Xiaomi Redmi Note 5 - 91Mobiles Bengali https://www.91mobiles.com/bengali Tech and Mobile News in Bengali| Latest Gadget Reviews | প্রযুক্তি সংবাদ Sun, 09 Dec 2018 15:10:47 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=6.5.3 এক্সক্লুসিভ : আর হবে না শাওমি রেডমি নোট 5 এর সেল, কোম্পানি বন্ধ করে দিল এই হিট ফোন https://www.91mobiles.com/bengali/xiaomi-redmi-note-5-discontinued-for-sale-in-india-in-bengali/ https://www.91mobiles.com/bengali/xiaomi-redmi-note-5-discontinued-for-sale-in-india-in-bengali/#respond Sun, 09 Dec 2018 15:08:30 +0000 https://www.91mobiles.com/hub/bengali/?p=3471 ভারতে আর বিক্রি হবে না শাওমি রেডমি নোট 5

The post এক্সক্লুসিভ : আর হবে না শাওমি রেডমি নোট 5 এর সেল, কোম্পানি বন্ধ করে দিল এই হিট ফোন first appeared on 91Mobiles Bengali.

]]>
শাওমি এবছর ভারতে তাদের নোট সিরিজের ফোনের সংখ্যা বাড়িয়ে রেডমি নোট 5 লঞ্চ করেছিল। ভারতে রেডমির হিট ফোনের কথা বলতে গেলে রেডমি নোট 5 এই লিস্টের প্রথম দিকে আসে। শাওমি ভারতে রেডমি নোট 5 সেল করে বেশ কিছু রেকর্ড গড়েছে। কোম্পানি রেডমি নোট 5 এর সঙ্গে রেডমি নোট 5 প্রো ফোনটিও লঞ্চ করেছিল। এই দুটি স্মার্টফোন‌ই শাওমির ইউজার সংখ্যা বাড়াতে যথেষ্ট সহায়তা করেছে। কিন্তু এবার কোম্পানি তাদের এই হিট স্মার্টফোন শাওমি রেডমি নোট 5 ফোনটি বন্ধ করে দিয়েছে। শাওমি ভারতে রেডমি নোট 5 এর প্রোডাকশনের সঙ্গে সঙ্গে এর বিক্রিও বন্ধ করে দিয়েছে।

আসুস জেনফোন ম‍্যাক্স প্রো এম2 ও ম‍্যাক্স এম2 লঞ্চ, শাওমি ও রিয়েলমির জন্য কড়া প্রতিদ্বন্দ্বী

91মোবাইলসের কাছে খবর আছে শাওমি ইন্ডিয়ার পক্ষ থেকে রেডমি নোট 5 ভারতে বন্ধ করে দেওয়া হয়েছে। কোম্পানি এই ফোনটি কোম্পানির অফিসিয়াল ওয়েবসাইট থেকেও সরিয়ে দিয়েছে এবং দেশের অফলাইন রিটেইল স্টোর থেকেও রেডমি নোট 5 এর সেল বন্ধ করে দিয়েছে। যেসব দোকানে রেডমি নোট 5 এর স্টক ছিল এখন সেই স্টক থেকেই ফোন বিক্রি করা হচ্ছে এবং নতুন স্টক আনা হচ্ছে না বলে জানা গেছে।

শাওমি রেডমি নোট 5 এর সঙ্গেই রেডমি নোট 5 প্রোও লঞ্চ করেছিল। কিছু দিন আগে শাওমি ইন্ডিয়া রেডমি নোট 5 প্রোর উন্নত ভার্সন রেডমি নোট 6 প্রো লঞ্চ করে তবে রেডমি নোট 5 এর কোনো নতুন ভার্সন বা উন্নত মডেল সম্পর্কে কিছু জানা যায়নি। প্রসঙ্গত শাওমি ইন্ডিয়া ভারতে রেডমি নোট 5 এর দুটি ভেরিয়েন্ট লঞ্চ করেছিল। একটিতে 3 জিবি র‍্যামের সঙ্গে 32 জিবি মেমরি ছিল এবং অপর ভেরিয়েন্টে 4 জিবি র‍্যাম ও 64 জিবি ইন্টারনাল স্টোরেজ দেওয়া হয়েছিল।

