Xiaomi Redmi 10C - 91Mobiles Bengali https://www.91mobiles.com/bengali Tech and Mobile News in Bengali| Latest Gadget Reviews | প্রযুক্তি সংবাদ Sun, 20 Mar 2022 08:18:10 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=6.5.3 Xiaomi কোম্পানি 50MP ক‍্যামেরা এবং Snapdragon 680 প্রসেসর সহ লঞ্চ করলো Redmi 10C, জেনে নিন এই ফোনটির দাম এবং স্পেসিফিকেশন https://www.91mobiles.com/bengali/50mp-camera-and-snapdragon-680-processor-phone-redmi-10c-launched-check-price-and-specifications/ https://www.91mobiles.com/bengali/50mp-camera-and-snapdragon-680-processor-phone-redmi-10c-launched-check-price-and-specifications/#respond Sun, 13 Mar 2022 03:13:28 +0000 https://www.91mobiles.com/bengali/?p=23665 Redmi 10C স্মার্টফোনে‌র স্পেসিফিকেশন এবং দাম

The post Xiaomi কোম্পানি 50MP ক‍্যামেরা এবং Snapdragon 680 প্রসেসর সহ লঞ্চ করলো Redmi 10C, জেনে নিন এই ফোনটির দাম এবং স্পেসিফিকেশন first appeared on 91Mobiles Bengali.

]]>
Xiaomi কোম্পানি Redmi 10 সিরিজে লেটেস্ট Redmi 10C স্মার্টফোন লঞ্চ করেছে। Redmi 10C স্মার্টফোনটিকে ওয়াটারড্রপ নচ ডিসপ্লের সাথে পেশ করা হয়েছে। এর সাথে এই ফোনের ব্যাক প্যানেলটি প্লাস্টিকের তৈরি এবং ব‍্যাক প‍্যানেলটিতে টেক্সচার ডিজাইন দেওয়া হয়েছে। এই ফোনের ব্যাক প্যানেলে ডুয়াল রিয়ার ক্যামেরা সেট‌আপ দেওয়া হয়েছে। এর সাথে ফোনের পিছনের প্যানেলে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার‌ও দেওয়া হয়েছে। এই Redmi স্মার্টফোনটি গত বছর লঞ্চ হওয়া Redmi 9C- ফোনটিকে রিপ্লেস করতে চলেছে। এই আর্টিকেলে আপনাকে Redmi 10C স্মার্টফোনের স্পেসিফিকেশন এবং দাম সম্পর্কে জানানো হবে।

Xiaomi Redmi 10C এর স্পেসিফিকেশন এবং ফিচার

Redmi 10C স্মার্টফোনটিতে একটি 6.71-ইঞ্চির LCD ডিসপ্লে দেওয়া হয়েছে। Xiaomi এখনও এই স্মার্টফোনের বিস্তারিত স্পেসিফিকেশন শেয়ার করেনি। Redmi 10C ফোনে HD+ নাকি FHD+ ডিসপ্লে প্যানেল থাকবে তা এখনও স্পষ্ট নয়। Redmi 10C স্মার্টফোনটি Android 11 OS-এর উপর ভিত্তি করে MIUI 13-এ চলবে।

Redmi 10C স্মার্টফোনটিকে Snapdragon 680 চিপসেটের সাথে পেশ করা হয়েছে। এই ফোনটিকে 4GB পর্যন্ত LPDDR4x RAM এবং 64GB এবং 128GB স্টোরেজ সহ পেশ করা হয়েছে। এর সাথে Redmi এর এই ফোনটিকে মাইক্রোএসডি কার্ড স্লটের সাথে পেশ করা হয়েছে। Redmi 10C স্মার্টফোনে 5,000mAh ব্যাটারি এবং 10W চার্জিং সাপোর্ট দেওয়া হয়েছে।

50MP camera and Snapdragon 680 processor phone Redmi 10C launched Check price and specifications

Redmi 10C স্মার্টফোনে LED ফ্ল্যাশ সহ ডুয়াল রিয়ার ক্যামেরা সেটআপ দেওয়া হয়েছে। এই ফোনের প্রাইমারি ক্যামেরা 50 মেগাপিক্সেলের এবং এর সাথে একটি 2 মেগাপিক্সেল লেন্স দেওয়া হয়েছে। এই ফোনের সামনে একটি 5 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা দেওয়া হয়েছে। এই মুহুর্তে এই ফোনের অন্যান্য তথ্য প্রকাশ করা হয়নি।

