ZTE Blade A5 2019 - 91Mobiles Bengali https://www.91mobiles.com/bengali Tech and Mobile News in Bengali| Latest Gadget Reviews | প্রযুক্তি সংবাদ Thu, 23 May 2019 10:30:14 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=6.5.3 লঞ্চ হলো ZTE Blade A5 2019, জেনে নিন ফোনটির ফুল স্পেসিফিকেশন ও দাম https://www.91mobiles.com/bengali/zte-blade-a5-2019-official-launched-specifications-price-8mp-selfie-camera-in-bengali/ https://www.91mobiles.com/bengali/zte-blade-a5-2019-official-launched-specifications-price-8mp-selfie-camera-in-bengali/#respond Thu, 23 May 2019 10:27:30 +0000 https://www.91mobiles.com/hub/bengali/?p=6596 লঞ্চ হলো ZTE Blade A5 2019

The post লঞ্চ হলো ZTE Blade A5 2019, জেনে নিন ফোনটির ফুল স্পেসিফিকেশন ও দাম first appeared on 91Mobiles Bengali.

]]>
চীনা স্মার্টফোন কোম্পানি ZTE এই মাসের শুরুতে আন্তর্জাতিক মঞ্চে তাদের ফোনের সংখ্যা বাড়িয়ে লো বাজেট স্মার্টফোন Blade A7 লঞ্চ করেছিল। এই ফোনটি কোম্পানির সবচেয়ে সস্তা স্মার্টফোনগুলির মধ্যে একটি যা এখন শুধুমাত্র চীনে সেল করা হচ্ছে। এই ফোনটি অন‍্যান‍্য মার্কেটে লঞ্চের আগেই কোম্পানি ব্লেড সিরিজে অন‍্য একটি স্মার্টফোন ZTE Blade A5 2019 লঞ্চ করে দিয়েছে। এই ফোনটি আপাতত রাশিয়ায় লঞ্চ করা হয়েছে যা আগামী দিনে অন‍্যান‍্য মার্কেটে লঞ্চ করা হবে।

Truecaller ব‍্যবহার করেন? সাবধান! বেচা হচ্ছে আপনার ব‍্যাক্তিগত তথ্য

ডিজাইন
ZTE এর পক্ষ থেকে Blade A5 2019 ফোনটি লো বাজেট সেগমেন্টে লঞ্চ করা হয়েছে। কোম্পানি এই ফোনটিতে নচ স্টাইল দেওয়া হয়নি। এই ফোনটি ন‍্যারো বেজল‌ওয়ালা ডিজাইনের সঙ্গে পেশ করা হয়েছে। ফোনের ডিসপ্লের চারদিকে বডি পার্ট আছে। প্রসঙ্গত টেনাতে লিস্টেড হ‌ওয়া Xiaomi Redmi 7A ফোনটিও এই ধরনের ন‍্যারো বেজল ডিজাইনের সঙ্গে পেশ করা হবে।

ZTE Blade A5 2019 এর ব‍্যাক প‍্যানেলে বাঁদিক ঘেঁষে সিঙ্গেল রেয়ার ক‍্যামেরা সেন্সর দেওয়া হয়েছে। এই ক‍্যামেরা সেন্সরের নিচে ফ্ল‍্যাশ লাইট অবস্থিত। ফোনের ব‍্যাক প‍্যানেলে কোনো ফিজিক্যাল ফিঙ্গারপ্রিন্ট সেন্সর দেওয়া হয়নি। ব‍্যাক প‍্যানেলেই নিচের দিকে স্পীকার অবস্থিত। ফোনটির ডানদিকের প‍্যানেলে ভলিউম রকার ও পাওয়ার বাটন দেওয়া হয়েছে।

নোকিয়া স্মার্টফোনে পাওয়া যাচ্ছে 6,000 টাকা পর্যন্ত ডিসকাউন্ট, জেনে নিন কিভাবে পাবেন

স্পেসিফিকেশন
ZTE Blade A5 2019 ফোনটি 18:9 আসপেক্ট রেশিওযুক্ত 1560 × 720 পিক্সেল রেজলিউশন সাপোর্টেড 5.45 ইঞ্চির এইচডি+ ডিসপ্লে সাপোর্ট করে। এই ফোনটি মিফেভার 9.0 ইউআইযুক্ত অ্যান্ড্রয়েড 9 পাইয়ের সঙ্গে পেশ করা হয়েছে যা 1.6 গিগাহার্টস ক্লক স্পীডযুক্ত অক্টাকোর প্রসেসরের সঙ্গে ইউনিএস‌ওসি এসসি9863এ চিপসেটে রান করে।

কোম্পানির পক্ষ থেকে রাশিয়াতে ZTE Blade A5 2019 ফোনটি 2 জিবি র‍্যামের সঙ্গে পেশ করা হয়েছে। এতে 16 জিবি ইন্টারনাল স্টোরেজ আছে যা মাইক্রোএসডি কার্ডের সাহায্যে বাড়ানো যাবে। ফোটোগ্ৰাফির জন্য ZTE Blade A5 2019 এর ব‍্যাক প‍্যানেলে এল‌ইডি ফ্ল‍্যাশের সঙ্গে এফ/2.0 অ্যাপার্চারযুক্ত 13 মেগাপিক্সেলের রেয়ার ক‍্যামেরা সেন্সর দেওয়া হয়েছে। সেলফির জন্য এতে এফ/2.4 অ্যাপার্চারযুক্ত 8 মেগাপিক্সেলের ফ্রন্ট ক‍্যামেরা আছে।

4,020 এম‌এএইচের ব‍্যাটারী ও 48 মেগাপিক্সেল ক‍্যামেরার সঙ্গে লঞ্চ হলো Oppo A9x

ZTE Blade A5 2019 একটি ডুয়েল সিম ফোন যা 4জি সাপোর্ট করে। 3.5 এম‌এম হেডফোন জ‍্যাক ও বেসিক কানেক্টিভিটি ফিচারের সঙ্গে এতে পাওয়ার ব‍্যাক‌আপের জন্য এতে 2,600 এম‌এএইচের ব‍্যাটারী দেওয়া হয়েছে। সিকিউরিটির জন্য এতে ফেস আনলক ফিচার বা ফিঙ্গারপ্রিন্ট সেন্সর কিছুই নেই। ZTE তাদের নতুন ফোনটি ব্ল‍্যাক ও ব্লু কালার ভেরিয়েন্টে পেশ করেছে। রাশিয়ায় ফোনটি ভারতীয় দরে প্রায় 7,000 টাকা দামে লঞ্চ করা হয়েছে।

আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন

The post লঞ্চ হলো ZTE Blade A5 2019, জেনে নিন ফোনটির ফুল স্পেসিফিকেশন ও দাম first appeared on 91Mobiles Bengali.

]]>
https://www.91mobiles.com/bengali/zte-blade-a5-2019-official-launched-specifications-price-8mp-selfie-camera-in-bengali/feed/ 0