Xiaomi 12 - 91Mobiles Bengali https://www.91mobiles.com/bengali Tech and Mobile News in Bengali| Latest Gadget Reviews | প্রযুক্তি সংবাদ Sat, 19 Mar 2022 04:04:28 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=6.5.3 শক্তিশালী ফিচার সহ আন্তর্জাতিক মার্কেটে এসে গেছে Xiaomi 12 Pro, Xiaomi 12 এবং Xiaomi 12X https://www.91mobiles.com/bengali/xiaomi-12-pro-xiaomi-12-and-xiaomi-12x-launched-in-the-global-market/ https://www.91mobiles.com/bengali/xiaomi-12-pro-xiaomi-12-and-xiaomi-12x-launched-in-the-global-market/#respond Wed, 16 Mar 2022 02:54:22 +0000 https://www.91mobiles.com/bengali/?p=23600 আন্তর্জাতিক মার্কেটে লঞ্চ হল Xiaomi 12 সিরিজের তিনটি স্মার্টফোন

The post শক্তিশালী ফিচার সহ আন্তর্জাতিক মার্কেটে এসে গেছে Xiaomi 12 Pro, Xiaomi 12 এবং Xiaomi 12X first appeared on 91Mobiles Bengali.

]]>
Xiaomi বিশ্ব বাজারে Xiaomi 12 সিরিজের স্মার্টফোন লঞ্চ করেছে। কোম্পানি এই সিরিজের তিনটি ফ্ল্যাগশিপ স্মার্টফোন লঞ্চ করেছে – Xiaomi 12, Xiaomi 12 Pro, এবং Xiaomi 12X। যদিও Xiaomi এই তিনটি স্মার্টফোন গত বছর ডিসেম্বরে তাদের হোম মার্কেট চীনে লঞ্চ করেছিল। Xiaomi কোম্পানি তিনটি স্মার্টফোনই চীনা ভেরিয়েন্টের স্পেসিফিকেশন সহ লঞ্চ করেছে।

Xiaomi-এর এই ফোনগুলিতে ট্রিপল রেয়ার ক্যামেরা সেটআপ দেওয়া হয়েছে। এর সাথে, তিনটি স্মার্টফোনই উচ্চ রিফ্রেশ রেট সহ AMOLED ডিসপ্লে প্যানেল সহ পেশ করা হয়েছে। Xiaomi শীঘ্রই ভারতে এই তিনটি স্মার্টফোন লঞ্চ করতে পারে। এই পোস্টে আপনাদের Xiaomi 12 সিরিজের স্পেসিফিকেশন, দাম এবং ফিচার সম্পর্কে বিস্তারিত জানাবো।

Xiaomi 12 সিরিজের দাম

Xiaomi 12X launched price specs sale offer

Xiaomi 12-সিরিজ এর তিনটি স্মার্টফোন লঞ্চ করেছে। কোম্পানি এই সিরিজের স্ট্যান্ডার্ড Xiaomi 12 স্মার্টফোনটি 8GB + 128GB, 8GB + 256GB এবং 12GB + 256GB স্টোরেজ অপশনে পেশ করেছে। এই স্মার্টফোনটি $749 (প্রায় 57,200 টাকা) দামে পেশ করা হয়েছে।

Xiaomi 12 Pro স্মার্টফোন দুটি ভেরিয়েন্ট- 8GB + 256GB এবং 12GB + 256GB অপশন গুলিতে পেশ করা হয়েছে। Xiaomi 12 Pro স্মার্টফোনটি $999 (প্রায় 76,300 টাকা) দামে লঞ্চ করা হয়েছে।

15th march Xiaomi 12 Series Global Launch date price specifications revealed

Xiaomi 12X স্মার্টফোনটি 8GB + 128GB এবং 8GB + 256GB স্টোরেজ অপশনে পেশ করা হয়েছে। এই ফোনটি $649 (অর্থাৎ 49,600 টাকা) বেসিক দামে পেশ করা হয়েছে।

