Xiaomi Redmi Note 6 Pro - 91Mobiles Bengali https://www.91mobiles.com/bengali Tech and Mobile News in Bengali| Latest Gadget Reviews | প্রযুক্তি সংবাদ Wed, 05 Jun 2019 08:15:28 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=6.5.3 Xiaomi এর 6 জিবি র‍্যাম‌ওয়ালা Redmi Note 6 Pro এর দাম 2,000 টাকা কমলো, জেনে নিন কিভাবে কিনবেন https://www.91mobiles.com/bengali/xiaomi-redmi-note-6-pro-6gb-ram-variant-price-cut-2000-rs-india-in-bengali/ https://www.91mobiles.com/bengali/xiaomi-redmi-note-6-pro-6gb-ram-variant-price-cut-2000-rs-india-in-bengali/#respond Wed, 05 Jun 2019 08:12:39 +0000 https://www.91mobiles.com/hub/bengali/?p=6839 দাম কমলো Redmi Note 6 Pro এর

The post Xiaomi এর 6 জিবি র‍্যাম‌ওয়ালা Redmi Note 6 Pro এর দাম 2,000 টাকা কমলো, জেনে নিন কিভাবে কিনবেন first appeared on 91Mobiles Bengali.

]]>
শাওমি গত বছর তাদের রেডমি নোট সিরিজে Redmi Note 6 Pro লঞ্চ করেছিল। এই ফোনটি ভারতে সর্বাধিক হিট স্মার্টফোনগুলির মধ্যে একটি। এখন রেডমি নোট সিরিজে Redmi Note 7 ও Redmi Note 7 Pro লঞ্চ করা হয়েছে। কোম্পানি তাদের ফ‍্যানদের খুশি করার জন্য Redmi Note 6 Pro এর দাম সোজা 2,000 টাকা কম করে দিয়েছে। এখন অনলাইন শপিং সাইট ও অফলাইন রিটেইল স্টোর সব জায়গা থেকেই Redmi Note 6 Pro সস্তা দামে কেনা যাবে। শাওমির পক্ষ থেকে এই নতুন দাম গতকাল থেকে কার্যকর হয়ে গেছে।

ভারতে আসতে চলেছে Xiaomi Redmi K20 Pro, প্রতিযোগিতার মুখে পড়বে OnePlus 7 Pro

কোম্পানির পক্ষ থেকে Redmi Note 6 Pro এর 6 জিবি র‍্যাম ভেরিয়েন্টের দাম কমানো হয়েছে। এতদিন ফোনটি 15,999 টাকা দামে সেল করা হতো। এখন কোম্পানির তরফ থেকে 2,000 টাকা দাম কমানোর পর ফোনটি 13,999 টাকার বিনিময়ে কেনা যাবে। কিছু দিন আগে শাওমি Redmi Note 6 Pro এর 4 জিবি র‍্যাম ভেরিয়েন্টের দাম‌ও কমিয়েছিল। এই ফোনটির দাম আগে 13,999 টাকা ছিল, যা এখন 11,999 টাকা দামে সেল করা হয়।

স্পেসিফিকেশন
রেডমি নোট 6 প্রোর ফিচার ও স্পেসিফিকেশন সম্পর্কে বলতে গেলে প্রথমেই বলতে হয় ফোনটি 19:9 আসপেক্ট রেশিওযুক্ত করা হয়েছে এবং এতে নচ আছে। ফোনে 2280 × 1080 রেজলিউশন সাপোর্টেড 6.26 ইঞ্চির ফুল এইচডি+ ডিসপ্লে দেওয়া হয়েছে গোরিলা গ্লাস দিয়ে প্রোটেক্টেড। এই ফোনটি মিইউআই 9.6 যুক্ত অ্যান্ড্রয়েড অরিওর সঙ্গে পেশ করা হয়েছে ও 14 এন‌এম কোরিও 260 সিপিইউ এর সঙ্গে কোয়ালকম স্ন‍্যাপড্রাগন 636 চিপসেটে রান করে।

একটি লাক্সারি গাড়ির দামে Xiaomi লঞ্চ করছে এই লিমিটেড এডিশন স্মার্টফোন, দাম জেনে অবাক হবেন

