Xiaomi Pad 6S Pro - 91Mobiles Bengali https://www.91mobiles.com/bengali Tech and Mobile News in Bengali| Latest Gadget Reviews | প্রযুক্তি সংবাদ Mon, 26 Feb 2024 09:27:10 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=6.5.3 গ্লোবালি লঞ্চ হল Xiaomi Pad 6S Pro, রয়েছে বড় স্ক্রিন, দীর্ঘ মেয়াদী ব্যাটারি এবং অসাধারণ ক্যামেরা https://www.91mobiles.com/bengali/xiaomi-pad-6s-pro-launched-globally-know-price-and-specificaitons-in-bengali/ https://www.91mobiles.com/bengali/xiaomi-pad-6s-pro-launched-globally-know-price-and-specificaitons-in-bengali/#respond Mon, 26 Feb 2024 09:27:10 +0000 https://www.91mobiles.com/bengali/?p=46683 গ্লোবাল মার্কেটে লঞ্চ হল Xiaomi Pad 6S Pro

The post গ্লোবালি লঞ্চ হল Xiaomi Pad 6S Pro, রয়েছে বড় স্ক্রিন, দীর্ঘ মেয়াদী ব্যাটারি এবং অসাধারণ ক্যামেরা first appeared on 91Mobiles Bengali.

]]>
মোবাইল ওয়ার্ল্ড কংগ্রেস 2024 এর মঞ্চে দাঁড়িয়ে শাওমি টেক জগতে তাদের নতুন ডিভাইস পেশ করেছে। মোবাইল জগতের এই সবচেয়ে বড় ইভেন্টে কোম্পানি তাদের Xiaomi 14 এবং 14 Ultra স্মার্টফোন, Xiaomi Watch S3 এবং Xiaomi Pad 6S Pro ডিভাইসগুলি গ্লোবাল মার্কেটে লঞ্চ করেছে। এই পোস্টে শাওমির লেটেস্ট ফ্ল্যাগশিপ ট্যাবলেট ডিভাইস Pad 6S Pro এর ফিচার, স্পেসিফিকেশন এবং দাম সম্পর্কে জানানো হল।

Xiaomi Pad 6S Pro এর দাম

MWC এর মঞ্চে শাওমি তাদের Xiaomi Pad 6S Pro ট্যাবটি 8GB RAM + 256GB স্টোরেজ সহ 699 ইউরো দামে লঞ্চ করেছে। ভারতীয় টাকার দরে এই দাম প্রায় 62,999 টাকার কাছাকাছি। এই ট্যাবলেটের সঙ্গে কোম্পানি Touchpad Keyboard পেশ করেছে এবং এর দাম 169 ইউরো অর্থাৎ প্রায় 15,000 টাকা। ব্র্যান্ড তাদের Xiaomi Focus Pen এর দাম রেখেছে 99 ইউরো অর্থাৎ প্রায় 8,890 টাকা। জানিয়ে রাখি ভারতে এই ট্যাবলেট লঞ্চ করা হলে এর দাম বেশ কিছুটা কম হবে।

Xiaomi Pad 6S Pro এর স্পেসিফিকেশন

স্ক্রিন: এই শাওমি ট্যাবটিতে 3048 × 2032 পিক্সেল রেজোলিউশন সহ 12.4 ইঞ্চির ডিসপ্লে দেওয়া হয়েছে। 3K ডিসপ্লে এলসিডি প্যানেল দিয়ে তৈরি এবং 144 হার্টজ রিফ্রেশরেটে কাজ করে। এই স্ক্রিনে 900 নিট ব্রাইটনেস, 1400:1 কন্ট্রাস্ট রেশিও এবং HDR10+ ডলবির মতো বিভিন্ন ফিচার সহ কর্নিং গোরিলা গ্লাস 5 এর প্রোটেকশন আছে।

প্রসেসর: Xiaomi Pad 6S Pro ট্যাবটি অ্যান্ড্রয়েড 14 বং হাইপার ওএস সহ লঞ্চ করা হয়েছে। প্রসেসিং এর জন্য এতে 4 ন্যানোমিটার ফেব্রিকেশনে তৈরি এবং 3.19 গিগাহার্টজ ক্লক স্পীডযুক্ত কোয়ালকম স্ন্যাপড্রাগন 8 জেন 2 অক্টা-কোর প্রোসেসর ব্যবহার করা হয়েছে। এছাড়াও গ্রাফিক্সের জন্য এই ট্যাবটিতে অ্যাড্রেনো 740 জিপিইউ রয়েছে।