7 বছরের এই বাচ্চা বছরের সবথেকে বড়ো ইউটিউবার, যার এক বছরের আয় 155 কোটি টাকা

রেডমি নোট 5 এর 3 জিবি র‍্যাম ভেরিয়েন্ট ভারতে 9,999 টাকা দামে বিক্রি হত এবং 4 জিবি র‍্যাম ভেরিয়েন্টের দাম 11,999 টাকা ছিল। রেডমি নোট 5 প্রো ও রেডমি নোট 6 প্রোর দাম হল
শাওমি রেডমি নোট 5 প্রোর 4 জিবি র‍্যাম/64 জিবি মেমরি ভেরিয়েন্ট – 14,999 টাকা
শাওমি রেডমি নোট 5 প্রোর 6 জিবি র‍্যাম/64 জিবি মেমরি ভেরিয়েন্ট – 16,999 টাকা

শাওমি রেডমি নোট 6 প্রোর 4 জিবি র‍্যাম/64 জিবি মেমরি ভেরিয়েন্ট – 13,999 টাকা
শাওমি রেডমি নোট 6 প্রোর 6 জিবি র‍্যাম/64 জিবি মেমরি ভেরিয়েন্ট – 15,999 টাকা

The post এক্সক্লুসিভ : আর হবে না শাওমি রেডমি নোট 5 এর সেল, কোম্পানি বন্ধ করে দিল এই হিট ফোন first appeared on 91Mobiles Bengali.

]]>
https://www.91mobiles.com/bengali/xiaomi-redmi-note-5-discontinued-for-sale-in-india-in-bengali/feed/ 0
শাওমি রেডমি নোট 6 ও রেডমি নোট 6 প্রোর প্রস্তুতি নিচ্ছে, তথ্য হল লিক https://www.91mobiles.com/bengali/xiaomi-redmi-note-6-and-redmi-note-6-pro-model-leak-in-bengali/ https://www.91mobiles.com/bengali/xiaomi-redmi-note-6-and-redmi-note-6-pro-model-leak-in-bengali/#respond Thu, 23 Aug 2018 12:56:32 +0000 https://hub.91mobiles.com/bengali/?p=720 শাওমি আজ টেক জগতের শীর্ষে বসে এবং এই জায়গায় পৌছাতে রেডমি নোট সিরিজের ভূমিকা অনস্বীকার্য। এবছর কোম্পানি রেডমি নোট 5 ও রেডমি নোট 5 প্রো পেশ করেছে এবং এখন রেডমি নোট 6 এর জন্য প্রস্তুতি নিচ্ছে। কিছু দিন আগে কয়েকটি সার্টিফিকেশন সাইটে এই ফোন লিস্টেড হতে দেখা গেছে। 91মোবাইলসের টীম এই ফোনকে ইউএসের সার্টিফিকেশন সাইট […]

The post শাওমি রেডমি নোট 6 ও রেডমি নোট 6 প্রোর প্রস্তুতি নিচ্ছে, তথ্য হল লিক first appeared on 91Mobiles Bengali.

]]>
শাওমি আজ টেক জগতের শীর্ষে বসে এবং এই জায়গায় পৌছাতে রেডমি নোট সিরিজের ভূমিকা অনস্বীকার্য। এবছর কোম্পানি রেডমি নোট 5 ও রেডমি নোট 5 প্রো পেশ করেছে এবং এখন রেডমি নোট 6 এর জন্য প্রস্তুতি নিচ্ছে। কিছু দিন আগে কয়েকটি সার্টিফিকেশন সাইটে এই ফোন লিস্টেড হতে দেখা গেছে। 91মোবাইলসের টীম এই ফোনকে ইউএসের সার্টিফিকেশন সাইট ফেডারাল কমিউনিকেশন কমিশন (এফসিসি)তে স্পট করেছে।

শাওমির এই ফোন এফসিসিতে মডেল নাম্বার এফ1806ই7টিজি নামে লিস্টেড করা হয়েছে। এখানে কোনো স্পেসিফিকেশনের উল্লেখ করা হয়নি তাই একে কোম্পানির প্রস্তুতি মনে করা হচ্ছে। কোম্পানির পক্ষ থেকে ফোনটির নাম জানানো হয়নি তবে এখনও পর্যন্ত পাওয়া তথ্য অনুযায়ী এটিকে শাওমি রেডমি নোট 6 ও রেডমি নোট 6 প্রো মনে করা হচ্ছে।

