Xiaomi 12 Pro 5G - 91Mobiles Bengali https://www.91mobiles.com/bengali Tech and Mobile News in Bengali| Latest Gadget Reviews | প্রযুক্তি সংবাদ Mon, 02 May 2022 13:47:08 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=6.5.3 Samsung-Realme কে চ্যালেঞ্জ জানাতে 12GB RAM সহ একটি ধামাকাদার স্মার্টফোন লঞ্চ করল Xiaomi, জেনে নিন বিস্তারিত https://www.91mobiles.com/bengali/xiaomi-12-pro-india-launch-price-sale-specification/ https://www.91mobiles.com/bengali/xiaomi-12-pro-india-launch-price-sale-specification/#respond Wed, 27 Apr 2022 06:36:52 +0000 https://www.91mobiles.com/bengali/?p=25344 62,999 টাকার প্রারম্ভিক মূল্যে লঞ্চ হল Xiaomi 12 Pro

The post Samsung-Realme কে চ্যালেঞ্জ জানাতে 12GB RAM সহ একটি ধামাকাদার স্মার্টফোন লঞ্চ করল Xiaomi, জেনে নিন বিস্তারিত first appeared on 91Mobiles Bengali.

]]>
Xiaomi গত মার্চ মাসে আন্তর্জাতিক মার্কেটে Xiaomi 12 সিরিজ লঞ্চ করেছে, যার মধ্যে তিনটি ফ্ল্যাগশিপ স্মার্টফোন Xiaomi 12, Xiaomi 12 Pro, এবং Xiaomi 12X রয়েছে। সম্প্রতি কোম্পানি একটি ইভেন্টের আয়োজন করে ভারতীয় মার্কেটে এই সিরিজের Xiaomi 12 Pro 5G স্মার্টফোনটি লঞ্চ করেছে। Xiaomi 12 Pro ফোনটি কোম্পানির সবচেয়ে প্রিমিয়াম ফ্ল্যাগশিপ স্মার্টফোন। এই ফোনে সেলফি স্ন্যাপারের জন্য একটি ছোট পাঞ্চ-হোল কাটআউট, ব্যাকে একটি বড় প্রাইমারি ক্যামেরা লেন্স এবং সিকিউরিটির জন্য একটি ইন-ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর দেওয়া হয়েছে। এই পোস্টে আপনাদের এই ফোনের দাম, সেল এবং স্পেসিফিকেশন সম্পর্কে বিস্তারিত জানাবো।

Xiaomi 12 Pro 5G এর দাম

Xiaomi 12 Pro স্মার্টফোনটি দুটি RAM এবং স্টোরেজ ভেরিয়েন্টে ভারতে লঞ্চ করা হয়েছে। এই স্মার্টফোনটির 8GB + 256GB ভার্সনের দাম 62,999 টাকা এবং 12GB + 256GB ভেরিয়েন্টের দাম 66,999 টাকা। এই ফোনটি ব্লু, ব্ল্যাক এবং পার্পল কালার অপশনে পেশ করা হয়েছে। 1 মে দুপুর 12 টায় Amazon এবং কোম্পানির সাইটে এই ফোনটির বিশেষ সেল শুরু হবে৷

Xiaomi 12 Pro 5G এর স্পেসিফিকেশন

এই ফোনের স্পেসিফিকেশন এর কথা বলতে গেলে, এই ফোনে 120Hz রিফ্রেশ রেট সহ 2K AMOLED ডিসপ্লে, Snapdragon 8 Gen1 চিপসেট, ব্যাকে 50MP + 50MP + 50MP ট্রিপল ক্যামেরা, 120W ফাস্ট চার্জিং সাপোর্ট সহ, ডলবি ভিশন ডিসপ্লে এবং 32MP সেলফি স্নাপার দেওয়া হয়েছে।

Xiaomi 12 Pro এর ডিসপ্লে

Xiaomi 12 Pro 5G ফোনটি 120Hz রিফ্রেশ রেট, 3200 x 1440 পিক্সেল রেজলিউশন, 480Hz টাচ স্যাম্পলিং রেট, 1500 নিটস পিক ব্রাইটনেস, Dolby Vision, Corning Gorilla+ এবং HDR0Glass সহ একটি 6.73-ইঞ্চি 2K AMOLED ডিসপ্লে সহ পেশ করা হয়েছে ৷

Xiaomi 12 Pro এর প্রসেসর

এই ফোনটি Qualcomm Snapdragon 8 Gen1 চিপসেট এবং Adreno GPU দ্বারা চালিত। এই ফোনে 12GB LPDDR5 RAM এবং 256GB UFS 3.1 স্টোরেজ দেওয়া হয়েছে।

