Xiaomi Mix Flip 2 - 91Mobiles Bengali https://www.91mobiles.com/bengali Tech and Mobile News in Bengali| Latest Gadget Reviews | প্রযুক্তি সংবাদ Fri, 27 Jun 2025 17:38:48 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=6.5.3 5165mAh ব্যাটারি, স্ন্যাপড্রাগন 8 এলিট প্রসেসর, 16GB RAM সহ চীনে লঞ্চ হল Xiaomi Mix Flip 2 স্মার্টফোন, জেনে নিন বিস্তারিত https://www.91mobiles.com/bengali/xiaomi-mix-flip-2-launched-in-china-check-price-specifications-details-in-bengali/ https://www.91mobiles.com/bengali/xiaomi-mix-flip-2-launched-in-china-check-price-specifications-details-in-bengali/#respond Sat, 28 Jun 2025 02:31:27 +0000 https://www.91mobiles.com/bengali/?p=65364 চীনে লঞ্চ হল Xiaomi Mix Flip 2

The post 5165mAh ব্যাটারি, স্ন্যাপড্রাগন 8 এলিট প্রসেসর, 16GB RAM সহ চীনে লঞ্চ হল Xiaomi Mix Flip 2 স্মার্টফোন, জেনে নিন বিস্তারিত first appeared on 91Mobiles Bengali.

]]>
Xiaomi তাদের দ্বিতীয় কমার্শিয়াল ফোল্ডেবল Xiaomi Mix Flip 2 স্মার্টফোন চীনে লঞ্চ করেছে। এটি আগের মডেলের তুলনায় ডিজাইন, ডিসপ্লে, পারফরমেন্স এবং ব্যাটারি মতো বিভিন্ন ফিচারের আপগ্রেড সহ লঞ্চ করা হয়েছে। বিশেষত্ব হল এটি বাজারের প্রথম 5000mAh এর বেশি ব্যাটারি সাইজ সহ ফ্লিপ স্মার্টফোন। চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক Xiaomi Mix Flip 2 স্মার্টফোনের দাম ও সম্পূর্ণ স্পেসিফিকেশন ডিটেইলস সম্পর্কে।

Xiaomi Mix Flip 2 এর স্পেসিফিকেশন

আউটার ডিসপ্লে: Xiaomi Mix Flip 2 স্মার্টফোনটিতে 4.01ইঞ্চির AMOLED প্যানেল (M9 লিউমিনেসেন্ট মেটেরিয়ালের সহ), 3200 নিটস ব্রাইটনেস, 500+ অপটিমাইজ সাপোর্ট করে। এর ফলে আউটার ডিসপ্লের মাধ্যমে ম্যাসেজিং, ম্যাপ, পেমেন্ট এবং ভিডিও স্ট্রিমিং সরাসরি উপভোগ করা যাবে।

ইনার ডিসপ্লে: এই স্মার্টফোনটিতে 6.86 ইঞ্চির প্রাইমারি স্ক্রিন ফোল্ডেবল AMOLED ডিসপ্লে দেওয়া হয়েছে। এই স্ক্রিনে 1.5K রেজোলিউশন, ডায়নেমিক 1-120Hz রিফ্রেশ রেট এবং 3200 নিটস ব্রাইটনেস সাপোর্ট করে। এটি কম নিল আলো তৈরি করে এবং ফ্লিকার ফ্রি ব্যাবহারের জন্য সার্টিফাইড। ফোনটির উভয় স্ক্রিন ডলবি ভিশন, HDR10+, ওয়েট টাচ ইনপুট এবং ভিভিড কালার আউটপুট দিতে সক্ষম।

প্রসেসর: প্রসেসিঙের জন্য Xiaomi Mix Flip 2 স্মার্টফোনটিতে Qualcomm Snapdragon 8 Gen 3 Elite প্রসেসর দেওয়া হয়েছে। এই স্মার্টফোনটিতে ডুয়েল ভেপার চেম্বার কুলিং সিস্টেমও রয়েছে, যার ফলে দীর্ঘক্ষণ পর্যন্ত পারফরমেন্স পাওয়া যাবে। এই স্মার্টফোনটি Hyper OS 2 এবং Android 15 অপারেটিং সিস্টেমে সহ লঞ্চ করা হয়েছে।