Xiaomi Redmi 10C এর দাম এবং সেল

Redmi 10C স্মার্টফোনটিকে নাইজেরিয়ায় তিনটি রঙে পেশ করা হয়েছে, যথা- কালো, নীল এবং সবুজ। Redmi-এর এই বাজেট স্মার্টফোনটিকে 4GB RAM + 64GB স্টোরেজের সঙ্গে 78,000 NGN (প্রায় $188) এবং 4GB RAM + 128GB স্টোরেজ মডেল 87,000 NGN ($209) দামে পেশ করা হয়েছে।

অনুমান করা হচ্ছে যে Redmi 10C স্মার্টফোনটিকে ভারতে Redmi 10 নামে পেশ করা যেতে পারে। এর সাথে, এমনও খবর রয়েছে যে এই ফোনটি ভারতে POCO C4 নামেও লঞ্চ হতে পারে। Redmi 10 এবং POCO C4 স্মার্টফোনটি ভারতে মার্চ বা এপ্রিলে লঞ্চ হতে পারে।

আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন

The post Xiaomi কোম্পানি 50MP ক‍্যামেরা এবং Snapdragon 680 প্রসেসর সহ লঞ্চ করলো Redmi 10C, জেনে নিন এই ফোনটির দাম এবং স্পেসিফিকেশন first appeared on 91Mobiles Bengali.

]]>
https://www.91mobiles.com/bengali/50mp-camera-and-snapdragon-680-processor-phone-redmi-10c-launched-check-price-and-specifications/feed/ 0
শীঘ্রই লঞ্চ হতে চলেছে Redmi 10 স্মার্টফোন, স্পেসিফিকেশন অনেকটা Redmi 10C-এর মতোই হবে https://www.91mobiles.com/bengali/redmi-10-india-variant-is-a-rebranded-version-of-redmi-10c-global/ https://www.91mobiles.com/bengali/redmi-10-india-variant-is-a-rebranded-version-of-redmi-10c-global/#respond Fri, 11 Mar 2022 04:21:54 +0000 https://www.91mobiles.com/bengali/?p=23524 17 মার্চ ভারতে লঞ্চ হতে পারে Redmi 10 স্মার্টফোন

The post শীঘ্রই লঞ্চ হতে চলেছে Redmi 10 স্মার্টফোন, স্পেসিফিকেশন অনেকটা Redmi 10C-এর মতোই হবে first appeared on 91Mobiles Bengali.

]]>
Xiaomi ভারতে তাদের নতুন এন্ট্রি লেভেলের স্মার্টফোন Redmi 10 লঞ্চ করতে চলেছে। Xiaomi-এর এই স্মার্টফোনটি 17 মার্চ ভারতে লঞ্চ হওয়ার কথা। Redmi 10 স্মার্টফোন লঞ্চের ঠিক আগেই অনলাইন শপিং প্ল্যাটফর্ম Flipkart-এ এই ফোনের ল্যান্ডিং পেজ লাইভ হয়েছে। এই ল্যান্ডিং পেজটি থেকে Redmi 10 স্মার্টফোনের ব্যক প্যানেল, ক্যামেরা লেআউট, ডিজাইন সম্পর্কে বেশ কিছু তথ্য সামনে এসেছে।

টিপস্টার Paras Guglani, আসন্ন Redmi 10 স্মার্টফোন সম্পর্কে বেশ কিছু তথ্য শেয়ার করেছেন। Paras Guglani দাবি করেছেন যে ভারতে লঞ্চ হতে চলা Redmi 10 স্মার্টফোনটি আসলে আন্তর্জাতিক মার্কেটে Xiaomi দ্বারা লঞ্চ হওয়া Redmi 10C স্মার্টফোন। Paras তার টুইটার অ্যাকাউন্টে Redmi 10C-এর একটি ছবিও শেয়ার করেছেন, যাতে ফোনের ব্যাক প্যানেলের ডিজাইন ফ্লিপকার্টে শেয়ার করা ছবির সাথে মিলে যায়।