Xiaomi 12 Pro এর ক্যামেরা

Xiaomi 12 Pro 5G এর পিছনে ট্রিপল ক্যামেরা রয়েছে, যার মধ্যে f/1.9 অ্যাপারচার সহ 50MP Sony IMX707 প্রাইমারি সেন্সর, OIS, LED ফ্ল্যাশ, 50MP Samsung JN1 আল্ট্রা-ওয়াইড-এঙ্গেল ক্যামেরা, 115 ডিগ্রি FoV এর সাথে 50MP টেলিফোটো লেন্স সহ 2x অপটিক্যাল জুম সাপোর্ট দেওয়া হয়েছে। সেলফি এবং ভিডিও চ্যাটের জন্য একটি 32MP ফ্রন্ট-ফেসিং ক্যামেরা রয়েছে।

Xiaomi 12 Pro এর ব্যাটারি

Xiaomi 12 Pro 5G ফোনটি বক্স এর বাইরে MIUI 13 কাস্টম স্কিন সহ Android 12 OS এ কাজ করে । এছাড়াও, এই ফোনটিতে একটি 4,600mAh ব্যাটারি আছে, যা 120W ফাস্ট চার্জিং, 50W ওয়্যারলেস সেকেন্ড চার্জ এবং 10W ওয়্যারলেস চার্জিং সাপোর্ট করে।

Xiaomi 12 Pro এর কানেক্টিভিটি

এই ফোনে কানেক্টিভিটি ফিচারগুলির মধ্যে রয়েছে 5G, 4G LTE, Wi-Fi 6e, NFC, ব্লুটুথ 5.2, GPS এবং একটি USB Type-C পোর্ট। ফোনটিতে Harmon Kardon স্পিকার, একটি ইন-ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর এবং একটি অতিরিক্ত 2900 mm² VC এছাড়াও 3টি বড় তাপ নিয়ন্ত্রণ কারী গ্রাফাইট শীট রয়েছে৷

আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন

The post Samsung-Realme কে চ্যালেঞ্জ জানাতে 12GB RAM সহ একটি ধামাকাদার স্মার্টফোন লঞ্চ করল Xiaomi, জেনে নিন বিস্তারিত first appeared on 91Mobiles Bengali.

]]>
https://www.91mobiles.com/bengali/xiaomi-12-pro-india-launch-price-sale-specification/feed/ 0
আগামী 27 এপ্রিল ভারতে লঞ্চ হতে চলেছে শাওমির সবচেয়ে শক্তিশালী এবং প্রিমিয়াম স্মার্টফোন Xiaomi 12 Pro 5G https://www.91mobiles.com/bengali/27-april-india-launch-date-xiaomi-12-pro-5g-phone-know-specifications-price-sale/ https://www.91mobiles.com/bengali/27-april-india-launch-date-xiaomi-12-pro-5g-phone-know-specifications-price-sale/#respond Tue, 12 Apr 2022 07:43:32 +0000 https://www.91mobiles.com/bengali/?p=24591 Xiaomi 12 Pro 5G ফোনের লিক রিপোর্ট

The post আগামী 27 এপ্রিল ভারতে লঞ্চ হতে চলেছে শাওমির সবচেয়ে শক্তিশালী এবং প্রিমিয়াম স্মার্টফোন Xiaomi 12 Pro 5G first appeared on 91Mobiles Bengali.

]]>
Xiaomi কোম্পানি ভারতীয় ফ্ল‍্যাগশিপ মোবাইল বাজারে দীর্ঘ সময় যাবৎ সেই অর্থে সক্রিয় ছিল না। এম‌আই ফ‍্যানরা‌ও দীর্ঘ সময় ধরে অপেক্ষা করছিল, কবে শাওমি শক্তিশালী স্পেসিফিকেশন যুক্ত ফোন লঞ্চ করে Realme, OnePlus এবং Samsung-এর ফ্ল‍্যাগশিপ ডিভাইস গুলিকে টক্কর দেবে। এই অপেক্ষা শেষ করে আজকে শাওমি ইন্ডিয়া ঘোষণা করেছে, যে কোম্পানি আগামী 27 এপ্রিল Xiaomi 12 Pro 5G ফোনটিকে ভারতে লঞ্চ করতে চলেছে। প্রিমিয়াম ক‍্যাটাগোরির এই শাওমি ফোনটি Snapdragon 8 Gen 1 চিপসেটের সাথে ভারতীয় মার্কেটে প্রবেশ করতে চলেছে।

