Xiaomi 14T Pro - 91Mobiles Bengali https://www.91mobiles.com/bengali Tech and Mobile News in Bengali| Latest Gadget Reviews | প্রযুক্তি সংবাদ Fri, 27 Sep 2024 09:20:32 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=6.5.3 50MP ক্যামেরা সহ গ্লোবাল বাজারে লঞ্চ হল Xiaomi 14T এবং Xiaomi 14T Pro স্মার্টফোন, জেনে নিন স্পেসিফিকেশন https://www.91mobiles.com/bengali/xiaomi-14t-and-xiaomi-14t-pro-launched-globally-know-price-specification-details-in-bengali/ https://www.91mobiles.com/bengali/xiaomi-14t-and-xiaomi-14t-pro-launched-globally-know-price-specification-details-in-bengali/#respond Fri, 27 Sep 2024 09:20:32 +0000 https://www.91mobiles.com/bengali/?p=56546 গ্লোবাল বাজারে লঞ্চ হল Xiaomi 14T এবং Xiaomi 14T Pro

The post 50MP ক্যামেরা সহ গ্লোবাল বাজারে লঞ্চ হল Xiaomi 14T এবং Xiaomi 14T Pro স্মার্টফোন, জেনে নিন স্পেসিফিকেশন first appeared on 91Mobiles Bengali.

]]>
বহু অপেক্ষার পর অবশেষে শাওমি তাদের Xiaomi 14T সিরিজ গ্লোবাল বাজারে পেশ করেছে। এই সিরিজের অধীনে Xiaomi 14T এবং Xiaomi 14T Pro স্মার্টফোন লঞ্চ করা হয়েছে। এই সিরিজে MediaTek Dimensity চিপসেট, 144Hz ডিসপ্লে, Leica সহ 50MP ট্রিপল ক্যামেরা সেটআপ, 50W ওয়্যারলেস চার্জিং এর মতো বিভিন্ন ফিচার দেওয়া হয়েছে। গ্লোবাল বাজারে এই ফোনগুলিকে গত বছর এই সময়ে লঞ্চ হওয়া Xiaomi 13T এবং Xiaomi 13T Pro ফোনের আপগ্রেড ভার্সন হিসেবে পেশ করা হয়েছে। চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক Xiaomi 14T এবং Xiaomi 14T Pro স্মার্টফোনের দাম এবং স্পেসিফিকেশন।

Xiaomi 14T এবং Xiaomi 14T Pro এর দাম

  • Xiaomi 14T ফোনটির দাম EUR 649 অর্থাৎ প্রায় 60,500 টাকা, তবে Xiaomi 14T Pro ফোনটির দাম EUR 799 অর্থাৎ প্রায় 74,500 টাকা, এই দাম ফোনটির 12GB+256GB স্টোরেজ অপশনের।
  • Xiaomi 14T ফোনটি টাইটান ব্লু, টাইটান গ্রে, টাইটান ব্ল্যাক এবং লেমন গ্রিন কালারে লঞ্চ করা হয়েছে। তবে Xiaomi 14T Pro ফোনটি টাইটান ব্লু, টাইটান গ্রে এবং টাইটান ব্ল্যাক কালার অপশনে পেশ করা হয়েছে।
মডেল স্টোরেজ গ্লোবাল দাম
Xiaomi 14T 12GB+256GB EUR 649 (প্রায়60,642 টাকা)
Xiaomi 14T Pro EUR 799 (প্রায়74,648 টাকা)

 

Xiaomi 14T এবং Xiaomi 14T Pro এর স্পেসিফিকেশন

ডিসপ্লে: Xiaomi 14T এবং Xiaomi 14T Pro স্মার্টফোন দুটিতেই 6.67 ইঞ্চির 144Hz 1.5K AMOLED ডিসপ্লে দেওয়া হয়েছে। এই স্ক্রিনে 4,000 নিটস পীক ব্রাইটনেস এবং সেলফির জন্য পাঞ্চ হোল কাটআউট রয়েছে।

প্রসেসর: Xiaomi 14T ফোনটিতে MediaTek Dimensity 8300 Ultra SoC চিপসেট, এই চিপসেট POCO X6 সিরিজে ব্যাবহার করা হয়েছে। একইভাবে Pro মডেলে MediaTek Dimensity 9300+ প্রসেসর যোগ করা হয়েছে। এটি iQOO Z9 Turbo+ ফোনটিতেও রয়েছে।

Xiaomi 14T এর রেয়ার ক্যামেরা: Xiaomi 14T ফোনটিতে OIS ফিচারযুক্ত 50MP Sony IMX906 প্রাইমারি ক্যামেরা, 50MP টেলিফটো সেন্সর এবং 12MP আলট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স দেওয়া হয়েছে।

Xiaomi 14T Pro এর রেয়ার ক্যামেরা: Xiaomi 14T Pro ফোনটিতে 50MP লাইট ফিউশন 900 প্রাইমারি ক্যামেরা, 50MP টেলিফটো সেন্সর এবং 12MP আলট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স দেওয়া হয়েছে।

সেলফি ক্যামেরা: Xiaomi 14T সিরিজের স্মার্টফোনে 32MP ফ্রন্ট শুটার যোগ করা হয়েছে।

সফটওয়্যার: এই স্মার্টফোনটিতে Xiaomi HyperOS এবং Android 14 সহ কাজ করে।

ব্যাটারি: Xiaomi 14T এবং Xiaomi 14T Pro ফোনটিতে 50W ওয়্যারলেস চার্জিং সাপোর্টেড 5,000mAh ব্যাটারি দেওয়া হয়েছে। তবে ভ্যানিলা মডেলে 67W ওয়্যার ফাস্ট চার্জিং এবং প্রো মডেলে 120W ফাস্ট চার্জিং সাপোর্ট রয়েছে।

অন্যান্য: এই নতুন Xiaomi ফোনে জল এবং ধুলো থেকে সুরক্ষার জন্য IP68 রেটিং রয়েছে। এতে Circle to Search এবং Gemini এর মতো ফিচার সহ অন্যান্য অ্যাডভান্স AI ফিচার দেওয়া হয়েছে।

নতুন কি রয়েছে Xiaomi 14T এবং Xiaomi 14T Pro ফোনে?

