Xiaomi Redmi 7A - 91Mobiles Bengali https://www.91mobiles.com/bengali Tech and Mobile News in Bengali| Latest Gadget Reviews | প্রযুক্তি সংবাদ Mon, 22 May 2023 05:55:09 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=6.5.3 বজায় আছে Xiaomi এর প্রতিপত্তি, মাত্র কয়েক সেকেন্ডের মধ্যে আউট অফ স্টক হয়ে গেল Redmi 7A https://www.91mobiles.com/bengali/redmi-7a-smartphone-sold-out-in-seconds-in-its-first-sale-on-flipkart-in-begali/ https://www.91mobiles.com/bengali/redmi-7a-smartphone-sold-out-in-seconds-in-its-first-sale-on-flipkart-in-begali/#respond Fri, 12 Jul 2019 04:20:44 +0000 https://www.91mobiles.com/hub/bengali/?p=7334 কয়েক সেকেন্ডের মধ্যে আউট অফ স্টক হলো Redmi 7A

The post বজায় আছে Xiaomi এর প্রতিপত্তি, মাত্র কয়েক সেকেন্ডের মধ্যে আউট অফ স্টক হয়ে গেল Redmi 7A first appeared on 91Mobiles Bengali.

]]>
চীনের স্মার্টফোন নির্মাণকারী কোম্পানি Xiaomi কিছু দিন আগে ভারতে তাদের নতুন স্মার্টফোন Redmi 7A লঞ্চ করেছে। এই ফোনটির সেল গতকাল বৃহস্পতিবার অর্থাৎ 11 জুলাই আয়োজন করা হয়। এই সেলে মাত্র কয়েক সেকেন্ডের মধ্যে ফোনটি আউট অফ স্টক হয়ে যায়।

সস্তা স্মার্টফোন বেচার প্রস্তুতি নিচ্ছে এই কোম্পানি, আনতে চলেছে নতুন সাব ব্র‍্যান্ড

যদি আপনিও এই ফোনটি কেনার অপেক্ষা করছিলেন এবং কয়েক সেকেন্ডে আউট অফ স্টক হয়ে যাওয়ায় হতাশ হয়ে পড়েছেন তবে আপনার জন্য একটি ভালো খবর আছে। কোম্পানি ফোনটির পরবর্তী সেলের তারিখ ঘোষণা করে দিয়েছে। শাওমি ইন্ডিয়ার ম‍্যানেজিং ডাইরেক্টর মনু কুমার জৈন কথা দিয়েছেন কোম্পানি Redmi 7A এর আগামী সেলে এই বারের থেকেও বেশি স্টক আনবে।

বলা হয়েছে ফোনটির আগামী সেল আগামী 18 জুলাই মি.কম ও ফ্লিপকার্টে আয়োজিত করা হবে। Redmi 7A এর 2 জিবি র‍্যাম ও 16 জিবি স্টোরেজ ভেরিয়েন্টের দাম 5,999 টাকা এবং ফোনটির 2 জিবি র‍্যাম ও 32 জিবি স্টোরেজ ভেরিয়েন্টের দাম 6,199 টাকা রাখা হয়েছে। কিন্তু জুলাই মাস চলাকালীন একটি বিশেষ অফারে ফোনটিতে ফ্ল‍্যাট 200 টাকা ছাড় পাওয়া যাবে।

মাত্র 7,999 টাকা দামে লঞ্চ হলো 4000 এম‌এএইচ ব‍্যাটারী ও চারটি ক‍্যামেরার সঙ্গে Infinix Hot 7

