Xiaomi Redmi Note 8 Pro - 91Mobiles Bengali https://www.91mobiles.com/bengali Tech and Mobile News in Bengali| Latest Gadget Reviews | প্রযুক্তি সংবাদ Thu, 17 Oct 2019 06:23:19 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=6.5.3 ভারতে লঞ্চ হল Redmi Note 8 Pro, 64 মেগাপিক্সেলের ক‍্যামেরার সঙ্গে এতে আছে 8 জিবি র‍্যাম এবং 4,500 এম‌এএইচ ব‍্যাটারী https://www.91mobiles.com/bengali/xiaomi-redmi-note-8-pro-launch-in-india-64-mp-camera-features-specifications-price-sale-offer-in-bengali/ https://www.91mobiles.com/bengali/xiaomi-redmi-note-8-pro-launch-in-india-64-mp-camera-features-specifications-price-sale-offer-in-bengali/#respond Thu, 17 Oct 2019 06:23:19 +0000 https://www.91mobiles.com/bengali/?p=8624 লঞ্চ হল Redmi Note 8 Pro

The post ভারতে লঞ্চ হল Redmi Note 8 Pro, 64 মেগাপিক্সেলের ক‍্যামেরার সঙ্গে এতে আছে 8 জিবি র‍্যাম এবং 4,500 এম‌এএইচ ব‍্যাটারী first appeared on 91Mobiles Bengali.

]]>
Xiaomi দীর্ঘ প্রতিক্ষার পর ভারতীয় বাজারে তাদের “রেডমি নোট” সিরিজের ফোনের সংখ্যা বাড়িয়েছে। ভারতে তাদের প্রোডাক্ট পোর্টফোলিও বাড়িয়ে কোম্পানি তাদের Redmi Note 8 Pro লঞ্চ করেছে। এটি ভারতে লঞ্চ হ‌ওয়া কোম্পানির প্রথম স্মার্টফোন যা 64 মেগাপিক্সেলের ক‍্যামেরার সঙ্গে পেশ করা হয়েছে। Redmi Note 8 Pro এর সঙ্গে কোম্পানি Redmi Note 8 ফোনটিও লঞ্চ করেছে এবং এই দুটি ফোন‌ই আগামী 21 অক্টোবর থেকে কোম্পানির অফিসিয়াল ওয়েবসাইটের সঙ্গে শপিং সাইট আমাজন ইন্ডিয়াতে সেল করা হবে। 

Exclusive : খুব তাড়াতাড়ি অফলাইন স্টোরে পাওয়া যাবে Vivo Z1x

দাম

ভারতে  Redmi Note 8 Pro তিনটি ভেরিয়েন্টে লঞ্চ করা হয়েছে। ফোনটির 6 জিবি র‍্যাম ও 64 জিবি স্টোরেজ ভেরিয়েন্টের দাম 14,999 টাকা, 6 জিবি র‍্যাম এবং 128 জিবি স্টোরেজ ভেরিয়েন্টের দাম 15,999 টাকা এবং 8 জিবি র‍্যাম এবং 128 জিবি স্টোরেজ ভেরিয়েন্টের দাম 17,999 টাকা রাখা হয়েছে। Redmi Note 8 Pro ফোনটি কোম্পানির পক্ষ থেকে গামা গ্ৰিন, হলো হোয়াইট এবং শ‍্যাডো ব্ল‍্যাক কালার ভেরিয়েন্টে পেশ করা হয়েছে। 

অন‍্যদিকে Redmi Note 8 ফোনটির 4 জিবি র‍্যাম ও 64 জিবি স্টোরেজ ভেরিয়েন্ট 9,999 টাকা এবং 6 জিবি র‍্যাম ও 128 জিবি মেমরি ভেরিয়েন্ট 12,999 টাকা দামে লঞ্চ করা হয়েছে। এই ফোনটি স্পেস ব্ল‍্যাক, নেপচুন পার্পল, কসমিক পার্পল এবং মুনলাইট হোয়াইট কালার ভেরিয়েন্টে সেল করা হবে। 

