Xiaomi - 91Mobiles Bengali https://www.91mobiles.com/bengali Tech and Mobile News in Bengali| Latest Gadget Reviews | প্রযুক্তি সংবাদ Fri, 28 Aug 2026 08:52:01 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=6.5.3 প্রকাশ্যে এল Xiaomi 18 Fold স্মার্টফোনের ছবি, XRING O3 চিপ সহ সেপ্টেম্বর মাসে হবে লঞ্চ https://www.91mobiles.com/bengali/xiaomi-18-fold-images-leak-design-specs-know-details-in-bengali/ https://www.91mobiles.com/bengali/xiaomi-18-fold-images-leak-design-specs-know-details-in-bengali/#respond Fri, 28 Aug 2026 10:14:52 +0000 https://www.91mobiles.com/bengali/?p=82389 লিক হল Xiaomi 18 Fold স্মার্টফোনের ছবি

The post প্রকাশ্যে এল Xiaomi 18 Fold স্মার্টফোনের ছবি, XRING O3 চিপ সহ সেপ্টেম্বর মাসে হবে লঞ্চ first appeared on 91Mobiles Bengali.

]]>
Xiaomi এর আপকামিং ফোল্ডেবল স্মার্টফোন সম্পর্কে ইউজারদের অপেক্ষার এবার অবসান ঘটতে পারে। কারণ ইন্টারনেটে Xiaomi 18 Fold ফোনের কয়েকটি নতুন ছবি ভাইরাল হয়েছে। এই ছবির মাধ্যমে আপকামিং ফোনের ডিজাইন সম্পর্কে জানা গেছে। ফোনটি ওয়াইড ফোল্ডেবল স্মার্টফোন হিসাবে চীনের বাজারে লঞ্চ করা হবে বলে মনে করা হচ্ছে। কোম্পানির শক্তিশালী XRING O3 চিপসেট সহ ফোনটি পেশ করা হবে। চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক Xiaomi 18 Fold ফোনের লিক ডিটেইলস সম্পর্কে।

লিক হল Xiaomi 18 Fold ফোনের ডিজাইন

লিক ছবিতে ফোনটি রেড কালার অপশনে দেখানো হয়েছে। ফোনটির পিছনের দিকের উপরে একটি লম্বা ক্যামেরাবার দেওয়া হয়েছে। এতে তিনটি ক্যামেরা এবং একটি LED ফ্ল্যাশ রয়েছে। এই ছবির মাধ্যমে ফোনের থিকনেস প্রকাশ্যে এসেছে এবং এখানে ফোনটি অত্যন্ত স্লিম দেখাচ্ছে।

Xiaomi 18 Fold ফোনের লঞ্চ টাইমলাইন এবং ফিচার

আগেই কোম্পানির পক্ষ থেকে জানানো হয়েছিল 2026 সালের সেপ্টেম্বর মাসে আপকামিং ফোল্ডেবল ফোনটি লঞ্চ করা হবে। এই ফোনের সবচেয়ে বড় বিশেষত্ব প্রথম এতে কোম্পানির XRING O3 চিপসেট ব্যাবহার করা হবে। ব্র্যান্ডের হেড লেই জুন জানিয়েছেন সেপ্টেম্বর মাসে আসন্ন ইভেন্টগুলির মধ্যে Xiaomi 18 Fold ফোনটি থাকবে।

জানিয়ে রাখি XRING O3 চিপটি AnTuTu বেঞ্চমার্কে 52.2 লক্ষ্য স্কোর পেয়েছে। এত বেশি স্কোর সহ এটি বিশ্বের প্রথম মোবাইল চিপ হয়ে উঠেছে। এতে 10 কোর CPU দেওয়া হয়েছে। তবে সবচেয়ে বড় কথা এর মধ্যে সবকটি কোর‌ই “বড় কোর”। অর্থাৎ সাধারণত যে ছোট পাওয়ার-সেভিং কোর ব্যাবহার করা হয়, এতে সেগুলি নেই। আবার মাল্টি-কোর টেস্টে এটি 15,000 পয়েন্ট পেয়েছে, যা আগের চিপটির চেয়ে প্রায় 60% বেশি।

গ্ৰাফিক্সের জন্য এই ফোনে G2-Ultra NX GPU দেওয়া হবে বলে জানা গেছে। এটি Xiaomi এর জন্য নতুন এক্সপেরিমেন্ট হতে চলেছে। কোম্পানি জানিয়েছে এই GPU পুরনো তুলনায় 85% দারুন গ্ৰাফিক্স দিতে সক্ষম। বিশ্বের প্রথম এই প্রসেসরে LPDDR6 মেমরি সাপোর্ট করবে। ফলে মেমরি স্পীড বেড়ে 113.8GB/s হয়ে যাবে। আগের XRING O1 চিপের থেকে প্রায় 48% শতাংশ ফাস্ট হবে।

চিপটির ভিতরে নতুন ইউনিফায়েড ফিউশন বাস ডিজাইন এবং আরও অ্যাডভান্স কোয়ালিটির মেটাল ওয়্যারিং ব্যাবহার করা হয়েছে, এর ফলে লেটেন্সি কমে মাত্র 82ns হতে পারে। অর্থাৎ গ্রাহকরা দুর্দান্ত পারফরমেন্স উপভোগ করতে পারবেন।

আপকামিং Xiaomi 18 Fold ফোনটিতে শুধুমাত্র ডিজাইনের ক্ষেত্রে নয, বরং পারফরমেন্স দিক থেকে অসাধারণ আপডেট পাওয়া যাবে। XRING O3, নতুন GPU এবং ফাস্ট মেমরি সহ আপকামিং ফোনটি ভালো অপশন হতে পারে।

The post প্রকাশ্যে এল Xiaomi 18 Fold স্মার্টফোনের ছবি, XRING O3 চিপ সহ সেপ্টেম্বর মাসে হবে লঞ্চ first appeared on 91Mobiles Bengali.

]]>
https://www.91mobiles.com/bengali/xiaomi-18-fold-images-leak-design-specs-know-details-in-bengali/feed/ 0
Xiaomi 18 Pro ফোনে থাকবে না গ্লাস ব্যাক, পাঁচটি কালার অপশনে আসতে পারে বাজারে, লঞ্চের আগেই লিক হল ডিটেইলস https://www.91mobiles.com/bengali/xiaomi-18-pro-colors-design-leaked-know-details-in-bengali/ https://www.91mobiles.com/bengali/xiaomi-18-pro-colors-design-leaked-know-details-in-bengali/#respond Fri, 14 Aug 2026 04:34:08 +0000 https://www.91mobiles.com/bengali/?p=81777 প্রকাশ্যে এল Xiaomi 18 Pro ফোনের ডিটেইলস

The post Xiaomi 18 Pro ফোনে থাকবে না গ্লাস ব্যাক, পাঁচটি কালার অপশনে আসতে পারে বাজারে, লঞ্চের আগেই লিক হল ডিটেইলস first appeared on 91Mobiles Bengali.

]]>
Xiaomi এর আপকামিং ফ্ল্যাগশিপ নাম্বার সিরিজের নতুন লিক প্রকাশ্যে এসেছে। টিপস্টার Digital Chat Station চীনের মাইক্রো ব্লগিং সাইট ওয়েইবোতে Xiaomi এর আসন্ন ফোনের কালার অপশন সংক্রান্ত তথ্য শেয়ার করেছে। যদিও টিপস্টারের পক্ষ থেকে ফোনের নাম জানানো হয়নি, তবে এটি Xiaomi 18 Pro এবং Xiaomi 18 Pro Max স্মার্টফোন হতে পারে বলে মনে করা হচ্ছে। আগামী মাসে Qualcomm এর নতুন ফ্ল্যাগশিপ প্রসেসর সহ স্মার্টফোন দুটি লঞ্চ করা হবে বলে আশা করা হচ্ছে। চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক Xiaomi এর আসন্ন ফোনের লিক ডিটেইলস সম্পর্কে।

পাঁচটি কালার অপশনে হচ্ছে টেস্টিং

টিপস্টারের বক্তব্য অনুযায়ী Xiaomi এর আপকামিং ফ্ল্যাগশিপ ফোনগুলি Black, White, Pink, Blue এবং Red কালার অপশনে টেস্ট করা হতে পারে। এই কালার অপশন ফাইনাল হলে Xiaomi 18 Pro সিরিজে বেশি কালার অপশন পাওয়া যেতে পারে।

