Xiaomi Pad 5 Pro - 91Mobiles Bengali https://www.91mobiles.com/bengali Tech and Mobile News in Bengali| Latest Gadget Reviews | প্রযুক্তি সংবাদ Sun, 14 Aug 2022 06:40:06 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=6.5.3 এইদিন লঞ্চ হতে চলেছে Xiaomi MIX Fold 2 এবং Pad 5 Pro, জেনে নিন বিস্তারিত https://www.91mobiles.com/bengali/xiaomi-mix-fold-2-and-pad-5-pro-launch-date-and-check-details/ https://www.91mobiles.com/bengali/xiaomi-mix-fold-2-and-pad-5-pro-launch-date-and-check-details/#respond Tue, 09 Aug 2022 06:35:23 +0000 https://www.91mobiles.com/bengali/?p=29829 Xiaomi MIX Fold 2-এর লিক রিপোর্ট

The post এইদিন লঞ্চ হতে চলেছে Xiaomi MIX Fold 2 এবং Pad 5 Pro, জেনে নিন বিস্তারিত first appeared on 91Mobiles Bengali.

]]>

Xiaomi হোম মার্কেট চিনে 11 আগস্ট একটি ইভেন্ট আয়োজিত করতে চলেছে। আশা করা হচ্ছে, যে এই ইভেন্টে শাওমি Xiaomi MIX Fold 2, Xiaomi Pad 5 Pro 12.4-ইঞ্চির ট্যাবলেট এবং Xiaomi Buds 4 Pro-এর ইয়ারবাডস লঞ্চ করতে পারে। এছাড়া রুমার্স অনুযায়ী সেইদিন কোম্পানি নিজের প্রথম ইলেকট্রিক ভেহিকেলের ডিজাইন প্রকাশ‍্যে আনতে পারে। এই আর্টিকেলে আপকামিং ফোল্ডেবেল Xiaomi MIX Fold 2 স্মার্টফোনের সমন্ধে ডিটেইলসে জানানো হবে, এই তথ‍্যটি টিজ করে কোম্পানি একটি পোস্টার শেয়ার করেছে। এই পোস্টারে গোল্ডেন কালারের ফোন এবং এটির হিঞ্জ মেকানিজম দেখতে পাওয়া গেছে।

Xiaomi MIX Fold 2-এর স্পেসিফিকেশন

Xiaomi MIX Fold 2 স্মার্টফোনে 6.5-ইঞ্চির Samsung AMOLED E5 কভার ডিসপ্লে দেওয়া যেতে পারে, ডিসপ্লে‌টির আসপেক্ট রেশিও 21:9, রেজ্যুলেশন 2520 x 1080 পিক্সেল এবং রিফ্রেশরেট 120Hz হতে পারে। এরসাথে শাওমির এই ফোনে 8-ইঞ্চির Eco2 AMOLED LTPO ডিসপ্লে দেওয়া যেতে পারে, এই ডিসপ্লেটির রিফ্রেশরেট 120Hz হতে পারে। শাওমির আপকামিং ফোল্ডেবেল ফোনটিকে Qualcomm Snapdragon 8 Plus Gen1 প্রসেসরের সাথে পেশ করা যেতে পারে। TENAA লিস্টিংয়ে জানা গেছে যে এই ফোনটিকে 12GB + 512GB এবং 12GB + 1TB স্টোরেজ অপশনের সাথে পেশ করা যেতে পারে।

Xiaomi MIX Fold 2 স্মার্টফোনে 50MP Sony IMX766 প্রাইমারি ক্যামেরার সাথে পেশ করা যেতে পারে, ক‍্যামেরা‌টি OIS (অপটিক্যাল ইমেজ স্টেবলাইজেশিন) সাপোর্ট করতে পারে। প্রাইমারি ক্যামেরার সাথে এই ফোনে 13MP OmniVision OV13B আল্ট্রা ওয়াইড স্ন‍্যাপার এবং 2X অপটিক্যাল জুম টেলিফোটো ক্যামেরা দেওয়া যেতে পারে। রিপোর্ট অনুযায়ী এই ফোনটিকে ইমেজ প্রোসেসিং চিপ C1-এর সাথে পেশ করা যেতে পারে। শাওমির ফোল্ডবেল ফোনে Leica অপটিক্স সাপোর্ট দেওয়া যেতে পারে। 3C লিস্টিংয়ে জানা গেছে যে এই ফোনটি 67W ফাস্ট চার্জিং সাপোর্ট করতে পারে।

Xiaomi Pad 5 Pro-এর স্পেসিফিকেশন

Xiaomi Pad 5 Pro স্মার্টফোনটিকে খুব শীঘ্রই লঞ্চ করা যেতে পারে। Geekbench-এর লিস্টিং অনুযায়ী এই ফোনের মডেল নম্বর 22081281AC হতে পারে। লিস্টিংয়ে জানা গেছে যে এই ফোনটি 8GB RAM সাপোর্ট করতে পারে। শাওমির এই ট্যাবটি Android 12 আধারিত MIUI-এ রান করতে পারে। শাওমির আপকামিং ট্যাবলেটটিকে Snapdragon 870 SoC-এর সাথে পেশ করা যেতে পারে। টিজার ইমেজ দেখে জানা গেছে, যে Xiaomi Pad 5 Pro ট্যাবলেটে 12.4-ইঞ্চির ডিসপ্লে দেওয়া যেতে পারে এবং ডিসপ্লে‌টি LCD প্যানেল হতে পারে। এরসাথে কোম্পানি তাদের প্রিমিয়াম ওয়ারলেস অডিও প্রোডাক্ট Xiaomi Buds 4 Pro ও লঞ্চ করতে পারে, এটি ANC সাপোর্ট করতে পারে।

আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন

The post এইদিন লঞ্চ হতে চলেছে Xiaomi MIX Fold 2 এবং Pad 5 Pro, জেনে নিন বিস্তারিত first appeared on 91Mobiles Bengali.

]]>
https://www.91mobiles.com/bengali/xiaomi-mix-fold-2-and-pad-5-pro-launch-date-and-check-details/feed/ 0