স্পেসিফিকেশন এবং ফিচার

Xiaomi 12 Pro

Xiaomi 12 Pro স্মার্টফোনটি একটি 6.67-ইঞ্চি 2K AMOLED ডিসপ্লে সহ পেশ করা হয়েছে। এই স্মার্টফোনের ডিসপ্লের রিফ্রেশ রেট 120Hz এবং ব্রাইটনেস 1500 নিটস। ফোনটিতে ট্রিপল রেয়ার ক্যামেরা সেটআপ দেওয়া হয়েছে। এই ফোনের প্রাইমারি ক্যামেরা হল 50MP Sony IMX 707 লেন্স যা OIS সাপোর্ট করে। ফোনটিতে একটি 50MP আল্ট্রাওয়াইড ক্যামেরা এবং 50MP টেলিফটো ক্যামেরা রয়েছে। এই ফোনে একটি 32MP ফ্রন্ট ক্যামেরা রয়েছে।

120w charging and Snapdragon 8 Gen 1 chip phone Xiaomi 12 Pro launched

Xiaomi 12 Pro স্মার্টফোনটি Qualcomm এর Snapdragon 8 Gen 1 প্রসেসরের সাথে পেশ করা হয়েছে। এই ফোনে একটি 4600mAh ব্যাটারি আছে। যা 120W ওয়্যার চার্জিং এবং 50W ওয়্যারলেস চার্জিংয়ের পাশাপাশি 10W রিভার্স ওয়্যারলেস চার্জিংও সাপোর্ট করে।

Xiaomi 12

এই সিরিজের স্ট্যান্ডার্ড Xiaomi 12 স্মার্টফোনটিতে একটি 6.28-ইঞ্চি AMOLED ডিসপ্লে রয়েছে, যার রেজলিউশন ফুল HD+। এর সাথে ফোনে সেলফি ক্যামেরার জন্য পাঞ্চ হোল কাটআউট এবং 120Hz রিফ্রেশ রেট দেওয়া হয়েছে। এই ফোনে Qualcomm-এর Snapdragon 8 Gen 1 SoC এবং 4500mAh ব্যাটারি দেওয়া হয়েছে। এর সাথে ফোনে 67W ফাস্ট চার্জিং, 50W ওয়্যারলেস চার্জিং এবং 10W রিভার্স ওয়্যারলেস চার্জিং সাপোর্ট আছে।

Xiaomi 12 officially launched with Snapdragon 8 Gen 1 chipset and 50MP camera know specs price sale

Xiaomi 12 স্মার্টফোনে ট্রিপল রেয়ার ক্যামেরা সেটআপ দেওয়া হয়েছে। ফোনটির প্রাইমারি ক্যামেরা হল 50MP, যার সাথে একটি 13MP আল্ট্রাওয়াইড ক্যামেরা এবং একটি 5MP টেলিম্যাক্রো ক্যামেরা রয়েছে৷

Xiaomi 12X

Xiaomi 12X launched price specs sale offer

Xiaomi 12X স্মার্টফোনটি Snapdragon 870 SoC সহ পেশ করা হয়েছে। Xiaomi এর এই ফোনে 4500 mAh ব্যাটারি আছে। এই ফোনটি 67W তারযুক্ত চার্জিং সাপোর্ট করে। Xiaomi 12X স্মার্টফোনের অন্যান্য স্পেসিফিকেশন Xiaomi 12-এর মতোই। যদিও এই তিনটি স্মার্টফোন ভারতে কবে লঞ্চ হবে সেই সম্পর্কে কোনও তথ্য সামনে আসেনি।

আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন

The post শক্তিশালী ফিচার সহ আন্তর্জাতিক মার্কেটে এসে গেছে Xiaomi 12 Pro, Xiaomi 12 এবং Xiaomi 12X first appeared on 91Mobiles Bengali.

]]>
https://www.91mobiles.com/bengali/xiaomi-12-pro-xiaomi-12-and-xiaomi-12x-launched-in-the-global-market/feed/ 0
Exclusive: লিক হলো Xiaomi 12 এবং Xiaomi 12 Pro ফোনের গ্লোবাল ভেরিয়েন্টের ডিজাইন, জেনে নিন এই ফোন দুটির সম্ভাব‍্য স্পেসিফিকেশন https://www.91mobiles.com/bengali/xiaomi-12-and-xiaomi-12-pro-smartphones-global-variants-design-leak/ https://www.91mobiles.com/bengali/xiaomi-12-and-xiaomi-12-pro-smartphones-global-variants-design-leak/#respond Wed, 09 Mar 2022 05:01:56 +0000 https://www.91mobiles.com/bengali/?p=23497 Xiaomi 12 এবং Xiaomi 12 Pro স্মার্টফোনে‌র লিক রিপোর্ট

The post Exclusive: লিক হলো Xiaomi 12 এবং Xiaomi 12 Pro ফোনের গ্লোবাল ভেরিয়েন্টের ডিজাইন, জেনে নিন এই ফোন দুটির সম্ভাব‍্য স্পেসিফিকেশন first appeared on 91Mobiles Bengali.