Xiaomi 18 Pro এবং Xiaomi 18 Pro Max দুটি ফোনেই সবকটি কালার পাওয়া যাবে, না কি আলাদা আলাদা মডেলের জন্য আলাদা আলাদা কালার পেশ করা হবে সেই বিষয়ে এখনই স্পষ্টভাবে কিছু জানা যায়নি।

লিকের মাধ্যমে ফোনের রেয়ার প্যানেল সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্য প্রকাশ্যে এসেছে। টিপস্টারের বক্তব্য অনুযায়ী এর মধ্যে কোনো ভেরিয়েন্টেই গ্লাস ব্যাক প্যানেল থাকবে না। তাই Xiaomi তাদের আপকামিং ফোনের রেয়ার প্যানেলে সম্ভবত ফাইবারগ্লাস ব্যবহার করতে পারে।

বর্তমানে চাইনিজ মোবাইল কোম্পানিগুলির মধ্যে ফাইবারগ্লাস ব্যাক প্যানেল ব্যাবহারের প্রবণতা বাড়তে শুরু করেছে। এই ম্যাটেরিয়ালে গ্লাসের তুলনায় অন্য ধরনের ফিনিশ এবং ডিজাইনের পাশাপাশি ওজন‌ও কম হয়।

আগের মডেলের তুলনায় আসন্ন Xiaomi 18 Pro এবং Xiaomi 18 Pro Max ফোনের ডিজাইনের ক্ষেত্রে বড় কোনো পরিবর্তন দেখা যাবে না। রিপোর্ট অনুযায়ী ফোনদুটির ডিজাইন আগের মডেলের মতো রাখা হতে পারে। একইসঙ্গে ফোনের রেয়ার প্যানেলে উপস্থিত সেকেন্ডারি ডিসপ্লে নতুন সিরিজের ক্ষেত্রেও বজায় থাকবে বলে আশা করা হচ্ছে। তবে ফোনের রেয়ার স্ক্রিনের সাইজ পরিবর্তন করা হতে পারে।

Xiaomi 18 Pro ফোনের সম্ভাব্য স্পেসিফিকেশন

আগের প্রকাশ্যে আসা রিপোর্ট অনুযায়ী Xiaomi 18 Pro এবং Xiaomi 18 Pro Max ফোনে Qualcomm এর নেক্সট জেনারেশন Snapdragon 8 Elite Gen 6 Pro প্রসেসর দেওয়া হতে পারে। Qualcomm এর আপকামিং প্রসেসরটি Snapdragon Summit এর মঞ্চ থেকে লঞ্চ করা হতে পারে। প্রকাশ্যে আসা তথ্য সঠিক হলে Xiaomi 18 Pro ফোনটি কোম্পানির এই সিরিজের সবচেয়ে শক্তিশালী স্মার্টফোন হয়ে উঠতে পারে।

আগামী মাসে হতে পারে লঞ্চ

রিপোর্ট অনুযায়ী Xiaomi 18 Pro এবং Xiaomi 18 Pro Max ফোনগুলি পরের মাসে চীনের বাজারে পেশ করা হতে পারে। কোম্পানি Qualcomm এর নতুন ফ্ল্যাগশিপ প্রসেসর লঞ্চের পরই, তাদের নতুন ফ্ল্যাগশিপ সিরিজ পেশ করতে পারে। আপাতত কোম্পানির পরবর্তী ঘোষণার অপেক্ষা করা হচ্ছে। ভবিষ্যতে এই বিষয়ে নতুন আপডেট আসা মাত্রই আমরা পোস্টের মাধ্যমে জানিয়ে দেব।

The post Xiaomi 18 Pro ফোনে থাকবে না গ্লাস ব্যাক, পাঁচটি কালার অপশনে আসতে পারে বাজারে, লঞ্চের আগেই লিক হল ডিটেইলস first appeared on 91Mobiles Bengali.

]]>
https://www.91mobiles.com/bengali/xiaomi-18-pro-colors-design-leaked-know-details-in-bengali/feed/ 0
এগিয়ে আসছে Xiaomi 18 সিরিজের গ্লোবাল লঞ্চ, EEC সার্টিফিকেশন সাইটে লিস্টেড হল দুটি মডেল https://www.91mobiles.com/bengali/xiaomi-18-series-global-launch-eec-certification-details-in-bengali/ https://www.91mobiles.com/bengali/xiaomi-18-series-global-launch-eec-certification-details-in-bengali/#respond Wed, 05 Aug 2026 16:01:02 +0000 https://www.91mobiles.com/bengali/?p=81462 সার্টিফিকেশন সাইটে দেখা গেল Xiaomi 18 সিরিজ

The post এগিয়ে আসছে Xiaomi 18 সিরিজের গ্লোবাল লঞ্চ, EEC সার্টিফিকেশন সাইটে লিস্টেড হল দুটি মডেল first appeared on 91Mobiles Bengali.

]]>
Xiaomi তাদের আপকামিং ফ্ল্যাগশিপ Xiaomi 18 সিরিজ লঞ্চ করতে পারে। কারণ সম্প্রতি গ্লোবাল লিস্টিঙে দুটি মডেল দেখা গেছে। রিপোর্ট অনুযায়ী Xiaomi আগামী সেপ্টেম্বর মাসে প্রথম Snapdragon 8 Elite Gen 6 প্রসেসর সহ তাদের ফ্ল্যাগশিপ স্মার্টফোন সিরিজ লঞ্চ করতে পারে। কোম্পানির সিরিজের অধীনে Xiaomi 18, Xiaomi 18 Pro এবং Xiaomi 18 Pro Max স্মার্টফোন লঞ্চ করা হবে বলে জানা গেছে। আগের জেনারেশনের তুলনায় কিছুটা আগেই গ্লোবাল বাজারে এই সিরিজ লঞ্চ করা হতে পারে। চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক আসন্ন সিরিজে রং লিক ডিটেইলস সম্পর্কে।

প্রথম সার্টিফিকেশন পেল গ্লোবাল Xiaomi 18 সিরিজ

ইউরোপের EEC সার্টিফিকেশন সাইটে Xiaomi 18 সিরিজ 2609BPN61G এবং 2611FPNFAG মডেল নাম্বার সহ স্পট হয়েছে। তাই শিঘ্রই কোম্পানি গ্লোবাল বাজারে তাদের ফোন পেশ করতে পারে। জানিয়ে রাখি প্রথমে IMEI ডেটাবেসে ফোনদুটি লিস্টেড হয়েছিল। তবে তখন IMEI লিস্টঙের মাধ্যমে ফোনের অফিসিয়াল নাম জানা যায়নি।

রিপোর্ট অনুযায়ী 2611FPNFAG মডেল নাম্বার স্ট্যান্ডার্ড Xiaomi 18 ফোনের হবে বলে মনে করা হচ্ছে। তবে 2609BPN61G মডেল নাম্বার সহ Xiaomi 18 Pro Max ফোনটি লঞ্চ করা হতে পারে। যদিও Xiaomi 18 Pro ফোনটি গ্লোবাল বাজারে লঞ্চ করা হবে না বলেই আশা করা হচ্ছে।

সাধারণত Xiaomi প্রথমে চীনের বাজারে তাদের ফ্ল্যাগশিপ স্মার্টফোন লঞ্চ করে। এরপর কয়েক মাস বাদে ফোনটি গ্লোবাল বাজারে পেশ করা হয়। তবে কোম্পানির Xiaomi 18 সিরিজের সঙ্গে বেশ কিছু পরিবর্তন করা হতে পারে। এই সার্টিফিকেশন প্রকাশ্যে আসায় মনে করা হচ্ছে এবার আগের চেয়ে তাড়াতাড়ি গ্লোবাল মার্কেটে লঞ্চ হতে পারে।

আপকামিং সিরিজের Xiaomi 18 Ultra ফোনটির সম্পর্কে তথ্য প্রকাশ্যে এসেছে। গত বছর ডিসেম্বর মাসে Xiaomi 17 Ultra ফোনটি লঞ্চ করা হয়েছিল। তবে এবার কোম্পানি 18 Ultra ফোনটি ক্যানসেল করেছে বলে শোনা যাচ্ছে।