ক্যামেরা: ফটোগ্রাফির জন্য Xiaomi Mix Flip 2 স্মার্টফোনটির রেয়ার ক্যামেরা মডিউলে দুটি 50MP Leica-টিউন সেন্সর রয়েছে। এতে f/1.7 অ্যাপার্চারের ক্ষমতাসম্পন্ন, 2x অপটিক্যাল-কোয়ালিটি জুম এবং অপটিক্যাল ইমেজ স্ট্যাবিলাইজেশন সহ একটি প্রাইমারি Light Hunter 800 সেন্সর ও একটি 115° আল্ট্রা-ওয়াইড অ্যাঙ্গেল লেন্স দেওয়া হয়েছে। এই সেটআপের সাহায্যে 4K/60fps ভিডিও, Dolby Vision এবং কমপক্ষে 10cm পর্যন্ত ফোকাসিং দূরত্বে ম্যাক্রো ফটোগ্রাফি করা যাবে। একইভাবে সেলফি ও ভিডিও কলের জন্য 32MP লেন্স যোগ করা হয়েছে।

ব্যাটারি: পাওয়ার ব্যাকআপের জন্য স্মার্টফোনটিতে 67W ওয়্যাড এবং 50W ওয়্যারলেস ফাস্ট চার্জিং সাপোর্টেড 5165mAh বড় ব্যাটারি দেওয়া হয়েছে।

অন্যান্য: Xiaomi Mix Flip 2 স্মার্টফোনটিতে 3 লিংক এবং 4 ফ্লোটিং প্লেট ডিজাইন সহ নতুন “Dragon Bone” হিঞ্জ টেকনোলোজি দেওয়া হয়েছে। কোম্পানির বক্তব্য অনুযায়ী এটি 200,000 বার ভাঁজ করার পরেও ডিউরেবিলিটি পাওয়া যাবে। একইসঙ্গে Dolby Atmos সহ ডুয়েল স্টেরিও স্পিকার, ফিঙ্গারপ্রিন্ট, প্রক্সিমিটি, অ্যাম্বিয়েন্ট লাইট, অ্যাক্সেলারোমিটার, জাইরোস্কোপ, কম্পাস, ইনফ্রারেড রিমোটের মতো বিভিন্ন সেন্সর যোগ করা হয়েছে। এছাড়াও EV কার কন্ট্রোল এবং Apple ইকোসিস্টেম (ফাইল শেয়ারিং, অ্যালবাম শেয়ারিং) সাপোর্ট করে।

 

Xiaomi Mix Flip 2 এর দাম এবং সেল

Xiaomi Mix Flip 2 স্মার্টফোনটি তিনটি স্টোরেজ ভেরিয়েন্টে লঞ্চ করা হয়েছে। এই স্মার্টফোনটি Shell White, Nebula Purple, Plum Green এবং Grid Gold এর মতো কালার অপশনে সেল করা হবে। চীনের বাজারে স্মার্টফোনটির সেল শুরু হয়ে গেছে।

  • 12GB + 256GB – 5,999 ইউয়ান (অর্থাৎ প্রায় 69,800 টাকা)
  • 16GB + 512GB – 6,499 ইউয়ান (অর্থাৎ প্রায় 75,700 টাকা)
  • 16GB + 1TB – 7,299 ইউয়ান (অর্থাৎ প্রায় 85,000 টাকা)

The post 5165mAh ব্যাটারি, স্ন্যাপড্রাগন 8 এলিট প্রসেসর, 16GB RAM সহ চীনে লঞ্চ হল Xiaomi Mix Flip 2 স্মার্টফোন, জেনে নিন বিস্তারিত first appeared on 91Mobiles Bengali.

]]>
https://www.91mobiles.com/bengali/xiaomi-mix-flip-2-launched-in-china-check-price-specifications-details-in-bengali/feed/ 0
লঞ্চের আগেই কনফার্ম হল Xiaomi MIX Flip 2 ফোনের স্পেসিফিকেশন, জেনে নিন বিশেষত্ব https://www.91mobiles.com/bengali/xiaomi-mix-flip-2-specifications-confirmed-ahead-of-launch-know-details-in-bengali/ https://www.91mobiles.com/bengali/xiaomi-mix-flip-2-specifications-confirmed-ahead-of-launch-know-details-in-bengali/#respond Wed, 25 Jun 2025 02:31:24 +0000 https://www.91mobiles.com/bengali/?p=65221 প্রকাশ্যে এল Xiaomi MIX Flip 2 ফোনের গুরুত্বপূর্ণ ডিটেইলস

The post লঞ্চের আগেই কনফার্ম হল Xiaomi MIX Flip 2 ফোনের স্পেসিফিকেশন, জেনে নিন বিশেষত্ব first appeared on 91Mobiles Bengali.

