Xiaomi Civi 5 Pro - 91Mobiles Bengali https://www.91mobiles.com/bengali Tech and Mobile News in Bengali| Latest Gadget Reviews | প্রযুক্তি সংবাদ Thu, 22 May 2025 15:36:33 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=6.5.3 চীনে লঞ্চ হল Xiaomi Civi 5 Pro, স্টাইলিশ লুকের সঙ্গে রয়েছে শক্তিশালী ফিচার, জেনে নিন দাম https://www.91mobiles.com/bengali/xiaomi-civi-5-pro-launched-in-china-check-price-and-specifications-details-in-bengali/ https://www.91mobiles.com/bengali/xiaomi-civi-5-pro-launched-in-china-check-price-and-specifications-details-in-bengali/#respond Fri, 23 May 2025 06:42:21 +0000 https://www.91mobiles.com/bengali/?p=64223 চীনে লঞ্চ হল Xiaomi Civi 5 Pro

The post চীনে লঞ্চ হল Xiaomi Civi 5 Pro, স্টাইলিশ লুকের সঙ্গে রয়েছে শক্তিশালী ফিচার, জেনে নিন দাম first appeared on 91Mobiles Bengali.

]]>
Xiaomi চীনে তাদের Civi সিরিজের অধীনে প্রিমিয়াম স্মার্টফোন Xiaomi Civi 5 Pro লঞ্চ করেছে। এই ফোনে সুন্দর ডিজাইন, Leica ক্যামেরা এবং অসাধারণ ফিচার যোগ করা হয়েছে। এতে 6.55-ইঞ্চির 1.5K OLED ডিসপ্লে, Snapdragon 8s Gen 4 চিপসেট, 16GB RAM + 512GB স্টোরেজ, 6000mAh ব্যাটারির মতো বিভিন্ন উল্লেখযোগ্য স্পেসিফিকেশন দেওয়া হয়েছে। চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক এই ফোনটির ফিচার, স্পেসিফিকেশন এবং দাম সম্পর্কে।

Xiaomi Civi 5 Pro ফোনের স্পেসিফিকেশন

ডিসপ্লে

Xiaomi Civi 5 Pro ফোনে 6.55-ইঞ্চির 1.5K OLED ডিসপ্লে দেওয়া হয়েছে। TCL C8 অয়ানেল দিয়ে তৈরি এই স্ক্রিন 120Hz রিফ্রেশ রেট এবং 1400nits ব্রাইটনেস সাপোর্ট করে।

পারফরমেন্স

প্রসেসিঙের জন্য Xiaomi Civi 5 Pro ফোনে Qualcomm Snapdragon 8s Gen 4 চিপসেট যোগ করা হয়েছে। এর সঙ্গে এই ফোনে LPDDR5x RAM এবং UFS 4.0 স্টোরেজ টেকনোলজি রয়েছে। ফোনটি Android 15 বেসড HyperOS 2 কাস্টম স্কিনে কাজ করে। সুন্দর গ্রাফিক্সের জন্য এতে Adreno 825 GPU দেওয়া হয়েছে।

ক্যামেরা

ফটোগ্রাফির জন্য Xiaomi Civi 5 Pro ফোনে ট্রিপল রেয়ার ক্যামেরা সেটআপ দেওয়া হয়েছে। এই সেটআপে OIS সহ 50MP Omnivision Light Hunter 800 প্রাইমারি Leica Summilux সেন্সর যোগ করা হয়েছে। এর সঙ্গে এই সেটআপে 12MP আলট্রা ওয়াইড অ্যাঙ্গেল Omnivision লেন্স এবং 50MP ফ্লোটিং টেলিফটো Samsung JN5 লেন্স রয়েছে। একইভাবে সেলফি ও ভিডিও কলের জন্য ফোনটিতে 50MP হাই রেজোলিউশন Samsung ফ্রন্ট ক্যামেরা দেওয়া হয়েছে।