স্পেসিফিকেশন
Redmi 7A তে 18:9 আসপেক্ট রেশিওযুক্ত 5.45 ইঞ্চির এইচডি ডিসপ্লে দেওয়া হয়েছে। এছাড়া এই ফোনে 2.0 গিগাহার্টসের কোয়ালকম স্ন‍্যাপড্রাগন 439 এস‌ওসি দেওয়া হয়েছে। কোম্পানির পক্ষ থেকে ফোনটির 2 জিবি র‍্যাম ও 16 জিবি মেমরি এবং 2 জিবি র‍্যাম ও 32 জিবি মেমরি ভেরিয়েন্ট লঞ্চ করা হয়েছে। মাইক্রোএসডি কার্ড ব্যবহার করে এই ফোনের মেমরি 256 জিবি পর্যন্ত বাড়ানো যাবে।

অপারেটিঙের জন্য এতে অ্যান্ড্রয়েড 9 পাইয়ের সঙ্গে মিইউআই 10 ওএস দেওয়া হয়েছে। পাওয়ার ব‍্যাক‌আপের জন্য এই ফোনে 4,000 এম‌এএইচের ব‍্যাটারী দেওয়া হয়েছে। এই ফোনটি ম‍্যাট ব্ল‍্যাক, ম‍্যাট ব্লু ও ম‍্যাট গোল্ড কালার ভেরিয়েন্টে পেশ করা হয়েছে। এই ফোনটি ওয়ারলেস রেডিও সাপোর্ট করে। সবচেয়ে বড়ো কথা এই ফোনটি স্প‍্যাশপ্রুফ অর্থাৎ জলের ছিটা লাগলেও এই ফোনটির কোনো ক্ষতি হবে না।

4 জিবি র‍্যামের সঙ্গে ওয়েবসাইটে লিস্টেড হলো Realme 3i, ভারতে লঞ্চ হবে 15 জুলাই

ফোটোগ্ৰাফির জন্য Redmi 7A এর ব‍্যাক প‍্যানেলে 12 মেগাপিক্সেলের SONY IMX486 রেয়ার ক‍্যামেরা সেন্সর দেওয়া হয়েছে। সেলফি ও ভিডিও কলের জন্য এতে 5 মেগাপিক্সেলের ফ্রন্ট ক‍্যামেরা আছে যা AI ফেস আনলক ফিচার সাপোর্ট করে।

আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন

The post বজায় আছে Xiaomi এর প্রতিপত্তি, মাত্র কয়েক সেকেন্ডের মধ্যে আউট অফ স্টক হয়ে গেল Redmi 7A first appeared on 91Mobiles Bengali.

]]>
https://www.91mobiles.com/bengali/redmi-7a-smartphone-sold-out-in-seconds-in-its-first-sale-on-flipkart-in-begali/feed/ 0
4 জুলাই ভারতে আসতে চলেছে Xiaomi এর সস্তা স্মার্টফোন Redmi 7A, আবার কি হবে নতুন রেকর্ড? https://www.91mobiles.com/bengali/xiaomi-redmi-7a-to-launch-in-india-4-july-price-specifications-desh-ka-smartphonein-bengali/ https://www.91mobiles.com/bengali/xiaomi-redmi-7a-to-launch-in-india-4-july-price-specifications-desh-ka-smartphonein-bengali/#respond Mon, 01 Jul 2019 11:17:15 +0000 https://www.91mobiles.com/hub/bengali/?p=7284 আমাদের পক্ষ থেকে গত সপ্তাহে জানানো হয়েছিল শাওমি তাদের রেডমি সিরিজে নতুন স্মার্টফোন Redmi 7A ফোনটি ভারতে লঞ্চের প্রস্তুতি নিচ্ছে এবং এই স্মার্টফোনটি অত্যন্ত কম দায়ে ভারতে লঞ্চ করা হবে। আজ কোম্পানি ফোনটির লঞ্চ ডেট ঘোষণা করে দিয়েছে। কোম্পানির তরফ থেকে জানানো হয়েছে এই সপ্তাহের‌ই 4 তারিখ শাওমি তাদের Redmi 7A ফোনটি ভারতে লঞ্চ করে […]

The post 4 জুলাই ভারতে আসতে চলেছে Xiaomi এর সস্তা স্মার্টফোন Redmi 7A, আবার কি হবে নতুন রেকর্ড? first appeared on 91Mobiles Bengali.