]]>
Xiaomi কিছু দিন আগে ঘোষণা করে জানিয়ে দিয়েছে আগামী 26 জুন চীনে একটি বড় ইভেন্টের আয়োজন করতে চলেছে এবং এই ইভেন্টের মঞ্চে বেশ কিছু শক্তিশালী স্মার্টফোন লঞ্চ হবে বলেও জানানো হয়েছিল। এই ইভেন্টের আগেই কোম্পানির বহু প্রতীক্ষিত Xiaomi MIX Flip 2 ফোনটির গুরুত্বপূর্ণ স্পেসিফিকেশন সম্পর্কে কনফার্ম ডিটেইলস পাওয়া গেছে। একই সঙ্গে ফোনটির লুকও প্রকাশ্যে এসেছে। জানিয়ে রাখি এই ফোনটি কোম্পানির আগের Xiaomi MIX Flip ফোনের আপগ্রেডেড ভার্সন হিসাবে পেশ করা হবে। এই আপকামিং ফোনটি বেঞ্চমার্কিং সাইট গীকবেঞ্চেও দেখা গেছে। এই বিষয়ে নিচে বিস্তারিত আলোচনা করা হল।

Xiaomi MIX Flip 2 ফোনের ডিজাইন

  • Xiaomi Mi MIX Flip 2 ফোনটির ডিজাইন ফোনটির আগের মডেলের মতোই, কিন্তু এতে বেশ কিছু গুরুত্বপূর্ণ পরিবর্তনও করা হয়েছে।
  • এই ফোনটি ব্ল্যাক, গোল্ড, পার্পল এবং সিয়ান কালার অপশনে দেখা গেছে।
  • এই ফোনে থ্রি-সাইডেড ইকুয়াল-ডেপ্থ মাইক্রো-কার্ভড স্ক্রিন এবং ফ্রস্টেড মেটাল মিডিল ফ্রেম দেওয়া হয়েছে, যার ফলে প্রিমিয়াম ফিল পাওয়া যাবে। কোম্পানি জানিয়েছে এই ফোনের নতুন হিঞ্জ স্ট্রাকচারের দৌলতে স্ক্রিন আরও বেশি ফ্ল্যাট হবে।
  • ফোনটির কভার ডিসপ্লেতে ভার্টিক্যাল শেপে দুটি ক্যামেরা কাটআউট রয়েছে এবং ডিসপ্লের বেজলও অত্যন্ত পাতলা।
  • এই ফোনটি সম্পূর্ণ আনফোল্ড করলে এটির থিকনেস মাত্র 7.57mm হয়ে যায়, যা আগের MIX Flip ফোনের চেয়েও পাতলা।
  • Xiaomi MIX Flip 2 ফোনটির ওজন 199 গ্রাম হবে। জানিয়ে রাখি এটি আগের মডেলের তুলনায় 7 গ্রাম বেশি।

Xiaomi MIX Flip 2 ফোনের স্পেসিফিকেশন

ডিসপ্লে

Xiaomi MIX Flip 2 ফোনে 4.01-ইঞ্চির মাল্টি-ফাংশন এক্সটারনাল ডিসপ্লে দেওয়া হবে। এই স্ক্রিন আগের চেয়ে আরও ভালো ইউজার এক্সপেরিয়েন্স দেওয়ার জন্য ডিজাইন করা হয়েছে। এই ফোনে 1.5K রেজোলিউশন সাপোর্টেড 6.85-ইঞ্চির LTPO AMOLED প্রাইমারি ডিসপ্লে থাকতে পারে।

প্রসেসর

কোম্পানির পক্ষ থেকে জানিয়ে দেওয়া হয়েছে Xiaomi MIX Flip 2 ফোনে Qualcomm Snapdragon 8 Elite SoC যোগ করা হবে। এর ফলে এই ফোনে ফ্ল্যাগশিপ-লেভেল পারফরমেন্স পাওয়া যাবে।