কোম্পানির আগের মডেলের তুলনায় Xiaomi 14T এবং Xiaomi 14T Pro স্মার্টফোনে একই ডিসপ্লে, ক্যামেরা, ব্যাটারি এবং ওয়্যার ফাস্ট-চার্জিং ফিচার দেওয়া হয়েছে। তবে Xiaomi 13T ফোনটি MediaTek Dimensity 8200 Ultra প্রসেসর সহ লঞ্চ করা হয়েছিল, অন্যদিকে Xiaomi 14T ফোনটি Dimensity 8300 Ultra SoC সহ পেশ করা হয়েছে। আবার 13T Pro ফোনটি MediaTek Dimensity 9200+ SoC চিপসেট দেওয়া হবে বলে জানানো হয়েছিল, কিন্তু পরবর্তীতে অফিসিয়ালভাবে Dimensity 9300+ SoC চিপসেট রয়েছে। একইসঙ্গে এই ফোনে 4000 নিটস ব্রাইটনেস রয়েছে, তবে আগের মডেলে 2600 নিটস ব্রাইটনেস দেওয়া হয়েছিল। এছাড়াও AI ফিচার এবং 50W ওয়্যারলেস চার্জিং সাপোর্ট রয়েছে।

কবে ভারতে আসবে Xiaomi 14T এবং Xiaomi 14T Pro?

আপাতত ভারতে Xiaomi 14T এবং Xiaomi 14T Pro ফোনদুটি লঞ্চ হবে কি না সেই বিষয়ে সন্দেহ আছে। তবে ভারতের বাজারে এই ফোন লঞ্চ হলে আরও কম দামের ফোনগুলির সঙ্গে প্রতিযোগিতায় নামবে।

The post 50MP ক্যামেরা সহ গ্লোবাল বাজারে লঞ্চ হল Xiaomi 14T এবং Xiaomi 14T Pro স্মার্টফোন, জেনে নিন স্পেসিফিকেশন first appeared on 91Mobiles Bengali.

]]>
https://www.91mobiles.com/bengali/xiaomi-14t-and-xiaomi-14t-pro-launched-globally-know-price-specification-details-in-bengali/feed/ 0
লিক হল Xiaomi 14T এবং Xiaomi 14T Pro ফোনের অফিসিয়াল প্রেস রেন্ডার, দেখে নিন কেমন হবে এই ফোন https://www.91mobiles.com/bengali/xiaomi-14t-and-xiaomi-14t-pro-official-press-render-leaked-read-details-in-bengali/ https://www.91mobiles.com/bengali/xiaomi-14t-and-xiaomi-14t-pro-official-press-render-leaked-read-details-in-bengali/#respond Sun, 15 Sep 2024 05:52:14 +0000 https://www.91mobiles.com/bengali/?p=55858 শীঘ্রই চীনে লঞ্চ হবে Xiaomi 14T এবং Xiaomi 14T Pro

The post লিক হল Xiaomi 14T এবং Xiaomi 14T Pro ফোনের অফিসিয়াল প্রেস রেন্ডার, দেখে নিন কেমন হবে এই ফোন first appeared on 91Mobiles Bengali.

]]>
বিগত কয়েক মাস ধরে Xiaomi 14T এবং Xiaomi 14T Pro স্মার্টফোন সম্পর্কে ক্রমাগত লিক রিপোর্ট প্রকাশ্যে এসে চলেছে। কোম্পানির পক্ষ থেকে আগামী মাসে চীনে এই ফোন লঞ্চ করা হতে পারে বলে শোনা যাচ্ছে। লঞ্চের আগেই আমাদের কাছে এই ফোনের প্রেস রেন্ডার চলে এসেছে। ইন্ডাস্ট্রি সোর্স মারফত আমরা এই প্রেস রেন্ডার পেয়েছি। এর থেকে ফোনের দিজিয়ান এবং কালার ডিটেইলস জানা গেছে।

Xiaomi 14T এবং Xiaomi 14T Pro ফোনের ডিজাইন

ছবিতে দেখা গেছে Xiaomi 14T এবং Xiaomi 14T Pro ফোনে ফ্ল্যাট ও পাঞ্চ হোল ডিসপ্লে দেওয়া হবে। ফোনটির ওপরে একটি সরু লাইন দেখা গেছে, এতে ফোনের স্পিকার গ্রিল অবস্থিত।

ফোনের ব্যাক প্যানেলে গ্লাস প্যানেল থাকবে। ব্যাক প্যানেলে তিনটি ক্যামেরা এবং একটি ফ্ল্যাশ সহ চারকোণা ক্যামেরা ব্র্যাকেট দেওয়া হবে। এতে লাইকা ক্যামেরা লোগো দেখা গেছে, ফলে বোঝাই যাচ্ছে এই ফোনেও অন্যান্য Xiaomi 14 সিরিজের ফোনের মতো লাইকা ক্যামেরা ইন্টিগ্রেশন পাওয়া যাবে।