জানিয়ে রাখি Xiaomi আগস্ট মাসে Xiaomi 18 Fold নামে নতুন ফোল্ডেবল স্মার্টফোন লঞ্চ করতে পারে। রিপোর্ট অনুযায়ী ফোনটি Galaxy Z Fold 8 ফোনের মতো ওয়াইড ফোল্ডেবল ডিজাইন সহ পেশ করা হতে পারে। তবে 18 Fold ফোনটি চীনের মধ্যেই সীমাবদ্ধ থাকবে বলে জানা গেছে। এছাড়া শিঘ্রই কোম্পানি চীনের বাজারে তাদের Xiaomi Pad 8s Pro ফোনটি লঞ্চ করতে পারে।

যারা আগামী কয়েক মাসের মধ্যেই ফ্ল্যাগশিপ স্মার্টফোন কেনার কথা ভাবছেন, তাদের জন্য Xiaomi 18 সিরিজ দারুন অপশন হতে পারে। এই ডিভাইসের ফিচার আগের মডেলের তুলনায় বেশি অ্যাডভান্স হতে চলেছে। তাই ইউজাররা আপকামিং ফোনের জন্য অপেক্ষা করতে পারেন।

The post এগিয়ে আসছে Xiaomi 18 সিরিজের গ্লোবাল লঞ্চ, EEC সার্টিফিকেশন সাইটে লিস্টেড হল দুটি মডেল first appeared on 91Mobiles Bengali.

]]>
https://www.91mobiles.com/bengali/xiaomi-18-series-global-launch-eec-certification-details-in-bengali/feed/ 0
5,000 টাকা পর্যন্ত বেড়েছে Xiaomi 17T ফোনের দাম, এক‌ই সঙ্গে বাড়ানো হয়েছে Redmi Note 15 5G ফোনের দাম https://www.91mobiles.com/bengali/xiaomi-17t-redmi-note-15-5g-price-hike-india-know-details-in-bengali/ https://www.91mobiles.com/bengali/xiaomi-17t-redmi-note-15-5g-price-hike-india-know-details-in-bengali/#respond Tue, 28 Jul 2026 11:48:28 +0000 https://www.91mobiles.com/bengali/?p=81093 বেড়ে গেছে Xiaomi 17T এবং Redmi Note 15 5G ফোনের দাম

The post 5,000 টাকা পর্যন্ত বেড়েছে Xiaomi 17T ফোনের দাম, এক‌ই সঙ্গে বাড়ানো হয়েছে Redmi Note 15 5G ফোনের দাম first appeared on 91Mobiles Bengali.

]]>
ভারতের বাজারে Xiaomi তাদের কিছু মিড রেঞ্জ ফোনের দাম বাড়িয়ে দিয়েছে। বিগত বেশ কয়েক মাস ধরে বিভিন্ন কোম্পানি বাজারের পরিস্থিতির অজুহাতে তাদের ডিভাইসের দাম বাড়িয়ে চলেছে। এবার শাওমি তাদের Xiaomi 17T ও Redmi Note 15 5G ফোনের দামে প্রাইস হাইক জারি করেছে। এর ফলে এখন থেকে এই ফোনগুলি কেনার জন্য অতিরিক্ত দাম দিতে হবে। চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক এই ফোনগুলির নতুন দাম সম্পর্কে।

Xiaomi 17T ফোনের দাম বেড়েছে 5,000 টাকা

Xiaomi 17T ফোনের দাম আগের চেয়ে বাড়িয়ে দেওয়া হয়েছে। লঞ্চের সময় এই ফোনের 12GB + 256GB ভেরিয়েন্ট 59,999 টাকা দামে লঞ্চ করা হয়েছিল। এখন থেকে এই মডেলটি কেনার জন্য 64,999 টাকা দাম দিতে হবে। এক‌ইভাবে এই ফোনের 12GB + 512GB মডেলের দাম 64,999 টাকা থেকে বেড়ে 69,999 টাকা হয়ে গেছে। অর্থাৎ এই দুটি মডেলের দাম‌ই 5,000 টাকা বাড়ানো হয়েছে।

Redmi Note 15 5G ফোনের নতুন দাম

কোম্পানির পক্ষ থেকে তাদের Redmi Note 15 5G ফোনটির দাম‌ও বাড়ানো হয়েছে। এই ফোনটির 8GB + 128GB ভেরিয়েন্টের দাম 26,999 টাকা থেকে বাড়িয়ে 28,999 টাকা করে দেওয়া হয়েছে। এখন থেকে এই ফোনটির 8GB + 256GB মডেল কেনার জন্য 31,999 টাকা দাম দিতে হবে, আগে এই মডেলের দাম ছিল 29,999 টাকা। অর্থাৎ এই মডেলের দাম 2,000 টাকা করে বাড়ানো হয়েছে।

স্মার্টফোনের মূল্যবৃদ্ধির দাম

সাম্প্রতিক কয়েক মাস ধরে বিভিন্ন কোম্পানি তাদের স্মার্টফোনের দাম বাড়িয়ে চলেছে। ম্যানুফ্যাকচারিং কস্ট, সাপ্লাই চেইন সংক্রান্ত খরচ এবং বাজারের বর্তমান পরিস্থিতির কারণে এই প্রাইস হাইক হচ্ছে বলে মনে করা হচ্ছে। তবে শাওমির পক্ষ থেকে মূল্যবৃদ্ধির কারণ সম্পর্কে অফিসিয়ালি কিছু জানানো হয়নি।

Xiaomi 17T ফোনের স্পেসিফিকেশন

Xiaomi 17T ফোনে 2756 x 1268 পিক্সেল রেজোলিউশন সাপোর্টেড 6.59-ইঞ্চির 1.5K ডিসপ্লে দেওয়া হয়েছে। OLED প্যানেল দিয়ে তৈরি এই স্ক্রিন 120Hz রিফ্রেশ রেট, HDR10+, Dolby Vision এবং 3,500nits ব্রাইটনেস সাপোর্ট করে। এই ডিসপ্লের সুরক্ষার জন্য Corning Gorilla Glass 7i প্রোটেকশন যোগ করা হয়েছে।

প্রসেসিঙের জন্য Xiaomi 17T ফোনে 4nm ফেব্রিকেশন প্রসেসে তৈরি MediaTek Dimensity 8500-Ultra প্রসেসর দেওয়া হয়েছে। এই ফোনটিতে 12GB পর্যন্ত LPDDR5X RAM এবং 512GB পর্যন্ত UFS 4.1 স্টোরেজ যোগ করা হয়েছে। হেভি প্রসেসিঙের সময় ফোনটির তাপমাত্রা নিয়ন্ত্রণের জন্য এতে Xiaomi 3D IceLoop cooling system রয়েছে।

Xiaomi 17T ফোনে ফটোগ্রাফির জন্য Leica Summilux অপটিক্যাল লেন্স সহ ট্রিপল রেয়ার ক্যামেরা সেট‌আপ যোগ করা হয়েছে। এই সেট‌আপে OIS ফিচার সহ 50MP প্রাইমারি Light Fusion 800 সেন্সর, 50MP পেরিস্কোপ টেলিফটো লেন্স এবং 12MP আল্ট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স রয়েছে। এক‌ইভাবে সেলফি ও ভিডিও কলের জন্য এতে 32MP ফ্রন্ট ক্যামেরা দেওয়া হয়েছে।

পাওয়ার ব্যাক‌আপের জন্য Xiaomi 17T ফোনে 6,500mAh সিলিকন-কার্বন ব্যাটারি দেওয়া হয়েছে, যা 67W HyperCharge এবং 50W PPS charging সাপোর্ট করে। এই ফোনটি Android 16 বেস্ড HyperOS 3 অপারেটিং সিস্টেমে কাজ করে।

Xiaomi 17T ফোনে ডুয়েল স্টেরিও স্পিকার, ডলবি অ্যাটমস, হাই-রেস অডিও, ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, আইআর ব্লাস্টার, IP68 রেটিং এবং ইউএসবি টাইপ সি অডিও ইন্টারফেসের মতো বিভিন্ন উল্লেখযোগ্য ফিচার যোগ করা হয়েছে।

যারা Xiaomi 17T বা Redmi Note 15 5G স্মার্টফোন কেনার কথা ভাবছেন, মূল্যবৃদ্ধির পর তাদের বাজারে উপস্থিত অন্যান্য অপশনগুলি একবার দেখে নেওয়া উচিৎ। এছাড়া ফোনদুটি কেনার আগে অনলাইন সেল, ব্যাঙ্ক অফার এবং এক্সচেঞ্জ ডিলের জন্য অপেক্ষা করা ভালো।

The post 5,000 টাকা পর্যন্ত বেড়েছে Xiaomi 17T ফোনের দাম, এক‌ই সঙ্গে বাড়ানো হয়েছে Redmi Note 15 5G ফোনের দাম first appeared on 91Mobiles Bengali.

