Xiaomi 13T Pro - 91Mobiles Bengali https://www.91mobiles.com/bengali Tech and Mobile News in Bengali| Latest Gadget Reviews | প্রযুক্তি সংবাদ Wed, 27 Sep 2023 11:52:28 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=6.5.3 লঞ্চ হল Xiaomi 13T এবং Xiaomi 13T Pro, শক্তিশালী স্পেসিফিকেশনের পাশাপাশি রয়েছে অ্যাডভান্স ফিচার https://www.91mobiles.com/bengali/xiaomi-13t-and-xiaomi-13t-pro-launched-in-global-market-check-specifications-and-price-in-bengali/ https://www.91mobiles.com/bengali/xiaomi-13t-and-xiaomi-13t-pro-launched-in-global-market-check-specifications-and-price-in-bengali/#respond Wed, 27 Sep 2023 11:52:28 +0000 https://www.91mobiles.com/bengali/?p=43877 লঞ্চ হল Xiaomi 13T এবং Xiaomi 13T Pro

The post লঞ্চ হল Xiaomi 13T এবং Xiaomi 13T Pro, শক্তিশালী স্পেসিফিকেশনের পাশাপাশি রয়েছে অ্যাডভান্স ফিচার first appeared on 91Mobiles Bengali.

]]>
গতকাল গ্লোবাল মার্কেটে Xiaomi 13T এবং Xiaomi 13T Pro স্মার্টফোন লঞ্চ করা হয়েছে। কোম্পানি আপাতত তাদের এই নতুন ফোন জার্মানিতে পেশ করেছে, তবে অদূর ভবিষ্যতে এই ফোন ভারতেও লঞ্চ করা হতে পারে। স্টাইলিশ লুক এবং শক্তিশালী স্পেসিফিকেশন সহ এই ফোনদুটির দাম, সেল, ফিচার এবং স্পেসিফিকেশন সম্পর্কে নিচে বিস্তারিত জানানো হল।

Xiaomi 13T এর Xiaomi 13T Pro এর দাম

Xiaomi 13T 5জি ফোনটি দুটি ভেরিয়েন্টে লঞ্চ করা হয়েছে। ফোনটির বেস মডেলে 8GB RAM + 256GB মেমরি রয়েছে এবং বড় ভেরিয়েন্টে 12GB RAM + 256GB স্টোরেজ যোগ করা হয়েছে। এই ফোনের দাম শুরু €649 অর্থাৎ প্রায় 57,500 টাকা থেকে। ফোনটি গ্লাস ব্যাক সহ Meadow Green ও Black কালার এবং লেদার ব্যাক সহ Alpine Blue কালারে পেশ করা হয়েছে।

Xiaomi 13T Pro ফোনটির দুটি RAM ভেরিয়েন্টে 12GB RAM এবং 16GB RAM রয়েছে। এই ফোনটি 256GB, 512GB এবং 1TB স্টোরেজ মডেলে সেল করা হবে। ফোনটির প্রাথমিক দাম €799 অর্থাৎ প্রায় 70,500 টাকা। জার্মানিতে Xiaomi 13T Pro ফোনটি Green, Black এবং Vegan Leather Blue কালারে সেল করা হবে।

Xiaomi 13T এবং Xiaomi 13T Pro এর ক্যামেরা

  • Rear Camera: 50MP + 50MP + 12MP
  • Front Camera: 20MP Sony IMX596

Xiaomi 13T ফোনটিতে ট্রিপল রেয়ার ক্যামেরা সেটআপ রয়েছে। ফোনের ব্যাক প্যানেলে এফ/1.9 অ্যাপার্চারযুক্ত 50MP Sony IMX707 প্রাইমারি সেন্সর দেওয়া হয়েছে এবং এর সঙ্গে 50 মেগাপিক্সেল টেলিফটো লেন্স এবং 12 মেগাপিক্সেল আলট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স রয়েছে। সেলফি এবং ভিডিও কলের জন্য এতে এফ/2.2 অ্যাপার্চারের ক্ষমতাসম্পন্ন 20 মেগাপিক্সেল Sony IMX596 লেন্স যোগ করা হয়েছে।

Xiaomi 13T Pro এর ব্যাক প্যানেলেও ট্রিপল রেয়ার ক্যামেরা সেটআপ যোগ করা হয়েছে। এই ফোনে এফ/1.9 অ্যাপার্চারযুক্ত 50MP Sony IMX707 প্রাইমারি সেন্সরের সঙ্গে 50MP OmniVision OV50D টেলিফটো লেন্স এবং 12MP Omnivision OV13B আলট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স রয়েছে। এই ফোনের ফ্রন্ট প্যানেলে এফ/2.2 অ্যাপার্চারের ক্ষমতাসম্পন্ন 20MP Sony IMX596 লেন্স দেওয়া হয়েছে।