ক্যামেরা

Xiaomi Mi MIX Flip 2 ফোনে Leica Summilux অপটিক্স ব্যাবহার করা হয়েছে। এতে f/1.7 অ্যাপার্চার এবং 23mm ফোকাল লেন্থ সহ প্রাইমারি সেন্সর থাকবে। ফোনটির সেকেন্ডারি লেন্স f/2.2 অ্যাপার্চার এবং 14mm ফোকাল লেন্থ সাপোর্ট করবে। এবার সেকেন্ডারি লেন্সের ক্ষেত্রে টেলিফটো লেন্সের বদলে আলট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স ব্যাবহার করা হবে বলে শোনা যাচ্ছে।

ব্যাটারি

পাওয়ার ব্যাকআপের জন্য এই আপকামিং ফোনটিতে 5165mAh ব্যাটারি দেওয়া হবে, যা দীর্ঘ সময় পর্যন্ত ব্যাকআপ দিতে সক্ষম হবে। রিপোর্ট অনুযায়ী Xiaomi MIX Flip 2 ফোনটি 67W ফাস্ট চার্জিং এবং 50W ওয়্যারলেস চার্জিং সাপোর্ট করবে।

Xiaomi Mi MIX Flip 2 ফোনের গীকবেঞ্চ লিস্টিং

  • Xiaomi Mi MIX Flip 2 ফোনটি Geekbench প্ল্যাটফর্মে 2505APX7BC মডেল নাম্বার সহ দেখা গেছে।
  • লিস্টিং অনুযায়ী এই ফোনে কোয়ালকম স্ন্যাপড্রাগন 8 এলিট প্রসেসর যোগ করা হবে। কোম্পানির পক্ষ থেকেও এই ডিটেইলস কনফার্ম করা হয়েছে।
  • গীকবেঞ্চে এই ফোনটি সিঙ্গেল কোর টেস্টে 2835 পয়েন্ট এবং মাল্টি কোর টেস্টে 8550 স্কোর পেয়েছে।
  • লিস্টিং থেকে আরও জানা গেছে এই ফোনটিতে 12GB RAM এবং লেটেস্ট Android 15 OS প্রি-ইনস্টল পাওয়া যাবে।

The post লঞ্চের আগেই কনফার্ম হল Xiaomi MIX Flip 2 ফোনের স্পেসিফিকেশন, জেনে নিন বিশেষত্ব first appeared on 91Mobiles Bengali.

]]>
https://www.91mobiles.com/bengali/xiaomi-mix-flip-2-specifications-confirmed-ahead-of-launch-know-details-in-bengali/feed/ 0
লিক হল Xiaomi MIX Flip 2 স্মার্টফোনের লঞ্চ টাইমলাইন, ব্যাটারি এবং অন্যান্য তথ্য https://www.91mobiles.com/bengali/xiaomi-mix-flip-2-launch-timeline-battery-leaked-know-details-in-bengali/ https://www.91mobiles.com/bengali/xiaomi-mix-flip-2-launch-timeline-battery-leaked-know-details-in-bengali/#respond Tue, 11 Feb 2025 11:54:22 +0000 https://www.91mobiles.com/bengali/?p=61221 প্রকাশ্যে এল Xiaomi MIX Flip 2 স্মার্টফোনের ডিটেইলস

The post লিক হল Xiaomi MIX Flip 2 স্মার্টফোনের লঞ্চ টাইমলাইন, ব্যাটারি এবং অন্যান্য তথ্য first appeared on 91Mobiles Bengali.

]]>
গত বছর চীনে Xiaomi প্রথম তাদের ক্ল্যামশেল ফোল্ডেবল স্মার্টফোন লঞ্চ করেছিল। এবার কোম্পানি এই ফোনের সাক্সেসার হিসেবে Xiaomi MIX Flip 2 স্মার্টফোনটি লঞ্চের প্রস্তুতি নিচ্ছে বলে শোনা যাচ্ছে। সম্প্রতি লিকের মাধ্যমে এই ফোনের গুরুত্বপূর্ণ ডিটেইলস জানা গেছে। আগেই EEC সার্টিফিকেশন সাইটে আপকামিং ফোনটি দেখা গেছে। এবার অনলাইনের মাধ্যমে MIX Flip 2 ফোনের লঞ্চ টাইমলাইন, ব্যাটারি সাইজ এবং IP রেটিং প্রকাশ্যে এসেছে।

Xiaomi MIX Flip 2 এর গুরুত্বপূর্ণ ডিটেইলস (লিক)