পপ-আপ ক‍্যামেরা এবং 5জি টেকনোলজির সঙ্গে MWC 2020 তে লঞ্চ হতে পারে Nokia 8.2

Redmi Note 8 Pro 

ডিজাইন ও ডিসপ্লে

Redmi Note 8 Pro ফোনটি ওয়াটারড্রপ নচ ডিজাইনে তৈরি করা হয়েছে যার স্ক্রিন টু বডি রেশিও 91.4 শতাংশ। এই ফোনে 2340 × 1080 পিক্সেল রেজলিউশন সাপোর্টেড 6.53 ইঞ্চির ফুল এইচডি+ ডিসপ্লে আছে। ফোনটির ব‍্যাক প‍্যানেলে মাঝ বরাবর ভার্টিক‍্যাল শেপে রেয়ার ক‍্যামেরা সেট‌আপ দেওয়া হয়েছে। ব‍্যাক প‍্যানেলে তিনটি ক‍্যামেরা সেন্সর ও ফিঙ্গারপ্রিন্ট সেন্সর এক‌ই লাইনে অবস্থিত, তবে ফ্ল‍্যাশ লাইট ও ম‍্যাক্রো সেন্সর মূল সেট‌আপের ডানদিকে দেওয়া হয়েছে। ফোনটি সুরক্ষিত রাখার জন্য ফোনের ফ্রন্ট ও ব‍্যাক উভয় প‍্যানেলে কর্নিং গোরিলা গ্লাস 5 ব‍্যবহার করা হয়েছে। 

64 মেগাপিক্সেল ক‍্যামেরা

Redmi Note 8 Pro তে Samsung এর 64 মেগাপিক্সেলের GW1 সেন্সর দেওয়া হয়েছে। GW1 সেন্সর ISOCELL টেকনোলজি ব‍্যবহার করে পিক্সেল টু পিক্সেল ব‍্যারিয়ার তৈরি করে যা পিক্সেলের মাঝের লাইট কম করে কালার রিপ্রোডাকশন কোয়ালিটি উন্নত করে। 64 মেগাপিক্সেলের এই সেন্সর 9248 × 6936 পিক্সেল রেজলিউশনযুক্ত ফোটো আউটপুট দিতে সক্ষম। এছাড়া এই সেন্সরের সাহায্যে প্রতি সেকেন্ডে 480 ফ্রেম স্পীডে স্লোমোশান ভিডিও রেকর্ড করা যায়। 

অ্যান্ড্রয়েড 10 ও স্ন‍্যাপড্রাগন 855+ চিপসেটের সঙ্গে OnePlus 7T Pro লঞ্চ, শক্তিশালী এই ফোনের কোনো তুলনা নেই

ফোটোগ্ৰাফির জন্য Redmi Note 8 Pro তে 64 মেগাপিক্সেলের প্রাইমারি ক‍্যামেরা সেন্সরের সঙ্গে এফ/2.2 অ্যাপার্চারযুক্ত 8 মেগাপিক্সেলের আল্ট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স দেওয়া হয়েছে যা 120 ডিগ্রি ওয়াইড অ্যাঙ্গেল ক‍্যাপচার করতে সক্ষম। এর সঙ্গে এই সেট‌আপে একটি 2 মেগাপিক্সেলের আল্ট্রা ম‍্যাক্রো লেন্স এবং 2 মেগাপিক্সেলের ডেপ্থ সেন্সর দেওয়া হয়েছে। Redmi Note 8 Pro 10x ডিজিটাল জুম সাপোর্ট করে। সেলফি ও ভিডিও কলের জন্য এই ফোনে এফ/2.0 অ্যাপার্চারযুক্ত 20 মেগাপিক্সেলের ফ্রন্ট ক‍্যামেরা দেওয়া হয়েছে। 

ওএস ও প্রসেসর

Redmi Note 8 Pro ফোনটি অ্যান্ড্রয়েড 9 পাইয়ের সঙ্গে মিইউআই 10 সহ লঞ্চ করা হয়েছে। প্রসেসিঙের জন্য এই ফোনে অক্টাকোর প্রসেসরের সঙ্গে মিডিয়াটেকের নতুন চিপসেট হেলিও জি90টি দেওয়া হয়েছে। উন্নত গ্ৰাফিক্স কোয়ালিটির জন্য Redmi Note 8 Pro তে মালী জি76 এমসি4 জিপিইউ আছে।এই ফোনের প্রসেসিং আরও স্মুথ করার জন্য এতে “মি টার্বো” অপশন আছে এবং গেমিং পারফরম্যান্স ফাস্ট রাখার জন্য এতে গেম টার্বো 2.0 টেকনিক ব‍্যবহার করা হয়েছে। 