]]>
Xiaomi 12, Xiaomi 12 Pro, এবং Xiaomi 12X স্মার্টফোনগুলি আগামী 15 মার্চ বিশ্ব বাজারে লঞ্চ হতে চলেছে। Xiaomi-তার Home Market-চীনে এই স্মার্টফোনগুলিকে 2021 সালের ডিসেম্বর মাসে লঞ্চ করেছিল। কোম্পানি Snapdragon 8 Gen 1 চিপসেটের সাথে Xiaomi 12 এবং Xiaomi 12 Pro স্মার্টফোন পেশ করেছিল। একই সময়ে, কোম্পানি Snapdragon 870 SoC সহ Xiaomi 12X স্মার্টফোনটিকে পেশ করেছিল। লঞ্চের ঠিক আগে, 91mobiles শাওমির গ্লোবাল লঞ্চের জন্য প্রস্তুত Xiaomi 12 এবং Xiaomi 12 Pro-ফোনের প্রেস রেন্ডার শেয়ার করেছে।

Xiaomi 12 এবং Xiaomi 12 Pro এর ডিজাইন

Xiaomi 12 এবং Xiaomi 12 Pro স্মার্টফোন দুটিকে একই ডিজাইনের সাথে পেশ করা যেতে পারে। এই দুটি স্মার্টফোনের সামনের দিকে একটি পাঞ্চ হোল কাটআউট দেওয়া যেতে পারে। Xiaomi 12 স্মার্টফোনটিকে একটি ফ্ল্যাট স্ক্রীন এবং কার্ভ এজ ডিজাইন সহ প্রো মডেলটিকে পেশ করা যেতে পারে। মনে করা হচ্ছে ফোনে মেটাল ফ্রেমের ব্যবহার করা হয়েছে।

ফোনের পিছনে ট্রিপল রিয়ার ক্যামেরা সেটআপ দেওয়া যেতে পারে। এই ফোনের প্রাথমিক ক্যামেরা 50MP হতে পারে এবং দুটি রেগুলার সাইজের ক্যামেরা লেন্স দেওয়া যেতে পারে। Xiaomi এর ফোনে 5G এর লোগো ফোনের পিছনের অংশে দেওয়া হয়েছে। এই ফোনের নীচে টাইপ-সি পোর্ট, প্রাইমারি মাইক্রোফোন এবং স্পিকার গ্রিল দেওয়া হয়েছে। এর সাথে ফোনে একটি ইন-ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর দেওয়া যেতে পারে। Xiaomi 12 এবং Xiaomi 12 Pro স্মার্টফোনগুলিকে কালো, নীল এবং বেগুনি রঙের অপশনে পেশ করা যেতে পারে।

Xiaomi 12 স্মার্টফোনে‌র স্পেসিফিকেশন

Xiaomi 12 স্মার্টফোনটিতে একটি 6.28-ইঞ্চির FHD+ AMOLED ডিসপ্লে দেওয়া যেতে পারে। Xiaomi-এর এই স্মার্টফোনে Qualcomm Snapdragon 8 Gen 1 CPU প্রসেসর দেওয়া যেতে পারে। গ্রাফিক্সের জন্য ফোনটিতে অ্যাড্রিনো জিপিইউ দেওয়া যেতে পারে। এই ফোনটি 12GB পর্যন্ত LPDDR5 RAM, 256GB স্টোরেজ সাপোর্ট করতে পারে। Xiaomi-এর এই ফোনটি Android 12 OS-এর উপর ভিত্তি করে MIUI 13-এ চলতে পারে।