Redmi 10 স্মাটফোনটি ভারতে Snapdragon 680 SoC সহ লঞ্চ হবে

টিপস্টার Redmi 10C এর আরেকটি ছবি শেয়ার করেছেন, যেখানে এর স্পেসিফিকেশন সম্পর্কেও বেশ কিছু তথ্য সামনে এসেছে। ভারতে আসন্ন Redmi 10 স্মার্টফোনটিতে একটি 6.71-ইঞ্চি ডিসপ্লে সহ পেশ করা হতে পারে, যেখানে HD + রেজলিউশন থাকবে এবং ফ্রন্ট ক্যামেরার জন্য এই ফোনে ওয়াটারড্রপ নচ দেওয়া যেতে পারে।

আসন্ন Redmi 10 স্মার্টফোনটি ভারতে Qualcomm Snapdragon 680 প্রসেসর সহ পেশ করা হতে পারে। এই প্রসেসরটি 6nm প্রসেসে তৈরি। এই ফোনে গ্রাফিক্সের জন্য Adreno 610 GPU দেওয়া হবে। Flipkart-এর তালিকায়, কোম্পানি নিশ্চিত করেছে যে Redmi এর এই এন্ট্রি লেভেল স্মার্টফোন Qualcomm প্রসেসরের সাথে লঞ্চ করা হবে।

আসন্ন Redmi 10 স্মার্টফোনে LED ফ্ল্যাশ সহ ট্রিপল রেয়ার ক্যামেরা সেটআপ দেওয়া হবে। এই Redmi ফোনের প্রাইমারি ক্যামেরা হবে 50MP। প্রাইমারি ক্যামেরা সেন্সরের পাশাপাশি ফোনটিতে দুটি ক্যামেরা- ডেপথ এবং ম্যাক্রো ক্যামেরা সেন্সর দেওয়া হবে। Redmi 10 স্মার্টফোনে একটি 5MP সেলফি ক্যামেরা দেওয়া হবে। আসন্ন রেডমি স্মার্টফোনটিতে 5000mAh ব্যাটারি থাকবে, যা 18W ফাস্ট চার্জিং সাপোর্ট করবে।

Redmi 10 স্মার্টফোনের লিক হওয়া ইমেজ থেকে দেখা যাচ্ছে যে এই ফোনের ডানদিকে ভলিউম এবং পাওয়ার বাটন দেওয়া হবে। বর্তমানে, আসন্ন Redmi 10 স্মার্টফোন সম্পর্কে খুব বেশি তথ্য জানা যায়নি। তবে মনে করা হচ্ছে শীঘ্রই এই ফোনের বিস্তারিত স্পেসিফিকেশন সামনে আসবে।

আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন

The post শীঘ্রই লঞ্চ হতে চলেছে Redmi 10 স্মার্টফোন, স্পেসিফিকেশন অনেকটা Redmi 10C-এর মতোই হবে first appeared on 91Mobiles Bengali.

]]>
https://www.91mobiles.com/bengali/redmi-10-india-variant-is-a-rebranded-version-of-redmi-10c-global/feed/ 0
এসে গেছে Xiaomi এর আরও একটি সস্তা স্মার্টফোন Redmi 10C, শপিং সাইটে হলো লিস্টেড https://www.91mobiles.com/bengali/4gb-ram-13mp-camera-5000mah-battery-xiaomi-redmi-10c-specifications-price/ https://www.91mobiles.com/bengali/4gb-ram-13mp-camera-5000mah-battery-xiaomi-redmi-10c-specifications-price/#respond Thu, 10 Mar 2022 01:10:29 +0000 https://www.91mobiles.com/bengali/?p=23501 Redmi 10C স্মার্টফোনে‌র লিক রিপোর্ট

The post এসে গেছে Xiaomi এর আরও একটি সস্তা স্মার্টফোন Redmi 10C, শপিং সাইটে হলো লিস্টেড first appeared on 91Mobiles Bengali.

]]>
কিছু দিন আগে Xiaomi সম্পর্কে খবর শোনা গিয়েছিল যে কোম্পানি তার Redmi সিরিজের নতুন মোবাইল ফোনের জন্য প্রস্তুতি নিচ্ছে, এই ফোনগুলিকে Redmi 10A এবং Redmi 10C নামে বাজারে পেশ করা যেতে পারে। যদিও কোম্পানি এই দুটি স্মার্টফোন লঞ্চের বিষয়ে এখনও কোনও তথ্য দেয়নি, তবে কোম্পানির অফিসিয়াল ঘোষণার আগেই এই Redmi 10C স্মার্টফোনের মধ্যে একটি ফোনকে শপিং সাইটে তালিকাভুক্ত করা হয়েছে। ফোনটির প্রোডাক্ট পেজটি শপিং সাইটে লাইভ করে দেওয়া হয়েছে, পেজে ফোনের ছবি, ফিচার, স্পেসিফিকেশন এবং দাম সবই প্রকাশ করা হয়েছে।