ব্যাটারি

Xiaomi Civi 5 Pro ফোনে পাওয়ার ব্যাকআপের জন্য 6000mAh ব্যাটারি যোগ করা হয়েছে। এই ফোনটি দ্রুত চার্জ করার জন্য এতে 67W ফাস্ট চার্জিং ফিচার রয়েছে।

অন্যান্য ফিচার

ফোন আনলক ও সিকিউরিটির জন্য এতে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর দেওয়া হয়েছে। X-axis linear vibration motor এর দৌলতে এই ফোনে ভালো হ্যাপ্টিক ফীডব্যাক পাওয়া যায়। এর সঙ্গে এই ফোনে ডুয়েল স্টেরিও স্পিকার, LDAC, LHDC 5.0 সাপোর্ট এবং IR ব্লাস্টার যোগ করা হয়েছে। Xiaomi Civi 5 Pro ফোনে WiFi 7/6/5, Bluetooth 5.4, NFC এবং USB-C পোর্ট রয়েছে।

ওজন এবং ডায়মেনশন

এই ফোনটির ওজন 184 গ্রাম এবং ডায়মেনশন 7.45mm। ডিজাইন ও স্টেবিলিটির দিক ফনিত ইউজারদের পছন্দ হবে বলে মনে করা হচ্ছে।

Xiaomi Civi 5 Pro ফোনের দাম

  • চীনে Xiaomi Civi 5 Pro ফোনের সেল ইতিমধ্যে শুরু হয়ে গেছে। এই ফোনটি তিনটি ভেরিয়েন্টে পেশ করা হয়েছে।
  • ফোনটির 12GB + 256GB ভেরিয়েন্ট 2,999 ইউয়ান, অর্থাৎ প্রায় 35,795 টাকা দামে পেশ করা হয়েছে।
  • এই ফোনের 12GB + 512GB ভেরিয়েন্ট 3,299 ইউয়ান, অর্থাৎ প্রায় 39,380 টাকা দামে সেল করা হবে।
  • একইভাবে 16GB + 512GB স্টোরেজ সহ ফোনটির টপ মডেলের দাম রাখা হয়েছে 3,599 ইউয়ান, অর্থাৎ প্রায় 42,960 টাকা।
  • এই ফোনটি Nebula Purple, Iced Americano, Cherry Blossom Pink, White এবং black কালার অপশনে সেল করা হবে।

The post চীনে লঞ্চ হল Xiaomi Civi 5 Pro, স্টাইলিশ লুকের সঙ্গে রয়েছে শক্তিশালী ফিচার, জেনে নিন দাম first appeared on 91Mobiles Bengali.

]]>
https://www.91mobiles.com/bengali/xiaomi-civi-5-pro-launched-in-china-check-price-and-specifications-details-in-bengali/feed/ 0
এই মাসেই লঞ্চ হতে চলেছে Xiaomi Civi 5 Pro স্মার্টফোন, টিজারে দেখা গেল ডিজাইন এবং ফিচার https://www.91mobiles.com/bengali/xiaomi-civi-5-pro-china-launch-confirmed-know-details-in-bengali/ https://www.91mobiles.com/bengali/xiaomi-civi-5-pro-china-launch-confirmed-know-details-in-bengali/#respond Sat, 17 May 2025 03:39:58 +0000 https://www.91mobiles.com/bengali/?p=64035 প্রকাশ্যে এল Xiaomi Civi 5 Pro ফোনের ডিজাইন ও ফিচার

The post এই মাসেই লঞ্চ হতে চলেছে Xiaomi Civi 5 Pro স্মার্টফোন, টিজারে দেখা গেল ডিজাইন এবং ফিচার first appeared on 91Mobiles Bengali.