Xiaomi 12-এ ট্রিপল রিয়ার ক্যামেরা দেওয়া যেতে পারে। ফোনের প্রাথমিক ক্যামেরাটি 50MP Sony IMX766 সেন্সর হতে পারে। এই ফোনের সেকেন্ডারি ক্যামেরাটি একটি 13MP আল্ট্রা-ওয়াইড-এঙ্গেল লেন্স এবং একটি 5MP টেলিফটো লেন্স, এই লেন্সটি 3x অপটিক্যাল জুম সাপোর্ট করতে পারে। এই ফোনে একটি 32MP ফ্রন্ট ফেসিং ক্যামেরা দেওয়া যেতে পারে। এই ফোনে 4,500mAh ব্যাটারি দেওয়া যেতে পারে। এই ফোনটি 67W ফাস্ট চার্জিং এবং 50W ওয়্যারলেস ফাস্ট চার্জিং সাপোর্ট করতে পারে। কানেক্টিভিটি‌র জন্য, ফোনটিতে 5G, 4G LTE, Wi-Fi 6E, NFC, ব্লুটুথ 5.2, GPS এবং USB Type-C পোর্ট দেওয়া যেতে পারে।

Xiaomi 12 Pro স্মার্টফোনে‌র স্পেসিফিকেশন

Xiaomi 12 Pro স্মার্টফোনটিতে একটি 6.73-ইঞ্চির 2K AMOLED ডিসপ্লে, 120Hz রিফ্রেশরেট এবং একটি সেন্টার পাঞ্চ হোল কাটআউট দেওয়া যেতে পারে। Xiaomi 12 এর মত Xiaomi 12 Pro স্মার্টফোনটি Qualcomm Snapdragon 8 Gen 1 CPU সাপোর্ট করতে পারে। গ্রাফিক্সের জন্য ফোনটিতে অ্যাড্রেনো জিপিইউ দেওয়া যেতে পারে। Xiaomi-এর এই ফোনে 4,600mAh ব্যাটারি এবং 120W ফাস্ট চার্জিং সাপোর্ট দেওয়া যেতে পারে।

ক্যামেরার স্পেসিফিকেশন সম্পর্কে বলতে গেলে, Xiaomi 12 Pro স্মার্টফোনে ট্রিপল রিয়ার ক্যামেরা দেওয়া যেতে পারে। এই ফোনের প্রাথমিক ক্যামেরা 50MP হতে পারে। প্রাইমারি ক্যামেরার পাশাপাশি, ফোনটিতে একটি 50MP আল্ট্রা-ওয়াইড-এঙ্গেল ক্যামেরা এবং 2x অপটিক্যাল জুম সমর্থন সহ একটি 50MP টেলিফটো ক্যামেরা দেওয়া যেতে পারে। এই ফোনটি সামনে একটি 32MP সেলফি ক্যামেরা সাপোর্ট করতে পারে। কানেক্টিভিটি‌র জন্য, ফোনটিতে 5G, 4G LTE, Wi-Fi 6E, NFC, ব্লুটুথ 5.2, GPS এবং USB Type-C পোর্ট থাকতে পারে। Xiaomi-এর এই ফোনটি Android 12-এর উপর ভিত্তি করে MIUI 13-এ চলতে পারে। এই ফোনে একটি ইন-ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সরও দেওয়া যেতে পারে।

আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন

The post Exclusive: লিক হলো Xiaomi 12 এবং Xiaomi 12 Pro ফোনের গ্লোবাল ভেরিয়েন্টের ডিজাইন, জেনে নিন এই ফোন দুটির সম্ভাব‍্য স্পেসিফিকেশন first appeared on 91Mobiles Bengali.

]]>
https://www.91mobiles.com/bengali/xiaomi-12-and-xiaomi-12-pro-smartphones-global-variants-design-leak/feed/ 0
15ই মার্চ আন্তর্জাতিক মার্কেটে লঞ্চ হতে পারে Xiaomi 12 সিরিজ, আসতে চলেছে তিনটি অনবদ্য স্মার্টফোন https://www.91mobiles.com/bengali/15th-march-xiaomi-12-series-global-launch-date-price-specifications-revealed/ https://www.91mobiles.com/bengali/15th-march-xiaomi-12-series-global-launch-date-price-specifications-revealed/#respond Tue, 01 Mar 2022 06:36:58 +0000 https://www.91mobiles.com/bengali/?p=23185 Xiaomi 12 সিরিজে থাকবে তিনটি স্মার্টফোন, Xiaomi 12X, Xiaomi 12 এবং Xiaomi 12 Pro

The post 15ই মার্চ আন্তর্জাতিক মার্কেটে লঞ্চ হতে পারে Xiaomi 12 সিরিজ, আসতে চলেছে তিনটি অনবদ্য স্মার্টফোন first appeared on 91Mobiles Bengali.

