Xiaomi QLED TV X Pro (2025) - 91Mobiles Bengali https://www.91mobiles.com/bengali Tech and Mobile News in Bengali| Latest Gadget Reviews | প্রযুক্তি সংবাদ Mon, 14 Apr 2025 13:58:57 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=6.5.3 ভারতে লঞ্চ হল Xiaomi QLED TV X Pro 2025, দাম 30 হাজার টাকার চেয়েও কম https://www.91mobiles.com/bengali/xiaomi-qled-tv-x-pro-2025-launched-in-india-checl-price-and-specifications-details-in-bengali/ https://www.91mobiles.com/bengali/xiaomi-qled-tv-x-pro-2025-launched-in-india-checl-price-and-specifications-details-in-bengali/#respond Mon, 14 Apr 2025 13:58:57 +0000 https://www.91mobiles.com/bengali/?p=63006 লঞ্চ হল নতুন শাওমি স্মার্ট টিভি

The post ভারতে লঞ্চ হল Xiaomi QLED TV X Pro 2025, দাম 30 হাজার টাকার চেয়েও কম first appeared on 91Mobiles Bengali.

]]>
Xiaomi India তাদের QLED TV X Pro এর নতুন 2025 মডেল লঞ্চ করেছে। ভারতে এই টিভি 43-ইঞ্চি, 55-ইঞ্চি এবং 65-ইঞ্চি ভেরিয়েন্টে পেশ করা হয়েছে। এই নতুন মডেলে DLG 120Hz রিফ্রেশ রেট, Dolby Vision, Patchwall UI এবং আরও কিছু লেটেস্ট ফিচার রয়েছে। চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক এই নতুন টিভির দাম এবং স্পেসিফিকেশন সম্পর্কে।

Xiaomi QLED TV X Pro 2025 এর দাম এবং সেল

Xiaomi QLED TV X Pro 2025 এর প্রাথমিক দাম 31,999 টাকা (43-ইঞ্চির মডেল) রাখা হয়েছে। তবে ইন্ট্রোডাক্টারি অফারে এই টিভি 29,999 টাকা দামে কেনা যাবে। এই 2,000 টাকা ছাড় পাওয়ার জন্য HDFC ব্যাঙ্কের ডেবিট বা ক্রেডিট কার্ড ব্যাবহার করতে হবে।

মডেল প্রাইস ইন্ট্রোডাক্টারি প্রাইস
43-inch 31,999 টাকা 29,999 টাকা
55-inch 44,999 টাকা 42,999 টাকা
65-inch 64,999 টাকা 61,999 টাকা

 

আগামী 16 এপ্রিল, 2025 থেকে Xiaomi TV এর সেল শুরু হবে।

Xiaomi QLED TV X Pro (2025) এর স্পেসিফিকেশন

  • ডিসপ্লে: Xiaomi TV X Pro 2025 টিভিতে 4K QLED প্যানেল দেওয়া হয়েছে। এই ডিসপ্লে Dolby Vision, HDR10+ এবং Vivid Picture Engine সাপোর্ট করে। এই টিভির 55-ইঞ্চি এবং 65-ইঞ্চির মডেলে DLG 120Hz রিফ্রেশ রেট রয়েছে, যা কন্টেন্ট অনুযায়ী রিফ্রেশ রেট অ্যাডজাস্ট করে নেয়।
  • সাউন্ড: টিভির 43-ইঞ্চি মডেলে 30W স্পিকার এবং বড় ভেরিয়েন্টগুলিতে (55/65-ইঞ্চি) 34W স্পিকার দেওয়া হয়েছে। এতে Dolby Audio, DTS: X এবং Xiaomi Sound-এর সাপোর্ট রয়েছে।
  • কানেক্টিভিটি: এই টিভিতে Google Cast, Apple AirPlay 2, Miracast, 3টি HDMI পোর্ট (একটি eARC সাপোর্ট সহ), 2টি USB 2.0, Ethernet, AV পোর্ট, হেডফোন জ্যাক, ডুয়াল-ব্যান্ড Wi-Fi, Bluetooth এবং Antenna পোর্টের মতো একাধিক কানেক্টিভিটি অপশন যোগ করা হয়েছে।
  • রিমোট: শাওমি টিভির রিমোটে নাম-প্যাড, Patchwall বাটন (যা লং প্রেস করলে Settings ওপেন হয়) এবং Google Voice Assistant সাপোর্ট রয়েছে।
  • সফটওয়্যার: এই টিভিতে Google TV এর সঙ্গে Xiaomi এর নিজস্ব Patchwall UI দেওয়া হয়েছে। এর সঙ্গে Xiaomi TV+ এর মাধ্যমে ফ্রি লাইভ চ্যানেল, Universal Search, Kids Mode এবং Parental Lock এর মতো ফিচারও রয়েছে।
  • ইন্টারনাল হার্ডওয়্যার: এই টিভিতে আগের মডেলের মতোই Quad-Core Cortex A55 প্রসেসর এবং Mali G52 MC1 GPU যোগ করা হয়েছে। এতে 2GB RAM এবং 32GB ইন্টারনাল স্টোরেজ দেওয়া হয়েছে।

The post ভারতে লঞ্চ হল Xiaomi QLED TV X Pro 2025, দাম 30 হাজার টাকার চেয়েও কম first appeared on 91Mobiles Bengali.

]]>
https://www.91mobiles.com/bengali/xiaomi-qled-tv-x-pro-2025-launched-in-india-checl-price-and-specifications-details-in-bengali/feed/ 0