]]>
https://www.91mobiles.com/bengali/xiaomi-17t-redmi-note-15-5g-price-hike-india-know-details-in-bengali/feed/ 0
ডিসেম্বর মাসে ভারতে লঞ্চ হতে পারে Xiaomi 18 সিরিজ, Ultra মডেলের পরিবর্তে পেশ হতে পারে নতুন Pro Max মডেল https://www.91mobiles.com/bengali/xiaomi-18-series-india-launch-december-pro-max-ultra-know-details-in-bengali/ https://www.91mobiles.com/bengali/xiaomi-18-series-india-launch-december-pro-max-ultra-know-details-in-bengali/#respond Thu, 23 Jul 2026 09:45:03 +0000 https://www.91mobiles.com/bengali/?p=80845 কয়েক মাসের মধ্যেই পেশ হতে পারে Xiaomi 18 সিরিজ

The post ডিসেম্বর মাসে ভারতে লঞ্চ হতে পারে Xiaomi 18 সিরিজ, Ultra মডেলের পরিবর্তে পেশ হতে পারে নতুন Pro Max মডেল first appeared on 91Mobiles Bengali.

]]>
শাওমি এবার ভারতে তাদের আগামী ফ্ল্যাগশিপ Xiaomi 18 সিরিজ আগের তুলনায় তাড়াতাড়ি লঞ্চ করতে পারে। নতুন লিক রিপোর্ট অনুযায়ী 2026 সালের ডিসেম্বর মাসে কোম্পানি তাদের আসন্ন সিরিজ লঞ্চ করতে পারে। এই তথ্য সঠিক হলে, Xiaomi এর ফ্ল্যাগশিপ সিরিজের লঞ্চ প্যাটার্নের ক্ষেত্রে বড় পরিবর্তন দেখা যাবে। কারণ সাধারণত নতুন বছরের প্রথম কোয়ার্টারে ভারত সহ গ্লোবাল বাজারে কোম্পানি তাদের প্রিমিয়াম স্মার্টফোন লঞ্চ করে। চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক Xiaomi 18 সিরিজের লিক ডিটেইলস সম্পর্কে।

লিক হল Xiaomi 18 সিরিজের লঞ্চ টাইমলাইন

টিপস্টার Yogesh Brar এবং SmartPrix এর রিপোর্ট অনুযায়ী ডিসেম্বর মাসে Xiaomi 18 সিরিজ ভারতে পেশ করা হতে পারে। কোম্পানি এবার বছরের শেষের দিকে আয়োজিত সেল এবং ফেস্টিভ সিজনের জন্য অপেক্ষা করছে বলে মনে করা হচ্ছে। প্রকাশ্যে আসা তথ্য সঠিক হলে, এই প্রথম Xiaomi তাদের ফ্ল্যাগশিপ সিরিজ ভারতের বাজারে লঞ্চ করবে।

লিক অনুযায়ী Xiaomi 18 সিরিজের অধীনে Xiaomi 18, Xiaomi 18 Pro এবং Xiaomi 18 Pro Max স্মার্টফোনটি লঞ্চ করা হতে পারে। রিপোর্টের মাধ্যমে পাওয়া তথ্য অনুযায়ী এইবার কোম্পানির Xiaomi 18 Ultra মডেলটি পেশ করা হবে না। এই মডেলের পরিবর্তে Xiaomi 18 Pro Max ফোনটি সিরিজের সবচেয়ে প্রিমিয়াম মডেল হতে চলেছে। এই তথ্য সঠিক হলে, ভবিষ্যতে Xiaomi এর ফ্ল্যাগশিপ সিরিজের ক্ষেত্রে নতুন পরিবর্তন দেখা যাবে বলে মনে করা হচ্ছে।

রিপোর্টের মাধ্যমে পাওয়া তথ্য অনুযায়ী ভারতের বাজারে Xiaomi 18 Pro Max ফোনটির সীমিত সংখ্যক ইউনিট সেল করা হবে। এর আগেও কোম্পানি তাদের Ultra মডেলের ক্ষেত্রে এই ধরনের স্ট্র্যাটেজি গ্ৰহণ করেছিল। তবে Xiaomi 18 এবং Xiaomi 18 Pro ফোনদুটি সাধারণভাবেই সেল করা হবে।

অন্যান্য ডিভাইসও হতে পারে লঞ্চ

লিক অনুযায়ী ডিসেম্বর মাসে অনুষ্ঠিত Xiaomi এর ইভেন্ট চলাকালীন আপকামিং স্মার্টফোনগুলির সঙ্গে একাধিক Xiaomi Smart Home এবং Connected Devices ও লঞ্চ করা হতে পারে। কোম্পানি তাদের ইকোসিস্টেম মজবুত করার জন্য Xiaomi 18 সিরিজটিকে একটি বড় প্রোডাক্ট লঞ্চ ইভেন্টের অংশ করতে পারে।

জানিয়ে রাখি Xiaomi এর পক্ষ থেকে এখনও পর্যন্ত এই বিষয়ে অফিসিয়ালি জানানো হয়নি। তাই আপাতত প্রকাশ্যে আসা লঞ্চ টাইমলাইন, মডেল এবং সমস্ত ডিটেইলস শুধুমাত্র লিক হিসাবে মনে করা উচিৎ। পরবর্তী সময়য়ে এই বিষয়ে নতুন তথ্য প্রকাশ্যে আসা মাত্রই আমরা পোস্টের মাধ্যমে জানিয়ে দেব।

The post ডিসেম্বর মাসে ভারতে লঞ্চ হতে পারে Xiaomi 18 সিরিজ, Ultra মডেলের পরিবর্তে পেশ হতে পারে নতুন Pro Max মডেল first appeared on 91Mobiles Bengali.

]]>
https://www.91mobiles.com/bengali/xiaomi-18-series-india-launch-december-pro-max-ultra-know-details-in-bengali/feed/ 0
লিক হল Xiaomi Mix Fold 5 ফোনের লাইভ ইমেজ, 200MP ক্যামেরা এবং 6000mAh ব্যাটারি সহ লঞ্চ হতে পারে এই ফোল্ডেবল স্মার্টফোন https://www.91mobiles.com/bengali/xiaomi-mix-fold-5-live-images-leaked-200mp-camera-6000mah-battery-know-details-in-bengali/ https://www.91mobiles.com/bengali/xiaomi-mix-fold-5-live-images-leaked-200mp-camera-6000mah-battery-know-details-in-bengali/#respond Wed, 22 Jul 2026 15:46:24 +0000 https://www.91mobiles.com/bengali/?p=80817 প্রকাশ্যে এল Xiaomi Mix Fold 5 ফোনের লাইভ ইমেজ

The post লিক হল Xiaomi Mix Fold 5 ফোনের লাইভ ইমেজ, 200MP ক্যামেরা এবং 6000mAh ব্যাটারি সহ লঞ্চ হতে পারে এই ফোল্ডেবল স্মার্টফোন first appeared on 91Mobiles Bengali.