ফোনের সাইড প্যানেলে মেটাল ফ্রেম যোগ করা হবে এবং সিরিজের Pro মডেলে কিছুটা বক্স ডিজাইন থাকবে। ফোনের এজ কার্ভ নয়, বরং আইফোনের মতো শার্প। রাইট সাইড প্যানেলে ভলিউম রকার ও পাওয়ার বাটন থাকবে। Xiaomi 14T ফোনটির ব্যাক প্যানেল কিছুটা বেশি কার্ভ। এতে কোম্পানির পক্ষ থেকে 3D কার্ভ গ্লাস যোগ করা হয়েছে।

Xiaomi 14T এবং Xiaomi 14T Pro ফোনের সম্ভাব্য স্পেসিফিকেশন

এখনও পর্যন্ত Xiaomi 14T এবং Xiaomi 14T Pro ফোন সম্পর্কে বিভিন্ন লিক প্রকাশ্যে এসে গেছে। এইসব লিক অনুযায়ী Xiaomi 14T ফোনে 6.67-ইঞ্চির 1.5K AMOLED ডিসপ্লে দেওয়া হবে। এই স্ক্রিন 144Hz রিফ্রেশ রেট সাপোর্ট করবে। এখনও পর্যন্ত পাওয়া তথ্য অনুযায়ী এই ফোনে 4,000 নিট পীক ব্রাইটনেস, HDR10, HDR10+ এবং Dolby Vision ফিচার থাকবে।

এই ফোনে প্রসেসিঙের জন্য MediaTek Dimensity 8300-Ultra প্রসেসর যোগ করা হতে পারে। এর সঙ্গেই এই ফোনে 12GB RAM এবং 256GB ইন্টারনাল স্টোরেজ যোগ করা হবে।

এই ফোনের রেয়ার ক্যামেরা সেটআপে 1/1.56-ইঞ্চই মাপের 50MP Sony IMX906 প্রাইমারি সেন্সর পাওয়া যাবে। এর সঙ্গে 50MP লাইকা টেলিফটো লেন্স এবং 12MP লাইকা আলট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স দেওয়া হবে।

সেলফির জন্য এই ফোনে 32MP ফ্রন্ট ক্যামেরা যোগ করা হতে পারে। কোম্পানি তাদের এই আপকামিং ফোনটি লেটেস্ট অ্যান্ড্রয়েড 14 অপারেটিং সিস্টেমের সঙ্গে পেশ করবে বলে জানা গেছে।

সিরিজের দুটি ফোনই একই ধরনের স্পেসিফিকেশন সহ পেশ করা হতে পারে। তবে Xiaomi 14T Pro ফোনে MediaTek Dimensity 9300-Ultra প্রসেসর থাকবে বলে শোনা যাচ্ছে।

Xiaomi 14T Pro ফোনটি গ্রে, ব্লু এবং ব্ল্যাক কালারে পেশ করা হবে। অন্যদিকে Xiaomi 14T ফোনটি গ্রে, ব্লু, ব্ল্যাক এবং গ্রিন কালার অপশনে লঞ্চ করা হবে বলে জানা গেছে।

The post লিক হল Xiaomi 14T এবং Xiaomi 14T Pro ফোনের অফিসিয়াল প্রেস রেন্ডার, দেখে নিন কেমন হবে এই ফোন first appeared on 91Mobiles Bengali.

]]>
https://www.91mobiles.com/bengali/xiaomi-14t-and-xiaomi-14t-pro-official-press-render-leaked-read-details-in-bengali/feed/ 0
লঞ্চের আগেই প্রকাশ্যে এল Xiaomi 14T এবং Xiaomi 14T Pro স্মার্টফোনের স্পেসিফিকেশন, জেনে নিন বিস্তারিত https://www.91mobiles.com/bengali/xiaomi-14t-global-prices-specifications-leaked-read-more-in-bengali/ https://www.91mobiles.com/bengali/xiaomi-14t-global-prices-specifications-leaked-read-more-in-bengali/#respond Mon, 09 Sep 2024 07:33:42 +0000 https://www.91mobiles.com/bengali/?p=55585 লিক হল Xiaomi 14T এবং Xiaomi 14T Pro ফোনের স্পেসিফিকেশন

The post লঞ্চের আগেই প্রকাশ্যে এল Xiaomi 14T এবং Xiaomi 14T Pro স্মার্টফোনের স্পেসিফিকেশন, জেনে নিন বিস্তারিত first appeared on 91Mobiles Bengali.

]]>
আগামী কয়েক সপ্তাহের মধ্যে শাওমি তাদের 14T সিরিজ লঞ্চ করতে পারে। এই সিরিজের অধীনে Xiaomi 14T এবং Xiaomi 14T Pro স্মার্টফোন পেশ করা হবে বলে আশা করা হচ্ছে। কোম্পানির পক্ষ থেকে এখনও পর্যন্ত এই ফোন দুটির লঞ্চ সম্পর্কে ঘোষণার অপেক্ষা করা হচ্ছে। এর আগেই ফোনগুলির গ্লোবাল স্পেসিফিকেশন এবং দাম ডিটেইলস প্রকাশ্যে এসেছে। জানিয়ে রাখি ফোনগুলি এর আগে বেঞ্চমার্কিং এবং সার্টিফিকেশন ওয়েবসাইট দেখা গিয়েছিল। চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক আপকামিং ফোনটির সম্পর্কে প্রকাশ্যে আসা লিক সম্পর্কে।

