Xiaomi 16 Pro Mini - 91Mobiles Bengali https://www.91mobiles.com/bengali Tech and Mobile News in Bengali| Latest Gadget Reviews | প্রযুক্তি সংবাদ Fri, 03 Oct 2025 16:48:20 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=6.5.3 100 ওয়াট চার্জিং ফিচার সহ লঞ্চ হতে পারে Xiaomi 16 সিরিজের স্মার্টফোন, পেশ হতে পারে Mini মডেল https://www.91mobiles.com/bengali/xiaomi-16-series-3c-listing-100watt-charing-know-details-in-bengali/ https://www.91mobiles.com/bengali/xiaomi-16-series-3c-listing-100watt-charing-know-details-in-bengali/#respond Fri, 29 Aug 2025 14:32:20 +0000 https://www.91mobiles.com/bengali/?p=67000 শীঘ্রই পেশ হতে পারে Xiaomi 16 Pro Mini

The post 100 ওয়াট চার্জিং ফিচার সহ লঞ্চ হতে পারে Xiaomi 16 সিরিজের স্মার্টফোন, পেশ হতে পারে Mini মডেল first appeared on 91Mobiles Bengali.

]]>
বিগত বেশ কয়েক সপ্তাহ ধরে শাওমির নাম্বার সিরিজ শিরোনামে ছেয়ে রয়েছে। এই সিরিজের অধীনে Xiaomi 16, Xiaomi 16 Pro এবং একটি নতুন Xiaomi 16 Pro Mini এডিশন লঞ্চ করা হতে পারে। সম্প্রতি চীনের 3C সার্টিফিকেশন সাইটে এই ফোনগুলি লিস্টেড হয়েছিল, তাই শীঘ্রই এইগুলি লঞ্চ করা হবে বলে আশা করা হচ্ছে। সেপ্টেম্বর মাসের শেষের দিকে আপকামিং সিরিজ পেশ করা হতে পারে বলে জানা গেছে। কোম্পানির পক্ষ থেকে সিরিজের ফোনগুলি বড় ব্যাটারি প্যাক, 100W চার্জিং এবং নতুন Snapdragon 8 Elite 2 প্রসেসর সহ লঞ্চ করা হতে পারে। চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক লেটেস্ট লিস্টিং ডিটেইলস সম্পর্কে।

চীনের 3C সার্টিফিকেশন সাইটে 25113PN0EC এবং 25098PN5AC মডেল নাম্বার লিস্টেড হয়ছে। এগুলি Xiaomi 16 এবং Xiaomi 16 Pro মডেলের বলে মনে করা হচ্ছে। এছাড়া টিপস্টার ডিজিটাল চ্যাট স্টেশনের বক্তব্য অনুযায়ী আরও একটি 2509FPN0BC মডেল নাম্বার দেখা গেছে। এই মডেল নাম্বার সহ ফোনটি Xiaomi 16 Pro Mini নামেলঞ্চ করা হতে পারে। লিস্টিং ডিটেইলস অনুযায়ী সিরিজের সমস্ত মডেলে MDY-18-EW চার্জার দেওয়া হতে পারে। এই ফোনে 20V 5A অর্থাৎ 100W ফাস্ট চার্জিং সাপোর্ট করতে পারে। এই সিরিজের ভ্যানিলা মডেল ও প্রো মডেল সহ সমস্ত ভেরিয়েন্টে 100W চার্জিং সাপোর্ট দেওয়া হবে।

এই প্রথম Xiaomi 16 Series এর ফোনেই Snapdragon 8 Elite 2 প্রসেসর দেওয়া হতে পারে। এই সিরিজের অধীনে Xiaomi 16 কম্প্যাক্ট ফোনটি 6.3 ইঞ্চির ডিসপ্লে এবং অন্তন্ত পাতলা বেজাল সহ লঞ্চ করা হতে পারে। অন্যদিকে Pro ফোনটিতে 6.8 ইঞ্চির এবং মিনি মডেলে 6.3 ইঞ্চির ডিসপ্লে থাকতে পারে। এই সিরিজের ক্যামেরা সেটআপের ক্ষেত্রেও পরিবর্তন করা হবে। একদিকে Xiaomi 16 ফোনটিতে OV50Q প্রাইমারি সেন্সর এবং টেলিফটো লেন্স দেওয়া হতে পারে। অন্যদিকে Xiaomi 16 Pro ফোনটিতে বড় Smartsens সেন্সর এবং পেরিস্কোপ টেলিফটো লেন্স থাকতে পারে। সিরিজে ব্যাটারির ক্ষেত্রেও পার্থক্য দেখা যাবে। লিকের মাধ্যমে পাওয়া তথ্য অনুযায়ী Xiaomi 16 ফোনটিতে প্রায় 7000mAh ব্যাটারি দেওয়া হতে পারে। তবে এখনও পর্যন্ত অন্যান্য ভেরিয়েন্টের ব্যাটারি সাইজ সম্পর্কে জানা যায়নি।