]]>
Xiaomi তাদের আপকামিং ফোল্ডেবল স্মার্টফোনের সম্পর্কে নতুন আপডেট প্রকাশ্যে এসেছে। কারণ কোম্পানির অফিসিয়াল ঘোষণার আগেই Xiaomi Mix Fold 5 ফোনের লাইভ ইমেজ লিক হয়েছে। এই ইমেজের মাধ্যমে ফোনের ডিজাইন সহ এর সফটওয়্যার সম্পর্কে তথ্য জানা গেছে। রিপোর্ট অনুযায়ী এই ফোনটি HyperOS 4 সহ কাজ করতে পারে। চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক Xiaomi Mix Fold 5 ফোনের লিক ডিটেইলস সম্পর্কে।

লিক হল Xiaomi Mix Fold 5 ফোনের ডিটেইলস

রিপোর্ট অনুযায়ী এটি Xiaomi Mix Fold 5 ফোনের ইঞ্জিনিয়রিং ইউনিট হতে পারে। ছবিতে ফোনটি HyperOS 4 সহ কাজ করতে দেখা গেছে। এটি 4.0 ভার্সন হতে পারে। এই ফোনটি Xiaomi এর Android 17 সহ HyperOS এর নতুন ভার্সন লঞ্চ করা হতে পারে। একইসঙ্গে ফোনের কোডনেম “Lhasa” হবে বলে জানা গেছে। এটি আগেই Mix Fold 5 ফোনের সঙ্গে যুক্ত বলে মনে করা হয়েছিল।

আগস্ট মাসে হতে পারে লঞ্চ

আগেই চীনের একটি সার্টিফিকেশন ওয়েবসাইটে ফোল্ডেবল Xiaomi Mix Fold 5 ফোনটি দেখা গিয়েছিল। তাই 2026 সালের আগস্ট মাসে কোম্পানি তাদের ফোনটি লঞ্চ করতে পারে বলে মনে করা হচ্ছে। রিপোর্ট অনুযায়ী আপকামিং Xiaomi Mix Fold 5 ফোনে Qualcomm এর নতুন ফ্ল্যাগশিপ চিপসেটের পরিবর্তে Xiaomi এর নিজস্ব Xring O3 প্রসেসর দেওয়া হতে পারে।

ডিজাইন এবং ডিসপ্লের ক্ষেত্রে হতে পারে পরিবর্তন

লিক অনুযায়ী এইবার Xiaomi তাদের ফোল্ডেবল ফোনের ডিজাইনের ক্ষেত্রে পরিবর্তন করতে পারে। আগের তুলনায় নতুন মডেলটি বেশি চোওড়া এবং কম্প্যাক্ট ডিজাইন সহ পেশ করা হতে পারে। এই ফোনে 7.5 থেকে 7.6 ইঞ্চির ফোল্ডেবল ডিসপ্লে থাকবে বলে জানা গেছে, এর ফলে স্ক্রিনের ক্রিজ (Crease) কম দেখা যাবে।

থাকতে পারে 200MP ক্যামেরা এবং 6,000mAh ব্যাটারি

প্রকাশ্যে আসা রিপোর্ট অনুযায়ী Xiaomi Mix Fold 5 ফোনে 200MP প্রাইমারি ক্যামেরা দেওয়া হতে পারে। একইসঙ্গে ফোনে 6,000mAh ব্যাটারি, ওয়্যারলেস চার্জিং, ফুল ওয়াটার রেজিস্টেন্স এবং সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর থাকতে পারে। আপকামিং Xiaomi Mix Fold 5 ফোনে Leica ব্র্যান্ডিং সহ হরিজেন্টাল ক্যামেরা মডিউল দেওয়া হতে পারে।

চীনের বাজারে এই ফোনের সম্ভাব্য দাম 10,000 ইউয়ান (প্রায় 1.43 লক্ষ) টাকা রাখা হবে। আপাতত এখনও পর্যন্ত Xiaomi তাদের Mix Fold 5 ফোনের সম্পর্কে অফিসিয়ালি কিছু জানায়নি। তাই প্রকাশ্যে আসা ফিচার এবং স্পেসিফিকেশন সংক্রান্ত তথ্য শুধুমাত্র লিক হিসাবে মনে করা হচ্ছে।

The post লিক হল Xiaomi Mix Fold 5 ফোনের লাইভ ইমেজ, 200MP ক্যামেরা এবং 6000mAh ব্যাটারি সহ লঞ্চ হতে পারে এই ফোল্ডেবল স্মার্টফোন first appeared on 91Mobiles Bengali.

]]>
https://www.91mobiles.com/bengali/xiaomi-mix-fold-5-live-images-leaked-200mp-camera-6000mah-battery-know-details-in-bengali/feed/ 0
লিক হল Xiaomi 18 Pro ফোনের ফিচার, Snapdragon 8 Elite Gen 6 প্রসেসর এবং 200MP ডুয়েল ক্যামেরা সহ লঞ্চ হতে পারে এই স্মার্টফোন https://www.91mobiles.com/bengali/xiaomi-18-pro-leak-snapdragon-8-elite-gen-6-200mp-camera-battery-know-details-in-bengali/ https://www.91mobiles.com/bengali/xiaomi-18-pro-leak-snapdragon-8-elite-gen-6-200mp-camera-battery-know-details-in-bengali/#respond Sat, 11 Jul 2026 05:36:50 +0000 https://www.91mobiles.com/bengali/?p=80225 প্রকাশ্যে এল Xiaomi 18 Pro ফোনের ডিটেইলস

The post লিক হল Xiaomi 18 Pro ফোনের ফিচার, Snapdragon 8 Elite Gen 6 প্রসেসর এবং 200MP ডুয়েল ক্যামেরা সহ লঞ্চ হতে পারে এই স্মার্টফোন first appeared on 91Mobiles Bengali.

]]>
Xiaomi এর আপকামিং Xiaomi 18 Pro সিরিজ সম্পর্কে এখনও পর্যন্ত বেশ কিছু লিক প্রকাশ্যে এসেছে। রিপোর্ট অনুযায়ী এই বছর সেপ্টেম্বর মাসের দিকে কোম্পানি তাদের সিরিজ লঞ্চ করতে পারে। সবচেয়ে বড় কথা সিরিজের আপকামিং ফোনগুলিতে নতুন Qualcomm Snapdragon 8 Elite Gen 6 প্রসেসর দেওয়া হতে পারে। অন্যদিকে লঞ্চের আগেই টিপস্টার Digital Chat Station আসন্ন Xiaomi 18 Pro ফোনের গুরুত্বপূর্ণ স্পেসিফিকেশন শেয়ার করেছে। নিচে Xiaomi 18 Pro ফোনের লিক ডিটেইলস সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হল।

লিক হল Xiaomi 18 Pro প্রসেসর ডিটেইলস

লিক অনুযায়ী Xiaomi 18 Pro ফোনটি 2nm ফ্ল্যাগশিপ চিপসেট সহ ইঞ্জিনিয়রিং প্রোটোটাইপ টেস্টিং করা হয়েছে। এটি Snapdragon 8 Elite Gen 6 সিরিজের চিপ হতে পারে বলে মনে করা হচ্ছে। সেপ্টেম্বর মাসে Qualcomm তাদের চিপসেটটি পেশ করতে পারে।

প্রকাশ্যে আসা তথ্য সঠিক হলে Xiaomi 18 Pro ফোনটি নতুন জেনারেশনের সবচেয়ে পাওয়ারফুল অ্যান্ড্রয়েড স্মার্টফোন হতে পারে। এই চিপসেট অসাধারণ পারফরমেন্স, পাওয়ার এফিসিয়েন্সি এবং AI বেস্ড ফিচার সহ লঞ্চ করা হবে বলে আশা করা হচ্ছে।

Xiaomi 18 Pro ফোনের লিক ডিসপ্লে ডিটেইলস

টিপস্টারের বক্তব্য অনুযায়ী Xiaomi 18 Pro ফোনে কাস্টম আল্ট্রা-হাই রেজোলিউশন ফ্ল্যাট ডিসপ্লে দেওয়া হতে পারে। এতে বড় রাউন্ডেড কর্নার এবং আল্ট্রা-স্লিম সিমেট্রিক্যাল বেজল থাকতে পারে। সম্প্রতি প্রকাশ্যে আসা লিকের মাধ্যমে স্ক্রিনের সাইজ সম্পর্কে জানা যায়নি, তবে আগের লিক অনুযায়ী ফোনে 6.4 ইঞ্চির OLED ডিসপ্লে দেওয়া হতে পারে।

Xiaomi 18 Pro ফোনে Samsung এর মতো Privacy Display ফিচার দেওয়া হবে বলে আশা করা হচ্ছে। এর ফলে স্ক্রিনের কন্টেন্ট আশেপাশের লোকজন দেখতে পারবে না।

Xiaomi 18 Pro ফোনের লিক ক্যামেরা ডিটেইলস

Xiaomi 18 Pro ফোনটির সবচেয়ে বড় বিশেষত্ব ক্যামেরা হতে পারে। লিক অনুযায়ী ফোনে 200MP বড় সেন্সর সহ প্রাইমারি ক্যামেরা দেওয়া হতে পারে। এতে 200MP বড় সেন্সর সহ পেরিস্কোপ টেলিফটো ক্যামেরা থাকতে পারে, এতে ম্যাক্রো ফটোগ্রাফি সাপোর্ট করতে পারে। এছাড়া ফোনে 50MP আল্ট্রা ওয়াইড ক্যামেরা যোগ করা হতে পারে। এই ক্যামেরা সেটআপ সহ মডেলটি লঞ্চ করা হলে, আপকামিং স্মার্টফোনটিতে ফটোগ্রাফির দিক দিয়ে একটি প্রিমিয়াম এক্সপিরিয়েন্স পাওয়া যাবে।