ভারতে লঞ্চ হল Samsung এর সবচেয়ে শক্তিশালী ট‍্যাবলেট Galaxy Tab S6, ফিচার জেনে অবাক হতে হয়

কানেক্টিভিটি ও ব‍্যাটারী

Redmi Note 8 Pro একটি ডুয়েল সিম স্মার্টফোন যা 4জি ভোএলটিই সাপোর্ট করে। এই ফোনে এআই ব্লাস্টার, ব্লুটুথ, ওয়াইফাই, জিপিএস, ডুয়েল সিম, ডুয়েল 4জি, ইউএসবি টাইপ সি পোর্টের সঙ্গে 3.5 এম‌এম জ‍্যাক দেওয়া হয়েছে। Redmi Note 8 Pro এর অন‍্যতম বড় বিশেষত্ব হল এই ফোনের Alexa ফিচার, যার সাহায্যে স্মার্ট ডিভাইস এই ফোন ব‍্যবহার করে কন্ট্রোল করা যায়। পাওয়ার ব‍্যাক‌আপের জন্য Redmi Note 8 Pro তে 18 ওয়াট ফাস্ট চার্জিং টেকনোলজিসহ 4,500 এম‌এএইচ ব‍্যাটারী দেওয়া হয়েছে। 

Redmi Note 8 

Xiaomi ভারতে Redmi Note 8 Pro এর সঙ্গে Redmi Note 8 স্মার্টফোন‌ও লঞ্চ করেছে। এই ফোনে 6.3 ইঞ্চির ফুল এইচডি+ ডিসপ্লে দেওয়া হয়েছে যা 2340 × 1080 পিক্সেল রেজলিউশন সাপোর্টেড ডিসপ্লে আছে। এই ফোনটি অ্যান্ড্রয়েড 9 পাইয়ের সঙ্গে মিইউআই 10 সহ পেশ করা হয়েছে যা অক্টাকোর প্রসেসরের সঙ্গে 11 এন‌এম টেকনিকে তৈরি কোয়ালকম স্ন‍্যাপড্রাগন 665 চিপসেটে রান করে। উন্নত গ্ৰাফিক্সের জন্য এতে অ্যাড্রিনো 610 জিপিইউ আছে। 

লঞ্চ হল বিশ্বের সবচেয়ে দ্রুত চার্জ হ‌ওয়া স্মার্টফোন Oppo Reno Ace, এতে আছে শক্তিশালী প্রসেসর এবং 12 জিবি র‍্যাম

Redmi Note 8 এও কোয়াড রেয়ার ক‍্যামেরা সেট‌আপ দেওয়া হয়েছে। এই ফোনের ব‍্যাক প‍্যানেলে ফ্ল‍্যাশ লাইটের সঙ্গে 48 মেগাপিক্সেলের প্রাইমারি সেন্সর দেওয়া হয়েছে। এর সঙ্গে এই ফোনে 8 মেগাপিক্সেলের আল্ট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স, 2 মেগাপিক্সেলের আল্ট্রা ম‍্যাক্রো লেন্স এবং 2 মেগাপিক্সেলের ডেপ্থ সেন্সর আছে। এক‌ই ভাবে সেলফির জন্য Redmi Note 8 এ সেলফির জন্য 13 মেগাপিক্সেলের ফ্রন্ট ক‍্যামেরা দেওয়া হয়েছে। পাওয়ার ব‍্যাক‌আপের জন্য এতে 18 ওয়াট ফাস্ট চার্জিংযুক্ত 4,000 এম‌এএইচের ব‍্যাটারী দেওয়া হয়েছে। 

আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন

The post ভারতে লঞ্চ হল Redmi Note 8 Pro, 64 মেগাপিক্সেলের ক‍্যামেরার সঙ্গে এতে আছে 8 জিবি র‍্যাম এবং 4,500 এম‌এএইচ ব‍্যাটারী first appeared on 91Mobiles Bengali.

