mobiles.com/bengali/xiaomi-12-lite-smartphone-will-be-launched-with-snapdragon-778g-processor/ https://www.91mobiles.com/bengali/xiaomi-12-lite-smartphone-will-be-launched-with-snapdragon-778g-processor/#respond Fri, 25 Mar 2022 13:06:20 +0000 https://www.91mobiles.com/bengali/?p=24061 Xiaomi 12 Lite-এর লিক রিপোর্ট

The post Snapdragon 778G প্রসেসর সহ লঞ্চ হতে চলেছে Xiaomi 12 Lite স্মার্টফোন, লঞ্চের আগে লিস্টেড হলো Geekbench-এ first appeared on 91Mobiles Bengali.

]]>

Xiaomi চীনের হোম মার্কেটে ডিসেম্বর মাসে Xiaomi 12 সিরিজের স্মার্টফোন লঞ্চ করেছিল। কোম্পানি Xiaomi 12 সিরিজের তিনটি স্মার্টফোন লঞ্চ করেছে, যথা – Xiaomi 12X , Xiaomi 12 এবং Xiaomi 12 Pro। Xiaomi গত তিন থেকে চার বছর ধরে তাদের ফ্ল্যাগশিপ স্মার্টফোনের লাইট মডেল লঞ্চ করছে। এমন পরিস্থিতিতে জল্পনা চলছে যে কোম্পানি শীঘ্রই Xiaomi 12 Lite স্মার্টফোন লঞ্চ করার পরিকল্পনা করছে। Xiaomi এর এই স্মার্টফোনটিকে Geekbench বেঞ্চমার্কের ডাটাবেসে দেখা গেছে।

Xiaomi 12 Lite

আসন্ন Xiaomi 12 Lite স্মার্টফোনটিকে মডেল নম্বর 2203129G সহ Geekbench বেঞ্চমার্ক সার্টিফিকেশন ওয়েবসাইটে লিস্টেড করা হয়েছে। Xiaomi-এর এই স্মার্টফোনটিকে শীঘ্রই বিশ্ববাজারে পেশ করা যেতে পারে।

Geekbench-এ লিস্টেড হলো Xiaomi 12 Lite

xiaomi-12-lite-geekbench

Geekbench-এ Mi 12 Lite স্মার্টফোনটি Geekbench 5 টেস্টের সিঙ্গেল কোর পরীক্ষায় 788 পয়েন্ট স্কোর করেছে। এর সাথে, এই স্মার্টফোনটি মাল্টি-কোর পরীক্ষায় 2864 পয়েন্ট স্কোর অর্জন করেছে। লিস্টিং অনুযায়ী Xiaomi-এর এই স্মার্টফোনে অক্টা কোর প্রসেসর দেওয়া যেতে পারে। এই প্রসেসরটিকে 2.4GHz গতিতে ক্লক করা হয়েছে। এই প্রসেসরের সাংকেতিক নাম দেওয়া হয়েছে ‘Taoyao’।

তালিকাটি নিশ্চিত করে যে এই স্মার্টফোনটিতে গ্রাফিক্সের জন্য Adreno 642L GPU দেওয়া যেতে পারে। তালিকা থেকে অনুমান করা হচ্ছে যে Xiaomi 12 Lite স্মার্টফোনটিকে Qualcomm Snapdragon 778G প্রসেসরের সাথে পেশ করা যেতে পারে। Xiaomi 11 Lite NE 5G ফোনেও একই প্রসেসর দেওয়া হয়েছিল।

xiaomi-11-lite-ne-5g-india-launch

চলবে Android 12-এ

গিকবেঞ্চের তালিকাও নিশ্চিত করে যে এই ফোনটি অ্যান্ড্রয়েড 12-এ চলবে। এর সাথে, তালিকা থেকে জানা যায় যে এই স্মার্টফোনটি 8GB RAM ভেরিয়েন্টের সাথে পেশ করা যেতে পারে। Mi 12 Lite স্মার্টফোনের স্পেসিফিকেশন কয়েক মাস ধরে লিক হয়েছে। লিক রিপোর্ট অনুযায়ী, ফোনটির ডিসপ্লে Full HD+ AMOLED হতে পারে। এর সাথে, রেজল্যুশন 1080 × 2400 পিক্সেল এবং রিফ্রেশরেট 120Hz হতে পারে। Xiaomi-এর এই ফোনে ট্রিপল রিয়ার ক্যামেরা সেটআপে Samsung ISOCELL GW3 প্রাইমারি সেন্সর দেওয়া যেতে পারে।

আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন

The post Snapdragon 778G প্রসেসর সহ লঞ্চ হতে চলেছে Xiaomi 12 Lite স্মার্টফোন, লঞ্চের আগে লিস্টেড হলো Geekbench-এ first appeared on 91Mobiles Bengali.

]]>
https://www.91mobiles.com/bengali/xiaomi-12-lite-smartphone-will-be-launched-with-snapdragon-778g-processor/feed/ 0