]]>
আমাদের পক্ষ থেকে গত সপ্তাহে জানানো হয়েছিল শাওমি তাদের রেডমি সিরিজে নতুন স্মার্টফোন Redmi 7A ফোনটি ভারতে লঞ্চের প্রস্তুতি নিচ্ছে এবং এই স্মার্টফোনটি অত্যন্ত কম দায়ে ভারতে লঞ্চ করা হবে। আজ কোম্পানি ফোনটির লঞ্চ ডেট ঘোষণা করে দিয়েছে। কোম্পানির তরফ থেকে জানানো হয়েছে এই সপ্তাহের‌ই 4 তারিখ শাওমি তাদের Redmi 7A ফোনটি ভারতে লঞ্চ করে দেবে।

5,000 এম‌এএইচের ব‍্যাটারী ও ট্রিপল রেয়ার ক‍্যামেরার সঙ্গে লঞ্চ হলো Vivo Y12, দাম মাত্র 11,990 টাকা

শাওমি ইন্ডিয়ার হেড মনু কুমার জৈন তাঁর টুইটার হ‍্যান্ডেলের মাধ্যমে একটি টুইট করে Redmi 7A এর লঞ্চ ডেট জানিয়ে দিয়েছেন। তিনি বলেছেন আগামী 4 জুলাই ভারতে Redmi 7A লঞ্চ করা হবে। Redmi 7A ফোনটি কোম্পানির পক্ষ থেকে “Smart Desh Ka Smartphone” ট‍্যাগলাইনের সঙ্গে প্রমোট করা হচ্ছে। অর্থাৎ এই স্মার্টফোনটি ভারতীয় ইউজারদের কথা বিশেষ ভাবে মাথায় রেখে বানানো হয়েছে যার মধ্যে অনেকগুলি আঞ্চলিক ভাষা ও ভারতীয় ক‍্যালেন্ডারের মতো ফিচার দেখা যাবে। প্রসঙ্গত Redmi 7A এর জন্য ফ্লিপকার্টে প্রোডাক্ট পেজ বানানো হয়েছে। অর্থাৎ এই ফোনটি ফ্লিপকার্টে এক্সক্লুসিভ বেচা হবে।

ডিজাইন
Redmi 7A শাওমির একটি লো বাজেট স্মার্টফোন। কোম্পানি এই ফোনটিকে বর্তমান নচ ডিসপ্লে ট্রেন্ডের থেকে সরিয়ে রেখে বেজল লেস ডিসপ্লের সঙ্গে লঞ্চ করেছে। এই ফোনটি ফোনটির বডি পলিকার্বনেট দিয়ে তৈরি। এই ফোনটির ডিসপ্লের ওপর ও নিচের দিকে চ‌ওড়া বেজল দেওয়া হয়েছে। ওপরের বেজলে সেলফি ক‍্যামেরা ও নিচের বেজলে Redmi ব্র‍্যান্ডিং অবস্থিত। এতে সিঙ্গেল রেয়ার ক‍্যামেরা সেন্সর দেওয়া হয়েছে। ফোনটির ব‍্যাক প‍্যানেলে ওপরের দিকে বাঁদিক ঘেঁষে ক‍্যামেরা সেট‌আপ অবস্থিত। এখানে একটি ক‍্যামেরা সেন্সরের সঙ্গে একটি ফ্ল‍্যাশ লাইট আছে। ফোনটির ব‍্যাক প‍্যানেলে কোনো ফিজিক্যাল ফিঙ্গারপ্রিন্ট সেন্সর দেওয়া হয়নি। ভলিউম রকার ও পাওয়ার বাটন ফোনটির ডানদিকের প‍্যানেলে অবস্থিত এবং বাঁদিকের প‍্যানেলে সিম স্লট দেওয়া হয়েছে।

