Xiaomi Redmi Note 12 - 91Mobiles Bengali https://www.91mobiles.com/bengali Tech and Mobile News in Bengali| Latest Gadget Reviews | প্রযুক্তি সংবাদ Sat, 25 Jun 2022 14:07:08 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=6.5.3 লঞ্চের আগেই লিক হল Redmi Note 12 এর স্পেসিফিকেশন, জেনে নিন বিস্তারিত https://www.91mobiles.com/bengali/xiaomi-redmi-note-12-launch-timeline-specifications-feature-price-leak/ https://www.91mobiles.com/bengali/xiaomi-redmi-note-12-launch-timeline-specifications-feature-price-leak/#respond Fri, 10 Jun 2022 07:59:48 +0000 https://www.91mobiles.com/bengali/?p=27240 জুলাই মাসে লঞ্চ হবে Redmi Note 12 স্মার্টফোন

The post লঞ্চের আগেই লিক হল Redmi Note 12 এর স্পেসিফিকেশন, জেনে নিন বিস্তারিত first appeared on 91Mobiles Bengali.

]]>
Xiaomi এর Redmi ব্র্যান্ড দ্বারা পেশ করা Redmi Note 11 সিরিজ ভারতীয় মার্কেটে বেশ জনপ্রিয়। এই সিরিজের অধীনে, Redmi Note 11 Pro + 5G, Redmi Note 11 Pro, Redmi Note 11S, Redmi Note 11 এবং Redmi Note 11T 5G স্মার্টফোনগুলি আছে যা কম দামে দুর্দান্ত ফিচার এবং শক্তিশালী স্পেসিফিকেশন সহ লঞ্চ করা হয়েছে। খবর অনুযায়ী Xiaomi খুব শীঘ্রই Redmi Note 12 স্মার্টফোন লঞ্চ করতে চলেছে।

Redmi Note 12 স্মার্টফোন খুব শীঘ্রই টেক মার্কেটে এন্ট্রি নেবে। সাম্প্রতিক লিকগুলি থেকে জানা গেছে যে Xiaomi লো বাজেটে Redmi Note 12 মার্কেটে প্রবেশ করবে। ডিজিটাল চ্যাট স্টেশন থেকে প্রকাশিত তথ্য অনুসারে, Redmi Note 12 স্মার্টফোনটি 2022 সালের দ্বিতীয়ার্ধে লঞ্চ হবে, যা আগামী জুলাই মাসেই লঞ্চ হতে পারে। এই লিকে Xiaomi Redmi Note 12-এর অনেক গুরুত্বপূর্ণ স্পেসিফিকেশন এবং ফিচার থেকেও পর্দা তুলে নেওয়া হয়েছে।

Redmi Note 12 এর স্পেসিফিকেশন

Redmi Note 12 সম্পর্কিত এই রিপোর্টে বলা হয়েছে যে এই Xiaomi স্মার্টফোনটি ট্রিপল রেয়ার ক্যামেরা সাপোর্ট করবে। ফোনের ব্যাক প্যানেলে 50 মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরা থাকবে। প্রাইমারি সেন্সরের পাশাপাশি এই ফোনে একটি আল্ট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স এবং একটি ম্যাক্রো লেন্স থাকবে।

Redmi Note 12 এর ডিজাইন বেশ আকর্ষণীয় হবে এবং ফোনটিতে স্লিম বডি দেখা যাবে। লিক হওয়া তথ্য অনুসারে, এই স্মার্টফোনটি একটি পাঞ্চ-হোল ডিসপ্লে সাপোর্ট করবে, যা ফোনের স্ক্রিনের ঠিক মাঝখানে দেওয়া হবে। Redmi Note 11-এও একই ধরনের ডিজাইন দেখা গেছে। এই নতুন Xiaomi ফোনটি কার্ভ ছাড়াই ফ্ল্যাট ডিসপ্লে সহ লঞ্চ হবে।

কবে লঞ্চ হবে Redmi Note 12 স্মার্টফোন?

Xiaomi এর এই আসন্ন স্মার্টফোনটি সম্পর্কে বলা হয়েছে যে 2022 সালের দ্বিতীয়ার্ধে, Redmi Note 12 টেক প্ল্যাটফর্মে এন্ট্রি নেবে। এই মোবাইলটি প্রথমে কোম্পানির হোম মার্কেট অর্থাৎ চীনে লঞ্চ করা হবে, তারপর এটি বিশ্বের অন্যান্য দেশে সেল এর জন্য উপলব্ধ হবে। Xiaomi বর্তমানে ভারতে এক নম্বর স্মার্টফোন ব্র্যান্ড হওয়ায় এতে কোন সন্দেহ নেই যে Redmi Note 12 আন্তর্জাতিক মার্কেটে লঞ্চ হওয়ার সাথে সাথে ভারতীয় মার্কেটেও প্রবেশ করবে। তবে ফোনটির লঞ্চ ডেট জানার জন্য আরও কিছুদিন অপেক্ষা করতে হবে।

আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন

The post লঞ্চের আগেই লিক হল Redmi Note 12 এর স্পেসিফিকেশন, জেনে নিন বিস্তারিত first appeared on 91Mobiles Bengali.