ব্যাটারি, চার্জিং এবং অন্যান্য ডিটেইলস

পাওয়ার ব্যাকআপের জন্য Xiaomi 18 Pro ফোনের প্রোটোটাইপে 7000mAh বড় ব্যাটারি টেস্ট করা হয়েছে। একইসঙ্গে চার্জ করার জন্য ফোনে 100W ওয়্যারড ফাস্ট চার্জিং এবং ওয়্যারলেস চার্জিং সাপোর্ট করবে বলেও জানা গেছে।

কোম্পানির ফোনে ডুয়েল স্টিরিও স্পিকার এবং বড় ভাইব্রেশন মোটার দেওয়া হতে পারে। তবে লিকের মাধ্যমে প্রকাশ্যে আসা ফিচার লঞ্চের সময় পরিবর্তন করা হতে পারে।

আগের জেনারেশনের মতো Xiaomi 18 Pro ফোনেও সেকেন্ডারি রেয়ার ডিসপ্লে দেওয়া হতে পারে। এই ফিচারের সাহায্যে ইউজাররা রেয়ার ক্যামেরার মাধ্যমে সেলফি তোলা, নোটিফিকেশন দেখা এবং অন্যান্য স্মার্ট কন্ট্রোল করা যাবে।

Xiaomi 18 Pro ফোনের লঞ্চ টাইমলাইন

এখনও পর্যন্ত প্রকাশ্যে আসা রিপোর্ট অনুযায়ী 2026 সালের সেপ্টেম্বর মাসে চীনের বাজারে Xiaomi 18 Pro সিরিজ লঞ্চ করা হতে পারে। এরপর আগামী কয়েক মাসের মধ্যে ভারত এবং অন্যান্য বাজারে ফোনটি লঞ্চ করা হতে পারে।

Xiaomi 18 Pro ফোনটি Snapdragon 8 Elite Gen 6, 200MP ডুয়েল ক্যামেরা সিস্টেম এবং 7000mAh ব্যাটারির মতো ফিচার সহ লঞ্চ করা হলে, এটি একটি দুর্দান্ত ফ্ল্যাগশিপ বিকল্প হতে পারে। যারা আগামী কয়েক মাসের মধ্যেই প্রিমিয়াম রেঞ্জের স্মার্টফোন কেনার কথা ভাবছেন, তাঁরা Xiaomi 18 Pro ফোনটির জন্য অপেক্ষা করতে পারেন।

The post লিক হল Xiaomi 18 Pro ফোনের ফিচার, Snapdragon 8 Elite Gen 6 প্রসেসর এবং 200MP ডুয়েল ক্যামেরা সহ লঞ্চ হতে পারে এই স্মার্টফোন first appeared on 91Mobiles Bengali.

]]>
https://www.91mobiles.com/bengali/xiaomi-18-pro-leak-snapdragon-8-elite-gen-6-200mp-camera-battery-know-details-in-bengali/feed/ 0
লিক হল ফ্ল্যাগশিপ Xiaomi 18 ফোনের ডিজাইন এবং স্পেসিফিকেশন, থাকতে পারে 200MP ক্যামেরা এবং 7200mAh ব্যাটারি https://www.91mobiles.com/bengali/xiaomi-18-design-specifications-leaked-know-details-in-bengali/ https://www.91mobiles.com/bengali/xiaomi-18-design-specifications-leaked-know-details-in-bengali/#respond Fri, 10 Jul 2026 11:53:45 +0000 https://www.91mobiles.com/bengali/?p=80179 প্রকাশ্যে এল Xiaomi 18 ফোনের ডিটেইলস

The post লিক হল ফ্ল্যাগশিপ Xiaomi 18 ফোনের ডিজাইন এবং স্পেসিফিকেশন, থাকতে পারে 200MP ক্যামেরা এবং 7200mAh ব্যাটারি first appeared on 91Mobiles Bengali.

]]>
বিগত কয়েক দিন ধরেই ক্রমাগত Xiaomi এর আপকামিং ফ্ল্যাগশিপ Xiaomi 18 Series এর নতুন তথ্য প্রকাশ্যে আসছে। এবার নতুন লিকের মাধ্যমে Xiaomi 18 ফোনের ছবি প্রকাশ্যে এসেছে। এই ছবির মাধ্যমে ফোনের ডিজাইন দেখানো হয়েছে। একইসঙ্গে টিপস্টার Digital Chat Station আপকামিং Xiaomi 18 Pro Max ফোনের সম্ভাব্য স্পেসিফিকেশন শেয়ার করেছে। রিপোর্ট অনুযায়ী দুটি স্মার্টফোনেই Leica ক্যামেরা, বড় ব্যাটারি এবং নেক্সট জেনারেশন Snapdragon ফ্ল্যাগশিপ প্রসেসর দেওয়া হতে পারে। চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক Xiaomi 18 Series এর লিক ডিটেইলস সম্পর্কে।

Xiaomi 18 ফোনের লিক ডিজাইন

প্রকাশ্যে আসা ছবিতে Xiaomi 18 ফোনটি প্রিমিয়াম ডিজাইনে দেখা গেছে। যদিও এটি আগের ফোনের মতো দেখাচ্ছে। ফোনের ফ্রন্টে অত্যন্ত স্লিম এবং সমান বেজল (Symmetrical) সহ সেন্টার পাঞ্চ-হোল ডিসপ্লে দেওয়া হয়েছে। ফোনের ব্যাক প্যানেলে ওপরের বাঁদিকের অংশে বড় কার্ভড স্কয়ার ক্যামেরা মডিউল রয়েছে। এই মডিউলে চারটি বড় কাটআউট দেওয়া হয়েছে। এতে ট্রিপল ক্যামেরা সেন্সর এবং অন্যান্য সেন্সর/ফোকাস মডিউল দেখা যাচ্ছে। একইসঙ্গে ক্যামেরা মডিউলে Leica ব্র্যান্ডিং রয়েছে। এছাড়া ক্যামেরা মডিউলের ডানদিকে LED ফ্ল্যাশ দেওয়া হয়েছে। ফোনটি ফ্ল্যাট ফ্রেম এবং লাইট পিঙ্ক কালার অপশনে দেখানো হয়েছে।


Xiaomi 18 ফোনের লিক স্পেসিফিকেশন

লিক অনুযায়ী Xiaomi 18 ফোনে 6.4-ইঞ্চির LTPO OLED ফ্ল্যাট ডিসপ্লে দেওয়া হতে পারে। প্রসেসিঙের জন্য এতে Qualcomm Snapdragon 8 Elite Gen 6 সিরিজের ফ্ল্যাগশিপ প্রসেসর দেওয়া হবে বলে আশা করা হচ্ছে।

ফটোগ্রাফির জন্য ফোনটিতে 200MP OIS প্রাইমারি ক্যামেরা, 200MP পেরিস্কোপ টেলিফটো ক্যামেরা, 50MP আল্ট্রা-ওয়াইড ক্যামেরা এবং Leica Optics সাপোর্ট থাকতে পারে। এছাড়া ফোনে টেলিম্যাক্রো ফটোগ্রাফির উপভোগ করা যাবে। পাওয়ার ব্যাকআপের জন্য ফোনে 7,200mAh বড় ব্যাটারি দেওয়া হতে পারে এবং দ্রুত চার্জ করার জন্য ফোনে 100W ফাস্ট চার্জিং এবং ওয়্যারলেস চার্জিং ফিচার যোগ করা হতে পারে।

Xiaomi 18 Pro Max ফোনের লিক স্পেসিফিকেশন

টিপস্টার Digital Chat Station এর বক্তব্য অনুযায়ী Xiaomi 18 Pro Max ফোনে 6.9 ইঞ্চির 2K ফ্ল্যাট OLED ডিসপ্লে দেওয়া হতে পারে। ফোনটির চারদিকে অত্যন্ত পাতলা এবং সমান বেজল থাকতে পারে। রিপোর্ট অনুযায়ী স্মার্টফোনটি 2nm ফেব্রিকেশন প্রসেসে তৈরি Snapdragon এর ফ্ল্যাগশিপ চিপসেট সহ লঞ্চ করা হতে পারে।