]]>
https://www.91mobiles.com/bengali/xiaomi-redmi-note-8-pro-launch-in-india-64-mp-camera-features-specifications-price-sale-offer-in-bengali/feed/ 0
আমাজন ইন্ডিয়াতে লিস্টেড হল Redmi Note 8 Pro, 16 অক্টোবর লঞ্চ হবে 64 মেগাপিক্সেল ক‍্যামেরাওয়ালা এই স্মার্টফোন https://www.91mobiles.com/bengali/xiaomi-redmi-note-8-pro-listed-on-amazon-india-launch-date-16-october-in-bengali/ https://www.91mobiles.com/bengali/xiaomi-redmi-note-8-pro-listed-on-amazon-india-launch-date-16-october-in-bengali/#respond Thu, 10 Oct 2019 11:03:48 +0000 https://www.91mobiles.com/bengali/?p=8557 16 অক্টোবর লঞ্চ হবে Redmi Note 8 Pro

The post আমাজন ইন্ডিয়াতে লিস্টেড হল Redmi Note 8 Pro, 16 অক্টোবর লঞ্চ হবে 64 মেগাপিক্সেল ক‍্যামেরাওয়ালা এই স্মার্টফোন first appeared on 91Mobiles Bengali.

]]>
Xiaomi গতকাল ভারতীয় বাজারে তাদের ফোনের সংখ্যা বাড়িয়ে তাদের Redmi সিরিজে নতুন লো বাজেট স্মার্টফোন Redmi 8 লঞ্চ করেছে। এই ফোনটি দুটি ভেরিয়েন্টে লঞ্চ করা হয়েছে যা 7,999 টাকার প্রাথমিক দামে 12 অক্টোবর থেকে ফ্লিপকার্টে সেল করা হবে। গতকাল কোম্পানি Redmi 8 লঞ্চের সময়‌ই ঘোষণা করে দিয়েছে যে আগামী 16 অক্টোবর Xiaomi ভারতে আরও একটি নতুন স্মার্টফোন Redmi Note 8 Pro লঞ্চ করবে। এবার ফোনটি আমাজন ইন্ডিয়াতে লিস্টেড করে দেওয়া হয়েছে এবং এখানে ফোনটির লঞ্চ ও সেল সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্য দেওয়া হয়েছে। 

Reliance Jio আর থাকবে না ফ্রি, কলিঙের জন্য দিতে হবে দাম

আমাজন ইন্ডিয়ার মাইক্রোসাইটে Redmi Note 8 Pro আপডেট করা হয়েছে। আমাজন অ্যাপে Redmi Note 8 Pro এর প্রোডাক্ট পেজ তৈরি করা হয়েছে। এই পেজে ফোনটির ফোটোসহ কিছু গুরুত্বপূর্ণ ফিচার সম্পর্কে তথ্য দেওয়া হয়েছে। ফোনটির ডিজাইন ও বড় ব‍্যাটারী সম্পর্কে জানানোর সঙ্গে সঙ্গে এটাও স্পষ্ট করে দেওয়া হয়েছে যে Redmi Note 8 Pro ভারতে কোম্পানির অফিসিয়াল ওয়েবসাইট ছাড়া আমাজন ইন্ডিয়াতে সেল করা হবে। 

64 মেগাপিক্সেল ক‍্যামেরা

Redmi Note 8 Pro তে Samsung এর 64 মেগাপিক্সেলের GW1 সেন্সর দেওয়া হয়েছে। GW1 সেন্সর ISOCELL টেকনোলজি ব‍্যবহার করে পিক্সেল টু পিক্সেল ব‍্যারিয়ার তৈরি করে যা পিক্সেলের মাঝের লাইট কম করে কালার রিপ্রোডাকশন কোয়ালিটি উন্নত করে। 64 মেগাপিক্সেলের এই সেন্সর 9248 × 6936 পিক্সেল রেজলিউশনযুক্ত ফোটো আউটপুট দিতে সক্ষম। এছাড়া এই সেন্সরের সাহায্যে প্রতি সেকেন্ডে 480 ফ্রেম স্পীডে স্লোমোশান ভিডিও রেকর্ড করা যায়। 