ভারতে শাওমির পক্ষ থেকে Redmi Note 6 Pro এর দুটি র‍্যাম ভেরিয়েন্ট লঞ্চ করা হয়েছে। একটি ভেরিয়েন্টে 6 জিবি এবং অপরটিতে 4 জিবি র‍্যাম দেওয়া হয়েছে। এই দুটি ভেরিয়েন্টেই 64 জিবি ইন্টারনাল মেমরি আছে যা মাইক্রোএসডি কার্ডের সাহায্যে বাড়ানো যায়। গ্ৰাফিক্সের জন্য Redmi Note 6 Pro তে অ্যাড্রিনো 509 জিপিইউ আছে।

শাওমির এই নোট ডিভাইসে চারটি ক‍্যামেরা সেন্সর দেওয়া হয়েছে। অর্থাৎ এতে ডুয়েল রেয়ার ও ডুয়েল ফ্রন্ট ক‍্যামেরা সাপোর্ট করে। ফোনের ব‍্যাক প‍্যানেলে এফ/1.9 অ্যাপার্চারযুক্ত 12 মেগাপিক্সেলের প্রাইমারি ও 5 মেগাপিক্সেলের সেকেন্ডারি ক‍্যামেরা সেন্সর দেওয়া হয়েছে। সেলফির জন্য এতে এফ/2.0 অ্যাপার্চারযুক্ত 20 মেগাপিক্সেল ও 2 মেগাপিক্সেলের ডুয়েল ফ্রন্ট ক‍্যামেরা দেওয়া হয়েছে।

তবে কি বন্ধ হয়ে যাবে Xiaomi Redmi Note 7?

Redmi Note 6 Pro তে এআই টেকনিক যোগ করা হয়েছে। বেসিক কানেক্টিভিটির সঙ্গে Redmi Note 6 Pro ডুয়েল সিম ও 4জি ভোএলটিই সাপোর্ট করে। সিকিউরিটির জন্য এই ফোনের ব‍্যাক প‍্যানেলে ফিঙ্গারপ্রিন্ট সেন্সরের সঙ্গে ফেস আনলক ফিচার‌ও দেওয়া হয়েছে। পাওয়ার ব‍্যাক‌আপের জন্য কোম্পানি এই ফোনে ফাস্ট চার্জিং সাপোর্টেড 4,000 এম‌এএইচের ব‍্যাটারী দিয়েছে।

Redmi Note 6 Pro কোম্পানির অফিসিয়াল সাইটের সঙ্গে শপিং সাইট ফ্লিপকার্টেও সেল করা হয়। প্রসঙ্গত এই ফোনটি কেনার সময় কোম্পানির পক্ষ থেকে 2,400 টাকার Jio Cashback ও দেওয়া হচ্ছে। এর সাহায্যে ইউজার 6 জিবি পর্যন্ত 4জি ডেটা পাবেন। Redmi Note 6 Pro এখন কোম্পানির ওয়েবসাইটসহ ফ্লিপকার্ট থেকেও নতুন দামে কেনা যাবে।

আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন

The post Xiaomi এর 6 জিবি র‍্যাম‌ওয়ালা Redmi Note 6 Pro এর দাম 2,000 টাকা কমলো, জেনে নিন কিভাবে কিনবেন first appeared on 91Mobiles Bengali.

]]>
https://www.91mobiles.com/bengali/xiaomi-redmi-note-6-pro-6gb-ram-variant-price-cut-2000-rs-india-in-bengali/feed/ 0
শাওমি মি এ2 এর দাম কমল 2,000 টাকা এবং রেডমি নোট 6 প্রোও হল অত‍্যন্ত সস্তা https://www.91mobiles.com/bengali/xiaomi-permanent-price-cut-on-redmi-note-6-pro-and-xiaomi-mi-a2-smartphone-in-bengali/ https://www.91mobiles.com/bengali/xiaomi-permanent-price-cut-on-redmi-note-6-pro-and-xiaomi-mi-a2-smartphone-in-bengali/#respond Mon, 11 Mar 2019 12:56:57 +0000 https://www.91mobiles.com/hub/bengali/?p=5633 দাম কমল শাওমি রেডমি নোট 6 প্রো ও মি এ2 এর

The post শাওমি মি এ2 এর দাম কমল 2,000 টাকা এবং রেডমি নোট 6 প্রোও হল অত‍্যন্ত সস্তা first appeared on 91Mobiles Bengali.