]]>
Xiaomi 2021 সালের ডিসেম্বরে তাদের হোম মার্কেট চিনে Xiaomi 12 সিরিজ চালু করেছিল। এই সিরিজের অধীনে, তিনটি শক্তিশালী স্মার্টফোন লঞ্চ করা হয়েছিল যা Xiaomi 12X, Xiaomi 12 এবং Xiaomi 12 Pro নামে বাজারে প্রবেশ করেছে। এবার খবর পাওয়া গেছে যে Xiaomi 12 সিরিজ খুব শীঘ্রই ভারত সহ আন্তর্জাতিক মার্কেটে প্রবেশ করতে চলেছে। সর্বশেষ তথ্য অনুসারে, Xiaomi 12 সিরিজের আন্তর্জাতিক লঞ্চ ইভেন্ট 15 ই মার্চ অনুষ্ঠিত হতে পারে। তারপর এই সিরিজের মোবাইল ফোনগুলি চিনের বাইরে অন্যান্য দেশেও সেল এর জন্য পাওয়া যাবে।

Xiaomi 12 সিরিজের আন্তর্জাতিক লঞ্চের তথ্য এই মুহূর্তে একটি লিকের মাধ্যমে প্রকাশ করা হয়েছে। অ্যান্ড্রয়েড প্ল্যানেট Xiaomi-এর একটি পোস্টার ইন্টারনেটে শেয়ার করেছে, যাতে Xiaomi 12 সিরিজের গ্লোবাল লঞ্চের বিবরণ লেখা আছে। এই পোস্টার অনুসারে, এই Xiaomi সিরিজটি 15 মার্চ আন্তর্জাতিক মার্কেটে লঞ্চ হতে পারে। পোস্টার অনুসারে, Xiaomi একটি অনলাইন ইভেন্টের আয়োজন করবে যা ভারতীয় সময় দুপুর 1:30 টায় শুরু হবে এবং একই ইভেন্ট থেকে Xiaomi 12 সিরিজটি আন্তর্জাতিক মার্কেটে আত্মপ্রকাশ করবে।

Xiaomi 12 Pro

Xiaomi 12 Pro-এর ফিচার এবং স্পেসিফিকেশনের কথা বললে, এই মোবাইল ফোনটি 3200×1440 পিক্সেল রেজলিউশন সহ 6.73-ইঞ্চি 2K E5 AMOLED ডিসপ্লেতে লঞ্চ করা হয়েছে। এই ফোনে LTPO 2.0 ডিসপ্লে প্যানেল দেওয়া হয়েছে। এই ডিসপ্লের রিফ্রেশ রেট হল 120Hz এবং ব্রাইটনেস হল 1500 নিটস। Xiaomi এর এই ফোনে কার্ভ ডিসপ্লে এবং পাঞ্চ হোল কাটআউট দেওয়া হয়েছে।

Xiaomi এর ফ্ল্যাগশিপ Xiaomi 12 Pro স্মার্টফোনে ট্রিপল রেয়ার ক্যামেরা সেটআপ দেওয়া হয়েছে। ফোনটির প্রাইমারি ক্যামেরা হল 50MP Sony IMX 707 যা OIS সাপোর্ট এর সাথে আসে। এই ফোনে প্রাথমিক ক্যামেরার সাথে একটি 50MP আল্ট্রা-ওয়াইড ক্যামেরা এবং একটি 50MP টেলিফটো ক্যামেরা রয়েছে। Xiaomi-এর এই ফোনে 32MP সেলফি ক্যামেরাও আছে।