Redmi 10C ফোনটিকে আসলে নাইজেরিয়ান ই-কমার্স সাইটে দেখা গেছে। সেখানকার একটি শপিং সাইট ফোনটি লঞ্চের আগেই বিক্রির জন্য তালিকাভুক্ত করে দিয়েছে। ফোনের প্রোডাক্ট পেজ যে ওয়েবসাইটে লাইভ হয়েছে সেখানে Redmi 10C এর দাম 90,000 Nigerian Naira বলা হয়েছে। ভারতীয় মুদ্রা অনুযায়ী এই দাম প্রায় 16,500 টাকা। যাইহোক, আশা করা যায় যে ভারতে Xiaomi এর এই Redmi ফোনের দাম এই দামের থেকে অনেক কম হতে পারে। শপিং সাইটে আসার পর, এখন Xiaomi শীঘ্রই আনুষ্ঠানিকভাবে এই ফোনটিকে লঞ্চ করতে পারে।

Redmi 10C

Redmi 10C-এর বৈশিষ্ট্য এবং স্পেসিফিকেশন সম্পর্কে কথা বলতে গেলে, শপিং সাইট অনুসারে, এই স্মার্টফোনটিকে একটি 6.53-ইঞ্চির ওয়াটারড্রপ নচ ডিসপ্লেতে লঞ্চ করা যেতে পারে, এই ফোনের ডিসপ্লেটি LCD প্যানেলে নির্মিত হতে পারে। স্ক্রিনের প্রান্ত গুলি বেজেল-হীন হলেও, নীচে একটি প্রশস্ত চিবুক অংশ দেওয়া যেতে পারে। এই স্মার্টফোনে Android 10 OS সহ অক্টা-কোর প্রসেসর দেওয়া যেতে পারে। ফোনটির চিপসেট সম্পর্কিত তথ্য এখনও ওয়েবসাইটে প্রকাশ করা হয়নি।

4gb ram 13mp camera 5000mah battery Xiaomi Redmi 10C Specifications Price

নাইজেরিয়ান শপিং সাইটে, এই ফোনটিকে শুধুমাত্র একটি একক ভেরিয়েন্টে তালিকাভুক্ত করা হয়েছে। Xiaomi Redmi 10C ফোনটি এখানে 4GB RAM মেমরি সহ 128GB ইন্টারনাল স্টোরেজ সহ তালিকাভুক্ত করা হয়েছে। সিকিউরিটি‌র জন্য, এই ফোনটি ফিজিক্যাল ফিঙ্গারপ্রিন্ট সেন্সর সমর্থন করতে পারে এবং পাওয়ার ব্যাকআপের জন্য, এই নতুন Redmi ফোনটিতে একটি 5,000 mAh ব্যাটারি দেওয়া যেতে পারে।

Redmi 10C ফোনটি ফোটোগ্রাফির জন্য ট্রিপল রিয়ার ক্যামেরা সমর্থন করতে পারে। ফোনের পিছনের প্যানেলে ফ্ল্যাশলাইট সহ একটি 13-মেগাপিক্সেলের প্রাইমারি সেন্সর দেওয়া যেতে পারে, একটি 2-মেগাপিক্সেল সেকেন্ডারি সেন্সর এবং একটি 2-মেগাপিক্সেল তৃতীয় লেন্স‌ও দেওয়া যেতে পারে। একইভাবে সেলফি এবং ভিডিও কলিংয়ের জন্য এই ফোনে 5 মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা দেওয়া যেতে পারে। এই ফোনটিকে Graphite Grey রঙের সাথে ওয়েবসাইটে প্রকাশিত করা হয়েছে।

আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন

The post এসে গেছে Xiaomi এর আরও একটি সস্তা স্মার্টফোন Redmi 10C, শপিং সাইটে হলো লিস্টেড first appeared on 91Mobiles Bengali.