Xiaomi 14T এবং Xiaomi 14T Pro এর দাম এবং কালার (লিক)

  • ডিল্যাবস এর মাধ্যমে পাওয়া রিপোর্ট অনুযায়ী Xiaomi 14T ফোনটির 12GB+256GB স্টোরেজ অপশনের দাম EUR 649 অর্থাৎ প্রায় 60,257 টাকা রাখা হতে পারে।
  • Xiaomi 14T Pro ফোনটির 12GB+512GB মডেলের দাম EUR 899 অর্থাৎ প্রায় 83,491 টাকা রাখা হতে পারে।
  • Xiaomi 14T এবং Xiaomi 14T Pro ফোনটি টাইটেনিয়াম ব্লু, টাইটেনিয়াম ব্ল্যাক এবং টাইটেনিয়াম গ্রে এর মতো কালার অপশনে লঞ্চ করা হতে পারে।

Xiaomi 14T এর সম্ভাব্য স্পেসিফিকেশন

  • ডিসপ্লে: সম্প্রতি প্রকাশ্যে আসা লিক অনুযায়ী Xiaomi 14T ফোনটিতে 6.67-ইঞ্চির 1.5K এমোলেড ডিসপ্লে দেওয়া হতে পারে। এই স্ক্রিনে 144Hz রিফ্রেশ রেট, 4,000 নিটস পীক ব্রাইটনেস, HDR10, HDR10+, ডলবি ভিশন, AI টাচ কন্ট্রোল, AI আই-কেয়ার এর মতো বিভিন্ন ফিচার যোগ করা হতে পারে।
  • প্রসেসর: প্রসেসিঙের জন্য ফোনটিতে MediaTek Dimensity 8300-Ultra প্রসেসর দেওয়া হতে পারে।
  • স্টোরেজ: Xiaomi 14T স্মার্টফোনটিতে 12GB RAM এবং 256GB ইন্টারনাল স্টোরেজ দেওয়া হবে বলে আশা করা হচ্ছে।
  • ক্যামেরা: Xiaomi 14T ফোনটিতে অটোফোকাস সহ OIS ফিচারযুক্ত Leica 50MP 1/1.56-ইঞ্চির IMX906 প্রাইমারি সেন্সর, 50MP Leica x2.6 টেলিফটো ক্যামেরা এবং 12MP Leica আলট্রা-ওয়াইড অ্যাঙ্গেল লেন্স দেওয়া হতে পারে। অন্যদিকে সেলফি তোলার জন্য 32MP ক্যামেরা যোগ করা হতে পারে।
  • ব্যাটারি: ফোনটিতে 5,000mAh ব্যাটারি দেওয়া হতে পারে। তবে ফাস্ট চার্জিং সম্পর্কে এখনও পর্যন্ত কিছু জানা যায়নি।
  • অন্যান্য: ফোনটিতে জল এবং ধুলো থেকে সুরক্ষার জন্য IP68 রেটিং দেওয়া হতে পারে। এর ডায়মেনশন 160.5 x 75.1 x 7.8 মিমি এবং ওজন 195 গ্রাম হবে বলে জানা গেছে।
  • ওএস: Xiaomi 14T ফোনটি অ্যান্ড্রয়েড 14 এবং কোম্পানির লেটেস্ট UI সহ কাজ করতে পারে।

Xiaomi 14T Pro এর সম্ভাব্য স্পেসিফিকেশন

  • ডিসপ্লে: Xiaomi 14T Pro ফোনটিতে 6.67-ইঞ্চির 1.5K এমোলেড ডিসপ্লে দেওয়া হতে পারে। এই স্ক্রিনে 144Hz রিফ্রেশ রেট, 4,000 নিটস পীক ব্রাইটনেস, HDR10, HDR10+, ডলবি ভিশন, AI টাচ কন্ট্রোল, AI আই-কেয়ার এর মতো বিভিন্ন ফিচার যোগ করা হতে পারে।
  • প্রসেসর: প্রসেসিঙের জন্য Xiaomi 14T Pro ফোনটিতে MediaTek Dimensity 9300+ প্রসেসর দেওয়া হতে পারে।
  • স্টোরেজ: Xiaomi 14T Pro ফোনটিতে 12GB RAM এবং 512GB ইন্টারনাল স্টোরেজ দেওয়া হবে বলে আশা করা হচ্ছে।
  • ক্যামেরা: Xiaomi 14T Pro ফোনটির রেয়ার প্যানেলে OIS ফিচারযুক্ত Leica 50MP আপগ্রেডেড 1/1.56-ইঞ্চির লাইট ফিউজন 900 প্রাইমারি সেন্সর, 50MP Leica x2.6 টেলিফটো ক্যামেরা এবং 12MP Leica আলট্রা-ওয়াইড অ্যাঙ্গেল লেন্স দেওয়া হতে পারে। অন্যদিকে সেলফি তোলার জন্য 32MP ক্যামেরা যোগ করা হতে পারে।
  • ব্যাটারি: Xiaomi 14T Pro ফোনটিতে 50W ওয়্যারলেস চার্জিং সাপোর্টেড 5,000mAh ব্যাটারি দেওয়া হতে পারে।
  • অন্যান্য: ফোনটিতে জল এবং ধুলো থেকে সুরক্ষার জন্য IP68 রেটিং দেওয়া হতে পারে। এর ডায়মেনশন 160.4 x 75.1 x 8.39 মিমি এবং ওজন 209 গ্রাম হবে বলে জানা গেছে।
  • ওএস: Xiaomi 14T Pro ফোনটি বেস মডেলের মতো অ্যান্ড্রয়েড 14 সহ কাজ করতে পারে।

The post লঞ্চের আগেই প্রকাশ্যে এল Xiaomi 14T এবং Xiaomi 14T Pro স্মার্টফোনের স্পেসিফিকেশন, জেনে নিন বিস্তারিত first appeared on 91Mobiles Bengali.