আপকামিং ফোনের ক্যামেরা সেটআপে 200MP LOFIC প্রাইমারি সেন্সর থাকতে পারে, যা কম আলোতেও দারুণ ডায়নামিক রেঞ্জ দিতে সক্ষম। একইসঙ্গে ফোনে প্রায় 3x অপটিক্যাল জুম এবং ম্যাক্রো ফটোগ্রাফি সাপোর্টেড 200MP পেরিস্কোপ টেলিফটো ক্যামেরা দেওয়া হতে পারে।

লিক অনুযায়ী Xiaomi 18 Pro Max ফোনে 8,500mAh বড় ব্যাটারি দেওয়া হতে পারে। একইসঙ্গে ফোনে 100W ওয়্যার্ড ফাস্ট চার্জিং এবং 50W ওয়্যারলেস চার্জিং ফিচার থাকবে বলে আশা করা হচ্ছে। এছাড়া ফোনটিতে ডুয়েল স্টেরিও স্পিকার এবং আগের চেয়ে বড় হ্যাপটিক মোটর যোগ করা হতে পারে।

কবে হতে পারে লঞ্চ ?

Xiaomi এর পক্ষ থেকে এখনও পর্যন্ত Xiaomi 18 সিরিজের সম্পর্কে অফিসিয়ালি জানানো হয়নি। কোম্পানি আগামী কয়েক মাসের মধ্যে আসন্ন ফ্ল্যাগশিপ সিরিজটি অফিসিয়ালি লঞ্চ করতে পারে বলে মনে করা হচ্ছে।

ভবিষ্যতেও আমরা এই সিরিজ সংক্রান্ত তথ্য নতুন পোস্টের মাধ্যমে জানিয়ে দেব। তবে Xiaomi 18 সিরিজটি কেনার জন্য এখনও ইউজারদের কয়েক মাস অপেক্ষা করতে হবে।

The post লিক হল ফ্ল্যাগশিপ Xiaomi 18 ফোনের ডিজাইন এবং স্পেসিফিকেশন, থাকতে পারে 200MP ক্যামেরা এবং 7200mAh ব্যাটারি first appeared on 91Mobiles Bengali.

]]>
https://www.91mobiles.com/bengali/xiaomi-18-design-specifications-leaked-know-details-in-bengali/feed/ 0
Snapdragon 8 Elite Gen 6 প্রসেসর সহ বিশ্বের প্রথম স্মার্টফোন হয়ে উঠতে চলেছে Xiaomi 18, থাকতে পারে দুটি 200MP Camera https://www.91mobiles.com/bengali/xiaomi-18-specifications-leaked-with-snapdragon-8-elite-gen-6-processor-know-details-in-bengali/ https://www.91mobiles.com/bengali/xiaomi-18-specifications-leaked-with-snapdragon-8-elite-gen-6-processor-know-details-in-bengali/#respond Tue, 30 Jun 2026 13:43:27 +0000 https://www.91mobiles.com/bengali/?p=79939 কোয়ালকমের আসন্ন প্রসেসর সহ পেশ হতে পারে Xiaomi 18 5G

The post Snapdragon 8 Elite Gen 6 প্রসেসর সহ বিশ্বের প্রথম স্মার্টফোন হয়ে উঠতে চলেছে Xiaomi 18, থাকতে পারে দুটি 200MP Camera first appeared on 91Mobiles Bengali.

]]>
শাওমি তাদের ফ্ল্যাগশিপ Xiaomi 18 স্মার্টফোনটি লঞ্চের প্রস্তুতি নিচ্ছে। কোম্পানির পক্ষ থেকে এখনও পর্যন্ত এই ফোনের সম্পর্কে অফিসিয়ালি কিছু জানানো হয়নি, তবে শীঘ্রই টেক মঞ্চে ফোনটি লঞ্চ করা হতে পারে। প্রথমে Xiaomi 18 স্মার্টফোনটি চীনের বাজারে পেশ করা হবে এবং পরবর্তী সময়ে অন্যান্য বাজারে ফোনটি লঞ্চ করা হবে। বিশ্বের প্রথম Xiaomi 18 ফোনটিতে Snapdragon 8 Elite Gen 6 প্রসেসর দেওয়া হতে পারে। চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক Xiaomi 18 স্মার্টফোনের লিক ডিটেইলস সম্পর্কে।

Snapdragon 8 Elite Gen 6 প্রসেসর

Snapdragon 8 Elite Gen 6 প্রসেসরটি কোয়ালকমে সবচেয়ে শক্তিশালী মোবাইল চিপসেট হতে চলেছে। কোম্পানির পক্ষ থেকে এখনও এই প্রসেসরটি অফিসিয়ালি লঞ্চ করা হয়নি, তবে লিক অনুযায়ী বিশ্বের প্রথম Xiaomi 18 ফোনটিতেই এই প্রসেসর ব্যাবহার করা হতে পারে।

Snapdragon 8 Elite Gen 6 প্রসেসরটি 2 ন্যানোমিটার ফেব্রিকেশন প্রসেসে তৈরি, যা 5GHz পর্যন্ত টপ ক্লক স্পীডে কাজ করতে পারে। কোয়ালকমের চিপসেটে LPDDR6 RAM + UFS 5.0 Storage টেকনোলোজি সাপোর্ট করবে বলে শোনা যাচ্ছে, এর ফলে আল্ট্রা ফাস্ট মেমরি অ্যাক্সেস সহ স্মুথ এবং ল্যাগফ্রি মাল্টিটাস্কিং উপভোগ করা যাবে।

একইসঙ্গে Xiaomi 18 ফোনটি ছাড়াও Snapdragon 8 Elite Gen 6 প্রসেসর সহ Samsung Galaxy S27 series এবং OnePlus 16 ফোনটি লঞ্চ করা হতে পারে। কোম্পানি আগস্ট মাসের শেষের দিকে বা সেপ্টেম্বর মাসের শুরুতে এই প্রসেসরটি লঞ্চ করতে পারে বলে আশা করা হচ্ছে।

Xiaomi 18 ফোনের স্পেসিফিকেশন

লিকের মাধ্যমে পাওয়া তথ্য অনুযায়ী Xiaomi 18 ফোনে 6.4 ইঞ্চির 2K রেজোলিউশন সহ ডিসপ্লে থাকতে পারে। এটি OLED প্যানেল দিয়ে তৈরি ফ্ল্যাট ডিসপ্লে হবে। আপকামিং ফোনটিতে LIPO ফিচার ব্যাবহার করা হতে পারে এবং স্ক্রিনের চারদিকে অত্যন্ত পাতলা বেজল দেওয়া হতে পারে। একইসঙ্গে ফোনে আল্ট্রাসোনিক ইন-ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর যোগ করা হতে পারে।

ফটোগ্রাফির জন্য Xiaomi 18 5G ফোনে ট্রিপল রেয়ার ক্যামেরা সেটআপ দেওয়া হতে পারে। লিক অনুযায়ী এটি একটি ডুয়েল 200 মেগাপিক্সেল ক্যামেরা সহ প্রিমিয়াম স্মার্টফোন হতে চলেছে। ফোনটির ব্যাক প্যানেলে OIS সাপোর্টেড 200 মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরা এবং 200 মেগাপিক্সেল পেরিস্কোপ টেলিফটো লেন্স থাকতে পারে। একইসঙ্গে 200 মেগাপিক্সেল মেগাপিক্সেল আল্ট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স যোগ করা হতে পারে।

লিক অনুযায়ী Xiaomi 18 5G ফোনে Tele Macro সাপোর্ট করতে পারে এবং ফোনটিতে LOFIC সেন্সর ব্যাবহার করা হতে পারে। জানিয়ে রাখি LOGIC হল এমন একটি ফোন ক্যামেরা সেন্সরের টেকনোলজি, যা ফোনের ছবিকে ওভার‌এক্সপোজ্ড বা ডার্ক হ‌ওয়া থেকে বাঁচায়। অর্থাৎ Xiaomi 18 ফোনটি ফটোগ্রাফির দিক থেকে অসাধারণ হতে চলেছে বলে আশা করা যায়।

পাওয়ার ব্যাকআপের জন্য Xiaomi 18 5G ফোনে শক্তিশালী 7200mAh ব্যাটারি দেওয়া হতে পারে। একইসঙ্গে দ্রুত চার্জিংয়ের জন্য ফোনে 100W ফাস্ট চার্জিং ফিচার সাপোর্ট করতে পারে। আপকামিং শাওমি 5G স্মার্টফোনে ফাস্ট ওয়্যারলেস চার্জিং এবং রিভার্স চার্জিং ফিচার যোগ করা হতে পারে। লিক অনুযায়ী Xiaomi 18 ফোনটি IP69 রেটিং এবং একটি ডেডিকেটেড AI বাটন সহ লঞ্চ করা হতে পারে। আসন্ন Xiaomi 18 5G স্মার্টফোনের সঠিক স্পেসিফিকেশন জানার জন্য কোম্পানির অফিসিয়াল ঘোষণার অপেক্ষা করতে হবে।

The post Snapdragon 8 Elite Gen 6 প্রসেসর সহ বিশ্বের প্রথম স্মার্টফোন হয়ে উঠতে চলেছে Xiaomi 18, থাকতে পারে দুটি 200MP Camera first appeared on 91Mobiles Bengali.