]]>
শাওমি এবছরের শুরুতে তাদের স্মার্টফোনের দাম কমিয়েছিল, গত বছর লঞ্চ করা নতুন ফোনগুলি এর অন্তর্গত। আবার কোম্পানি তাদের দুটি নতুন স্মার্টফোনের দাম কমিয়েছে। যদি আপনিও শাওমি ফ‍্যান হয়ে থাকেন এবং নতুন স্মার্টফোন কেনার কথা ভাবছেন তবে আপনি শাওমি মি এ2 ও শাওমি নোট 6 প্রো কিনতে পারেন। এই দুটি ফোনের দাম যথাক্রমে 2,000 টাকা ও 1,000 টাকা কমানো হয়েছে।

ভিভো নিয়ে এলো সস্তা ওয়াটারড্রপ নচযুক্ত ফোন, স‍্যামসাং গ‍্যালাক্সি এম10 এর জন্য কড়া প্রতিযোগিতা

কোম্পানির মি এ2 ফোনটির দাম কমার কথা শাওমি ইন্ডিয়ার এমডি ও গ্লোবাল বিপি মনু কুমার জৈন তার টুইটার হ‍্যান্ডেলে একটি টুইট করেছেন। আবার 91মোবাইলস রেডমি নোট 6 প্রোর দাম কমার কথা রিটেইল স্টোরের মাধ্যমে জানতে পেরেছে। দাম কমার পর দুটি ডিভাইসের 4 জিবি র‍্যাম ও 64 জিবি স্টোরেজ ভেরিয়েন্ট 11,999 টাকা দামে কেনা যাবে। এই দাম পাকাপাকি ভাবে কমানো হয়েছে। এর আগে বেশ কয়েক বার ফোনগুলির দাম কয়েক দিনের জন্য কমানো হয়েছে।

শাওমি মি এ2 এর ফিচার ও স্পেসিফিকেশন
কোম্পানি মি এ2 মেটাল ইউনিবডি ডিজাইনের সঙ্গে পেশ করেছে। এই ফোনে 5.99 ইঞ্চির আইপিএস ফুল এইচডি+ স্ক্রিন দেওয়া হয়েছে। এই স্মার্টফোনটি কোয়ালকম স্ন‍্যাপড্রাগন 660 চিপসেটে রান করে। শাওমি মি এ2 এর ব‍্যাক প‍্যানেলে এল‌ইডি ফ্ল‍্যাশের সঙ্গে ডুয়েল রেয়ার ক‍্যামেরা সেট‌আপ দেওয়া হয়েছে। এতে 12 মেগাপিক্সেলের সোনী আইএম‌এক্স486 প্রাইমারি সেন্সর ও 20 মেগাপিক্সেলের সোনী আইএম‌এক্স376 সেকেন্ডারি ক‍্যামেরা সেন্সর দেওয়া হয়েছে। দুটি ক‍্যামেরা সেন্সর‌ই এফ/1.75 অ্যাপার্চারযুক্ত ও পোর্ট্রেট মোড সাপোর্ট করে।

12 জিবি র‍্যাম ও স্ন‍্যাপড্রাগন 855 চিপসেটের সঙ্গে 18 মার্চ লঞ্চ হবে ব্ল‍্যাক শার্ক 2, গেমিং লাভারদের অপেক্ষা হতে চলেছে শেষ

এতে সেলফির জন্য এফ/2.2 অ্যাপার্চারের 20 মেগাপিক্সেল সোনী আইএম‌এক্স376 ফ্রন্ট ক‍্যামেরা সেন্সর দেওয়া হয়েছে। এই ফোনের সেলফি ক‍্যামেরাও এআই টেকনিকযুক্ত এবং লো লাইট ফোটোগ্ৰাফির জন্য এতে ফ্ল‍্যাশ লাইট দেওয়া হয়েছে।

মি এ2 তে সিকিউরিটির জন্য এর ব‍্যাক প‍্যানেলে ফিঙ্গারপ্রিন্ট সেন্সরের সঙ্গে ফেস আনলক ফিচার‌ও দেওয়া হয়েছে। কানেক্টিভিটির জন্য এতে ডুয়েল সিম, 4জি ভোএলটিই, ওয়াইফাই, জিপিএস ও ব্লুটুথ 5.0 আছে। পাওয়ার ব‍্যাক‌আপের জন্য এতে 3,010 এম‌এএইচের ব‍্যাটারী আছে।