সম্ভবত আগামী 23-25 সেপ্টেম্বরে Qualcomm Snapdragon Summit ইভেন্টের পর Xiaomi 16 সিরিজ পেশ করা হতে পারে। এই সিরিজ প্রথমে হোম মার্কেট চীনে লঞ্চ করা হবে এবং এরপর ভারত সহ গ্লোবাল বাজারে পেশ করা হবে।

Xiaomi 16 সিরিজের ফোনগুলি বাজারে উপস্থিত Samsung Galaxy S25 সিরিজ এবং iQOO 13, Oneplus 13 ফোনগুলির প্রতিদ্বন্দ্বী হয়ে উঠতে পারে। কোম্পানির এই সিরিজের ফোনগুলি প্রিমিয়াম বাজেট সেগমেন্টে লঞ্চ করা হবে বলে আশা করা হচ্ছে। এই ফোনের ভ্যানিলা মডেলের দাম 65,000 টাকা থাকে শুরু হতে পারে। অন্যদিকে Pro এবং Pro Max মডেলগুলি আরও দামি হবে বলে মনে করা হচ্ছে।

সব মিলিয়ে Xiaomi 16 সিরিজ ব্যাটারি, চার্জিং এবং ক্যামেরার ক্ষেত্রে বড় আপগ্রেড হতে চলেছে। যারা কম্প্য্যাক্ট ফোন খুঁজছেন, তাদের জন্য নতুন Xiaomi 16 Pro Mini ফোনটি আকর্ষণীয় হয়ে উঠতে পারে। ভবিষ্যতে এই বিষয়ে আরও তথ্য জানা যাবে বলে আশা করা হচ্ছে। এই ফোনটি কেনার জন্য এখনও বেশ কিছুদিন অপেক্ষা করতে হবে। আপকামিং সিরিজের তথ্য প্রকাশ্যে আসা মাত্রই আমরা পোস্টের মাধ্যমে আপডেট করে দেব।

The post 100 ওয়াট চার্জিং ফিচার সহ লঞ্চ হতে পারে Xiaomi 16 সিরিজের স্মার্টফোন, পেশ হতে পারে Mini মডেল first appeared on 91Mobiles Bengali.

]]>
https://www.91mobiles.com/bengali/xiaomi-16-series-3c-listing-100watt-charing-know-details-in-bengali/feed/ 0
6.3 ইঞ্চির ডিসপ্লে সহ লঞ্চ হতে পারে Xiaomi 16 Pro Mini, লিক হল ডিটেইলস https://www.91mobiles.com/bengali/xiaomi-16-pro-mini-display-size-camera-layout-leaked-know-details-in-bengali/ https://www.91mobiles.com/bengali/xiaomi-16-pro-mini-display-size-camera-layout-leaked-know-details-in-bengali/#respond Wed, 02 Jul 2025 11:47:13 +0000 https://www.91mobiles.com/bengali/?p=65494 প্রকাশ্যে এল Xiaomi 16 সিরিজের ডিটেইলস

The post 6.3 ইঞ্চির ডিসপ্লে সহ লঞ্চ হতে পারে Xiaomi 16 Pro Mini, লিক হল ডিটেইলস first appeared on 91Mobiles Bengali.