]]>
Xiaomi এর পক্ষ থেকে অফিসিয়ালি জানানো হয়েছে এই মাসের শেষের দিকে প্রিমিয়াম Xiaomi Civi 5 Pro স্মার্টফোনটি লঞ্চ করা হবে। কোম্পানির অফিসিয়াল চ্যানেলের মাধ্যমে জানানো হয়েছে। একইসঙ্গে ফোনের সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্য জানানো হয়েছে। কোম্পানির পক্ষ থেকে এখনও পর্যন্ত সঠিক লঞ্চ ডেট সম্পর্কে জানানো হয়নি, কিন্তু 22 মে ফোনটি লঞ্চ করা হবে বলে আশা করা হচ্ছে। চলুন বিস্তারিরত জেনে নেওয়া যাক Xiaomi Civi 5 Pro ফোনের প্রকাশ্যে আসা ডিটেইলস সম্পর্কে।

Xiaomi Civi 5 Pro ফোনের ডিজাইন এবং কালার অপশন

  • Xiaomi এর প্রেসিডেন্ট এবং স্মার্টফোনের ডিভিশন হেড Lu Weibing এর বক্তব্য অনুযায়ী বর্তমানে Civi সিরিজ একটি ন্ট্রেডি ফ্ল্যাগশিপ ছাড়িয়ে একটি অল-রাউন্ড থিন এবং লাইট ফ্ল্যাগশিপ হয়ে উঠেছে।
  • Xiaomi Civi 5 Pro ফোনের ইন্টারনাল কোডনেম “Little 15” রয়েছে, এটি iPhone এর মতো প্রিমিয়াম ফিল দেওয়ার জন্য তৈরি করা হবে বলে আশা করা হচ্ছে।
  • ফোনটি পার্পল, বেইজ, হোয়াইট এবং ব্ল্যাকের মতো বিভিন্ন আকর্ষণীয় কালার অপশনে পেশ করা হবে।

Xiaomi Civi 5 Pro এর ক্যামেরা ফিচার

Xiaomi Civi 5 Pro ফোনটিতে Leica Pure Optics সিস্টেম থাকবে, এটি রাউন্ড ক্যামেরা মডিউলে ফিট করা হয়েছে। লিক রিপোর্ট অনুযায়ী ফোনটিতে f/1.63 অ্যাপারর্চারযুক্ত প্রাইমারি ক্যামেরা, 15mm ফোকাল লেন্থ সহ f/2.2 অ্যাপারর্চারের ক্ষমতাসম্পন্ন আল্ট্রা-ওয়াইড লেন্স এবং 50MP টেলিফটো ক্যামেরা (60mm ফোকাল লেন্থ) দেওয়া হবে। একইভাবে কোম্পানির বক্তব্য অনুযায়ী সেলফি ও ভিডিও কলের জন্য 50MP ফ্রন্ট ক্যামেরা যোগ করা হবে।

Xiaomi Civi 5 Pro এর সম্ভাব্য ডিটেইলস

  • সম্প্রতি Geekbench সাইটে ফোনটি Snapdragon 8s Gen 4 চিপসেট, 16GB RAM, এবং Android 15 সহ দেখা গিয়েছিল।
  • 3C সার্টিফিকেশন লিস্টিঙের মাধ্যমে পাওয়া তথ্য অনুযায়ী ফোনটিতে 67W ফাস্ট চার্জিং ফিচার সাপোর্ট করবে।
  • রিপোর্ট অনুযায়ী ফোনটিতে 6.55 ইঞ্চির কোয়াড কার্ভ OLED ডিসপ্লে, 1.5K রেজোলিউশন থাকবে বলে জানা গেছে।
  • পাওয়ার ব্যাকআপের জন্য আসন্ন ফোনটিতে 6000mAh চেয়ে বেশি ব্যাটারি থাকতে পারে।
  • তাই Xiaomi Civi 5 Pro ফোনটি ভারতে Xiaomi 15 Civi নামে লঞ্চ করা হতে পারে বলে আশা করা হচ্ছে।
  • চীনে ফোনটি প্রায় 3,000 ইউয়ান অর্থাৎ প্রায় 34,500 টাকা দামে পেশ করা হতে পারে।

The post এই মাসেই লঞ্চ হতে চলেছে Xiaomi Civi 5 Pro স্মার্টফোন, টিজারে দেখা গেল ডিজাইন এবং ফিচার first appeared on 91Mobiles Bengali.