ডিসেম্বরে লঞ্চ হবে এক সপ্তাহের ব‍্যাটারী লাইফ‌ওয়ালা স্মার্টফোন

Redmi Note 8 Pro স্পেসিফিকেশন

এই ফোনে 1080 × 2340 পিক্সেল রেজলিউশন সাপোর্টেড 6.53 ইঞ্চির ফুল এইচডি+ ডিসপ্লে আছে। এর সঙ্গে ফোনটির ফ্রন্ট এবং ব‍্যাক উভয় প‍্যানেলে গোরিলা গ্লাস 5 এর প্রোটেকশন দেওয়া হয়েছে। এছাড়া এই ফোনটিতে মিডিয়াটেকের নতুন গেমিং প্রসেসর হেলিও জি90টি চিপসেট দেওয়া হয়েছে। চীনে এই ফোনটি 6 জিবি র‍্যামের সঙ্গে 64 জিবি স্টোরেজ, 6 জিবি র‍্যামের সঙ্গে 128 জিবি স্টোরেজ এবং 8 জিবি র‍্যামের সঙ্গে 128 জিবি স্টোরেজ ভেরিয়েন্টে লঞ্চ করা হয়েছে। আশা করা হচ্ছে ভারতেও এই সবকটি ভেরিয়েন্ট‌ই লঞ্চ করা হবে। 

ফোটোগ্ৰাফির জন্য Redmi Note 8 Pro তে কোয়াড রেয়ার ক‍্যামেরা সেট‌আপ দেওয়া হয়েছে। প্রসঙ্গত এই ফোনটি কোম্পানির প্রথম 64 মেগাপিক্সেলের ক‍্যামেরাওয়ালা স্মার্টফোন। এই সেন্সর ছাড়া রেয়ার ক‍্যামেরা সেট‌আপে একটি 8 মেগাপিক্সেলের ওয়াইড অ্যাঙ্গেল লেন্স এবং দুটি 2 মেগাপিক্সেলের ক‍্যামেরা সেন্সর আছে। সেলফি ও ভিডিও কলের জন্য এতে 20 মেগাপিক্সেলের ফ্রন্ট ক‍্যামেরা দেওয়া হয়েছে। পাওয়ার ব‍্যাক‌আপের জন্য Redmi Note 8 Pro তে 4,500 এম‌এএইচের ব‍্যাটারী আছে। এই ফোনের ব‍্যাটারী 18 ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট করে। এই ফোনটিও অ্যান্ড্রয়েড 9 পাইয়ের সঙ্গে মিইউআই 10 এ কাজ করে। 

Exclusive : এবছরের শেষে লঞ্চ হবে Realme TV, ভারতে শাওমিকে বাজিমাতের চেষ্টা

এই প্রসঙ্গে জানিয়ে রাখি Redmi Note 8 Pro এর ভারতে লঞ্চের পর Realme ও ডিসেম্বর মাসে ভারতীয় মার্কেটে তাদের 64 মেগাপিক্সেলের ক‍্যামেরাওয়ালা Realme X2 Pro লঞ্চ করবে। আজকের দিনে দাঁড়িয়ে ভারতীয় স্মার্টফোন মার্কেটে Realme কেই Xiaomi এর সবচেয়ে বড় প্রতিদ্বন্দ্বী মনে করা হয়। 

আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন

The post আমাজন ইন্ডিয়াতে লিস্টেড হল Redmi Note 8 Pro, 16 অক্টোবর লঞ্চ হবে 64 মেগাপিক্সেল ক‍্যামেরাওয়ালা এই স্মার্টফোন first appeared on 91Mobiles Bengali.

]]>
https://www.91mobiles.com/bengali/xiaomi-redmi-note-8-pro-listed-on-amazon-india-launch-date-16-october-in-bengali/feed/ 0
Xiaomi আনতে চলেছে 8 জিবি র‍্যাম ও 256 জিবি স্টোরেজযুক্ত Redmi Note 8 https://www.91mobiles.com/bengali/xiaomi-redmi-note-8-with-8-gb-ram-256-gb-storage-specifications-in-bengali/ https://www.91mobiles.com/bengali/xiaomi-redmi-note-8-with-8-gb-ram-256-gb-storage-specifications-in-bengali/#respond Mon, 23 Sep 2019 07:30:31 +0000 https://www.91mobiles.com/bengali/?p=8324 শাওমি লঞ্চ করবে Redmi Note 8 এর নতুন ভেরিয়েন্ট

The post Xiaomi আনতে চলেছে 8 জিবি র‍্যাম ও 256 জিবি স্টোরেজযুক্ত Redmi Note 8 first appeared on 91Mobiles Bengali.