]]>
https://www.91mobiles.com/bengali/xiaomi-14t-global-prices-specifications-leaked-read-more-in-bengali/feed/ 0
গুরুত্বপূর্ণ স্পেসিফিকেশন সহ গীকবেঞ্চ সাইটে লিস্টেড হল Xiaomi 14T Pro স্মার্টফোন, জেনে নিন ডিটেইলস https://www.91mobiles.com/bengali/xiaomi-14t-pro-geekbench-listing-with-specs-know-details-in-bengali/ https://www.91mobiles.com/bengali/xiaomi-14t-pro-geekbench-listing-with-specs-know-details-in-bengali/#respond Tue, 30 Jul 2024 02:50:10 +0000 https://www.91mobiles.com/bengali/?p=53800 শীঘ্রই লঞ্চ হতে পারে Xiaomi 14T Pro

The post গুরুত্বপূর্ণ স্পেসিফিকেশন সহ গীকবেঞ্চ সাইটে লিস্টেড হল Xiaomi 14T Pro স্মার্টফোন, জেনে নিন ডিটেইলস first appeared on 91Mobiles Bengali.

]]>
আগামী কয়েক মাসের মধ্যে শাওমি তাদের 14T সিরিজ লঞ্চ করতে পারে। এই সিরিজের অধীনে Xiaomi 14T এবং Xiaomi 14T Pro স্মার্টফোন পেশ করতে পারে। সম্প্রতি এই ফোনগুলি বেশ কিছু সার্টিফিকেশন সাইটে লিস্টেড হয়েছিল। এবার বেঞ্চমার্কিং সাইট গীকবেঞ্চে এই সিরিজের প্রো মডেলের গ্লোবাল ভেরিয়েন্ট লিস্টেড হয়েছে। চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক এই স্মার্টফোনের ডিটেইলস সম্পর্কে।

Xiaomi 14T Pro এর গীকবেঞ্চ লিস্টিং

  • গীকবেঞ্চ লিস্টিঙ অনুযায়ী আপকামিং ফোনটি 2407FPN8EG মডেল নাম্বার সহ লিস্টেড হয়েছে।
  • কিছু দিন আগে ইন্দোনেশিয়ার টেলিকম সার্টিফিকেশন সাইটে ফোনটি Xiaomi 14T Pro নামে দেখা গিয়েছিল।
  • Xiaomi 14T Pro ফোনটি সার্টিফিকেশন সাইটে সিঙ্গেল কোর টেস্টে 9,369 এবং মাল্টি কোর টেস্টে 26,083 পয়েন্ট পেয়েছে।
  • এই ফোনটিতে 3.4GHz পীক ক্লক স্পীড, মালী-G720-ইমমোর্টালিশ MC12 GPU সহ অক্টাকোর চিপসেট দেওয়া হতে পারে।
  • গীকবেঞ্চ লিস্টিং অনুযায়ী আপকামিং ফোনটিতে MediaTek Dimensity 9300 Plus প্রসেসর দেওয়া হতে পারে।
  • গীকবেঞ্চ লিস্টিঙের মাধ্যমে পাওয়া তথ্য অনুযায়ী প্রায় 12GB RAM দেওয়া হতে পারে। এছাড়াও এই ফোনটি অ্যান্ড্রয়েড 14 সহ লঞ্চ করা হতে পারে।

Xiaomi 14T সিরিজের সম্ভাব্য ডিটেইলস

  • আগামী আগস্ট বা সেপ্টেম্বার মাসে Xiaomi 14T সিরিজের স্মার্টফোনটি লঞ্চ করা হতে পারে।
  • এই সিরিজের টপ মডেল Xiaomi 14T Pro স্মার্টফোনে MediaTek Dimensity 9300 প্লাস প্রসেসর দেওয়া হতে পারে। এই চিপসেট 3.4GHz হাই ক্লক স্পীডযুক্ত হতে পারে।
  • ক্যামেরা এফবি 5 লিস্টিং অনুযায়ী Xiaomi 14T Pro স্মার্টফোনে f/1.6 অ্যাপারচার, 12.6MP পিক্সেল বাইন্ডিং OIS ফিচারযুক্ত প্রাইমারি ক্যামেরা দেওয়া হতে পারে।
  • 12.6MP পিক্সেল বাইন্ডিং ফিচার দেখে মনে করা হচ্ছে এই ফোনটিতে 50MP প্রাইমারি লেন্স দেওয়া হতে পারে।
  • Xiaomi 14T Pro ফোনটিতে f/2.0 অ্যাপারচারযুক্ত সেলফি ক্যমেরা দেওয়া হতে পারে। এটি 8.1MP পিক্সেল-বাইন্ড-ইমেজ ক্যাপচার করতে সক্ষম।
  • রিপোর্ট অনুযায়ী দুর্দান্ত ক্যামেরা এক্সপিরিয়েন্সের জন্য এই ফোনটিতে Leica লেন্স দেওয়া হতে পারে।
  • এনবিটিসি সার্টিফিকেশন অনুযায়ী আপকামিং Xiaomi 14T Pro স্মার্টফোনে GSM /WCDMA/LTE/NR কানেক্টিভিটি দেওয়া হতে পারে।

The post গুরুত্বপূর্ণ স্পেসিফিকেশন সহ গীকবেঞ্চ সাইটে লিস্টেড হল Xiaomi 14T Pro স্মার্টফোন, জেনে নিন ডিটেইলস first appeared on 91Mobiles Bengali.