Xiaomi 12 Pro 5G-ইন্ডিয়া লঞ্চ

শাওমি আধিকারিক পক্ষ থেকে জানিয়ে দিয়েছে, যে কোম্পানি আগামী 27 এপ্রিল ভারতে নিজের নাম্বার সিরিজের লেটেস্ট এবং শক্তিশালী মোবাইল লঞ্চ করতে চলেছে এবং এই ফোনটি Xiaomi 12 Pro 5G নামে ভারতীয় বাজারে প্রবেশ করতে চলেছে। কোম্পানি এখনো লঞ্চ টাইম এবং সেল সম্পর্কিত তথ্য জানায়নি। অন‍্যত্র আশা করা হচ্ছে, যে 27 এপ্রিল Xiaomi 12 Pro 5G সহ Xiaomi 12 এবং Xiaomi 12X ফোন‌‌কেও ভারতীয় মার্কেটে পেশ করা যেতে পারে।

Xiaomi 12 Pro 5G-এর স্পেসিফিকেশন

চাইনিজ বাজারে শাওমি 12 প্রো স্মার্টফোন‌টিকে 3200 × 1440 পিক্সেল রেজল্যুশন যুক্ত 6.73 ইঞ্চির 2কে ডিসপ্লে‌তে লঞ্চ করা হয়েছিল, এর সাথেই ফোনটি 120 হার্টস রিফ্রেশরেট এবং 480 হার্টস টাচ স‍্যাম্পলিং রেট সাপোর্ট করে। এই ফোনটির স্ক্রিন ই5 অ্যামোলেড এলটিপিও প‍্যানেলে তৈরি হ‌ওয়ার সাথেই ইন-ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর সাপোর্ট করে এবং ডিসপ্লে‌টি কোর্নিং গোরিলা বিক্টাসের মাধ্যমে প্রোটেক্টেড। অ্যান্ডয়েড 12 আধারিত মিইউআই 13 সহ এই ফোনটি 3 গীগাহার্টস ক্লক স্পীডের অক্টাকোর প্রসেসর এবং 4 এন‌এম ফেব্রিকেশনে তৈরি কোয়ালকম স্ন‍্যাপড্রাগন 8 জেন 1 চিপসেটে রান করে।

ফোটোগ্রাফির জন্য Xiaomi 12 Pro স্মার্টফোনে ট্রিপল রেয়ার ক‍্যামেরা দেওয়া হয়েছে এবং এর মধ্যে তিনটি ক‍্যামেরা সেন্সর 50 মেগাপিক্সেলের। রেয়ার ক‍্যামেরা সেট‌আপে প্রাইমারি সেন্সর 50 মেগাপিক্সেলের সোনি আইএম‌এক্স 707 7পি লেন্স, এর সাথেই 50 মেগাপিক্সেলের টেলিফোটো লেন্স এবং 50 মেগাপিক্সেলের আল্ট্রাওয়াইড অ্যাঙ্গেল লেন্স দেওয়া হয়েছে। সেল্ফি এবং ভিডিও কলিঙের জন্য এই শাওমি ফোনটি 32 মেগাপিক্সেলের ফ্রন্ট ক‍্যামেরা সাপোর্ট করে। শাওমি 12 প্রো স্মার্টফোন‌টিকে কোম্পানি নিজের বিশেষ CyberFocus টেকনোলজি‌র সাথে বাজারে পেশ করেছে।

Xiaomi 12 Pro স্মার্টফোনে 4,600 এম‌এ‌এইচের ব‍্যাটারি দেওয়া হয়েছে, এই ফোনটি 120 ওয়াট ফাস্ট চার্জিং টেকনোলজি সহ 50 ওয়াট ওয়ারলেস চার্জিং এবং 10 ওয়াট রিভার্স ওয়ারলেস চার্জিং‌ও সাপোর্ট করে। চাইনিজ বাজারে এই শাওমি ফোনটি 12 জিবি পর্যন্ত র‍্যাম মেমোরি এবং 256 জিবি পর্যন্ত ইন্টারনাল স্টোরেজ সাপোর্ট করে। চিনের দাম অনুযায়ী এই ফোনটির প্রারম্ভিক দাম প্রায় 55,000 টাকা এবং সবচেয়ে বড়ো মডেলের দাম প্রায় 63,000 টাকা। আশা করা হচ্ছে, যে Xiaomi 12 Pro 5G ফোনটিকে ভারতেও এই স্পেসিফিকেশনের সাথে লঞ্চ করা যেতে পারে।

আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন

The post আগামী 27 এপ্রিল ভারতে লঞ্চ হতে চলেছে শাওমির সবচেয়ে শক্তিশালী এবং প্রিমিয়াম স্মার্টফোন Xiaomi 12 Pro 5G first appeared on 91Mobiles Bengali.

]]>
https://www.91mobiles.com/bengali/27-april-india-launch-date-xiaomi-12-pro-5g-phone-know-specifications-price-sale/feed/ 0