Xiaomi 12 Pro স্মার্টফোনটিতে একটি 4600mAh ব্যাটারি এবং 120W ফাস্ট চার্জিং রয়েছে। ফোনটিতে 50W ওয়্যারলেস চার্জিং এবং 10W রিভার্স ওয়্যারলেস চার্জিং রয়েছে। Xiaomi 12 Pro স্মার্টফোনে Snapdragon 8 Gen 1 SoC দেওয়া হয়েছে। Xiaomi 12 Pro চিনে 12GB পর্যন্ত RAM এবং 256GB পর্যন্ত স্টোরেজ অপশনের সাথে চালু করা হয়েছে। আশা করা যায় যে ফোনটির আন্তর্জাতিক মার্কেটেও একই ধরনের স্পেসিফিকেশনের সাথে পেশ করা হবে এবং খুব শীঘ্রই ভারতীয় বাজারে পাওয়া যাবে।

আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন

The post 15ই মার্চ আন্তর্জাতিক মার্কেটে লঞ্চ হতে পারে Xiaomi 12 সিরিজ, আসতে চলেছে তিনটি অনবদ্য স্মার্টফোন first appeared on 91Mobiles Bengali.

]]>
https://www.91mobiles.com/bengali/15th-march-xiaomi-12-series-global-launch-date-price-specifications-revealed/feed/ 0
মার্চের মধ্যে আন্তর্জাতিক বাজারে আসতে চলেছে Xiaomi 12 সিরিজের স্মার্টফোনগুলি, জেনে নিন কবে লঞ্চ হবে ভারতে? https://www.91mobiles.com/bengali/xiaomi-12-series-global-launch-and-india-launch-information-leaked/ https://www.91mobiles.com/bengali/xiaomi-12-series-global-launch-and-india-launch-information-leaked/#respond Mon, 03 Jan 2022 05:00:45 +0000 https://www.91mobiles.com/bengali/?p=20475 মার্চে আসতে চলেছে Xiaomi 12 সিরিজের ফোন

The post মার্চের মধ্যে আন্তর্জাতিক বাজারে আসতে চলেছে Xiaomi 12 সিরিজের স্মার্টফোনগুলি, জেনে নিন কবে লঞ্চ হবে ভারতে? first appeared on 91Mobiles Bengali.

]]>
Xiaomi তাদের হোম মার্কেট চীনে 2021 এর ডিসেম্বরে লঞ্চ করেছে। এই সিরিজের মধ্যে, কোম্পানি তিনটি স্মার্টফোন লঞ্চ করেছে, যেগুলো হল – Xiaomi 12, Xiaomi 12 Pro এবং Xiaomi 12X। যদিও Xiaomi র কোম্পানি এই তিনটি স্মার্টফোন বিশ্ববাজারে এবং ভারতে কবে লঞ্চ করা হবে সেই ব্যাপারে কিছু শেয়ার করেনি। MySmartPrice-এর একটি বিশেষ তথ্য অনুযায়ী , টিপস্টার মুকুল শর্মা Xiaomi 12 সিরিজ কবে লঞ্চ হবে সেই সম্পর্কে কিছু তথ্য দিয়েছেন।

আরও পড়ুন: গ্লোবাল মার্কেটে ফেব্রুয়ারিতে লঞ্চ হতে চলেছে Realme 9 Pro এবং Realme 9 Pro+ স্মার্টফোন, জেনে নিন এই স্মার্টফোনগুলি সম্পর্কে সম্পূর্ণ তথ্য

টিপস্টার এর দেওয়া তথ্য অনুযায়ী, Xiaomi-এর ফ্ল্যাগশিপ স্মার্টফোন চীনের বাইরে ফেব্রুয়ারি মাসের শেষের দিকে বা মার্চে পেশ করা হতে পারে। Xiaomi ভারতে তাদের ফ্ল্যাগশিপ স্মার্টফোন বিশ্বব্যাপী লঞ্চের পরেই পেশ করবে। এই ফোনগুলো বিশ্বব্যাপী লঞ্চের সাথেই ভারতে লঞ্চ করারও সম্ভাবনা আছে। তবে এই মুহুর্তে কবে ফোন গুলো লঞ্চ হবে সেই সম্পর্কে কোনো তথ্য সামনে আসেনি। যদিও Xiaomi ভারতে তাদের ফ্ল্যাগশিপ স্মার্টফোনগুলি যদি চলতি বছরের শেষে লঞ্চ করার পরিকল্পনা করে ,তাহলে এটাও সম্ভব যে এই বছরের শেষের দিকে Xiaomi 12 সিরিজ লঞ্চ করা হতে পারে।