Oppo নিয়ে এলো বিশেষ টেকনোলজি, এখন নেটওয়ার্ক ছাড়াও ফোনে কথা বলা যাবে

স্পেসিফিকেশন
শাওমি তাদের Redmi 7A ফোনটি 18:9 আসপেক্ট রেশিওযুক্ত 720 × 1440 পিক্সেল রেজলিউশন সাপোর্টেড 5.45 ইঞ্চির আইপিএস এলসিডি এইচডি+ ডিসপ্লের সঙ্গে পেশ করেছে। এই ফোনটি অ্যান্ড্রয়েড 9 পাইযুক্ত মিইউআই 10 এর সঙ্গে পেশ করা হয়েছে যা অক্টাকোর প্রসেসরের সঙ্গে কোয়ালকম স্ন‍্যাপড্রাগন 439 চিপসেটে রান করে। গ্ৰাফিক্সের জন্য এই ফোনে অ্যাড্রিনো 505 জিপিইউ দেওয়া হয়েছে।

কোম্পানির পক্ষ থেকে Redmi 7A 2 জিবি র‍্যামের সঙ্গে পেশ করা হয়েছে যা 16 জিবি ও 32 জিবির দুটি স্টোরেজ ভেরিয়েন্টে সেল করা হচ্ছে। দুটি ভেরিয়েন্টের স্টোরেজ‌ই মাইক্রোএসডি কার্ডের সাহায্যে বাড়ানো যায়। ফোটোগ্ৰাফির জন্য এই ফোনের ব‍্যাক প‍্যানেলে এল‌ইডি ফ্ল‍্যাশের সঙ্গে 13 মেগাপিক্সেলের রেয়ার ক‍্যামেরা দেওয়া হয়েছে। সেলফির জন্য এতে 5 মেগাপিক্সেলের ফ্রন্ট ক‍্যামেরা আছে।

PUBG কে হারাম ঘোষণা করা হলো, জারি হলো ফতোয়া!

Redmi 7A একটি 4জি সাপোর্টেড ডুয়েল সিম স্মার্টফোন। এই ফোনে কোনো ফিঙ্গারপ্রিন্ট সেন্সর দেওয়া হয়নি, তাই ফোন আনলক করার জন্য ইউজারদের পিন ও ফেস আনলক ফিচার ব‍্যবহার করতে হবে। পাওয়ার ব‍্যাক‌আপের জন‍্য Redmi 7A তে 4,000 এম‌এএইচের বড়ো ব‍্যাটারী দেওয়া হয়েছে। শাওমি তাদের Redmi 7A ফোনটি ব্ল‍্যাক ও ব্লু কালার ভেরিয়েন্টে পেশ করেছে। কোম্পানির পক্ষ থেকে ফোনটির 16 জিবি ও 32 জিবি মেমরি ভেরিয়েন্টের ভারতীয় দাম যথাক্রমে 5,500 টাকা ও 6,000 টাকা রাখা হতে পারে।

আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন

The post 4 জুলাই ভারতে আসতে চলেছে Xiaomi এর সস্তা স্মার্টফোন Redmi 7A, আবার কি হবে নতুন রেকর্ড? first appeared on 91Mobiles Bengali.

]]>
https://www.91mobiles.com/bengali/xiaomi-redmi-7a-to-launch-in-india-4-july-price-specifications-desh-ka-smartphonein-bengali/feed/ 0
Xiaomi আনতে চলেছে আরও একটি সস্তা স্মার্টফোন Redmi 7A, আগামী মাসে ভারতে লঞ্চ হবে https://www.91mobiles.com/bengali/xiaomi-redmi-7a-m1903c3ei-to-launch-in-india-specs-feature-in-bengali/ https://www.91mobiles.com/bengali/xiaomi-redmi-7a-m1903c3ei-to-launch-in-india-specs-feature-in-bengali/#respond Thu, 20 Jun 2019 11:17:41 +0000 https://www.91mobiles.com/hub/bengali/?p=7180 আগামী মাসে ভারতে লঞ্চ হবে Redmi 7A

The post Xiaomi আনতে চলেছে আরও একটি সস্তা স্মার্টফোন Redmi 7A, আগামী মাসে ভারতে লঞ্চ হবে first appeared on 91Mobiles Bengali.

