Home খবর ব‌ইয়ের মতো স্ক্রিন সহ লঞ্চ হল নতুন TCL NxtPaper 70 Pro স্মার্টফোন, পাওয়া যাবে ই-বুকের মতো এক্সপেরিয়েন্স

ব‌ইয়ের মতো স্ক্রিন সহ লঞ্চ হল নতুন TCL NxtPaper 70 Pro স্মার্টফোন, পাওয়া যাবে ই-বুকের মতো এক্সপেরিয়েন্স

টেক ব্র্যান্ড TCL গ্লোবাল মার্কেটে তাদের নতুন স্মার্টফোন হিসাবে NxtPaper 70 Pro পেশ করেছে। আমেরিকায় বর্তমানে চলমান টেক ইভেন্ট CES 2026 এর মঞ্চ থেকে অ্যাডভান্স NxtPaper 4.0 display টেকনোলজি সহ এই নতুন স্মার্টফোন লঞ্চ করা হয়েছে। নেক্সটপেপার টেকনোলজি কি এবং এই নতুন ফোনটির ফিচার, স্পেসিফিকেশন ও দাম সম্পর্কে নিচে বিস্তারিত আলোচনা করা হল।

NxtPaper টেকনোলজির দৌলতে ফোনের স্ক্রিনে কাগজের মতো লুক পাওয়া যায়। এটি এক ধরনের ম্যাট টেক্সচার্ড ডিসপ্লে, যা দেখার সময় ব‌ই বা খবরের কাগজের মতো ফিল পাওয়া যায়। এই টেকনোলজি ব্লু লাইট এবং গ্লেয়ার্স কম করে, ফলে চোখের কোনো ক্ষতি হয় না। কাগজের মতো লুকের দৌলতে এই স্ক্রিনে ই-বুকের মতো এক্সপেরিয়েন্স পাওয়া যায়।

এই ফোনে natural light মোড, zero flicker, blue light purification এবং anti-glare ভিউয়িঙের মতো 7 আই কেয়ার ফিচার যোগ করা হয়েছে। এই ফোনে ডেডিকেটেড NxtPaper key রয়েছে। এর সাহায্যে সিঙ্গেল ট্যাপের মাধ্যমে Color Paper, Ink Paper এবং Max Ink এর মতো মোডে সুইচ করা যায়।

যেসব ইউজাররা ফোনে কোনো কন্টেন্ট পড়তে পছন্দ করেন তাদের জন্য TCL NxtPaper 70 Pro ফোনটি সেরা বিকল্প। ই-বুক বা ই-ম্যাগাজিন যারা বেশি পড়েন অথবা অনলাইন পড়াশোনা করা পড়ুয়ারা এই ফোনটি দীর্ঘ সময় পর্যন্ত ব্যাবহার করলেও চোখের কোনো ক্ষতি হবে না। এই ফোনে 6.9-ইঞ্চির ফুল এইচডি+ ডিসপ্লে দেওয়া হয়েছে। এই স্ক্রিন 120Hz রিফ্রেশ রেট এবং 900nits ব্রাইটনেস সাপোর্ট করে।

প্রসেসিঙের জন্য TCL NxtPaper 70 Pro ফোনে MediaTek Dimensity 7300 প্রসেসর যোগ করা হয়েছে। 4nm ফেব্রিকেশন প্রসেসে তৈরি এই অক্টাকোর প্রসেসর 2.5GHz ক্লক স্পীডে রান করতে সক্ষম। এর সঙ্গে এই ফোনে 8GB RAM এবং 512GB storage টেকনোলজি রয়েছে।

TCL NxtPaper 70 Pro ফোনে ফটোগ্রাফির জন্য ডুয়েল রেয়ার ক্যামেরা সেট‌আপ দেওয়া হয়েছে। এই সেট‌আপে LED ফ্ল্যাশের সঙ্গে 50MP প্রাইমারি OIS সেন্সর এবং 8MP সেকেন্ডারি লেন্স যোগ করা হয়েছে। এই ক্যামেরা 30fps 4K ভিডিও রেকর্ডিং করতে সক্ষম। এক‌ইভাবে সেলফি ও ভিডিও কলের জন্য এই ফোনে 32MP ফ্রন্ট ক্যামেরা রয়েছে।

পাওয়ার ব্যাক‌আপের জন্য TCL NxtPaper 70 Pro ফোনে 5,200mAh ব্যাটারি দেওয়া হয়েছে। বর্তমান টেক জগতের বড় ব্যাটারির ট্রেন্ডের সামনে এই ব্যাটারি অনেকটাই ছোট। কোম্পানির বক্তব্য অনুযায়ী Max Ink ডিসপ্লে মোডে এই ফোনে 26 দিন পর্যন্ত স্ট্যান্ডবাই টাইম পাওয়া যাবে। এই ফোনটি দ্রুত চার্জ করার জন্য এতে 33W ফাস্ট চার্জিং ফিচার যোগ করা হয়েছে।

TCL NxtPaper 70 Pro ফোনে বিভিন্ন AI ফিচার সহ T-Pen stylus রয়েছে। কানেক্টিভিটি ফিচার হিসাবে এতে Wi-Fi, Bluetooth 5.4 এবং NFC ফিচার দেওয়া হয়েছে। জল ও ধূলো থেকে সুরক্ষার জন্য এতে IP68 রেটিং যোগ করা হয়েছে। ফোনটির সাইড প্যানেলে সিকিউরিটির জন্য ফিঙ্গারপ্রিন্ট সেন্সর রয়েছে। বিদেশের বাজারে এই ফোনটি Nebula Gold এবং Stellar Blue কালার অপশনে পেশ করা হয়েছে।

গ্লোবাল মার্কেটে TCL NxtPaper 70 Pro ফোনটির 8GB RAM + 128GB স্টোরেজ সহ বেস মডেল €339 দামে লঞ্চ করা হয়েছে। ভারতীয় কারেন্সি অনুযায়ী এই দাম 35,790 টাকার কাছাকাছি। এক‌ইভাবে এই ফোনের 8GB RAM + 512GB স্টোরেজ মডেলের দাম রাখা হয়েছে €389 অর্থাৎ প্রায় 40,900 টাকা। ভারতে এই ফোনটি লঞ্চ করা হবে কি না সেই বিষয়ে এখনও পর্যন্ত কিছু জানা যায়নি।