  • টিপস্টার ডিজিটাল চ্যাট স্টেশন অনুযায়ী Xiaomi MIX Flip 2 ফোনটি স্ন্যাপড্রাগন 8 এলিট চিপসেট সহ প্রথম ক্ল্যামশেল ফোল্ডেবল স্মার্টফোন হতে চলেছে।
  • ওয়েইবো পোস্টে অন্য একটি ইউজাররের কমেন্টের উতরে টিপস্টার জানিয়েছেন আপকামিং ফোনটি 2025 সালের দ্বিতীয় কোয়ার্টারে লঞ্চ করা হতে পারে। অর্থাৎ এপ্রিল-জুন মাসে ফোনটির লঞ্চ উইন্ডো দেখা যাবে।
  • এর মাধ্যমে Xiaomi MIX Flip ফোনটি শীঘ্রই লঞ্চ করা হবে বলে আভাস পাওয়া যাচ্ছে।
  • প্রকাশ্যে আসা তথ্য অনুযায়ী MIX Flip 2 ফোনটিতে 5,100mAh ব্যাটারি থাকতে পারে। এটি আগের মডেলের 4,780mAh ব্যাটারির থেকে গুরুত্বপূর্ণ আপগ্রেড দেওয়া হবে।

  • আপকামিং ফোনটিতে 50W ওয়্যারলেস চার্জিং সাপোর্ট দেওয়া হবে, যা আগের জেনারেশনের মডেলে ছিল না।
  • ডিজিটাল চ্যাট স্টেশনের বক্তব্য অনুযায়ী MIX Flip 2 ফোনটি IPX8 রেটিং এবং এটি মহিলাদের জন্য দারুণ ক্রিজ ও বিভিন্ন কাস্টমাইজেশন সহ পেশ করা হবে। এই ফোনটি বিভিন্ন কালার অপশনে সেল করা হবে।

আগের প্রকাশ্যে আসা তথ্য অনুযায়ী MIX Flip 2 ফোনটিতে OIS ফিচারযুক্ত 50MP প্রাইমারি ক্যামেরা এবং 50MP আল্ট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স থাকবে, টেলিফটো ইউনিটের স্থানে ব্যাবহার করা হবে। ফোল্ডেবল স্মার্টফোনে 1.5K রেজোলিউশন এবং 120Hz রিফ্রেশ রেট সহ 6.85 ইঞ্চির OLED ডিসপ্লে দেওয়া হবে বলে আশা করা হচ্ছে। এই ফোনটিতে সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার, NFC, পাতলা ও হালকা প্রোফাইল মতো বিভিন্ন ফিচার যোগ করা হবে।

MIX Flip 2 ফোনটি বেশ কিছু সিলেক্টেড গ্লোবাল বাজারে লঞ্চ করা হবে। এর আগের মডেল চীনে লঞ্চ হওয়ার এক মাস পরে পেশ করা হয়েছিল। তবে ভারতে এই ফোনটি লঞ্চ করা হয়নি। তাই ভারতে ফ্লিপ 2 ফোনটি লঞ্চ করা হবে না বলে আশা করা হচ্ছে।

The post লিক হল Xiaomi MIX Flip 2 স্মার্টফোনের লঞ্চ টাইমলাইন, ব্যাটারি এবং অন্যান্য তথ্য first appeared on 91Mobiles Bengali.

]]>
https://www.91mobiles.com/bengali/xiaomi-mix-flip-2-launch-timeline-battery-leaked-know-details-in-bengali/feed/ 0
প্রকাশ্যে এল Xiaomi Mix Flip 2 ফোনের লঞ্চ টাইমলাইন এবং স্পেসিফিকেশন, জেনে নিন বিস্তারিত https://www.91mobiles.com/bengali/xiaomi-mix-flip-2-launch-timeline-and-specifications-leaked-know-details-in-bengali/ https://www.91mobiles.com/bengali/xiaomi-mix-flip-2-launch-timeline-and-specifications-leaked-know-details-in-bengali/#respond Mon, 30 Dec 2024 11:13:42 +0000 https://www.91mobiles.com/bengali/?p=59854 লিক হল Xiaomi Mix Flip 2 ফোনের ডিটেইলস

The post প্রকাশ্যে এল Xiaomi Mix Flip 2 ফোনের লঞ্চ টাইমলাইন এবং স্পেসিফিকেশন, জেনে নিন বিস্তারিত first appeared on 91Mobiles Bengali.