বিএস‌এন‌এল দিচ্ছে 25 শতাংশ ক‍্যাশব‍্যাক, জেনে নিন কিভাবে পাবেন

শাওমি নোট 6 প্রোর ফিচার ও স্পেসিফিকেশন
এই ফোনে 5.84 ইঞ্চির ফুল এইচডি+ ডিসপ্লে দেওয়া হয়েছে, যার স্ক্রিন রেজলিউশন 1080 × 2280 পিক্সেল। এতে কোয়ালকম স্ন‍্যাপড্রাগন 625 চিপসেট আছে। এই ফোনের স্টোরেজ মাইক্রোএসডি কার্ডের সাহায্যে 256 জিবি পর্যন্ত বাড়ানো যাবে। এতে অ্যান্ড্রয়েড 8.1 অরিওর সঙ্গে এম‌আইইউআই 9.6 কাজ করে। শাওমি রেডমি নোট 6 প্রোর সবচেয়ে বড় বিশেষত্ব এর ক‍্যামেরা।

ফোনের ব‍্যাক ও ফ্রন্ট উভয় প‍্যানেলে ডুয়েল ক‍্যামেরা সেট‌আপ আছে। ফোনের ব‍্যাক প‍্যানেলে এফ/1.9 অ্যাপার্চারযুক্ত 12 মেগাপিক্সেলের প্রাইমারি ও 5 মেগাপিক্সেলের সেকেন্ডারি ক‍্যামেরা সেন্সর দেওয়া হয়েছে এবং এতে সেলফির জন্য এফ/2.0 অ্যাপার্চারযুক্ত 20 মেগাপিক্সেল ও 2 মেগাপিক্সেলের ক‍্যামেরা সেন্সর আছে।

আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন

The post শাওমি মি এ2 এর দাম কমল 2,000 টাকা এবং রেডমি নোট 6 প্রোও হল অত‍্যন্ত সস্তা first appeared on 91Mobiles Bengali.

]]>
https://www.91mobiles.com/bengali/xiaomi-permanent-price-cut-on-redmi-note-6-pro-and-xiaomi-mi-a2-smartphone-in-bengali/feed/ 0
এক্সক্লুসিভ : আর হবে না শাওমি রেডমি নোট 5 এর সেল, কোম্পানি বন্ধ করে দিল এই হিট ফোন https://www.91mobiles.com/bengali/xiaomi-redmi-note-5-discontinued-for-sale-in-india-in-bengali/ https://www.91mobiles.com/bengali/xiaomi-redmi-note-5-discontinued-for-sale-in-india-in-bengali/#respond Sun, 09 Dec 2018 15:08:30 +0000 https://www.91mobiles.com/hub/bengali/?p=3471 ভারতে আর বিক্রি হবে না শাওমি রেডমি নোট 5

The post এক্সক্লুসিভ : আর হবে না শাওমি রেডমি নোট 5 এর সেল, কোম্পানি বন্ধ করে দিল এই হিট ফোন first appeared on 91Mobiles Bengali.

]]>
শাওমি এবছর ভারতে তাদের নোট সিরিজের ফোনের সংখ্যা বাড়িয়ে রেডমি নোট 5 লঞ্চ করেছিল। ভারতে রেডমির হিট ফোনের কথা বলতে গেলে রেডমি নোট 5 এই লিস্টের প্রথম দিকে আসে। শাওমি ভারতে রেডমি নোট 5 সেল করে বেশ কিছু রেকর্ড গড়েছে। কোম্পানি রেডমি নোট 5 এর সঙ্গে রেডমি নোট 5 প্রো ফোনটিও লঞ্চ করেছিল। এই দুটি স্মার্টফোন‌ই শাওমির ইউজার সংখ্যা বাড়াতে যথেষ্ট সহায়তা করেছে। কিন্তু এবার কোম্পানি তাদের এই হিট স্মার্টফোন শাওমি রেডমি নোট 5 ফোনটি বন্ধ করে দিয়েছে। শাওমি ভারতে রেডমি নোট 5 এর প্রোডাকশনের সঙ্গে সঙ্গে এর বিক্রিও বন্ধ করে দিয়েছে।

আসুস জেনফোন ম‍্যাক্স প্রো এম2 ও ম‍্যাক্স এম2 লঞ্চ, শাওমি ও রিয়েলমির জন্য কড়া প্রতিদ্বন্দ্বী