]]>
https://www.91mobiles.com/bengali/xiaomi-civi-5-pro-china-launch-confirmed-know-details-in-bengali/feed/ 0
Snapdragon 8s Gen 4 প্রসেসর, 16GB RAM সহ লঞ্চ হতে পারে Xiaomi Civi 5 Pro, লিস্টেড হল Geekbench সাইটে https://www.91mobiles.com/bengali/xiaomi-civi-5-pro-geekbench-and-launch-timeline-leaked-know-details-in-bengali/ https://www.91mobiles.com/bengali/xiaomi-civi-5-pro-geekbench-and-launch-timeline-leaked-know-details-in-bengali/#respond Tue, 13 May 2025 10:40:49 +0000 https://www.91mobiles.com/bengali/?p=63877 চীনে লঞ্চ হতে পারে Xiaomi Civi 5 Pro

The post Snapdragon 8s Gen 4 প্রসেসর, 16GB RAM সহ লঞ্চ হতে পারে Xiaomi Civi 5 Pro, লিস্টেড হল Geekbench সাইটে first appeared on 91Mobiles Bengali.

]]>
আরও একবার Xiaomi তাদের ফটোগ্রাফি সেন্ট্রিক স্মার্টফোনের জন্য বাজার কাঁপাতে চলেছে। রিপোর্ট অনুযায়ী এই মাসে কোম্পানি তাদের Xiaomi Civi 5 Pro ফোনটি চীনে লঞ্চ করতে পারে। এই ফোনটিতে Qualcomm এর লেটেস্ট Snapdragon 8s Gen 4 প্রসেসর থাকতে পারে। এই ফোনটি সম্পর্কে লিক এবং গীকবেঞ্চ সাইটের মাধ্যমে গুরুত্বপূর্ণ তথ্য জানা গেছে। চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক আপকামিং Xiaomi Civi 5 Pro ফোনের ডিটেইলস সম্পর্কে।

Xiaomi Civi 5 Pro এর সম্ভাব্য লঞ্চ টাইমলাইন

লিকের মাধ্যমে পাওয়া তথ্য অনুযায়ী মে মাসের শেষের দিকে Xiaomi Civi 5 Pro ফোনটি চীনে লঞ্চ করা হতে পারে। তবে কোম্পানির পক্ষ থেকে এখনও পর্যন্ত এই বিষয়ে অফিসিয়ালি কিছু জানানো হয়নি, তবে ভারতে ফোনটি Xiaomi 15 Civi নামে লঞ্চ করা হতে পারে। অর্থাৎ এটি গত বছর ভারতে লঞ্চ হওয়া Xiaomi 14 Civi ফোনের আপগ্রেড ভার্সন হতে চলেছে।

Xiaomi Civi 5 Pro এর Geekbench লিস্টিং

  • Geekbench লিস্টিঙের মাধ্যমে Xiaomi Civi 5 Pro ফোনটি 25067PYE3C মডেল নাম্বার সহ দেখা গেছে।
  • Geekbench সাইটে ফোনটি Snapdragon 8s Gen 4 চিপসেট সহ লিস্টেড হয়েছে, এই চিপসেটে 3.21GHz ক্লক স্পীডযুক্ত একটি প্রাইম কোর, 3.0GHz ক্লক স্পীডযুক্ত তিনটি পারফরমেন্স কোর, 2.80GHz ক্লক স্পীডযুক্ত দুটি মিড কোর এবং 2.02GHz ক্লক স্পীডযুক্ত দুটি এফিসিয়েন্সি CPU কোর স্ট্রাকচার দেখা গেছে।
  • Snapdragon 8s Gen 4 প্রসেসর সহ ফোনটিতে Adreno 825 GPU যোগ করা হতে পারে।
  • ফোনটিতে প্রায় 16GB RAM এবং Android 15 অপারেটিং সিস্টেম থাকবে বলে জানা গেছে।
  • Geekbench 6 স্কোর হিসেবে সিঙ্গেল কোর টেস্টে 1983 স্কোর এবং মাল্টি কোর টেস্টে 6874 স্কোর পেয়েছে।

