আজ ভারতের বাজারে টেকনো তাদের সস্তা স্মার্টফোন Tecno POP 8 লঞ্চ করেছে। ব্যাঙ্ক অফার সহ এই লো বাজেট ফোনটি মাত্র 5,999 টাকা দামে সেল করা হবে। এই ফোনে 8GB RAM (4GB+4GB), 90Hz Display, 8MP Selfie Camera এবং 5,000mAh Battery এর মতো সুন্দর স্পেসিফিকেশন রয়েছে। নিচে এই ফোনটির ফুল ডিটেইলস সম্পর্কে জানানো হল।
Tecno POP 8 এর স্পেসিফিকেশন
- ডিসপ্লে: এই ফোনে 720 x 1612 পিক্সেল রেজোলিউশন সহ 6.6 ইঞ্চির এইচডি+ ডিসপ্লে দেওয়া হয়েছে। পাঞ্চ হোল স্টাইলের এই স্ক্রিন এলসিডি প্যানেল দিয়ে তৈরি এবং 90 হার্টস রিফ্রেশরেটে কাজ করে।
- প্রসেসর: Tecno POP 8 ফোনটিতে 1.6 গিগাহার্টস ক্লক স্পীডযুক্ত ইউনিসক টি606 অক্টাকোর প্রসেসর যোগ করা হয়েছে। জানিয়ে রাখি এই চিপসেটটি মূলত লো বাজেট স্মার্টফোনের জন্য তৈরি করা হয়েছে।
- ওএস: এই ফোনটি অ্যান্ড্রয়েড 13 ‘গো’ এডিশনের সঙ্গে পেশ করা হয়েছে। গো এডিশনে গুগল গো অ্যাপ ডাউনলোড ও ইনস্টল করা যায় যা কম RAM ও কম শক্তিশালী প্রসেসর স্বত্বেও স্মুথ রান করতে সক্ষম। এই অ্যাপগুলি ব্যাটারি এবং ইন্টারনেট কম খরচ করে।
- স্টোরেজ: এই ফোনে Memory Fusion ফিচার রয়েছে। এর মাধ্যমে ফোনের 4GB physical RAM এর সঙ্গে 4GB virtual RAM যোগ করে মোট 8GB RAM এর পারফরমেন্স পাওয়া যায়।
- ক্যামেরা: ফটোগ্রাফির জন্য Tecno POP 8 ফোনে ডুয়েল রেয়ার ক্যামেরা সেটআপ দেওয়া হয়েছে। এতে এফ/1.8 অ্যাপার্চারযুক্ত 13 মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর এবং সেকেন্ডারি এআই লেন্স যোগ করা হয়েছে। সেলফির জন্য এই ফোনে ডুয়েল এলইডি ফ্ল্যাশ সহ 8 মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা রয়েছে।
- ব্যাটারি: পাওয়ার ব্যাকআপের জন্য এই ফোনে 5,000mAh ব্যাটারি দেওয়া হয়েছে। এর সঙ্গে ফোনটি 10 ওয়াট চার্জিং সাপোর্ট করে।
Tecno POP 8 এর ফিচার
- এই ফোনে 1TB SD Card ব্যাবহার করা যায়।
- সিকিউরিটির জন্য এতে সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর রয়েছে।
- ফোনটিতে 100% Recyclable Back Cover যোগ করা হয়েছে।
- Tecno POP 8 ফোনটির থিকনেস মাত্র 8.75mm।
- এতে Double dts Speakers দেওয়া হয়েছে।
- এই ফোনে FM Radio এবং OTG ফিচার রয়েছে।
Tecno POP 8 এর দাম
কোম্পানির অফিসিয়াল ওয়েবসাইট অনুযায়ী এই ফোনটি ভারতে আগামী 9 জানুয়ারি থেকে সেল করা হবে। এইদিন দুপুর 12টা থেকে শপিং সাইট আমাজনের মাধ্যমে এই ফোনটি বিক্রি করা হবে। ফোনটি Mystery White, Alpenglow Gold, Magic Skin এবং Gravity Black কালারে পেশ করা হয়েছে। আপাতত কোম্পানি এই ফোনের এফেক্টিভ দাম জানিয়েছে। বলা হয়েছে ব্যাঙ্ক অফার সহ এই ফোনটি মাত্র 5,999 টাকার বিনিময়ে কেনা যাবে। ফোনটির আসল দাম এখনও পর্যন্ত প্রকাশ করা হয়নি।