]]>
https://www.91mobiles.com/bengali/xiaomi-redmi-note-12-launch-timeline-specifications-feature-price-leak/feed/ 0
শক্তিশালী ব্যাটারি লাইফ সহ শীঘ্রই মার্কেটে এন্ট্রি নেবে Xiaomi-এর Redmi Note 12 সিরিজ, জেনে নিন বিস্তারিত https://www.91mobiles.com/bengali/xiaomi-will-soon-launch-redmi-note-12-series/ https://www.91mobiles.com/bengali/xiaomi-will-soon-launch-redmi-note-12-series/#respond Mon, 02 May 2022 03:06:32 +0000 https://www.91mobiles.com/bengali/?p=25479 শীঘ্রই চীনে লঞ্চ হবে Redmi Note 12 Pro এবং Note 12 Pro+ স্মার্টফোন

The post শক্তিশালী ব্যাটারি লাইফ সহ শীঘ্রই মার্কেটে এন্ট্রি নেবে Xiaomi-এর Redmi Note 12 সিরিজ, জেনে নিন বিস্তারিত first appeared on 91Mobiles Bengali.

]]>
Xiaomi শীঘ্রই তাদের হোম মার্কেট চীনে Redmi Note 12 সিরিজ লঞ্চ করতে চলেছে। অফিসিয়াল টিজার শেয়ার করে কোম্পানি এই সিরিজের লঞ্চের বিষয়টি নিশ্চিত করেছে। Xiaomi কয়েক সপ্তাহ আগে ভারতে Redmi Note 11 সিরিজ লঞ্চ করেছে। এই সিরিজের মধ্যে কোম্পানি Redmi Note 11 Pro + 5G, Redmi Note 11S, Redmi Note 11 স্মার্টফোন লঞ্চ করেছে। এবার Xiaomi তাদের হোম মার্কেট চীনে একটি নতুন স্মার্টফোন লঞ্চ করার প্ল্যান করছে।

Redmi এর CEO Lu Weibing চীনা সোশ্যাল মিডিয়া সাইট Weibo তে Redmi Note 12 সিরিজের স্মার্টফোন লঞ্চের বিষয়ে টিজ করেছেন। তিনি জানিয়েছেন যে Redmi কোম্পানি 2021 সাল থেকে এক বছরে দুটি নোট সিরিজের ডিভাইস লঞ্চ করেছে। Note 10 H1 2021 সালে লঞ্চ করা হয়েছিল, Note 11 সিরিজ H2 ও 2021 সালে লঞ্চ হয়েছিল। রেডমির 2022 সালেও একই রকম একটি প্ল্যান রয়েছে। Redmi আগামী কয়েক সপ্তাহের মধ্যে Note 12 সিরিজ থেকে পর্দা ওঠাতে পারে।

শীঘ্রই লঞ্চ হবে Redmi Note 12 সিরিজ

Redmi এর CEO Lu Weibing চীনে Note 12 সিরিজের লঞ্চকে টিজ করেছেন। তিনি আসন্ন এই Redmi Note 12 সিরিজের স্পেসিফিকেশন বা ফিচার সম্পর্কে এখনও তেমন কিছু জানায়নি, তবে তিনি বলেছেন যে এই স্মার্টফোনে শক্তিশালী পারফরম্যান্স দেওয়া হবে।

Redmi এর আসন্ন নোট সিরিজের স্মার্টফোনগুলি সম্পর্কে গুজব রয়েছে যে এই ফোন গুলো হাই এন্ড মিডিয়াটেক প্রসেসরের সাথে পেশ করা হতে পারে। Redmi-এর আসন্ন নোট সিরিজের স্মার্টফোন সম্পর্কে দাবি করা হচ্ছে যে এটি MediaTek Dimensity 1300 বা MediaTek Dimensity 8000 প্রসেসরের সঙ্গে দেওয়া যেতে পারে। কিছু দিন আগে, Digital Chat Station দাবি করেছিল যে আসন্ন নোট সিরিজের স্মার্টফোনগুলি শক্তিশালী পারফরম্যান্স এবং দুর্দান্ত ব্যাটারি লাইফের সাথে পেশ করা হবে।

আসন্ন Redmi Note 12 সিরিজের দুটি স্মার্টফোন – Redmi Note 12 Pro এবং Note 12 Pro+ TENAA-তেও দেখা গেছে। এই তালিকাটি থেকে জানা গেছে যে উভয় স্মার্টফোনেই একটি 6.6-ইঞ্চি ডিসপ্লে থাকবে। এর সাথে, Note 12 Pro স্মার্টফোনে 4980mAh ব্যাটারি দেওয়া যেতে পারে এবং 12 Pro+ স্মার্টফোনে 4300mAh ব্যাটারি দেওয়া যেতে পারে। দুটি স্মার্টফোনই চলবে Android 12-এ। এই Redmi ফোনটি 6GB + 128GB এবং 8GB + 256GB স্টোরেজ সহ দেওয়া হবে। Xiaomi এর আসন্ন Redmi Note 12 সিরিজের স্মার্টফোনগুলি সম্পর্কে বর্তমানে এটুকুই জানা গেছে।

আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন

The post শক্তিশালী ব্যাটারি লাইফ সহ শীঘ্রই মার্কেটে এন্ট্রি নেবে Xiaomi-এর Redmi Note 12 সিরিজ, জেনে নিন বিস্তারিত first appeared on 91Mobiles Bengali.

]]>
https://www.91mobiles.com/bengali/xiaomi-will-soon-launch-redmi-note-12-series/feed/ 0