Xiaomi Civi 5 Pro এর স্পেসিফিকেশন (লিক)

  • ডিসপ্লে: আকামিং Xiaomi Civi 5 Pro ফোনটিতে 1.5K রেজোলিউশন সাপোর্টেড কোয়াড কার্ভ OLED প্যানেল থাকবে বলে আসা করা হচ্ছে।
  • ব্যাটারি: পাওয়ার ব্যাকআপের জন্য ফোনটিতে 67W ফাস্ট চার্জিং সাপোর্টেড 6,000mAh ব্যাটারি দেওয়া হতে পারে।
  • ক্যামেরা: ফোনের ব্যাক প্যানেলে 50MP টেলিফটো লেন্স থাকবে বলে আসা করা হচ্ছে। ফোনটির লো-লাইট ফটোগ্রাফির ক্ষেত্রে আগের মডেলের তুলনায় ভালো পারফরমেন্স পাওয়া যাবে।

Xiaomi Civi 5 Pro এর সম্ভাব্য দাম

Xiaomi Civi 5 Pro ফোনটি প্রায় 3,000 ইউয়ান (অর্থাৎ প্রায় 34,500 টাকা) দামে লঞ্চ করা হতে পারে। এটি iQOO Z10 Turbo Pro এবং Redmi Turbo 4 Pro অন্যান্য Snapdragon 8s Gen 4 ফোনের তুলনায় ফটোগ্রাফি সেন্ট্রিক অপশন হবে। তবে এই ফোনটি পারফরমেন্স ভিত্তিক বাজেট রেঞ্জে ফ্ল্যাগশিপ ফোন হতে চলেছে।

The post Snapdragon 8s Gen 4 প্রসেসর, 16GB RAM সহ লঞ্চ হতে পারে Xiaomi Civi 5 Pro, লিস্টেড হল Geekbench সাইটে first appeared on 91Mobiles Bengali.

]]>
https://www.91mobiles.com/bengali/xiaomi-civi-5-pro-geekbench-and-launch-timeline-leaked-know-details-in-bengali/feed/ 0
ডুয়েল সেলফি ক্যামেরা, স্ন্যাপড্রাগন 8এস এলিট চিপসেট সহ লঞ্চ হতে পারে Xiaomi Civi 5 Pro স্মার্টফোন, জেনে নিন ডিটেইলস https://www.91mobiles.com/bengali/xiaomi-civi-5-pro-camera-chipset-leaked-know-details-in-bengali/ https://www.91mobiles.com/bengali/xiaomi-civi-5-pro-camera-chipset-leaked-know-details-in-bengali/#respond Fri, 20 Dec 2024 09:33:11 +0000 https://www.91mobiles.com/bengali/?p=59455 শীঘ্রই আসতে চলেছে Xiaomi Civi 5 Pro

The post ডুয়েল সেলফি ক্যামেরা, স্ন্যাপড্রাগন 8এস এলিট চিপসেট সহ লঞ্চ হতে পারে Xiaomi Civi 5 Pro স্মার্টফোন, জেনে নিন ডিটেইলস first appeared on 91Mobiles Bengali.