]]>
Xiaomi গত মাসে আন্তর্জাতিক মঞ্চে তাদের প্রথম 64 মেগাপিক্সেলের কোয়াড ক‍্যামেরাওয়ালা স্মার্টফোন হিসাবে Redmi Note 8 সিরিজ পেশ করেছিল। এই সিরিজে কোম্পানি Redmi Note 8 এবং Redmi Note 8 Pro স্মার্টফোন পেশ করেছে যা এই মুহূর্তে শুধুমাত্র চীনে সেল করা হচ্ছে। Redmi Note 8 Pro এর সবচেয়ে বড়ো ভেরিয়েন্টে কোম্পানির পক্ষ থেকে 8 জিবি র‍্যামের সঙ্গে 128 জিবি স্টোরেজ দেওয়া হয়েছে এবং Redmi Note 8 এর সবচেয়ে বড়ো ভেরিয়েন্টেও 6 জিবি র‍্যাম ও 128 জিবি মেমরি আছে। কিন্তু এবার Xiaomi তাদের Redmi Note 8 ফোনটিকে আরও শক্তিশালী বানাতে চলেছে। 

লঞ্চের আগেই জানা গেল ডুয়েল পপ-আপ সেলফি ক‍্যামেরাযুক্ত Vivo V17 Pro এর দাম, ভারতে লঞ্চ হবে 20 সেপ্টেম্বর

চীনের সার্টিফিকেশন সাইট টেনাতে Redmi Note 8 ফোনটি আপডেট করা হয়েছে। টেনার এই নতুন লিস্টিঙে Redmi Note 8 ফোনটি আরও বেশি র‍্যাম ও স্টোরেজের সঙ্গে দেখানো হয়েছে। লিস্টিং অনুযায়ী কোম্পানি Redmi Note 8 ফোনটি 8 জিবি র‍্যামের সঙ্গে লঞ্চ করার জন্য প্রস্তুত হচ্ছে যা খুব তাড়াতাড়ি টেক মঞ্চে পেশ করা হবে। 8 জিবি র‍্যামযুক্ত এই নতুন ভেরিয়েন্টে 256 জিবি ইন্টারনাল স্টোরেজ থাকবে। 

Redmi Note 8 

শাওমির পক্ষ থেকে Redmi Note 8 ফোনটি 2340 × 1080 পিক্সেল রেজলিউশনযুক্ত 6.3 ইঞ্চির আইপিএস এলসিডি ডট নচ ডিসপ্লের সঙ্গে লঞ্চ করা হয়েছে, যা কর্নিং গোরিলা গ্লাস 5 দিয়ে প্রোটেক্ট করা হয়েছে। এই স্মার্টফোনটি অ্যান্ড্রয়েড 9 পাইয়ের সঙ্গে মিইউআই 10 এর পেশ করা হয়েছে যা অক্টাকোর প্রসেসরের সঙ্গে কোয়ালকম স্ন‍্যাপড্রাগন 665 চিপসেটে রান করে। 

Exclusive : Thomson কোলকাতায় লঞ্চ করল একসঙ্গে তিনটি নতুন টিভি

ফোটোগ্ৰাফির জন্য Redmi Note 8 এ কোয়াড রেয়ার ক‍্যামেরা দেওয়া হয়েছে। এই ফোনটির ব‍্যাক প‍্যানেলে 48 মেগাপিক্সেলের প্রাইমারি সেন্সর দেওয়া হয়েছে। এর সঙ্গে Redmi Note 8 এ 8 মেগাপিক্সেলের সেকেন্ডারি ক‍্যামেরা সেন্সর, 2 মেগাপিক্সেলের তৃতীয় সেন্সর এবং 2 মেগাপিক্সেলের‌ই চতুর্থ সেন্সর আছে। সেলফি ও ভিডিও কলের জন্য এই ফোনে 16 মেগাপিক্সেলের ফ্রন্ট ক‍্যামেরা দেওয়া হয়েছে। 