সার্টিফিকেশন সাইটে ফোনটির ডুয়েল ব‍্যান্ড ওয়াই-ফাই ও নেট‌ওয়ার্ক সম্পর্কে তথ্য দেওয়া আছে। এই ফোনে এলটিই, ডব্লিউসিডিএম‌এ, সিডিএম‌এ ও জিএসএমসহ অন‍্যান‍্য ফিচারের কথা বলা হয়েছে। কোম্পানি মিইউআই সম্পর্কে ঘোষণা করে দিয়েছে তবে তা কোনো ফোনে দেওয়া হয়নি। তাই এই ফোনটিও আপাতত মিইউআই 9 এর সঙ্গে পেশ করা হবে।

ফোনটি সম্পর্কে এখনও পর্যন্ত খুব বেশি লিক বেরোয়নি। তাই স্পষ্ট বোঝা যায় কোম্পানি এই মুহূর্তে রেডমি নোট 6 ও রেডমি নোট 6 প্রোর প্রস্তুতিপর্বে রয়েছে।

আপাতত শাওমি ভারতীয় বাজারে নতুন সাব ব্র‍্যান্ড পেশ করেছে। কোম্পানি পোকো এফ1 লঞ্চ করেছে। এই ফোনটি কোয়ালকম স্ন‍্যাপড্রাগন 845 চিপসেটে রান করে এবং এর তিনটি মেমরি ভেরিয়েন্ট আছে। ভারতে এর প্রাথমিক দাম 20,999 টাকা রাখা হয়েছে।

The post শাওমি রেডমি নোট 6 ও রেডমি নোট 6 প্রোর প্রস্তুতি নিচ্ছে, তথ্য হল লিক first appeared on 91Mobiles Bengali.

]]>
https://www.91mobiles.com/bengali/xiaomi-redmi-note-6-and-redmi-note-6-pro-model-leak-in-bengali/feed/ 0
শাওমির নামে জুড়ল আরও এক রেকর্ড,।মাত্র 4 মাসে বিক্রি হয়েছে 50 লক্ষের‌ও বেশি রেডমি নোট 5 ও নোট 5 প্রো স্মার্টফোন https://www.91mobiles.com/bengali/xiaomi-redmi-note-5-and-redmi-note-5-pro-record-sale-over-5-million-in-4-month-in-india-in-bengali/ https://www.91mobiles.com/bengali/xiaomi-redmi-note-5-and-redmi-note-5-pro-record-sale-over-5-million-in-4-month-in-india-in-bengali/#respond Fri, 29 Jun 2018 12:39:37 +0000 https://hub.91mobiles.com/bengali/?p=441 বর্তমানে শাওমি ভারতের অন‍্যতম বড় স্মার্টফোন কোম্পানি। শাওমির কোনো নতুন স্মার্টফোন লঞ্চ হ‌ওয়ামাত্র সেটি কেনার হুজুগ পড়ে যায়। আর এই কারণেই কোম্পানি একের পর এক নতুন রেকর্ড বানাতে থাকে। শাওমি ইন্ডিয়া আরও এক নতুন রেকর্ড তৈরি করেছে। শাওমির এই নতুবা রেকর্ডের কারণ কোম্পানির নতুন “নোট সিরিজ”। কোম্পানির সূত্রে জানা গেছে এখনও পর্যন্ত 50 লক্ষের‌ও বেশি […]

The post শাওমির নামে জুড়ল আরও এক রেকর্ড,।মাত্র 4 মাসে বিক্রি হয়েছে 50 লক্ষের‌ও বেশি রেডমি নোট 5 ও নোট 5 প্রো স্মার্টফোন first appeared on 91Mobiles Bengali.