]]>
Xiaomi তাদের আপকামিং ফ্ল্যাগশিপ নাম্বার সিরিজের বড়সড় পরিবর্তন করতে পারে। আগের Xiaomi 14 এবং 15 সিরিজে তিনটি মডেল অর্থাৎ ভ্যানিলা, প্রো এবং আল্ট্রা মডেল পেশ করা হয়েছিল। এবার আপকামিং Xiaomi 16 সিরিজের চারটি মডেল লঞ্চ করা হবে। Gizmochina রিপোর্টের মাধ্যমে পাওয়া তথ্য অনুযায়ী কোম্পানির পক্ষ থেকে একটি কম্প্যাক্ট Xiaomi 16 Pro Mini ফোন পেশ করা হবে। এই সিরিজ সেপ্টেম্বরের শেষের দিকে লঞ্চ করা হবে বলে জানা গেছে। চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক Xiaomi 16 সিরিজের লিক ডিটেইলস সম্পর্কে।

Xiaomi 16 Series এর ডিটেইলস (লিক)

ডিসপ্লে

টিপস্টার Digital Chat Station এর বক্তব্য অনুযায়ী Xiaomi 16 Pro ফোনটি দুটি আলাদা আলাদা ডিসপ্লে সাইজে পেশ করা হতে পারে। এই সিরিজে Xiaomi 16 Pro Mini ফোনটিতে 6.3 ইঞ্চির ডিসপ্লে দেওয়া হতে পারে। তবে টপ Xiaomi 16 Pro মডেলে 6.8 ইঞ্চির স্ক্রিন থাকতে পারে। রিপোর্ট অনুযায়ী ভ্যানিলা Xiaomi 16 মডেলে 6.3 ইঞ্চির ডিসপ্লে থাকতে পারে।

ক্যামেরা

সিরিজের ক্যামেরা সেটআপে নতুন “Big Matrix” হরিজেন্টাল ক্যামেরা মডিউল দেওয়া হতে পারে। এতে ব্যাক প্যানেলে প্রায় একতৃতীয় অংশ ব্যাবহার করা হতে পারে। এই ডিজাইন সম্প্রতি লিক হওয়া iPhone 17 ফোনের লেআউটের মতো হবে বলে মনে করা হচ্ছে। ক্যামেরা লেন্স প্রটেক্টারের লিক ইমেজের মাধ্যমে স্পষ্ট বোঝা যাচ্ছে এতে পেরিস্কোপ টেলিফটো লেন্স কাটআউট থাকতে পারে। এটি জুম ফটোগ্রাফি আরও ভালো করার জন্য ব্যাবহার করা হবে।

প্রসেসর এবং পারফরমেন্স

Xiaomi 16 সিরিজের সবথেকে বড় বিশেষত্ব হতে পারে ফোনগুলির প্রসেসর। কারণ এই সিরিজে Qualcomm এর আপকামিং Snapdragon 8 Gen 4 বা Snapdragon 8 Elite 2 প্রসেসর দেওয়া হতে পারে। এই নতুন প্রসেসর TSMC এর 3nm ফেব্রিকেশনে তৈরি এবং এতে কোম্পানির নেক্সট জেনারেশন Oryon CPU আর্কিটেকচার থাকতে পারে। তবে ফোনের GPU তে 16mb ইন্ডিপেন্ডেন্ট ক্যাশে থাকবে এবং Geekbench 6 এ এটি 4000+ সিঙ্গেল কোর ও 11000+ মাল্টি কোর স্কোর পেয়েছে

জানিয়ে রাখি Xiaomi 16 সিরিজের Xiaomi 16 Ultra মডেলও লঞ্চ করা হতে পারে। বেশ কিছু রিপোর্টের মাধ্যমে পাওয়া তথ্য অনুযায়ী এটি Xiaomi 16 Pro Max মডেল হতে পারে। এতে সেকেন্ডারি রেয়ার ডিসপ্লে থাকবে বলে জানা গেছে। আগামী দিনে বা সপ্তাহের মধ্যে আপকামিং ফ্ল্যাগশিপ সিরিজের আরও তথ্য প্রকাশ্যে আসবে বলে আশা করা হচ্ছে।

The post 6.3 ইঞ্চির ডিসপ্লে সহ লঞ্চ হতে পারে Xiaomi 16 Pro Mini, লিক হল ডিটেইলস first appeared on 91Mobiles Bengali.

]]>
https://www.91mobiles.com/bengali/xiaomi-16-pro-mini-display-size-camera-layout-leaked-know-details-in-bengali/feed/ 0