Zepro - 91Mobiles Bengali https://www.91mobiles.com/bengali Tech and Mobile News in Bengali| Latest Gadget Reviews | প্রযুক্তি সংবাদ Fri, 07 Feb 2025 07:44:09 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=6.5.3 Zepto এর মাধ্যমে কেনা যাবে Vivo Y18i এবং Vivo Y29 5G স্মার্টফোন, জানুন ডিটেইলস https://www.91mobiles.com/bengali/vivo-y18i-y29-5g-available-on-zepto-know-more-in-bengali/ https://www.91mobiles.com/bengali/vivo-y18i-y29-5g-available-on-zepto-know-more-in-bengali/#respond Fri, 07 Feb 2025 07:44:09 +0000 https://www.91mobiles.com/bengali/?p=61076 Zepto অ্যাপে সেল হবে স্মার্টফোন

The post Zepto এর মাধ্যমে কেনা যাবে Vivo Y18i এবং Vivo Y29 5G স্মার্টফোন, জানুন ডিটেইলস first appeared on 91Mobiles Bengali.

]]>
কুইক কমার্স প্ল্যাটফর্ম Zepto এবং Blinkit তাদের পোর্টফোলিও পরিধি বিস্তার করছে, এর মাধ্যমে এখন স্মার্টফোন, ল্যাপটপ এবং এমনকি প্রিন্টারের মতো প্রোডাক্টগুলি সেল করা হচ্ছে। আগে থেকেই Blinkit এর মাধ্যমে iPhones এবং Nokia ও Xiaomi এর মতো ব্র্যান্ডের স্মার্টফোনগুলি সেল করা হত। এবার Zepto তাদের প্ল্যাটফর্মের মাধ্যমে Vivo স্মার্টফোনের সেল শুরু করেছে। বর্তমানে Zepto এর মাধ্যমে দুটি Vivo স্মার্টফোন কেনা যাচ্ছে।

Vivo এর ভিভো স্মার্টফোন

  • Zepto ও ভিভো কুইক কমার্স প্ল্যাটফর্মের মাধ্যমে তাদের প্রোডাক্ট সেল করার জন্য হাত মিলিয়েছে।
  • দিল্লীতে Zepto এর মাধ্যমে ভিভোর Vivo Y18i এবং Vivo Y29 5G দুটি স্মার্টফোন সেল করা হবে।
  • বাজেট রেঞ্জে Vivo Y18i স্মার্টফোনটি 7,999 টাকা দামে সেল করা হচ্ছে। অন্যদিকে ভ্যানিলা মডেল Vivo Y29 5G ফোনের 4GB RAM এবং 128GB স্টোরেজ অপশন 13,999 টাকা দামে সেল করা হচ্ছে।
  • বর্তমানে শুধুমাত্র দুটি স্মার্টফোনই সেল করা হচ্ছে, তবে শীঘ্রই অন্যান্য প্রোডাক্ট যোগ করা হবে বলে আশা করা হচ্ছে। একইসঙ্গে এটি দিল্লীর জন্য, তাই আলাদা জায়গার ক্ষেত্রে আলাদা প্রোডাক্ট থাকবে।
  • Vivo ছাড়াও Zepto এর মাধ্যমে POCO, Redmi, OnePlus এবং CMF by Nothing স্মার্টফোনগুলি সেল করা হবে। ইউজাররা Zepto এর মাধ্যমে itel ফিচার ফোন এবং iPhone 16 সিরিজ কিনতে পারবেন।

Vivo স্মার্টফোনের সঙ্গে Zepto ইলেক্ট্রনিক ক্ষেত্রে তাদের পরিধি বিস্তার করছে। এটি কম সময়ের মধ্যে যত শীঘ্রই সম্ভব গ্রসারি ডেলিভারি করার জন্য শুরু হয়েছিল, তবে বর্তমানে এটি তাদের পরিধি বিস্তার করে বিভিন্ন প্রোডাক্ট ও বিভিন্ন ক্যাটাগরি নিয়ে কাজ করছে। বিশেষত্ব হল এই অ্যাপের মাধ্যমে স্মার্টফোনের 10 মিনিটের মধ্যে দ্রুত ডেলিভারি হয়, যেখানে যে কোনো জনপ্রিয় অনলাইল ডেলিভারি অ্যাপের মাধ্যমে অর্ডার করলে ডেলিভারির জন্য বেশ কয়েক দিন অপেক্ষা করতে হয়।

Zepto এর প্রতিযোগী Blinkit ও প্লেস্টেশন 5 সেল করছে এবং সম্প্রতি মাত্র 10 মিনিটের মধ্যে অ্যাম্বুলেন্স পরিষেবা দেওয়া কথা জানিয়েছে। আমাজনও তাদের কুইক কমার্স প্ল্যাটফর্ম লঞ্চ করবে বলে শোনা যাচ্ছে এবং এর কোডনেম ‘দ্রুত’ হবে। যদিও এটি একদিনের মধ্যেই গ্রসারি এবং অন্যান্য প্রোডাক্ট ডেলিভারি করে, তাহলেও এটি Zepto এবং Blinkit এর প্রতিদ্বন্দ্বী হয়ে উঠতে পারেনি।

The post Zepto এর মাধ্যমে কেনা যাবে Vivo Y18i এবং Vivo Y29 5G স্মার্টফোন, জানুন ডিটেইলস first appeared on 91Mobiles Bengali.

]]>
https://www.91mobiles.com/bengali/vivo-y18i-y29-5g-available-on-zepto-know-more-in-bengali/feed/ 0