চীনে আপাতত Redmi Note 8 ফোনটি তিনটি ভেরিয়েন্টে সেল করা হচ্ছে। বাজারে এই মুহূর্তে দাঁড়িয়ে 4 জিবি র‍্যামের সঙ্গে 64 জিবি মেমরি, 6 জিবি র‍্যামের সঙ্গে 64 জিবি মেমরি এবং 6 জিবি র‍্যামের সঙ্গে 128 জিবি মেমরি ভেরিয়েন্ট পাওয়া যায়। বেসিক কানেক্টিভিটি ফিচারের সঙ্গে সিকিউরিটির জন্য Redmi Note 8 এ রেয়ার ফিঙ্গারপ্রিন্ট সেন্সর এবং পাওয়ার ব‍্যাক‌আপের জন্য 18 ওয়াট ফাস্ট চার্জি সাপোর্টেড 4,000 এম‌এএইচের ব‍্যাটারী আছে। 

আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন

The post Xiaomi আনতে চলেছে 8 জিবি র‍্যাম ও 256 জিবি স্টোরেজযুক্ত Redmi Note 8 first appeared on 91Mobiles Bengali.

]]>
https://www.91mobiles.com/bengali/xiaomi-redmi-note-8-with-8-gb-ram-256-gb-storage-specifications-in-bengali/feed/ 0
Xiaomi এর ঘোষণা : শুরু হলো Redmi Note 8 এর নির্মাণ, আবার হবে নতুন রেকর্ড? https://www.91mobiles.com/bengali/xiaomi-redmi-note-8-pro-in-works-lu-weibing-mediatek-helio-g90t-64mp-camera-in-bengali/ https://www.91mobiles.com/bengali/xiaomi-redmi-note-8-pro-in-works-lu-weibing-mediatek-helio-g90t-64mp-camera-in-bengali/#respond Mon, 05 Aug 2019 09:54:31 +0000 https://www.91mobiles.com/hub/bengali/?p=7648 লঞ্চ হবে Redmi Note 8 সিরিজ

The post Xiaomi এর ঘোষণা : শুরু হলো Redmi Note 8 এর নির্মাণ, আবার হবে নতুন রেকর্ড? first appeared on 91Mobiles Bengali.

]]>
Xiaomi গত ফেব্রুয়ারি মাসে ভারতে তাদের রেডমি নোট সিরিজের প্রসার ঘটিয়ে Redmi Note 7 Pro স্মার্টফোন লঞ্চ করেছিল। লঞ্চ হ‌ওয়ামাত্র ফোনটি তার অসাধারণ লুক এবং দুর্দান্ত স্পেসিফিকেশনের দৌলতে ভারতে যথেষ্ট জনপ্রিয়তা লাভ করে। রেডমি সিরিজে লঞ্চ হ‌ওয়া Redmi Note 7 এবং Redmi Note 7 Pro কোম্পানির ভারতীয় ফ‍্যানদের মধ্যে এতটাই জনপ্রিয় হয়ে ওঠে যে মাত্র 2 মাসের মধ্যে এই ফোনদুটির 20 লক্ষের‌ও বেশি স্মার্টফোন সেল করেছিল। এই মুহূর্তে কোম্পানির ফ‍্যানদের জন্য সবচেয়ে বড়ো খুশির খবর হলো শাওমি এখন Redmi Note 8 Pro এর নির্মাণ শুরু করেছে।

4 জিবি র‍্যাম ও স্ন‍্যাপড্রাগন 665 চিপসেটের সঙ্গে লঞ্চ হলো Oppo A9s, খুব তাড়াতাড়ি আসতে চলেছে বাজারে

Xiaomi Vice President এবং Redmi এর General Manager Lu Weibing স্বয়ং কোম্পানির এই তথ্য জানিয়েছেন। লু জানিয়েছেন কোম্পানি তাদের আগামী রেডমি নোট ডিভাইস হিসেবে Redmi Note 8 এর ওপর কাজ শুরু করে দিয়েছে। এই সিরিজে কয়টি এবং কি কি ফোন লঞ্চ করা হবে সেবিষয়ে কোনো তথ্য দেওয়া না হলেও Redmi Note 8 সিরিজ সম্পর্কে বলার সময় ওয়েইবিং বলেছেন এই সিরিজ এখনও পর্যন্ত লঞ্চ হ‌ওয়া রেডমি নোট সিরিজের যে কোনো ফোনের তুলনায় অনেক বেশি শক্তিশালী হবে।