Xiaomi 12 সিরিজের স্পেসিফিকেশন

Xiaomi 12 সিরিজের তিনটি স্মার্টফোনের মধ্যে দুটি – Xiaomi 12 এবং Xiaomi 12X স্মার্টফোনে – 120Hz রিফ্রেশ রেট সহ 6.28-ইঞ্চি ফুল HD+ AMOLED ডিসপ্লে দেওয়া হয়েছে । অন্যদিকে, Xiaomi 12 Pro স্মার্টফোনে রয়েছে একটি 6.73-ইঞ্চি 2K AMOLED ডিসপ্লে (রিফ্রেশ রেট 120Hz)। প্রসেসরের কথা বলতে গেলে, Xiaomi 12 Pro স্মার্টফোনে Snapdragon 8 Gen 1 SoC দেওয়া হয়েছে, Xiaomi 12X-এ Snapdragon 870 SoC দেওয়া হয়েছে।

আরও পড়ুন: উথাল-পাতাল হতে চলেছে Electric Car এর দুনিয়া! শীঘ্রই লঞ্চ হবে 12 সেকেন্ডে 300Kmph স্পিড ধরে নেওয়া ই-কার

Xiaomi 12 Pro স্মার্টফোনটিতে 50MP ট্রিপল রিয়ার ক্যামেরা সেটআপ আছে। এই ফোনে 50MP এর তিনটি ক্যামেরা সেন্সর দেওয়া হয়েছে। অন্যদিকে, Xiaomi 12X-এ 50MP প্রাইমারি ক্যামেরা সহ একটি 13MP আল্ট্রা-ওয়াইড ক্যামেরা এবং একটি 5MP টেলিফটো ক্যামেরা সেন্সর রয়েছে। Xiaomi 12 সিরিজের স্মার্টফোনে 32MP ফ্রন্ট ক্যামেরা দেওয়া হয়েছে।

ব্যাটারি স্পেসিফিকেশন সম্পর্কে কথা বলতে গেলে, Xiaomi 12 Pro-তে 120W দ্রুত চার্জিং, 50W ওয়্যারলেস চার্জিং এবং 10W রিভার্স চার্জিং বৈশিষ্ট্য সহ একটি 4600 mAh ব্যাটারি রয়েছে। অন্যদিকে Xiaomi 12X এ 4500mAh ব্যাটারির সাথে 67W ফাস্ট চার্জিং এর সুবিধা উপলব্ধ। Xiaomi 12 সিরিজের সমস্ত স্মার্টফোনের (Xiaomi 12, Xiaomi 12X এবং Xiaomi 12 Pro) বিস্তারিত স্পেসিফিকেশন, বৈশিষ্ট্য এবং দাম জানার জন্য এখানে ক্লিক করুন।

আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন

The post মার্চের মধ্যে আন্তর্জাতিক বাজারে আসতে চলেছে Xiaomi 12 সিরিজের স্মার্টফোনগুলি, জেনে নিন কবে লঞ্চ হবে ভারতে? first appeared on 91Mobiles Bengali.

]]>
https://www.91mobiles.com/bengali/xiaomi-12-series-global-launch-and-india-launch-information-leaked/feed/ 0
খুব শীঘ্রই Xiaomi লঞ্চ করতে চলেছে এখনও পর্যন্ত সবচেয়ে শক্তিশালী স্মার্টফোন, জেনে নিন ডিটেইলস https://www.91mobiles.com/bengali/xiaomi-12-will-be-the-worlds-first-smartphone-to-come-with-snapdragon-8-gen-1-processor/ https://www.91mobiles.com/bengali/xiaomi-12-will-be-the-worlds-first-smartphone-to-come-with-snapdragon-8-gen-1-processor/#respond Wed, 01 Dec 2021 06:32:35 +0000 https://www.91mobiles.com/bengali/?p=19712 লিক হল Xiaomi 12 সিরিজ

The post খুব শীঘ্রই Xiaomi লঞ্চ করতে চলেছে এখনও পর্যন্ত সবচেয়ে শক্তিশালী স্মার্টফোন, জেনে নিন ডিটেইলস first appeared on 91Mobiles Bengali.