]]>
শাওমি গত মাসে তাদের হোম মার্কেট চীনে Redmi K সিরিজের সূচনা করার সঙ্গে সঙ্গে Redmi 7 সিরিজের ফোনের সংখ‍্যাও বাড়িয়েছে। শাওমির পক্ষ থেকে একদিকে যেমন পপ আপ সেলফি ক‍্যামেরাওয়ালা হাইএন্ড ডিভাইস Redmi K20 ও Redmi k20 Pro লঞ্চ করা হয়েছে আবার কোম্পানি অন‍্যদিকে Redmi 7A স্মার্টফোন অফিসিয়ালি পেশ করেছে। এখন শোনা যাচ্ছে শাওমির Redmi 7A স্মার্টফোন খুব তাড়াতাড়ি ভারতে আসতে চলেছে। একটি মিডিয়া রিপোর্টে Redmi 7A ফোনটির ভারতে লঞ্চের কথা জানিয়ে ফোনটির ভারতীয় মডেল নাম্বার ঘোষণা করা হয়েছে।

একদম অন্য ধরনের ক‍্যামেরা সেট‌আপের সঙ্গে ভারতে লঞ্চ হলো ASUS 6Z

Redmi 7A এর ভারতে লঞ্চের কথা XDA Developers তাদের রিপোর্টে জানিয়েছে। এই ওয়েবসাইট তাদের রিপোর্টে বলেছে শাওমি তাদের Redmi 7A ফোনটি চীনের বাইরে অন‍্যান‍্য মার্কেটে লঞ্চের প্রস্তুতি নিচ্ছে এবং ভারতসহ ইউরোপেও এই স্মার্টফোন লঞ্চ করা হবে। রিপোর্ট অনুযায়ী ভারতে Redmi 7A ফোনটি M1903C3EI মডেল নাম্বারের সঙ্গে লঞ্চ করা হবে। এছাড়া ফোনটির অন্য দুটি মডেল M1903C3EG ও M1903C3EH মডেল নাম্বারের সঙ্গে আগামী দিনে গ্লোবাল মঞ্চে পেশ করা হবে। রিপোর্ট অনুযায়ী মনে করা হচ্ছে Redmi 7A আগামী মাসে অর্থাৎ জুলাইতে ভারতে লঞ্চ করা হবে।

ডিজাইন
Redmi 7A শাওমির লো বাজেট সেগমেন্টে পেশ করা স্মার্টফোনগুলির মধ্যে একটি। কোম্পানি তাদের Redmi 7A ফোনটি বর্তমান নচ ডিসপ্লেওয়ালা ট্রেন্ড থেকে দূরে রেখে বেজল লেস ডিসপ্লের সঙ্গে পেশ করেছে। ফোনটির বডি পলিকার্বনেট দিয়ে তৈরি। এই ফোনটির ডিসপ্লের ওপর ও নিচের দিকে চ‌ওড়া বেজল দেওয়া হয়েছে। ওপরের বেজলে সেলফি ক‍্যামেরা ও নিচের বেজলে Redmi ব্র‍্যান্ডিং অবস্থিত। এতে সিঙ্গেল রেয়ার ক‍্যামেরা সেন্সর দেওয়া হয়েছে। ফোনটির ব‍্যাক প‍্যানেলে ওপরের দিকে বাঁদিক ঘেঁষে ক‍্যামেরা সেট‌আপ অবস্থিত। এখানে একটি ক‍্যামেরা সেন্সরের সঙ্গে একটি ফ্ল‍্যাশ লাইট আছে। ফোনটির ব‍্যাক প‍্যানেলে কোনো ফিজিক্যাল ফিঙ্গারপ্রিন্ট সেন্সর দেওয়া হয়নি। ভলিউম রকার ও পাওয়ার বাটন ফোনটির ডানদিকের প‍্যানেলে অবস্থিত এবং বাঁদিকের প‍্যানেলে সিম স্লট দেওয়া হয়েছে।