Xiaomi 13T এর Xiaomi 13T Pro এর স্পেসিফিকেশন

স্পেসিফিকেশন Xiaomi 13T Xiaomi 13T Pro
স্ক্রিন 6.67″ 1.5K AMOLED 144Hz Display 6.67″ 1.5K AMOLED CrystalRes 144Hz Display
প্রসেসর MediaTek Dimensity 8200 Ultra MediaTek Dimensity 9200 Ultra
RAM ভেরিয়েন্ট 8GB RAM, 12GB RAM (LPDDR5) 12GB RAM, 16GB RAM (LPDDR5X)
স্টোরেজ ভেরিয়েন্ট 256GB (UFS 3.1) 256GB, 512GB, 1TB (UFS 4.0)
চার্জিং 67W Fast Charging 120W Xiaomi Smart HyperCharge
ব্যাটারি 5,000mAh Battery 5,000mAh Battery

 

স্ক্রিন: উভয় ফোনে 2712 x 1220 পিক্সেল রেজলিউশন সাপোর্টেড 6.67 ইঞ্চির 1.5কে এমোলেড ডিসপ্লে রয়েছে। এই স্ক্রিন 144 হার্টস রিফ্রেশরেট এবং 2600 নিটস্ ব্রাইটনেসে কাজ করে। 13T Pro ফোনটিতে ক্রিস্টালরেজ প্যানেল ব্যাবহার করা হয়েছে। দুটি ফোনেই ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর রয়েছে।

প্রসেসর: Xiaomi 13T 5জি ফোনে মিডিয়াটেক ডায়মেনসিটি 8200 আলট্রা প্রসেসর রয়েছে এবং Xiaomi 13T Pro তে মিডিয়াটেক ডায়মেনসিটি 9200 আলট্রা প্রসেসর যোগ করা হয়েছে। গ্রাফিক্সের জন্য ভ্যানিলা মডেলে মালী-জি610 জিপিইউ এবং প্রো মডেলে এআরএম-জি715 জিপিইউ দেওয়া হয়েছে।

ব্যাটারি: Xiaomi 13T ফোনটি 67 ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট করে এবং Xiaomi 13T Pro তে 120 ওয়াট ফাস্ট চার্জিং টেকনোলজি দেওয়া হয়েছে। কোম্পানির বক্তব্য অনুযায়ী বেস মডেল 42 মিনিটে এবং প্রো মডেল 19 মিনিটের মধ্যে 0 থেকে 100% চার্জ হয়ে যাবে। উভয় ফোনেই 5,000 এমএএইচ ব্যাটারি রয়েছে।

Xiaomi 13T এবং Xiaomi 13T Pro এর ফিচার

  • জলের হাত থেকে সুরক্ষিত রাখার জন্য Xiaomi 13T এবং Xiaomi 13T Pro উভয় ফোনের আইপি রেটিং রয়েছে।
  • এতে আইআর ব্লাস্টার দেওয়া হয়েছে।
  • কানেক্টিভিটি ফিচার হিসাবে দুটি ফোনেই Bluetooth 5.4 এবং Wi-Fi 5.0GHz এর সঙ্গে NFC ফিচার যোগ করা হয়েছে।
  • উভয় ফোনে ডলবি অ্যাটমস সাপোর্টেড ডুয়েল স্পিকার রয়েছে।
  • এই ফোন মাত্র 8.49 এমএম পাতলা। বেস মডেলের ওজন 193 গ্রাম এবং প্রো মডেলের ওজন 206 গ্রাম।
  • এই ফোনে xiaomi surge battery management system রয়েছে, যা ব্যাটারির হেল্থ বজায় রাখার পাশাপাশি ফোনের হিট এবং ওভার চার্জের মতো সমস্যার হাত থেকে বাঁচায়।

আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন

The post লঞ্চ হল Xiaomi 13T এবং Xiaomi 13T Pro, শক্তিশালী স্পেসিফিকেশনের পাশাপাশি রয়েছে অ্যাডভান্স ফিচার first appeared on 91Mobiles Bengali.

]]>
https://www.91mobiles.com/bengali/xiaomi-13t-and-xiaomi-13t-pro-launched-in-global-market-check-specifications-and-price-in-bengali/feed/ 0
লঞ্চের আগে লিক হল Xiaomi 13T Pro-এর ডিজাইন এবং রেন্ডার, জেনে নিন বিশেষত্ব https://www.91mobiles.com/bengali/xiaomi-13t-pro-design-renders-leaked-ahead-of-launch-read-details-in-bengali/ https://www.91mobiles.com/bengali/xiaomi-13t-pro-design-renders-leaked-ahead-of-launch-read-details-in-bengali/#respond Sun, 20 Aug 2023 08:43:30 +0000 https://www.91mobiles.com/bengali/?p=43281 লিক হল Xiaomi 13T Pro এর ডিজাইন এবং স্পেসিফিকেশন

The post লঞ্চের আগে লিক হল Xiaomi 13T Pro-এর ডিজাইন এবং রেন্ডার, জেনে নিন বিশেষত্ব first appeared on 91Mobiles Bengali.