]]>
কিছু দিন আগেই Qualcomm তাদের লেটেস্ট ফ্ল‍্যাগশিপ স্মার্টফোন চিপসেট হিসেবে Snapdragon 8 Gen 1 5G লঞ্চ করেছে। এই চিপসেট লঞ্চের আগে থেকেই খবর পাওয়া যাচ্ছিল কোম্পানি এবার তাদের চিপসেট নামকরণের পদ্ধতিতে পরিবর্তন আনতে পারে এবং হয়েছেও তাই। কোয়ালকমের নতুন চিপসেট লঞ্চ হ‌ওয়ার পরেই বিভিন্ন স্মার্টফোন কোম্পানি এই লেটেস্ট ফ্ল‍্যাগশিপ চিপসেটযুক্ত তাদের আপকামিং স্মার্টফোন টীজ করা শুরু করে দিয়েছে। ইতিমধ্যে Realme জানিয়ে দিয়েছে তারা Snapdragon 8 Gen 1 5G চিপসেট ব‍্যবহার করে Realme GT 2 Pro ফোনটি লঞ্চ করবে। অন‍্যদিকে এবার Xiaomi ঘোষণা করে জানিয়েছে তারা খুব তাড়াতাড়ি Xiaomi 12 পেশ করবে। শাওমির পক্ষ থেকে একটি টুইটের মাধ্যমে বলা হয়েছে তারাই সবার আগে Snapdragon 8 Gen 1 চিপসেটযুক্ত স্মার্টফোন লঞ্চ করবে।

শীঘ্রই আসতে চলেছে Xiaomi 12 সিরিজ

ইতিমধ্যে Xiaomi তাদের আপকামিং ফ্ল‍্যাগশিপ Xiaomi 12 series এর স্মার্টফোনের লঞ্চ সম্পর্কে টীজ করা শুরু করে দিয়েছে। খুব তাড়াতাড়ি কোম্পানির এই স্মার্টফোন ভারতসহ আন্তর্জাতিক মার্কেটে পেশ করা হতে পারে। জানিয়ে রাখি, শাওমি সবার আগে চীনে তাদের Xiaomi 12 লঞ্চ করবে। তবে এখনও পর্যন্ত কোম্পানির পক্ষ থেকে এই লঞ্চ সম্পর্কে অফিসিয়ালি কিছু বলা হয়নি। এই সিরিজে কোম্পানি Xiaomi 12, Xiaomi 12 Pro, Xiaomi 12X, Xiaomi 12X Pro, Xiaomi 12 Ultra, ও Lite লঞ্চ করতে পারে বলে মনে করা হচ্ছে। 

Xiaomi 12 সিরিজের লঞ্চ সম্পর্কে বিভিন্ন লিক থেকে জানা গেছে চীনে এই ডিসেম্বর মাসের মধ্যেই এই সিরিজের স্মার্টফোন লঞ্চ করা হবে। অন‍্যদিকে আগামী বছর অর্থাৎ 2022 সালের প্রথম কোয়ার্টারের মধ্যে বিশ্বের অন‍্যান‍্য মার্কেটে পেশ করা হবে। আগামী কিছু দিনের মধ্যে কোম্পানি এই ফোনের লঞ্চ ডেট সম্পর্কে ঘোষণা করে দেবে বলে আমরা মনে করছি। এখনও পর্যন্ত Xiaomi 12 সিরিজের ডিটেইলস সম্পর্কে বেশি কিছু জানা যায়নি। তবে আগামী কয়েক দিনের মধ্যে এবিষয়ে বিস্তারিত রিপোর্ট জারি করতে পারব বলে আশা করছি।

আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন

The post খুব শীঘ্রই Xiaomi লঞ্চ করতে চলেছে এখনও পর্যন্ত সবচেয়ে শক্তিশালী স্মার্টফোন, জেনে নিন ডিটেইলস first appeared on 91Mobiles Bengali.

]]>
https://www.91mobiles.com/bengali/xiaomi-12-will-be-the-worlds-first-smartphone-to-come-with-snapdragon-8-gen-1-processor/feed/ 0