ZTE Blade V10 - 91Mobiles Bengali https://www.91mobiles.com/bengali Tech and Mobile News in Bengali| Latest Gadget Reviews | প্রযুক্তি সংবাদ Mon, 25 Feb 2019 14:36:08 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=6.5.3 এমডব্লিউসি 2019 : জেডটিই লঞ্চ করল তাদের প্রথম 5জি স্মার্টফোন, কয়েক সেকেন্ডে ডাউনলোড হয়ে যাবে পুরো ফিল্ম https://www.91mobiles.com/bengali/zte-announces-the-first-5g-flagship-smartphone-and-blade-v10-phone-at-mwc-2019-in-bengali/ https://www.91mobiles.com/bengali/zte-announces-the-first-5g-flagship-smartphone-and-blade-v10-phone-at-mwc-2019-in-bengali/#respond Mon, 25 Feb 2019 14:31:06 +0000 https://www.91mobiles.com/hub/bengali/?p=5312 জেডটিই লঞ্চ করল দুটি নতুন ফোন

The post এমডব্লিউসি 2019 : জেডটিই লঞ্চ করল তাদের প্রথম 5জি স্মার্টফোন, কয়েক সেকেন্ডে ডাউনলোড হয়ে যাবে পুরো ফিল্ম first appeared on 91Mobiles Bengali.

]]>
চীনের টেক কোম্পানি জেডটিই এমডব্লিউসি 2017 ইভেন্টের মঞ্চে প্রথম 5জি স্মার্টফোন দেখিয়েছিল। এই ফোনটি বার্সেলোনায় অনুষ্ঠিত মোবাইল ওয়ার্ল্ড কংগ্রেস 2019 এর মঞ্চে পেশ করে দিয়েছে। যদিও এটি এই ইভেন্টের মঞ্চে লঞ্চ করা হয়েছে। এর আগে স‍্যামসাং, হুয়াই ও এলজি তাদের নিজস্ব 5জি স্মার্টফোন পেশ করেছে।

এমডব্লিউসি 2019 : নতুন চমক দিল শাওমি, লঞ্চ হল মি মিক্স 3 5জি, জেনে নিন ফোনটির সব কিছু

এছাড়া ওয়ানপ্লাস‌ও তাদের 5জি প্রোটোটাইপ দেখিয়ে দিয়েছে। জেডটিই তাদের 5জি ফোন জেডটিই অ্যাকসন 10 প্রো 5জি নামে লঞ্চ করেছে। এই ডিভাইসটি এবছর চীন ও ইউরোপে সেল করা শুরু হয়ে যাবে।

এটি কোম্পানির প্রথম 5জি স্মার্টফোন। এই ফোনে 4জি সার্ভিসের তুলনায় 10 গুণ বেশি দ্রুতগতিতে ইন্টারনেট ব্যবহার করা যাবে এবং প্রায় এক সেকেন্ডে পুরো মুভি ডাউনলোড হয়ে যাবে। এতে কোয়ালকমের লেটেস্ট স্ন‍্যাপড্রাগন 855 চিপসেট দেওয়া হয়েছে। এক্স 6 এলটিই মোডেম ইন্টিগ্ৰেশনের সঙ্গে ফোনটি লঞ্চ করা হয়েছে। কোম্পানি বলেছে টেক কোম্পানিগুলি 5জি আইটি বেসব‍্যান্ড ইউনিটযুক্ত। এই ফোনে 360 ডিগ্রি প‍্যানাসনিক ভার্চুয়াল রিয়ালিটি ভিডিও ও আল্ট্রা হাই ফাই মিউজিক ও ফাস্ট ভিডিও ডাউনলোড সাপোর্ট আছে। জেডটিই 5জি ফোনের সঙ্গে ব্লেড বি10 স্মার্টফোন লঞ্চ করেছে। এই ফোনটিও এবছরই চীন, ইউরোপ ও ল‍্যাটিন আমেরিকাতে সেল শুরু হয়ে যাবে। তবে 5জি ও ব্লেড বি10 ফোনদুটির ভারতে লঞ্চ সম্পর্কে কোনো কথা সামনে আসেনি।

এমডব্লিউসি 2019: ওপ্পো পেশ করল 10এক্স হাইব্রিড জুম টেকনোলজি, ফোটোগ্ৰাফির জন্য অসাধারণ উপহার

ব্লেড বি10
এই ফোনটিতে 6.3 ইঞ্চির এফ‌এএইচডি ডিসপ্লে দেওয়া হয়েছে। এছাড়া এতে অক্টাকোর 2.1 গিগাহার্টসের প্রসেসর আছে। ফোনটি 3 জিবি র‍্যাম ও 32 জিবি মেমরি এবং 4 জিবি র‍্যাম ও 64 জিবি মেমরির দুটি ভেরিয়েন্টে লঞ্চ করা হয়েছে।

ব্লেড বি10 কোম্পানির তরফ থেকে ব্ল‍্যাক, ব্লু ও গ্ৰিন কালার ভেরিয়েন্টে পেশ করা হয়েছে। ফোটোগ্ৰাফির জন্য এই ফোনের ব‍্যাক প‍্যানেলে ডুয়েল রেয়ার ক‍্যামেরা সেট‌আপ আছে, যা 16 মেগাপিক্সেল ও 5 মেগাপিক্সেলের দুটি ক‍্যামেরা সেন্সরযুক্ত। এছাড়া সেলফি ভিডিও কলের জন্য এতে 32 মেগাপিক্সেলের ফ্রন্ট ক‍্যামেরা আছে।

শাওমি মি 9 এর পাঁচটি এমন ফিচার যার জন্য এটি স‍্যামসাং গ‍্যালাক্সি এস10ই এর থেকে বেস্ট

পাওয়ার ব‍্যাক‌আপের জন্য এতে 3,200 এম‌এএইচের ব‍্যাটারী দেওয়া হয়েছে। এই ফোনটি অ্যান্ড্রয়েড 9 পাই অপারেটিং সিস্টেমযুক্ত। কানেক্টিভিটির জন্য এই ফোনে ইউএসবি টাইপ সি পোর্ট, 3.5 এম‌এম জ‍্যাক ও মাইক্রোএসডি কার্ড স্লট আছে।

আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন

The post এমডব্লিউসি 2019 : জেডটিই লঞ্চ করল তাদের প্রথম 5জি স্মার্টফোন, কয়েক সেকেন্ডে ডাউনলোড হয়ে যাবে পুরো ফিল্ম first appeared on 91Mobiles Bengali.

]]>
https://www.91mobiles.com/bengali/zte-announces-the-first-5g-flagship-smartphone-and-blade-v10-phone-at-mwc-2019-in-bengali/feed/ 0