Yamaha NEO - 91Mobiles Bengali https://www.91mobiles.com/bengali Tech and Mobile News in Bengali| Latest Gadget Reviews | প্রযুক্তি সংবাদ Thu, 21 Apr 2022 10:31:33 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=6.5.3 প্রকাশ্যে এল দুর্দান্ত রেঞ্জ প্রদানকারী ইলেকট্রিক স্কুটার Yamaha E01 এবং Yamaha NEO এর অনবদ্য ডিজাইন https://www.91mobiles.com/bengali/yamaha-e01-and-yamaha-neo-electric-scooter-revealed/ https://www.91mobiles.com/bengali/yamaha-e01-and-yamaha-neo-electric-scooter-revealed/#respond Wed, 13 Apr 2022 07:25:39 +0000 https://www.91mobiles.com/bengali/?p=24610 শীঘ্রই লঞ্চ হবে Yamaha এর দুটি ইলেকট্রিক স্কুটার

The post প্রকাশ্যে এল দুর্দান্ত রেঞ্জ প্রদানকারী ইলেকট্রিক স্কুটার Yamaha E01 এবং Yamaha NEO এর অনবদ্য ডিজাইন first appeared on 91Mobiles Bengali.

]]>
শীর্ষস্থানীয় মোটরসাইকেল নির্মানকারী কোম্পানি Yamaha ধীরে ধীরে ভারতের ইলেকট্রিক স্কুটার মার্কেটে নিজেদের জায়গা আরও মজবুত করছে। Yamaha তাদের শক্তিশালী পেট্রোল চালিত মোটরসাইকেলের জন্য পরিচিত। এখন কোম্পানি ধীরে ধীরে তার ইলেকট্রিক গাড়ির জন্যও পরিচিতি লাভ করছে। Yamaha ভারতে তাদের কিছু নতুন ই-স্কুটার চালু করেছে। সম্প্রতি কোম্পানি ভারতে তাদের আসন্ন E01 এবং NEO ই-স্কুটারগুলি থেকে পর্দা সরিয়ে দিয়েছে।

Yamaha E01 ইলেকট্রিক স্কুটার

Yamaha E01 ইলেকট্রিক স্কুটার সম্পর্কে বলতে গেলে, এটি পারফরম্যান্সের দিক থেকে 125cc পেট্রোল মোটোবাইককে টক্কর দিতে পারবে। এর সাথে Yamaha ইতিমধ্যেই তাদের জনপ্রিয় স্কুটার Fascino এবং RayZR এর মাধ্যমে মার্কেটে তাদের বিশ্বাসযোগ্যতা আগেই প্রমাণ করেছে। কোম্পানি তাদের ইলেকট্রিক স্কুটার E01 এর জন্য আগেই ট্রেডমার্ক রেজিস্টার করেছে। কোম্পানি 2019 সালে Tokyo Motor Show – 2019-এ প্রথমবারের মতো এটি চালু করেছিল।

Yamaha E01 ই-স্কুটারটি একটি ম্যাক্সি স্টাইলের স্কুটার যা একটি স্পোর্টি ডিজাইনের সাথে পেশ করা হবে। এই ইলেকট্রিক স্কুটারটিতে একটি দুর্দান্ত পেশীবহুল ফ্রন্ট, ডুয়াল হেডলাইট এবং কমপ্যাক্ট উইন্ডস্ক্রিন দেওয়া হয়েছে। এর পাশাপাশি এই স্কুটারে সিঙ্গেল পিস সিট দেওয়া হবে।

Yamaha E01 ইলেকট্রিক স্কুটার এর ফিচার

Yamaha E01 ইলেকট্রিক স্কুটারে একটি ডিজিটাল ইন্সট্রুমেন্ট কনসোল, ব্লুটুথ কানেক্টিভিটি এবং কি লেস স্টার্ট দেওয়া হবে। এই ইলেকট্রিক স্কুটারটিতে তিনটি রাইডিং মোড থাকবে – ইকো, নরমাল এবং পাওয়ার। এই ইলেকট্রিক স্কুটারে একটি 11kW ইলেক্ট্রিক মোটর দেওয়া হয়েছে যা সিঙ্গেল চার্জে 80km পর্যন্ত রেঞ্জ প্রদান করবে।

Yamaha Neo ইলেকট্রিক স্কুটার

Yamaha Neo ইলেকট্রিক স্কুটারের কথা বললে এটি 2019 এর Tokyo Motor Show তে প্রদর্শিত E02 কনসেপ্ট এর উপর ভিত্তি করে তৈরি করা হয়েছে। কোম্পানি ইতিমধ্যেই ইউরোপ এবং অন্যান্য দেশে এই ইলেকট্রিক স্কুটার লঞ্চ করেছে। এই স্কুটারটিতে একটি 50.4V, 19.2Ah লিথিয়াম আয়ন ব্যাটারি প্যাক দেওয়া হয়েছে। Yamaha Neo ইলেকট্রিক স্কুটারটি 50cc পেট্রোল স্কুটার হিসাবে অনেক দেশে সেল এর জন্য পাওয়া যাচ্ছে। এই ইলেকট্রিক স্কুটারে ডুয়াল ব্যাটারি প্যাকটি সিঙ্গেল চার্জে প্রায় 68 কিলোমিটার রেঞ্জ অফার করে৷

বর্তমানে, এই ইলেকট্রিক স্কুটার লঞ্চ সংক্রান্ত কোন তারিখ প্রকাশ করা হয়নি। পাশাপাশি এই নতুন Yamaha ইলেকট্রিক স্কুটার সম্পর্কে বর্তমানে খুব বেশি তথ্য সামনে আসেনি। ভারতে এই ইলেকট্রিক স্কুটারগুলি কত দামে লঞ্চ করা হবে সেটা জানার জন্য আমাদের আরও কিছুদিন অপেক্ষা করতে হবে।

আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন

The post প্রকাশ্যে এল দুর্দান্ত রেঞ্জ প্রদানকারী ইলেকট্রিক স্কুটার Yamaha E01 এবং Yamaha NEO এর অনবদ্য ডিজাইন first appeared on 91Mobiles Bengali.

]]>
https://www.91mobiles.com/bengali/yamaha-e01-and-yamaha-neo-electric-scooter-revealed/feed/ 0