64 মেগাপিক্সেল ক‍্যামেরা
কিছু দিন আগে Redmi ব্র‍্যান্ডের পক্ষ থেকে জানানো হয় যে কোম্পানি এমন স্মার্টফোন নিয়ে কাজ করছে যা MediaTek Helio G90T চিপসেটে রান করবে। এটি মিডিয়াটেকের লঞ্চ করা সবচেয়ে নতুন চিপসেট যা অক্টাকোর প্রসেসরের সঙ্গে কাজ করে। এতে 2.05 গিগাহার্টসযুক্ত 2 Cortex-A76 কোর এবং 2 গিগাহার্টস ক্লক স্পীডে কাজ করা 6 Cortex-A55 কোর দেওয়া হয়েছে।

Samsung Galaxy A90 5G পেল ওয়াইফাই সার্টিফিকেশন, খুব তাড়াতাড়ি হতে পারে লঞ্চ

Redmi Note 8 Pro সম্পর্কে মনে করা হচ্ছে এটি কোম্পানির প্রথম স্মার্টফোন হতে চলেছে যা মিডিয়াটেক হেলিও জি90টি চিপসেটে রান করবে। জানিয়ে রাখি MediaTek Helio G90T চিপসেট 10 জিবি পর্যন্ত র‍্যাম সাপোর্ট করে। আবার এও হতে পারে যে Redmi Note 8 Pro শাওমির প্রথম স্মার্টফোন হবে যা 64 মেগাপিক্সেলের ক‍্যামেরাযুক্ত হবে।

Redmi Note 7 Pro
Redmi Note 7 Pro ফোনটি কোম্পানির পক্ষ থেকে 19.5:9 আসপেক্ট রেশিওর সঙ্গে পেশ করা হয়েছে। এতে 6.3 ইঞ্চির ফুল এইচডি+ স্ক্রিন আছে যা গোরিলা গ্লাস 5 কোটেড। ফোনের ব‍্যাক প‍্যানেলে এফ/1.8 অ্যাপার্চারযুক্ত 48 মেগাপিক্সেল Sony IMX586 প্রাইমারি ক‍্যামেরা সেন্সর ও 5 মেগাপিক্সেলের ডেপ্থ সেন্সর দেওয়া হয়েছে। কোম্পানি এই ফোনের ক‍্যামেরা সেট‌আপ এআই টেকনিকের সঙ্গে পেশ করেছে যা নিজে থেকে লাইট, নয়েস ও ব্রাইটনেস অ্যাডজাস্ট করে সুন্দর ফোটো ক্লিক করতে পারে। সেলফির জন্য এতে 13 মেগাপিক্সেলের ফ্রন্ট ক‍্যামেরা দেওয়া হয়েছে।

Xiaomi Poco F1 এর দাম কমলো 5,000 টাকা, জেনে নিন নতুন দাম

Redmi Note 7 Pro অ্যান্ড্রয়েডের লেটেস্ট অপারেটিং সিস্টেম অ্যান্ড্রয়েড 9 পাইয়ের সঙ্গে পেশ করা হয়েছে যা কোম্পানির ইউজার ইন্টারফেস মিইউআই 10 এ কাজ করে। প্রসেসিঙের জন্য এতে অক্টাকোর প্রসেসরের সঙ্গে 11 এন‌এম টেকনিকে তৈরি কোয়ালকমের স্ন‍্যাপড্রাগন 675 চিপসেটে রান করে। গ্ৰাফিক্সের জন্য এতে অ্যাড্রিনো 612 জিপিইউ আছে। পাওয়ার ব‍্যাক‌আপের জন্য Redmi Note 7 Pro তে কুইক চার্জ সাপোর্টেড 4,000 এম‌এএইচের শক্তিশালী ব‍্যাটারী দেওয়া হয়েছে।

আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন

The post Xiaomi এর ঘোষণা : শুরু হলো Redmi Note 8 এর নির্মাণ, আবার হবে নতুন রেকর্ড? first appeared on 91Mobiles Bengali.

]]>
https://www.91mobiles.com/bengali/xiaomi-redmi-note-8-pro-in-works-lu-weibing-mediatek-helio-g90t-64mp-camera-in-bengali/feed/ 0