91মোবাইলসের কাছে খবর আছে শাওমি ইন্ডিয়ার পক্ষ থেকে রেডমি নোট 5 ভারতে বন্ধ করে দেওয়া হয়েছে। কোম্পানি এই ফোনটি কোম্পানির অফিসিয়াল ওয়েবসাইট থেকেও সরিয়ে দিয়েছে এবং দেশের অফলাইন রিটেইল স্টোর থেকেও রেডমি নোট 5 এর সেল বন্ধ করে দিয়েছে। যেসব দোকানে রেডমি নোট 5 এর স্টক ছিল এখন সেই স্টক থেকেই ফোন বিক্রি করা হচ্ছে এবং নতুন স্টক আনা হচ্ছে না বলে জানা গেছে।

শাওমি রেডমি নোট 5 এর সঙ্গেই রেডমি নোট 5 প্রোও লঞ্চ করেছিল। কিছু দিন আগে শাওমি ইন্ডিয়া রেডমি নোট 5 প্রোর উন্নত ভার্সন রেডমি নোট 6 প্রো লঞ্চ করে তবে রেডমি নোট 5 এর কোনো নতুন ভার্সন বা উন্নত মডেল সম্পর্কে কিছু জানা যায়নি। প্রসঙ্গত শাওমি ইন্ডিয়া ভারতে রেডমি নোট 5 এর দুটি ভেরিয়েন্ট লঞ্চ করেছিল। একটিতে 3 জিবি র‍্যামের সঙ্গে 32 জিবি মেমরি ছিল এবং অপর ভেরিয়েন্টে 4 জিবি র‍্যাম ও 64 জিবি ইন্টারনাল স্টোরেজ দেওয়া হয়েছিল।

7 বছরের এই বাচ্চা বছরের সবথেকে বড়ো ইউটিউবার, যার এক বছরের আয় 155 কোটি টাকা

রেডমি নোট 5 এর 3 জিবি র‍্যাম ভেরিয়েন্ট ভারতে 9,999 টাকা দামে বিক্রি হত এবং 4 জিবি র‍্যাম ভেরিয়েন্টের দাম 11,999 টাকা ছিল। রেডমি নোট 5 প্রো ও রেডমি নোট 6 প্রোর দাম হল
শাওমি রেডমি নোট 5 প্রোর 4 জিবি র‍্যাম/64 জিবি মেমরি ভেরিয়েন্ট – 14,999 টাকা
শাওমি রেডমি নোট 5 প্রোর 6 জিবি র‍্যাম/64 জিবি মেমরি ভেরিয়েন্ট – 16,999 টাকা

শাওমি রেডমি নোট 6 প্রোর 4 জিবি র‍্যাম/64 জিবি মেমরি ভেরিয়েন্ট – 13,999 টাকা
শাওমি রেডমি নোট 6 প্রোর 6 জিবি র‍্যাম/64 জিবি মেমরি ভেরিয়েন্ট – 15,999 টাকা

The post এক্সক্লুসিভ : আর হবে না শাওমি রেডমি নোট 5 এর সেল, কোম্পানি বন্ধ করে দিল এই হিট ফোন first appeared on 91Mobiles Bengali.

]]>
https://www.91mobiles.com/bengali/xiaomi-redmi-note-5-discontinued-for-sale-in-india-in-bengali/feed/ 0
4 ক‍্যামেরা সেন্সর ও 4,000 এম‌এএইচ ব‍্যাটারীর সাথে শাওমি রেডমি নোট 6 প্রো লঞ্চ https://www.91mobiles.com/bengali/xiaomi-redmi-note-6-pro-launched-4-camera-sensor-feature-specifications-price-in-bengali/ https://www.91mobiles.com/bengali/xiaomi-redmi-note-6-pro-launched-4-camera-sensor-feature-specifications-price-in-bengali/#respond Thu, 27 Sep 2018 18:14:29 +0000 https://hub.91mobiles.com/bengali/?p=1537 লঞ্চ হয়ে গেল চার ক‍্যামেরাওয়ালা শাওমি রেডমি নোট 6 প্রো

The post 4 ক‍্যামেরা সেন্সর ও 4,000 এম‌এএইচ ব‍্যাটারীর সাথে শাওমি রেডমি নোট 6 প্রো লঞ্চ first appeared on 91Mobiles Bengali.