]]>
বর্তমানে শাওমি ভারতের অন‍্যতম বড় স্মার্টফোন কোম্পানি। শাওমির কোনো নতুন স্মার্টফোন লঞ্চ হ‌ওয়ামাত্র সেটি কেনার হুজুগ পড়ে যায়। আর এই কারণেই কোম্পানি একের পর এক নতুন রেকর্ড বানাতে থাকে। শাওমি ইন্ডিয়া আরও এক নতুন রেকর্ড তৈরি করেছে। শাওমির এই নতুবা রেকর্ডের কারণ কোম্পানির নতুন “নোট সিরিজ”। কোম্পানির সূত্রে জানা গেছে এখনও পর্যন্ত 50 লক্ষের‌ও বেশি রেডমি নোট 5 ও রেডমি নোট 5 প্রো বিক্রি হয়ে গেছে।

শাওমি ইন্ডিয়া জানিয়েছে পুরো দেশে এখনও পর্যন্ত রেডমি নোট 5 ও রেডমি নোট 5 প্রো মিলিয়ে মোট 50 লক্ষের বেশি ইউনিট বিক্রি হয়ে গেছে। গত 14ই ফেব্রুয়ারি ভারতে এই স্মার্টফোন ভেরিয়েন্টদুটি লঞ্চ হয়েছিল। প্রথম কয়েক দিনের ফ্ল‍্যাশ সেলের মাধ্যমেই ফোনদুটির 3 লক্ষের বেশি ইউনিট বিক্রি হয়েছিল। এখন অর্থাৎ লঞ্চের 4 মাস পর ফোনদুটির মোট 50 লক্ষের বেশি ইউনিট বিক্রি হয়ে গেছে।

তবে শাওমির পক্ষ থেকে জানানো হয়নি যে এই 50 লক্ষের মধ্যে কতগুলি রেডমি নোট 5 ও রেডমি নোট 5 প্রো। শাওমি ইন্ডিয়ার পক্ষ থেকে রেডমি নোট 5 ওপেন সেলের জন্য পেশ করা হয়ে গেছে কিন্তু রেডমি নোট 5 প্রোর জন্য এখনও মাঝে মধ্যে ফ্ল্যাশ সেলের আয়োজন করা হয়। এই 50 লক্ষের সংখ‍্যাটি স্মার্টফোনদুটির ওপেন সেল ও ফ্ল্যাশ সেলের যোগফল।

যদি আপনি ফোনদুটি কিনতে ইচ্ছুক হয়ে থাকেন তবে রেডমি নোট 5 এর 3 জিবি র‍্যাম/32 জিবি মেমরি ভেরিয়েন্টের জন্য 9,999 টাকা ও 4 জিবি র‍্যাম/64 জিবি ইন্টারনাল মেমরি ভেরিয়েন্টের জন্য 11,999 টাকা দাম দিতে হবে। এক‌ই ভাবে রেডমি নোট 5 প্রোর 4 জিবি র‍্যাম/64 জিবি মেমরি ভেরিয়েন্ট 14,999 টাকা ও 6 জিবি র‍্যাম/64 জিবি মেমরি ভেরিয়েন্ট 16,999 টাকা দামে কেনা যাবে।

The post শাওমির নামে জুড়ল আরও এক রেকর্ড,।মাত্র 4 মাসে বিক্রি হয়েছে 50 লক্ষের‌ও বেশি রেডমি নোট 5 ও নোট 5 প্রো স্মার্টফোন first appeared on 91Mobiles Bengali.

]]>
https://www.91mobiles.com/bengali/xiaomi-redmi-note-5-and-redmi-note-5-pro-record-sale-over-5-million-in-4-month-in-india-in-bengali/feed/ 0
কেন কিনবেন না রেডমি নোট 5 প্রো, জেনে নিন কারণ https://www.91mobiles.com/bengali/why-should-not-buy-redmi-note-5-pro-here-are-three-reasons-in-bengali/ https://www.91mobiles.com/bengali/why-should-not-buy-redmi-note-5-pro-here-are-three-reasons-in-bengali/#respond Mon, 07 May 2018 10:46:38 +0000 https://hub.91mobiles.com/bengali/?p=103 ফেব্রুয়ারি মাসে শাওমি ভারতে রেডমি নোট লঞ্চ করে। লঞ্চ হ‌ওয়ার প্রায় 3 মাস পরেও দাম কমার বদলে বেড়েই চলেছে। অফলাইন স্টোরে চট করে পাওয়া যায় না, আর অনলাইন স্টোরে তাড়াতাড়ি আউট অফ স্টক হয়ে যায়। এখনো অনেক গ্রাহক ফোনটি নেওয়ার আশায় বসে আছে। তাই বলা যেতে পারে আপনি যদি এখনো রেডমি নোট 5 প্রো নিতে […]

The post কেন কিনবেন না রেডমি নোট 5 প্রো, জেনে নিন কারণ first appeared on 91Mobiles Bengali.

