Home খবর ভারতে লঞ্চ হতে চলেছে Tecno Pova Curve 2, স্টাইলিশ ডিজাইন এবং অ্যাডভান্স ফিচার সহ আসতে চলেছে এই মিড রেঞ্জ স্মার্টফোন

ভারতে লঞ্চ হতে চলেছে Tecno Pova Curve 2, স্টাইলিশ ডিজাইন এবং অ্যাডভান্স ফিচার সহ আসতে চলেছে এই মিড রেঞ্জ স্মার্টফোন

গত বছর মে মাসে টেকনো তাদের সবচেয়ে পাতলা কার্ভ ডিসপ্লে সহ Tecno Pova Curve স্মার্টফোনটি ভারতের বাজারে লঞ্চ করেছিল। এই স্টাইলিশ লুক সহ ফোনটিতে 144Hz Curved AMOLED ডিসপ্লে, 64MP ক্যামেরা এবং MediaTek Dimensity 7300 Ultimate প্রসেসর দেওয়া হয়েছিল। এই ফোনটি 15,999 টাকা দামে পেশ করা হয়েছিল। এবার কোম্পানির পক্ষ থেকে এই ফোনের সাক্সেসার Tecno Pova Curve 2 ফোনটি সম্পর্কে জানানো হয়েছে।

ভারতে Tecno Pova Curve 2 ফোনটির লঞ্চ সম্পর্কে কনফার্ম জানানো হয়েছে। কোম্পানি তাদের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মের মাধ্যমে অফিসিয়ালি ঘোষণা করেছে। এই ফোনটির নাম জানানোর পাশাপাশি টিজ করা হচ্ছে। এই ফোনটিতে ট্রায়অ্যাঙ্গেল শেপের ক্যামেরা মডিউল এবং ফ্রন্টে কার্ভড ডিসপ্লে দেওয়া হবে। ফেব্রুয়ারি মাসে Tecno Pova Curve 2 ফোনটি ভারতে লঞ্চ করা হবে। আপাতত অফিসিয়াল লঞ্চ ডেট ঘোষণার অপেক্ষা করা হচ্ছে।

এখনও কোম্পানির পক্ষ থেকে অফিসিয়ালি Tecno Pova Curve 2 ফোনের ফিচার এবং স্পেসিফিকেশন সম্পর্কে জানানো হয়নি, তবে সম্প্রতি গুগল প্লে কনসোলে ফোনটি 2.5GHz ক্লক স্পীডযুক্ত MediaTek Dimensity 7100 প্রসেসর সহ লিস্টেড হয়েছিল। লিস্টিং অনুযায়ী Pova Curve 2 ফোনটি 12GB RAM এবং Android 16 OS সহ লঞ্চ করা হবে বলে জানানো হয়েছে।

আপকামিং Pova Curve 2 ফোনটি ব্র্যান্ডের সবচেয়ে বড় ব্যাটারি সহ স্মার্টফোন হতে পারে। কয়েক দিন আগেই ফোনটি TUV সার্টিফিকেশন সাইটে দেখা গিয়েছিল। এই সার্টিফিকেশন সাইটে আপকামিং Pova Curve 2 5G ফোনটি 7750mAh রেটেড ব্যাটারি ক্যাপাসিটি সহ লিস্টেড হয়েছিল। অর্থাৎ বাজারে ফোনটি 8,000mAh পর্যন্ত ব্যাটারি সহ লঞ্চ করা হতে পারে।

এখনও পর্যন্ত টেকনো এত বড় ব্যাটারি সহ তাদের কোনো স্মার্টফোন লঞ্চ করেনি। অন্যদিকে টিজারের মাধ্যমে ফোনটিতে ট্রায়অ্যাঙ্গেল শেপের রেয়ার ক্যামেরা মডিউল সেটআপ দেখা গেছে। একইসঙ্গে ফোনটিতে 50 মেগাপিক্সেল ট্রিপল ক্যামেরা সেন্সর দেওয়া হতে পারে। এছাড়া Tecno Pova Curve 2 ফোনটিতে কার্ভড AMOLED ডিসপ্লে থাকবে বলে জানা গেছে। এতে 144Hz রিফ্রেশ রেট এবং FHD+ রেজোলিউশন সাপোর্ট করতে পারে।

Tecno Pova Curve 5G ফোনটিতে MediaTek Dimensity 7300 Ultimate প্রসেসর দেওয়া হয়েছিল। ফোনটির টপ ভেরিয়েন্টে 8GB RAM এবং 128GB স্টোরেজ রয়েছে। একইসঙ্গে পাওয়ার ব্যাকআপের জন্য ফোনটিতে 5,500mAh ব্যাটারি দেওয়া হয়েছে এবং চার্জ করার জন্য 45W ফাস্ট চার্জিং ফিচার যোগ করা হয়েছে। তাই ব্যাটারির দিক দিয়ে Pova Curve 2 ফোনটি বড় আপগ্রেড সহ লঞ্চ করা হতে পারে।

Tecno Pova Curve ফোনটিতে 144Hz রিফ্রেশ রেট সাপোর্টেড 6. 78 ইঞ্চির Full HD+ কার্ভড AMOLED ডিসপ্লে দেওয়া হয়েছিল।ফটোগ্রাফির জন্য এতে 64MP Sony IMX682 সেন্সর সহ ডুয়েল রেয়ার ক্যামেরা সেটআপ রয়েছে। একইভাবে সেলফি ও ভিডিও কলের জন্য 13 মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা যোগ করা হয়েছে। একইসঙ্গে ফোনটিতে VoWiFi Dual Pass, No Network Communication ফিচার এবং জল ও ধুলো থেকে সুরক্ষার জন্য এতে IP64 রেটিং দেওয়া হয়েছে।