]]>
https://www.91mobiles.com/bengali/xiaomi-18-specifications-leaked-with-snapdragon-8-elite-gen-6-processor-know-details-in-bengali/feed/ 0
200MP ক্যামেরা এবং Snapdragon 8 Elite Gen 6 প্রসেসর সহ লঞ্চ হতে পারে Xiaomi 18 Pro স্মার্টফোন, লঞ্চের আগেই লিক হল স্পেসিফিকেশন https://www.91mobiles.com/bengali/xiaomi-18-pro-specifications-leaked-200mp-camera-snapdragon-8-elite-gen-6-know-details-in-bengali/ https://www.91mobiles.com/bengali/xiaomi-18-pro-specifications-leaked-200mp-camera-snapdragon-8-elite-gen-6-know-details-in-bengali/#respond Mon, 29 Jun 2026 13:13:13 +0000 https://www.91mobiles.com/bengali/?p=79844 প্রকাশ্যে এল Xiaomi 18 Pro ফোনের স্পেসিফিকেশন

The post 200MP ক্যামেরা এবং Snapdragon 8 Elite Gen 6 প্রসেসর সহ লঞ্চ হতে পারে Xiaomi 18 Pro স্মার্টফোন, লঞ্চের আগেই লিক হল স্পেসিফিকেশন first appeared on 91Mobiles Bengali.

]]>
সেপ্টেম্বর মাসে চীনের বাজারে Xiaomi তাদের আপকামিং ফ্ল্যাগশিপ Xiaomi 18 সিরিজ লঞ্চ করতে পারে। কোম্পানির পক্ষ থেকে এখনও পর্যন্ত এই বিষয়ে অফিসিয়ালি জানানো হয়নি, তবে লঞ্চের আগেই Xiaomi 18 Pro ফোনের গুরুত্বপূর্ণ তথ্য প্রকাশ্যে এসেছে। টিপস্টার Digital Chat Station চীনের মাইক্রো ব্লগিং সাইট Weibo তে পোস্ট শেয়ার করে ফোনের ডিসপ্লে, ক্যামেরা, প্রসেসর এবং ব্যাটারি সংক্রান্ত ফিচার সম্পর্কে জানিয়েছে। চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক Xiaomi 18 Pro ফোনের লিক ডিটেইলস সম্পর্কে।

লিক হল Xiaomi 18 Pro ফোনের স্পেসিফিকেশন

লিকের মাধ্যমে পাওয়া তথ্য অনুযায়ী আপামিং Xiaomi 18 Pro ফোনে Qualcomm এর 2nm Snapdragon 8 Elite Gen 6 ফ্ল্যাগশিপ প্রসেসর দেওয়া হতে পারে। একইসঙ্গে ফোনটিতে বড় ব্যাটারি দেওয়া হবে বলে আশা করা হচ্ছে। আগের রিপোর্ট অনুযায়ী ফোনটিতে প্রায় 7000mAh ব্যাটারি যোগ করা হতে পারে। একইসঙ্গে ফোনটি 100W ওয়্যারড এবং 100W ওয়্যারলেস ফাস্ট চার্জিং ফিচার সহ লঞ্চ করা হতে পারে। ফলে অনেক কম সময়ের মধ্যেই ফাস্ট চার্জ হবে বলে আশা করা হচ্ছে।

রিপোর্ট অনুযায়ী Xiaomi 18 Pro ফোনে ট্রিপল রেয়ার ক্যামেরা সেটআপ থাকতে পারে। এই সেটআপে দুটি 200 মেগাপিক্সেল ক্যামেরা দেওয়া হবে বলে জানা গেছে। এতে একটি 200MP SmartSens প্রাইমারি সেন্সর দেওয়া হতে পারে। এটি LOFIC ফিচার সহ লঞ্চ করা হতে পারে। এছাড়া ফোনে 50MP আল্ট্রা-ওয়াইড ক্যামেরা এবং 200MP পেরিস্কোপ টেলিফটো ক্যামেরা থাকবে বলে আশা করা হচ্ছে। প্রকাশ্যে আসা তথ্য সঠিক হলে, ক্যামেরার দিক দিয়ে ফোনটি Xiaomi এর সবচেয়ে অ্যাডভান্স স্মার্টফোন হতে পারে।

Xiaomi 18 Pro ফোনটিতে 6.4-ইঞ্চির ফ্ল্যাট ডিসপ্লে থাকবে বলে জানা গেছে। টিপস্টারের বক্তব্য অনুযায়ী ফোনে আল্ট্রা ন্যারো এবং সিমেট্রিক্যাল বেজল সহ হাই-কোয়ালিটি ডিসপ্লে দেওয়া হতে পারে। সিকিউরিটির জন্য ফোনে আল্ট্রাসোনিক-ইন-ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর থাকতে পারে। অন্যদিকে ফোনে প্রিমিয়াম ডিজাইন এবং দারুণ ওয়াটার রেজিস্টেন্স থাকবে বলে মনে করা হচ্ছে।

আগের প্রকাশ্যে আসা রিপোর্ট অনুযায়ী Xiaomi 18 Pro ফোনে নেক্সট জেনারেশন রেয়ার ডিসপ্লে দেওয়া হতে পারে। তবে এইবার আগের তুলনায় আরও বেশি AI বেস্ড এবং মাল্টি-ফাংশনাল ফিচার থাকতে পারে বলে জানা গেছে। এছাড়া ফ্রন্ট ডিসপ্লেতে Samsung এর মতো Privacy Display ফিচার থাকবে বলে শোনা যাচ্ছে। ফলে স্ক্রিনের কন্টেন্ট আশেপাশে থাকা অন্য ব্যক্তিদের চোখ থেকে আড়াল রাখা যাবে।

লঞ্চ টাইমলাইন

রিপোর্ট অনুযায়ী সেপ্টেম্বর মাসে Xiaomi তাদের Xiaomi 18, Xiaomi 18 Pro এবং Xiaomi 18 Pro Max ফোনগুলি লঞ্চ করতে পারে। অন্যদিকে 2026 সালের ডিসেম্বর মাসে Xiaomi 18 Ultra ফোনটি লঞ্চ করা হবে বলে আশা করা হচ্ছে। কোম্পানির পক্ষ থেকে এখনও পর্যন্ত ফোনের সম্পর্কে অফিসিয়ালি জানানো হয়নি, তাই লঞ্চ ইভেন্টের আগেই ফোনের অনেক কিছু ফিচার পরিবর্তন করা হতে পারে। অদূর ভবিষ্যতে আপকামিং Xiaomi 18 Pro ফোনের নতুন আপডেট পাওয়া মাত্রই আমরা পোস্টের মাধ্যমে জানিয়ে দেব।

The post 200MP ক্যামেরা এবং Snapdragon 8 Elite Gen 6 প্রসেসর সহ লঞ্চ হতে পারে Xiaomi 18 Pro স্মার্টফোন, লঞ্চের আগেই লিক হল স্পেসিফিকেশন first appeared on 91Mobiles Bengali.

]]>
https://www.91mobiles.com/bengali/xiaomi-18-pro-specifications-leaked-200mp-camera-snapdragon-8-elite-gen-6-know-details-in-bengali/feed/ 0