ObePlus 7T Pro এর জন্য অপেক্ষা করা কি উচিত?

স্পেসিফিকেশন
শাওমি তাদের Redmi 7A ফোনটি 18:9 আসপেক্ট রেশিওযুক্ত 720 × 1440 পিক্সেল রেজলিউশন সাপোর্টেড 5.45 ইঞ্চির আইপিএস এলসিডি এইচডি+ ডিসপ্লের সঙ্গে পেশ করেছে। এই ফোনটি অ্যান্ড্রয়েড 9 পাইযুক্ত মিইউআই 10 এর সঙ্গে পেশ করা হয়েছে যা অক্টাকোর প্রসেসরের সঙ্গে কোয়ালকম স্ন‍্যাপড্রাগন 439 চিপসেটে রান করে। গ্ৰাফিক্সের জন্য এই ফোনে অ্যাড্রিনো 505 জিপিইউ দেওয়া হয়েছে।

কোম্পানির পক্ষ থেকে Redmi 7A 2 জিবি র‍্যামের সঙ্গে পেশ করা হয়েছে যা 16 জিবি ও 32 জিবির দুটি স্টোরেজ ভেরিয়েন্টে সেল করা হচ্ছে। দুটি ভেরিয়েন্টের স্টোরেজ‌ই মাইক্রোএসডি কার্ডের সাহায্যে বাড়ানো যায়। ফোটোগ্ৰাফির জন্য এই ফোনের ব‍্যাক প‍্যানেলে এল‌ইডি ফ্ল‍্যাশের সঙ্গে 13 মেগাপিক্সেলের রেয়ার ক‍্যামেরা দেওয়া হয়েছে। সেলফির জন্য এতে 5 মেগাপিক্সেলের ফ্রন্ট ক‍্যামেরা আছে।

আরও সস্তায় পাওয়া যাবে Nokia 4.2 ও Nokia 3.2, দামের দিক থেকে Redmi স্মার্টফোনের চেয়েও এগিয়ে

Redmi 7A একটি 4জি সাপোর্টেড ডুয়েল সিম স্মার্টফোন। এই ফোনে কোনো ফিঙ্গারপ্রিন্ট সেন্সর দেওয়া হয়নি, তাই ফোন আনলক করার জন্য ইউজারদের পিন ও ফেস আনলক ফিচার ব‍্যবহার করতে হবে। পাওয়ার ব‍্যাক‌আপের জন‍্য Redmi 7A তে 4,000 এম‌এএইচের বড়ো ব‍্যাটারী দেওয়া হয়েছে। শাওমি তাদের Redmi 7A ফোনটি ব্ল‍্যাক ও ব্লু কালার ভেরিয়েন্টে পেশ করেছে। কোম্পানির পক্ষ থেকে ফোনটির 16 জিবি ও 32 জিবি মেমরি ভেরিয়েন্টের ভারতীয় দাম যথাক্রমে 5,500 টাকা ও 6,000 টাকা রাখা হতে পারে।

আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন

The post Xiaomi আনতে চলেছে আরও একটি সস্তা স্মার্টফোন Redmi 7A, আগামী মাসে ভারতে লঞ্চ হবে first appeared on 91Mobiles Bengali.

]]>
https://www.91mobiles.com/bengali/xiaomi-redmi-7a-m1903c3ei-to-launch-in-india-specs-feature-in-bengali/feed/ 0