]]>
ফেব্রুয়ারি মাসে শাওমি ভারতে রেডমি নোট লঞ্চ করে। লঞ্চ হ‌ওয়ার প্রায় 3 মাস পরেও দাম কমার বদলে বেড়েই চলেছে। অফলাইন স্টোরে চট করে পাওয়া যায় না, আর অনলাইন স্টোরে তাড়াতাড়ি আউট অফ স্টক হয়ে যায়। এখনো অনেক গ্রাহক ফোনটি নেওয়ার আশায় বসে আছে। তাই বলা যেতে পারে আপনি যদি এখনো রেডমি নোট 5 প্রো নিতে চান তাহলে ভুল করছেন। হয়তো শুনে অবাক হচ্ছেন কিন্তু আমরা 3টে কারণ দেখিয়েছি কেন রেডমি নোট 5 প্রো কিনবেন না।

1. দাম বেড়েছে

শাওমি রেডমি নোট 5 প্রোর দুটি মডেল ভারতে লঞ্চ করে। একটি 4 জিবি র‍্যাম ও অপরটি 6 জিবি র‍্যাম যুক্ত। দুটি।মডেলেই 64 জিবি ইন্টারনাল মেমরি আছে। 4 জিবি র‍্যাম ফোনটির দাম লঞ্চের সময় ছিল 13,999 টাকা এবং এই মডেলটির চাহিদাই বেশি। কিন্তু এখন কোম্পানি ফোনটির দাম 1,000 টাকা বাড়িয়ে দিয়েছে। এখন ফোনটির দাম 14,999 টাকা যা গ্রাহকদের জন্য একটু দামি। সাধারণত দেখা যায় ফোন লঞ্চের বেশ কিছু দিন পর ফোনের দাম কমে যায়, কিন্তু রেডমি নোট 5 প্রোর দাম বাড়িয়ে দিয়েছে।

যখন ফোনটির দাম বাড়ানো হয় তখন অবশ্য কোনো অপশন ছিল না। এখন আসুস জেনফোন ম‍্যাক্স প্রো এম1-এর ক‍্যামেরা রেডমি নোট 5 প্রোর থেকে কমজোর হলেও বেশি ব‍্যাটারী ব‍্যাক‌আপের সঙ্গে আরও 4,000 টাকা সস্তায় পাওয়া যাচ্ছে।

2. পাওয়া যাবে দেরি করে

4 মে রেডমি নোট 5 প্রোর প্রি-অর্ডার বুকিং চালু হলেও এখনো পর্যন্ত ঠিকভাবে পাওয়া যাচ্ছে না। কয়েক দিন আগে কোম্পানির তরফ থেকে জানানো হয় ফোনটির প্রোডাকশন বাড়ানো হয়েছে এবং আগামী 2 থেকে 4 সপ্তাহের মধ্যে বাজারে সুলভ হবে। অর্থাৎ আপনি যদি ফোনটি কিনতে চান তবে এখনো আপনাকে এক মাস অপেক্ষা করতে হবে‌।

3. ভারতে শাওমি এম‌আই এ2 ভারতে লঞ্চ হতে চলেছে

গত মাসে শাওমি চীনে এম‌আই 6এক্স লঞ্চ করে। এই ফোনটি ভারতসহ অন‍্যান‍্য দেশে এম‌আই এ2 নামে বিক্রি হবে।

The post কেন কিনবেন না রেডমি নোট 5 প্রো, জেনে নিন কারণ first appeared on 91Mobiles Bengali.

]]>
https://www.91mobiles.com/bengali/why-should-not-buy-redmi-note-5-pro-here-are-three-reasons-in-bengali/feed/ 0