]]>
https://www.91mobiles.com/bengali/xiaomi-14t-pro-geekbench-listing-with-specs-know-details-in-bengali/feed/ 0
ইন্দোনেশিয়া টেলিকম সাইটে লিস্টেড হল Xiaomi 14T এবং Xiaomi 14T Pro স্মার্টফোন, জেনে নিন ডিটেইলস https://www.91mobiles.com/bengali/xiaomi-14t-and-14t-pro-spotted-on-indonesia-telecom-certification-website-details-in-bengali/ https://www.91mobiles.com/bengali/xiaomi-14t-and-14t-pro-spotted-on-indonesia-telecom-certification-website-details-in-bengali/#respond Fri, 26 Jul 2024 06:21:26 +0000 https://www.91mobiles.com/bengali/?p=53667 শীঘ্রই লঞ্চ হতে পারে Xiaomi 14T এবং Xiaomi 14T Pro

The post ইন্দোনেশিয়া টেলিকম সাইটে লিস্টেড হল Xiaomi 14T এবং Xiaomi 14T Pro স্মার্টফোন, জেনে নিন ডিটেইলস first appeared on 91Mobiles Bengali.

]]>
শাওমি তাদের 14T সিরিজ নিয়ে আসার প্রস্তুতি নিচ্ছে। এই সিরিজের অধীনে Xiaomi 14T এবং Xiaomi 14T Pro স্মার্টফোন লঞ্চ করা হবে বলে আশা করা হচ্ছে। এই সিরিজের অধীনে এই ফোনটির স্পেসিফিকেশন এর আগে সার্টিফিকেশন ওয়েবসাইটে দেখা গিয়েছিল। এবার ইন্দোনেশিয়া টেলিকম ওয়েবসাইটের মাধ্যমে ফোনটি প্রকাশ্যে এসেছে। এর ফলে ফোনটি শীঘ্রই লঞ্চ করা হবে বলে আশা করা হচ্ছে। চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক আপকামিং স্মার্টফোনের সম্প্রতি লিস্টিং সম্পর্কে।

Xiaomi 14T সিরিজের ইন্দোনেশিয়া টেলিকম লিস্টিং

  • মাই স্মার্ট প্রাইস Xiaomi 14T সিরিজের ফোনটি ইন্দোনেশিয়া টেলিকম সার্টিফিকেশন ওয়েবসাইটে স্পট করেছে।
  • লিস্টিং অনুযায়ী Xiaomi 14T স্মার্টফোনটি 2406APNFAG মডেল নাম্বার সহ দেখা গেছে। অন্যদিকে Xiaomi 14T Pro স্মার্টফোনটি 2407FPN8EG মডেল নাম্বার সহ দেখা গেছে।
  • ইন্দোনেশিয়া লিস্টিঙের মাধ্যমে আপকামিং স্মার্টফোনের অন্যান্য স্পেসিফিকেশন সম্পর্কে জানা যায়নি।
  • আপকামিং ফোনটির লিস্টিঙের পর আগামী কিছু দিনের মধ্যেই এই সম্পর্কে আরও ডিটেইলস এবং স্পেসিফিকেশন প্রকাশ্যে আসতে পারে বলে আশা করা হচ্ছে।

Xiaomi 14T সিরিজের সম্ভাব্য ডিটেইলস

  • আপকামিং Xiaomi 14T সিরিজের স্মার্টফোনটি আগামী আগস্ট বা সেপ্টেম্বার মাসে লঞ্চ করা হতে পারে।
  • এই সিরিজের টপ ভেরিয়েন্ট Xiaomi 14T Pro ফোনে 4ন্যানোমিটার ফেব্রিকেশনে তৈরি 3.25GHz পর্যন্ত হাই ক্লক স্পীডযুক্ত MediaTek Dimensity 9300 প্রসেসর দেওয়া হতে পারে।
  • এনবিটিসি সার্টিফিকেশন অনুযায়ী আপকামিং Xiaomi 14T Pro স্মার্টফোনটি GSM /WCDMA/LTE/NR কানেক্টিভিটি সাপোর্ট দেওয়া হতে পারে।
  • ক্যামেরা এফবি 5 ডেটাবেস অনুযায়ী Xiaomi 14T Pro স্মার্টফোনে f/1.6 অ্যাপারচার, 12.6MP পিক্সেল বিনিং এবং OIS ফিচারযুক্ত প্রাইমারি ক্যামেরা দেওয়া হতে পারে।
  • 12.6MP পিক্সেল বিনিং থাকায় ফোনটিতে 50MP প্রাইমারি লেন্স দেপয়া হতে পারে বলে মনে করা হচ্ছে।
  • Xiaomi 14T Pro স্মার্টফোনে f/2.0 অ্যাপারচারযুক্ত সেলফি ক্যামেরা দেওয়া হবে বলে জানা গেছে। এই ফিচার 8.1MP পিক্সেল-বিন্ড ইমেজ ক্যাপচার করার ক্ষমতা দেওয়া হতে পারে।
  • প্রকাশ্যে আসা তথ্যও অনুযায়ী দুর্দান্ত ক্যামেরা এক্সপিরিয়েন্সের জন্য Leica লেন্স সাপোর্ট দেওয়া হতে পারে।

The post ইন্দোনেশিয়া টেলিকম সাইটে লিস্টেড হল Xiaomi 14T এবং Xiaomi 14T Pro স্মার্টফোন, জেনে নিন ডিটেইলস first appeared on 91Mobiles Bengali.