মেমরি: শাওমির এই ট্যাবটি বিভিন্ন মার্কেটে আলাদা আলাদা ভেরিয়েন্টে েল করা হবে। এর বেস ভ্যারিয়েন্টে 8জিবি র‌্যাম ও 256জিবি স্টোরেজ রয়েছে এবং সবচেয়ে বড় মডেলটি 16জিবি র‌্যাম + 1টিবি স্টোরেজ সাপোর্ট করে।

রেয়ার ক্যামেরা: ফটোগ্রাফির জন্য এই ট্যাবলেট ডিভাইসটিতে ডুয়েল রেয়ার ক্যামেরা সেটআপ দেওয়া হয়েছে। এতে এলইডি ফ্ল্যাশ সহ এফ/1.8 অ্যাপারচারযুক্ত 50 মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর এবং 2 মেগাপিক্সেল ডেপ্থ সেন্সর যোগ করা হয়েছে।

ফ্রন্ট ক্যামেরা: সেলফি তোলার, রিল তৈরি করার এবং ভিডিও কল করার জন্য Xiaomi Pad 6S Pro ট্যাবে 32 মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা রয়েছে। 1/3.6-ইঞ্চির সেন্সর ব্যবহার করে তৈরি এই ক্যামেরা এফ/2.2 অ্যাপারচারে কাজ করে।

ব্যাটারি: পাওয়ার ব্যাকআপের জন্য Xiaomi Pad 6S Pro ট্যাবলেটে শক্তিশালী 10,000 এমএএইচ ব্যাটারি রয়েছে। এই ব্যাটারিটি দ্রুত চার্জ করার জন্য এই ডিভাইসটি 120 ওয়াট ফাস্ট চার্জিং টেকনোলজি সাপোর্ট করে।

Xiaomi Pad 6S Pro এর ফিচার

  • Metal Integrated Fuselage
  • 6 Stereo Speakers
  • Dolby Atmos Speakers
  • Side Fingerprint Sensor
  • USB 3.2 Gen 1
  • Bluetooth 5.3
  • WiFi 7

The post গ্লোবালি লঞ্চ হল Xiaomi Pad 6S Pro, রয়েছে বড় স্ক্রিন, দীর্ঘ মেয়াদী ব্যাটারি এবং অসাধারণ ক্যামেরা first appeared on 91Mobiles Bengali.

]]>
https://www.91mobiles.com/bengali/xiaomi-pad-6s-pro-launched-globally-know-price-and-specificaitons-in-bengali/feed/ 0
10,000mAh Battery, 120W Charging এবং 16GB RAM সহ লঞ্চ হল শক্তিশালী Xiaomi Pad 6S Pro https://www.91mobiles.com/bengali/xiaomi-pad-6s-pro-launched-with-16gb-ram-10000mah-battery-120w-charging-details-in-bengali-2/ https://www.91mobiles.com/bengali/xiaomi-pad-6s-pro-launched-with-16gb-ram-10000mah-battery-120w-charging-details-in-bengali-2/#respond Fri, 23 Feb 2024 13:03:39 +0000 https://www.91mobiles.com/bengali/?p=46611 চীনে লঞ্চ হল Xiaomi Pad 6S Pro

The post 10,000mAh Battery, 120W Charging এবং 16GB RAM সহ লঞ্চ হল শক্তিশালী Xiaomi Pad 6S Pro first appeared on 91Mobiles Bengali.

]]>
শাওমি তাদের হোম মার্কেট চীনে আজ শক্তিশালী স্পেসিফিকেশন সহ ফ্ল্যাগশিপ স্মার্টফোন Xiaomi 14 Ultra লঞ্চ করেছে। কোম্পানির পক্ষ থেকে এই ফোনটির সঙ্গে সঙ্গেই নতুন এবং শক্তিশালী ট্যাবলেট ডিভাইস Xiaomi Pad 6S Pro পেশ করেছে। এই শক্তিশালী শাওমি ট্যাবলেটের দাম এবং স্পেসিফিকেশন সম্পর্কে নিচে বিস্তারিত জানানো হল।