]]>
Highlights

  • আগামী মাসে লঞ্চ হতে পারে Xiaomi 13T Pro।
  • রেন্ডারে Leica-টিউন ক্যামেরা সেটআপ দেখা গেছে।
  • এই ফোনে Dimensity 9200+ চিপসেট দেওয়া হতে পারে।

আগামী মাসে চাইনিজ টেক ব্র্যান্ড শাওমি তাদের 13T ফ্ল্যাগশিপ সিরিজ পেশ করতে পারে। এই সিরিজে Xiaomi 13T এবং Xiaomi 13T Pro স্মার্টফোন পেশ করা হবে বলে আশা করা হচ্ছে। এখনও পর্যন্ত এই ফোনের লঞ্চ ডেট সামনে আসেনি, তবে বিগত কয়েক দিনের মধ্যে ফোনটি সার্টিফিকেশন সাইট এবং লিকের মাধ্যমে সামনে এসেছে। মাই স্মার্ট প্রাইস এবার 13T Pro ফোনটির ডিজাইন শেয়ার করেছে। চলুন দেখে নেওয়া যাক এই ফোনটি কেমন হবে। আরও পড়ুন: আজ ভারতের বিভিন্ন শহরে সোনার দাম (20 আগস্ট, 2023)

Xiaomi 13T Pro ডিজাইন রেন্ডার (লিক)

  • নতুন রেন্ডারে Xiaomi 13T Pro ফোনটি প্রকাশ্যে এসেছে এবং এই ফোনের ডিজাইন সম্প্রতি লঞ্চ করা Redmi K60 Ultra ফোনটির মতো।
  • ছবিতে এই ফোনটি ব্ল্যাক এবং ব্লু কালার অপশনে দেখা গেছে।
  • এই ফোনের ডিসপ্লেতে পাঞ্চ হোল কাটআউট ডিজাইন দেওয়া হবে। এই কাটআউটের মধ্যেই সেলফি ক্যামেরা থাকবে।
  • ফোনটির ব্যাক প্যানেলে Leica-টিউন ক্যামেরা সেটআপ দেখা গেছে। অর্থাৎ এই ফোনে ইউজাররা অসাধারণ ক্যামেরা এক্সপেরিয়েন্স পেতে চলেছেন বলেই ধরে নেওয়া যায়।
  • এই ফোনটির ডানদিকের প্যানেলে পাওয়ার বাটন এবং ভলিউম রকার বাটন দেওয়া হবে। একইভাবে ফোনের নিচের প্যানেলে স্পিকার গ্রিল, ইউএসবি টাইপ সি পোর্ট এবং সিম কার্ড স্লট অবস্থিত।

Xiaomi 13T Pro এর স্পেসিফিকেশন (লিক)

  • 6.67″ AMOLED screen
  • MediaTek Dimensity 9200+
  • 16GB RAM + 1TB Storage
  • Triple Rear Camera
  • 5,000mAh battery

ডিসপ্লে: Xiaomi 13T Pro ফোনটিতে 6.67 ইঞ্চির ক্রিস্টালরেস AMOLED ডিসপ্লে দেওয়া হবে বলে আশা করা হচ্ছে। এতে 144Hz রিফ্রেশরেট এবং 2712 x 1220 রেজউলিউশন থাকতে পারে।
প্রসেসর: এই ফোনে শক্তিশালী MediaTek Dimensity 9200+ প্রসেসর দেওয়া হতে পারে।
স্টোরেজ: এই আপকামিং ফোনটি তিনটি স্টোরেজ ভেরিয়েন্টে পেশ করা হতে পারে। বাজারে এই ফোনের 12GB+256GB, 12GB+512GB এবং 16GB+1TB স্টোরেজ মডেল সেল করা হবে বলে শোনা যাচ্ছে।
ক্যামেরা: Xiaomi 13T Pro ফোনটির রেন্ডারে Leica লেন্স সহ ট্রিপল রেয়ার ক্যামেরা সেটআপ দেখা গেছে। তবে এতে ক্ত মেগাপিক্সেলের ক্যামেরা সেন্সর থাকবে তা জানা যায়নি।
ব্যাটারি: Xiaomi 13T Pro ফোনে 120W ফাস্ট চার্জিং ফিচার থাকতে পারে। এর সঙ্গে এই ফোনে 5,000mAh ব্যাটারি যোগ করা হতে পারে।
OS: Xiaomi 13T Pro ফোনটি অ্যান্ড্রয়েড 13 অপারেটিং সিস্টেম এবং MIUI 14 স্কিনে কাজ করতে পারে।

আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন

The post লঞ্চের আগে লিক হল Xiaomi 13T Pro-এর ডিজাইন এবং রেন্ডার, জেনে নিন বিশেষত্ব first appeared on 91Mobiles Bengali.

]]>
https://www.91mobiles.com/bengali/xiaomi-13t-pro-design-renders-leaked-ahead-of-launch-read-details-in-bengali/feed/ 0