]]>
এই বছরের মার্চ মাসে Xiaomi Civi 4 Pro ফোনটি লঞ্চ করা হয়েছিল। এবার কোম্পানির পক্ষ থেকে এই ফোনের সাক্সেসার হিসেবে Xiaomi Civi 5 Pro ফোনটি নিয়ে আসতে চলেছে। সম্প্রতি চীনের দুটি টিপস্টার Weibo এর মাধ্যমে আপকামিং স্মার্টফোনের গুরুত্বপূর্ণ তথ্য শেয়ার করেছে। চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক Civi 5 Pro ফোনের প্রসেসর, ডিজাইন এবং অন্যান্য ডিটেইলস সম্পর্কে।

Xiaomi Civi 5 Pro এর ডিটেইলস এবং দাম (লিক)

  • টিপস্টার ডিজিটাল চ্যাট স্টেশন বক্তব্য অনুযায়ী আপকামিং Xiaomi Civi 5 Pro ফোনে SM8735 প্রসেসর থাকবে। এটি Snapdragon 8s Elite প্রসেসরের মডেল নাম্বার বলে আশা করা হচ্ছে। তবে আগের মডেলে Civi 4 Pro Snapdragon 8s Gen 3 প্রসেসর দেওয়া হয়েছিল।
  • আপকামিং 8s Elite প্রসেসরটি 2025 সালের প্রথম কোয়ার্টারে Snapdragon 8s Gen 3 প্রসেসরের সাক্সেসার হিসাবে পেশ করা হবে।

  • Civi 5 Pro ফোনে 1.5K রেজোলিউশনযুক্ত কোয়াড-কার্ভ ডিসপ্লে দেওয়া হবে বলে আশা করা হচ্ছে।
  • আপকামিং ফোনে ডুয়েল ক্যামেরা সেন্সরের জন্য ফ্রন্টে পিল শেপের কাটআউট থাকবে বলে আশা করা হচ্ছে।
  • আসন্ন Xiaomi Civi 5 Pro ফোনটি আগের মডেলের মতো একটি গোলাকার ক্যামেরা আইল্যান্ড সহ পেশ করা হতে পারে।
  • আপকামিং ফোনটি Civi 4 Pro ফোনের মতো টেলিফটো লেন্স সহ Leica-ইঞ্জিনিয়র সেটআপ থাকবে।
  • ফোনের ব্যাক প্যানেলে ফাইবারগ্লাস ম্যাটেরিয়াল এবং সাইড ফ্রেম মেটাল হবে বলে শোনা যাচ্ছে।
  • DCS এর বক্তব্য অনুযায়ী আপকামিং ফোনে 5,000mAh ব্যাটারি দেওয়া হতে পারে। তবে আগের মডেলে 4,700mAh ব্যাটারি দেওয়া হয়েছিল।

  • অন্য টিপস্টার স্মার্ট পিকাচু বক্তব্য অনুযায়ী Xiaomi Civi 5 Pro ফোনটি প্রথম স্ন্যাপড্রাগন 8এস এলিট সহ ফোন হতে চলেছে। এই ফোনের দাম CNY 3,000 (35,958 টাকা) রাখা হতে পারে।

স্ন্যাপড্রাগন 8এস এলিট প্রসেসর লঞ্চ হওয়ার পরই Xiaomi Civi 5 Pro ফোনটি লঞ্চ করা হবে বলে আশা করা হচ্ছে। এই বছর জুন মাসে ভারতে আগের Xiaomi Civi 4 Pro মডেলটি লঞ্চ করা হয়েছিল। এই ফোনটির 38,999 টাকা দামে পেশ করা হয়েছিল। Xiaomi আগামী বছর ভারতে তাদের Civi 5 Pro ফোনটি Xiaomi 15 Civi নামে লঞ্চ করবে কি না সেটি দেখার জন্য অপেক্ষা করা হচ্ছে।

The post ডুয়েল সেলফি ক্যামেরা, স্ন্যাপড্রাগন 8এস এলিট চিপসেট সহ লঞ্চ হতে পারে Xiaomi Civi 5 Pro স্মার্টফোন, জেনে নিন ডিটেইলস first appeared on 91Mobiles Bengali.

]]>
https://www.91mobiles.com/bengali/xiaomi-civi-5-pro-camera-chipset-leaked-know-details-in-bengali/feed/ 0