]]>
https://www.91mobiles.com/bengali/xiaomi-14t-and-14t-pro-spotted-on-indonesia-telecom-certification-website-details-in-bengali/feed/ 0
এনবিটিসি এবং ক্যামেরা এফভি 5 সাইটে লিস্টেড হল Xiaomi 14T Pro, শীঘ্রই হতে পারে লঞ্চ https://www.91mobiles.com/bengali/xiaomi-14t-pro-nbtc-and-camera-fv5-listing-details-in-bengali/ https://www.91mobiles.com/bengali/xiaomi-14t-pro-nbtc-and-camera-fv5-listing-details-in-bengali/#respond Fri, 28 Jun 2024 08:08:58 +0000 https://www.91mobiles.com/bengali/?p=52541 শীঘ্রই হতে পারে লঞ্চ Xiaomi 14T Pro

The post এনবিটিসি এবং ক্যামেরা এফভি 5 সাইটে লিস্টেড হল Xiaomi 14T Pro, শীঘ্রই হতে পারে লঞ্চ first appeared on 91Mobiles Bengali.

]]>
আগামী কয়েক মাসের মধ্যে শাওমি তাদের Xiaomi 14T Pro স্মার্টফোন লঞ্চ করতে পারে। এনবিটিসি সার্টিফিকেশন এবং ক্যামেরা এফভি 5 সাইটে এই আপকামিং স্মার্টফোনটি লিস্টেড হয়েছে। তাই ফোনটি শীঘ্রই লঞ্চ করা হবে বলে মনে করা হচ্ছে। জানিয়ে রাখি এই ফোনটি চীনে লঞ্চ করা হতে পারে। তবে ভারতে এই ফোনটি না ও লঞ্চ করা হতে পারে। চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক এই দুটি লিস্টিঙের মাধ্যমে প্রকাশ্যে আসা তথ্য সম্পর্কে।

Xiaomi 14T Pro এর এনবিটিসি লিস্টিং

  • NBTC সার্টিফিকেশন সাইটে আপকামিং Xiaomi স্মার্টফোনটি 2407FPN8EG মডেল নাম্বার সহ দেখা গেছে।
  • লিস্টিঙের মাধ্যমে জানা গেছে কোম্পানি তাদের নতুন স্মার্টফোন Xiaomi 14T Pro নাম সহ লঞ্চ করতে পারে।
  • NBTC সার্টিফিকেশন অনুযায়ী আপকামিং Xiaomi 14T Pro স্মার্টফোনে GSM /WCDMA/LTE/NR ফিচার কানেক্টিভিটি সাপোর্ট দেওয়া হতে পারে।
  • জানিয়ে রাখি এই লিস্টিঙের মাধ্যমে আপকামিং স্মার্টফোনের নাম, মডেল নাম্বার এবং ফিচার কানেক্টিভিটি ফিচার ছাড়া আর অন্যান্য কোনো স্পেসিফিকেশন সম্পর্কে জানা যায়নি।

Xiaomi 14T Pro এর ক্যামেরা এফভি 5 লিস্টিং

  • ক্যামেরা এফভি 5 লিস্টিঙে Xiaomi 14T Pro স্মার্টফোনটি দেখা গেছে।
  • লিস্টিঙের মাধ্যমে এই স্মার্টফোনে f/1.6 অ্যাপচার, 12.6MP পিক্সেল বিনিং এবং OIS ফিচারযুক্ত প্রাইমারি রেয়ার ক্যামেরা দেওয়া হবে বলে জানা গেছে।
  • এই আপকামিং স্মার্টফোনে 12.6MP পিক্সেল বিনিং থাকার জন্য এই ফোনটিতে 50MP প্রাইমারি লেন্স দেওয়া হতে পারে বলে মনে করা হচ্ছে।
  • এই স্মার্টফোনে f/2.0 অ্যাপচারযুক্ত সেলফি ক্যামেরা দেওয়া হবে বলে জানা গেছে। এতে 8.1MP পিক্সেল-বিন্ড ইমেজ ক্যাপচার করার ক্ষমতা রয়েছে বলে জানা গেছে।
  • প্রকাশ্যে আসা খবর অনুযায়ী ফ্ল্যাগশিপ লেবল এক্সপেরিয়েন্সের জন্য এই ফোনে আগের মডেলের মতোই Leica সাপোর্টেড ক্যামেরা দেওয়া হতে পারে।

Xiaomi 14T Pro এর সম্ভাব্য ডিটেইলস

  • এই আপকামিং Xiaomi 14T স্মার্টফোনটি আগস্ট বা সেপ্টেম্বর মাসে লঞ্চ করা হতে পারে বলে আশা করা হচ্ছে।
  • এই আপকামিং Xiaomi 14T স্মার্টফোনে 4ন্যানোমিটার ফেব্রিকেশনে তৈরি 3.25GHz হাই ক্লক স্পীডযুক্ত MediaTek Dimensity 9300 প্রসেসর সহ লঞ্চ করা হতে পারে।
  • Xiaomi 14T সিরিজের ভারতে লঞ্চ হওয়ার আশা অনেক কম, কারণ কোম্পানি Xiaomi 12T এবং Xiaomi 13T সিরিজে ভারতে পেশ করেনি।

The post এনবিটিসি এবং ক্যামেরা এফভি 5 সাইটে লিস্টেড হল Xiaomi 14T Pro, শীঘ্রই হতে পারে লঞ্চ first appeared on 91Mobiles Bengali.