]]>
এই বছর জুলাই মাসে Xiaomi তাদের প্রথম ফ্লিপ স্টাইল ফোল্ডেবল স্মার্টফোন হিসাবে Xiaomi Mix Flip লঞ্চ করেছিল। একটি নতুন রিপোর্ট অনুযায়ী কোম্পানি ফ্লিপ ফোনের ক্রমবর্ধমান চাহিদার কথা মাথায় রেখে ফোনটির নেক্সট জেনারেশন লঞ্চের প্রস্ততি নিচ্ছে। লিক অনুযায়ী আগাই কয়েক মাসের মধ্যেই চীনে Xiaomi Mix Flip 2 ফোনটি লঞ্চ করা হতে পারে। এই ফোনটিতে বিভিন্ন আপগ্রেডেড ফিচার ও স্পেসিফিকেশন যোগ করা হবে। এই আপকামিং ফোনের লিক ডিটেইলস সম্পর্কে নিচে আলোচনা করা হল।

Xiaomi Mix Flip 2 ফোনের লঞ্চ টাইমলাইন এবং ফিচার (লিক)

টিপস্টার ডিজিটাল চ্যাট স্টেশন জানিয়েছেন 2025 সালের প্রথম ছয় মাসের মধ্যেই Xiaomi Mix Flip 2 ফোনটি লঞ্চ করা হতে পারে। প্রথম জেনারেশনের দারুণ সফলতার পর এই নেক্সট জেনারেশনটিকে আরও শক্তিশালী করা হতে পারে।

  • প্রসেসর: DCS এর বক্তব্য অনুযায়ী Xiaomi Mix Flip 2 ফোনে Snapdragon 8 Elite প্রসেসর থাকতে পারে। জানিয়ে রাখি Mix Flip ফোনে Snapdragon 8 Gen 3 চিপসেট যোগ করা হয়েছিল। এই ফোনটি বাজারে উপস্থিত Samsung Galaxy Z Flip 7 ফোনটিকে কড়া টক্কর দেবে বলে মনে করা হচ্ছে।
  • চার্জিং এবং IP রেটিং: Xiaomi Mix Flip 2 ফোনে ওয়্যারলেস চার্জিং ফিচার দেওয়া হতে পারে। প্রথম প্রজম্মের ফোনে এই ফিচার ছিল না। এছাড়া জল ওঁ ধুলো থেকে সুরক্ষার জন্য এই ফোনে IPX8 রেটিং থাকতে পারে।
  • ডিজাইন: Xiaomi Mix Flip 2 ফোনটি এর আগের মডেলের তুলনায় আরও বেশি পাতলা এবং বেশি ভার্সেটাইল হবে।
  • ব্যাটারি: চীনে একাধিক ফ্লিপ স্টাইল ফোল্ডেবল স্মার্টফোনে 4,800mAh ব্যাটারি দেখা গেছে। তবে যেহেতু ফ্ল্যাগশিপ মডেলে বড় ব্যাটারি দেওয়া হয় তাই মনে করা হচ্ছে এই ফোনে 5,000mAh+ ব্যাটারি থাকবে।

আগস্ট মাসে Xiaomi Mix Flip 2 ফোনটি GSMA IMEI ডেটাবেসে 2505APX7BC এবং 2505APX7BG মডেল নাম্বার সহ দেখা গিয়েছিল। এইসব লিস্টিঙে ফোনের নাম উল্লেখ্য করা না হলেও এই দুটি ফোনটির চাইনিজ এবং গ্লোবাল ভেরিয়েন্টের মডেল নাম্বার বলে মনে করা হচ্ছে। EEC প্ল্যাটফর্মে সম্প্রতি Mix Flip 2 ফোনটির গ্লোবাল মডেল লিস্টেড করা হয়েছিল। যার ফলে মনে করা হচ্ছে ফোনটি ইউরোপের বাজারেও সেল করা হবে।

The post প্রকাশ্যে এল Xiaomi Mix Flip 2 ফোনের লঞ্চ টাইমলাইন এবং স্পেসিফিকেশন, জেনে নিন বিস্তারিত first appeared on 91Mobiles Bengali.

]]>
https://www.91mobiles.com/bengali/xiaomi-mix-flip-2-launch-timeline-and-specifications-leaked-know-details-in-bengali/feed/ 0