]]>
শাওমি কিছু দিন আগে ইন্ডিয়ান স্মার্টফোন মার্কেটে তাদের প্রতিপত্তি বজায় রাখতে রেডমি 6 সিরিজ পেশ করে। কোম্পানির পক্ষ থেকে এক সঙ্গে তিনটি স্মার্টফোন লঞ্চ ক‍রা হয়েছিল, যেগুলো হল রেডমি 6, রেডমি 6এ ও রেডমি 6 প্রো। আজ শাওমি আন্তর্জাতিক বাজারে তাদের নতুন ডিভাইস রেডমি নোট 6 প্রো লঞ্চ করে দেওয়া হয়েছে। রেডমি নোট 6 প্রো কোম্পানির পক্ষ থেকে চারটি ক‍্যামেরা সেন্সরসহ লঞ্চ করা হয়েছে। শাওমির তরফ থেকে রেডমি নোট 6 প্রো এই মুহূর্তে শুধুমাত্র থাইল‍্যান্ডে লঞ্চ করা হয়েছে যেখানে ফোনটির দাম 6,990 থাই বাহার অর্থাৎ ভারতীয় মুদ্রায় প্রায় 15,599 টাকা রাখা হয়েছে।

শাওমি রেডমি নোট 6 প্রোর সবচেয়ে বড় বিশেষত্ব এই ফোনের ক‍্যামেরা সেগমেন্ট। রেডমি নোট 6 প্রোর ব‍্যাক ও ফ্রন্ট উভয় প‍্যানেলেই ডুয়েল ক‍্যামেরা সেট‌আপ দেওয়া হয়েছে। ফোনটির ব‍্যাক প‍্যানেলে এফ/1.9 অ্যাপার্চারযুক্ত 12 মেগাপিক্সেলের প্রাইমারি ও 5 মেগাপিক্সেলের সেকেন্ডারি ক‍্যামেরা দেওয়া হয়েছে এবং সেলফির জন্য এই ফোনে এফ/2.0 অ্যাপার্চারের 20 মেগাপিক্সেল ও 2 মেগাপিক্সেলের ডুয়েল ফ্রন্ট ক‍্যামেরা সাপোর্ট করে।

রেডমি নোট 6 প্রোর ফিচার ও স্পেসিফিকেশন সম্পর্কে বলতে গেলে প্রথমেই বলতে হয় ফোনটি 19:9 আসপেক্ট রেশিওযুক্ত করা হয়েছে এবং এতে নচ আছে। ফোনে 2280 × 1080 রেজলিউশন সাপোর্টেড 6.26 ইঞ্চির ফুল এইচডি+ ডিসপ্লে দেওয়া হয়েছে গোরিলা গ্লাস দিয়ে প্রোটেক্টেড। এই ফোনটি মিইউআই 9.6 যুক্ত অ্যান্ড্রয়েড অরিওর সঙ্গে পেশ করা হয়েছে ও 14 এন‌এম কোরিও 260 সিপিইউ এর সঙ্গে কোয়ালকম স্ন‍্যাপড্রাগন 636 চিপসেটে রান করে।

কোম্পানির পক্ষ থেকে রেডমি নোট 6 প্রো 6 জিবির র‍্যামের সঙ্গে পেশ করা হয়েছে এবং এতে গ্ৰাফিক্সের জন্য এড্রিনো 509 জিপিইউ আছে। এতে 64 জিবি ইন্টারনাল মেমরি দেওয়া হয়েছে যা মাইক্রোএসডি কার্ডের সাহায্যে বাড়ানো যায়। রেডমি নোট 6 প্রো ফোনটি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সযুক্ত। পাওয়ার ব‍্যাক‌আপের জন্য রেডমি নোট 6 প্রোতে 4,000 এম‌এএইচ ব‍্যাটারী দেওয়া হয়েছে।

থাইল্যান্ডে রেডমি নোট 6 প্রো ব্ল‍্যাক, ব্লু ও রোজ গোল্ড কালার ভেরিয়েন্টে লঞ্চ করা হয়েছে। শাওমি এখনও পর্যন্ত ফোনটির গ্লোবাল লঞ্চ সম্পর্কে কোনো ঘোষণা করেনি। তাই ফোনটি কবে ভারতীয় টেক জগতে এন্ট্রি নেবে তা এখনই বলা সম্ভব নয়।

The post 4 ক‍্যামেরা সেন্সর ও 4,000 এম‌এএইচ ব‍্যাটারীর সাথে শাওমি রেডমি নোট 6 প্রো লঞ্চ first appeared on 91Mobiles Bengali.

]]>
https://www.91mobiles.com/bengali/xiaomi-redmi-note-6-pro-launched-4-camera-sensor-feature-specifications-price-in-bengali/feed/ 0