]]>
https://www.91mobiles.com/bengali/xiaomi-14t-pro-nbtc-and-camera-fv5-listing-details-in-bengali/feed/ 0
Xiaomi 14 এবং Xiaomi 14 Ultra এর পর এবার আসতে চলেছে Xiaomi 14T Pro, জানা গেল তথ্য https://www.91mobiles.com/bengali/xiaomi-14t-pro-launch-after-xiaomi-14-xiaomi-14-ultra-details-in-bengali/ https://www.91mobiles.com/bengali/xiaomi-14t-pro-launch-after-xiaomi-14-xiaomi-14-ultra-details-in-bengali/#respond Thu, 07 Mar 2024 12:40:03 +0000 https://www.91mobiles.com/bengali/?p=47029 লিক হল Xiaomi 14T Pro

The post Xiaomi 14 এবং Xiaomi 14 Ultra এর পর এবার আসতে চলেছে Xiaomi 14T Pro, জানা গেল তথ্য first appeared on 91Mobiles Bengali.

]]>
আগামী 7 মার্চ ভারতে Xiaomi 14 লঞ্চ হতে চলেছে। গ্লোবাল মার্কেটে এই সিরিজের Xiaomi 14 Ultra ফোনটি ইতিমধ্যে পেশ করা হয়েছে, তবে ভারতে এখনই এই ফোনটি লঞ্চ করা হবে না। এই দুটি ফোন ছাড়াও এই সিরিজে আরও একটি নতুন ফোন যোগ হতে চলেছে। এই ফোনটি Xiaomi 14T Pro নামে পেশ করা হবে এবং IMEI ডাটাবেসে এই ফোনটি স্পট করা হয়েছে। ভারতে এখনই এই ফোনের লঞ্চ সম্পর্কে সন্দেহ আছে, তবে Xiaomi 14T Pro ফোনটি সম্পর্কে নিচে বিস্তারিত আলোচনা করা হল।

Xiaomi 14T Pro এর সার্টিফিকেশন ডিটেইলস

  • শাওমি 14T Pro স্মার্টফোনটি আইএমইআই ডাটাবেসে দেখা গেছে।
  • এখানে ফোনের দুটি মডেল উল্লেখ করা হয়েছে, একটি লোকাল মডেল এবং অন্যটি গ্লোবাল মডেল হবে বলে মনে করা হচ্ছে।
  • লোকাল মডেলের মডেল নাম্বার 2407FPN8ER এবং গ্লোবাল মডেলের মডেল নাম্বার 2407FPN8EG।
  • জানিয়ে রাখি লিস্টিংয়ে উল্লেখিত লোকাল মডেলটি জাপানের জন্য।
  • উল্লেখ্য জাপানের মডেল নাম্বারটি সহ চীনে একটি শাওমি ফোন আগেই লিস্টেড করা হয়েছে
  • চীনে Redmi K70 Ultra ফোনটি 2407FPN8ER মডেল নাম্বার সহ পেশ করা হবে।
  • তাই মনে করা হচ্ছে চীনে আসন্ন Redmi K70 Ultra ফোনটিই জাপান এবং গ্লোবাল বাজারে Xiaomi 14T Pro নামে লঞ্চ করা হতে পারে।

Xiaomi 14T Pro / Redmi K70 Ultra এর স্পেসিফিকেশন (লিক)

  • ডিসপ্লে: আপকামিং শাওমি রেডমি ফোনে 6.67 ইঞ্চির OLED ডিসপ্লে প্যানেল দেওয়া হতে পারে। এতে 120Hz রিফ্রেশ রেট, 1.5K রেজোলিউশন, 4000 নিট পীক ব্রাইটনেস এবং ইন-ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর যোগ করা হতে পারে।
  • পারফরম্যান্স: Xiaomi 14T Pro এবং Redmi K70 Ultra স্মার্টফোনটিতে মিডিয়াটেক ডায়মেনসিটি 9300 চিপসেট দেওয়া হতে পারে। গ্রাফিক্সের জন্য এতে মালি জি720 ইম্মোর্টালিস এমপি12 জিপিইউ থাকতে পারে। এই ফোনটি অ্যান্ড্রয়েড 14 অপারেটিং সিস্টেম সহ পেশ করা হবে।
  • ক্যামেরা: এই ফোনটি ট্রিপল রিয়ার ক্যামেরা সহ লঞ্চ করা হতে পারে। এতে OIS ফিচার সহ 50MP Sony IMX LYTIA 800 প্রাইমারি, 108MP অল্ট্রা ওয়াইড অ্যাঙ্গেল এবং একটি টেলিফোটো লেন্স থাকতে পারে। এছাড়া, সেলফি এবং ভিডিও কলের জন্য এই ফোনে 16 মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা থাকতে পারে।
  • ব্যাটারি: এই স্মার্টফোনে পাওয়ার ব্যাকআপের জন্য 120 ওয়াট ফাস্ট চার্জিং টেকনোলজি সহ 5,000এমএএইচ ব্যাটারি থাকবে বলে আশা করা হচ্ছে।

The post Xiaomi 14 এবং Xiaomi 14 Ultra এর পর এবার আসতে চলেছে Xiaomi 14T Pro, জানা গেল তথ্য first appeared on 91Mobiles Bengali.

]]>
https://www.91mobiles.com/bengali/xiaomi-14t-pro-launch-after-xiaomi-14-xiaomi-14-ultra-details-in-bengali/feed/ 0