]]>
https://www.91mobiles.com/bengali/4gb-ram-13mp-camera-5000mah-battery-xiaomi-redmi-10c-specifications-price/feed/ 0
শীঘ্রই ভারতে লঞ্চ হতে চলেছে Redmi 10A এবং Redmi 10C স্মার্টফোন, জেনে নিন এই স্মার্টফোন গুলির দাম https://www.91mobiles.com/bengali/redmi-10a-and-redmi-10c-will-be-launched-in-india-soon/ https://www.91mobiles.com/bengali/redmi-10a-and-redmi-10c-will-be-launched-in-india-soon/#respond Tue, 25 Jan 2022 08:54:13 +0000 https://www.91mobiles.com/bengali/?p=21661 Redmi 10A এবং Redmi 10C স্মার্টফোনে‌র লিক রিপোর্ট

The post শীঘ্রই ভারতে লঞ্চ হতে চলেছে Redmi 10A এবং Redmi 10C স্মার্টফোন, জেনে নিন এই স্মার্টফোন গুলির দাম first appeared on 91Mobiles Bengali.

]]>
Xiaomi শীঘ্রই ভারতে দুটি Redmi স্মার্টফোন লঞ্চ করতে চলেছে। ইতিমধ্যেই এই স্মার্টফোনগুলি বিশ্ববাজারে লঞ্চ হয়ে গেছে। কোম্পানি শীঘ্রই ভারতে মিড-রেঞ্জের ফোন Redmi 10A এবং Redmi 10C ভারতে লঞ্চ করতে পারে। এই স্মার্টফোনগুলি 2020 সালে লঞ্চ হওয়া Redmi 9A এবং Redmi 9C-কে রিপ্লেস করবে। Xiaomiui-এর রিপোর্ট অনুসারে, আসন্ন Redmi 10 সিরিজের ফোনগুলিকে ভারতে 12,000 টাকার কম দামে পেশ করা যেতে পারে। Redmi-এর এই স্মার্টফোনগুলিকে MediaTek প্রসেসর সহ পেশ করা যেতে পারে।

Redmi 10A এবং Redmi 10C

Redmi 10A এবং Redmi 10C স্মার্টফোনগুলি Redmi 9A এবং 9C-এর উত্তরসূরি হতে চলেছে। Redmi 2020 সালে Redmi 9A স্মার্টফোন লঞ্চ করেছিল, কিন্তু কোম্পানি ভারতে 9C স্মার্টফোনটিকে লঞ্চ করেনি। Redmi 10 সিরিজের দুটি স্মার্টফোনকেই MediaTek প্রসেসর সহ পেশ করা হবে। Redmi-এর এই স্মার্টফোনটিতে ট্রিপল রিয়ার ক্যামেরা সেটআপ দেওয়া হবে। Redmi এর স্মার্টফোনটিতে একটি 50MP প্রাইমারি ক্যামেরা, 8MP আল্ট্রা ওয়াইড ইউনিট এবং 2MP ম্যাক্রো সেন্সর দেওয়া যেতে পারে। তবে, এই স্পেসিফিকেশনগুলিকে কোম্পানির পক্ষ থেকে এখনও নিশ্চিত করা হয়নি।

Redmi 10A স্মার্টফোনটি চীন, ভারত এবং বিশ্ব বাজারে ‘থান্ডার’ এবং ‘লাইট’ কোডনেম সহ লঞ্চ হতে চলেছে। অন্যদিকে, Redmi 10C স্মার্টফোনটিকে ভারতের বাজারে ‘Fog’, ‘Rain’ এবং ‘Wind’ নামে বাজারে আনা হতে পারে। রিপোর্ট অনুযায়ী, Redmi 10A এবং 10C স্মার্টফোনের মধ্যে খুব সামান্য পার্থক্য থাকতে পারে।

দামের কথা বললে, Redmi 10A এবং 10C স্মার্টফোনগুলিকে $200-এর কম দামে পেশ করা যেতে পারে। ভারতে তাদের দাম সম্পর্কে কথা বলা হলে, এই স্মার্টফোন গুলিকে 12,000 টাকার কম দামে অফার করা যেতে পারে। Redmi এর আসন্ন স্মার্টফোনে 50MP ট্রিপল রিয়ার ক্যামেরা সেটআপ দেওয়া যেতে পারে।

আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন

The post শীঘ্রই ভারতে লঞ্চ হতে চলেছে Redmi 10A এবং Redmi 10C স্মার্টফোন, জেনে নিন এই স্মার্টফোন গুলির দাম first appeared on 91Mobiles Bengali.

]]>
https://www.91mobiles.com/bengali/redmi-10a-and-redmi-10c-will-be-launched-in-india-soon/feed/ 0