Xiaomi Pad 6S Pro এর স্পেসিফিকেশন

স্ক্রিন: এই শাওমি ট্যাবটিতে 3048 × 2032 পিক্সেল রেজোলিউশন সাপোর্টেড 12.4 ইঞ্চির স্ক্রিন রয়েছে। 3K এলসিডি প্যানেল দিয়ে তৈরি এই স্ক্রিন 144 হার্টজ রিফ্রেশ রেটে, 900 নিটস ব্রাইটনেস, 1400:1 কন্ট্রাস্ট রেশিও এবং HDR10+ ডলবি সাপোর্ট করে। এর সঙ্গে এতে কর্নিং গোরিলা গ্লাস 5 এর প্রোটেকশন দেওয়া হয়েছে।

প্রসেসর: কোম্পানি তাদের শাওমি প্যাড 6S প্রো ট্যাবটি হাইপার ওএস সহ মার্কেটে পেশ করেছে। এই ট্যাবলেটে 4 ন্যানোমিটার ফ্যাব্রিকেশন প্রসেসে তৈরি কোয়ালকম স্ন্যাপড্রাগন 8 জেন 2 অক্টা-কোর প্রসেসর এবং গ্রাফিক্সের জন্য এতে অ্যাড্রিনো 740 GPU যোগ করা হয়েছে।

স্টোরেজ: চীনে এই ট্যাবলেট চারটি ভেরিয়েন্টে লঞ্চ করা হয়েছে। সবচেয়ে বড় মডেলটিতে 16GB RAM + 1TB স্টোরেজ রয়েছে। দ্বিতীয়টি মডেলে 12GB RAM + 512GB স্টোরেজ এবং তৃতীয় মডেলে 12GB RAM + 256GB স্টোরেজ দেওয়া হয়েছে। একইভাবে সবচেয়ে ছোট ভেরিয়েন্টটি 8GB RAM + 256GB স্টোরেজ সহ লঞ্চ করা হয়েছে।

রেয়ার ক্যামেরা: ফটোগ্রাফির জন্য এই ট্যাবলেটে ডুয়েল রেয়ার ক্যামেরা রয়েছে। ট্যাবলেটের ব্যাক প্যানেলে এলইডি ফ্ল্যাশ সহ এফ/1.8 অ্যাপারচারযুক্ত 50 মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর এবং 2 মেগাপিক্সেল ডেপ্থ সেন্সর যোগ করা হয়েছে।

ফ্রন্ট ক্যামেরা: সেলফি তোলা, রিল তৈরি এবং ভিডিও কল করার জন্য শাওমি প্যাড 6S প্রোতে 32 মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা রয়েছে। এটি 1/3.6-ইঞ্চি সেন্সর যা f/2.2 অ্যাপারচারে কাজ করে।

ব্যাটারি: পাওয়ার ব্যাকআপের জন্য শাওমি প্যাড 6S প্রো ট্যাবলেটে শক্তিশালী 10,000mAh ব্যাটারি রয়েছে। এই বড় ব্যাটারিটি দ্রুত চার্জ করার জন্য এতে 120 ওয়াট ফাস্ট চার্জিং টেকনোলজি যোগ করা হয়েছে।

অন্যান্য: এই শাওমি ট্যাবলেটে Dolby Atmos সহ 6টি স্পিকার রয়েছে। এতে সিকিউরিটির জন্য সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর দেওয়া হয়েছে এবং কানেক্টিভিটির জন্য USB 3.2 Gen 1, Bluetooth 5.3 এবং WiFi 7 আছে।

Xiaomi Pad 6S Pro এর দাম

এই শাওমি ট্যাবটি চীনে 4টি ভেরিয়েন্টে লঞ্চ হয়েছে। এর 8GB + 256GB মডেলটির দাম 3299 ইউয়ান, অর্থাৎ প্রায় 38,699 টাকা। এইভাবেই 12GB র‍্যাম + 256GB মডেলটি 3599 ইউয়ান (প্রায় 42,199 টাকা) এবং 512GB মডেলটি 3999 ইউয়ান (প্রায় 46,899 টাকা) দামে লঞ্চ করা হয়েছে। এছাড়া, সবচেয়ে বড় 16GB + 1TB ভেরিয়েন্টের দাম 4499 ইউয়ান অর্থাৎ প্রায় 52,799 টাকা রাখা হয়েছে।

The post 10,000mAh Battery, 120W Charging এবং 16GB RAM সহ লঞ্চ হল শক্তিশালী Xiaomi Pad 6S Pro first appeared on 91Mobiles Bengali.

]]>
https://www.91mobiles.com/bengali/xiaomi-pad-6s-pro-launched-with-16gb-ram-10000mah-battery-120w-charging-details-in-bengali-2/feed/ 0