টেক ব্র্যান্ড টেকনো ভারতের বাজারে তাদের নতুন Tecno Pova Curve 2 স্মার্টফোনটি লঞ্চ করা হয়েছে। এই স্মার্টফোনটিতে কোম্পানির সবচেয়ে বড় 8000mAh ব্যাটারি এবং 144Hz 3D curved AMOLED ডিসপ্লে দেওয়া হয়েছে। Tecno Pova Curve 2 স্মার্টফোনটি Dimensity 7100 প্রসেসর সহ পেশ করা হয়েছে। চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক Tecno Pova Curve 2 স্মার্টফোনের দাম, ফিচার এবং স্পেসিফিকেশন ডিটেইলস সম্পর্কে।
জানিয়ে রাখি Tecno Pova Curve 2 স্মার্টফোনটি দুটি স্টোরেজ ভেরিয়েন্টে লঞ্চ করা হয়েছে। এই ফোনের বেস ভেরিয়েন্ট 8GB RAM + 128GB স্টোরেজ অপশনের দাম 27,999 টাকা এবং 8GB RAM + 256GB স্টোরেজ ভেরিয়েন্টের দাম 29,999 টাকা রাখা হয়েছে। আগামী 20 ফেব্রুয়ারি থেকে ফ্লিপকার্টের মাধ্যমে ফোনটি Mystic Purple, Storm Titanium এবং Melting Silver কালার অপশনে সেল করা হবে। কোম্পানির পক্ষ থেকে প্রথম সেল হিসাবে ফোনটিতে 3,000 টাকার ডিসকাউন্ট 3 বা 6 মাসের no-cost EMI অপশন দেওয়া হচ্ছে।
আগেই জানিয়েছি ভারতে প্রথম Tecno Pova Curve 2 ফোনটি মিডিয়াটেক ডায়মেনসিটি 7100 প্রসেসর সহ লঞ্চ করা হয়েছে। এই প্রসেসর 6 ন্যানোমিটার ফেব্রিকেশন প্রসেসে তৈরি 2.0GHz থেকে 2.4GHz ক্লক স্পীডে কাজ করতে সক্ষম। আমাদের টেস্টে ফোনটি 740056 AnTuTu Score পেয়েছে।
কোম্পানির পক্ষ থেকে Tecno Pova Curve 2 ফোনটিতে ডেডিকেটেড G1 চিপ দেওয়া হয়েছে, এতে 20 5G bands সাপোর্ট করে। এর সঙ্গে এই ফোনে SE1 wifi চিপ যোগ করা হয়েছে, যা এই ফোনটিকে URSP ইন্টেলিজেন্ট নেটওয়ার্ক সুইচিঙের পাশাপাশি স্টেবল ও স্ট্রং কানেক্টিভিটি দেয়। জানিয়ে রাখি এই ফোনে ELLA AI 2.0 রয়েছে, যা ভারতীয় ভাষায় এআই ফিচারের ব্যাবহার সহজ করে তোলে।
Tecno Pova Curve 2 5G ফোনটিতে একটি অসাধারণ লুক পাওয়া যায়। এই ফোনটিতে 2644 × 1208 পিক্সেল রেজোলিউশন সাপোর্টেড 6.78 ইঞ্চির 1.5K ডিসপ্লে দেওয়া হয়েছে। এই ফোনটিতে স্টাইলিশ লুকের জন্য 3D curved AMOLED ডিসপ্লে ব্যাবহার করা হয়েছে। এই স্ক্রিনে 144Hz রিফ্রেশ রেট, 2304Hz PWM ডিমিং এবং 4500nits পীক ব্রাইটনেস এবং কর্নিং Gorilla Glass 7i প্রোটেকশন রয়েছে। এই ফোনটির থিকনেস 7.42mm।
ফটোগ্রাফির জন্য টেকনো স্মার্টফোনটিতে ডুয়েল রেয়ার ক্যামেরা সেটআপ রয়েছে। এই ফোনের ব্যাক প্যানেলে এফ/1.7 অ্যাপার্চারের ক্ষমতাসম্পন্ন 50 মেগাইক্সেল প্রাইমারি সেন্সর এবং 2 মেগাপিক্সেল ম্যাক্রো লেন্স দেওয়া হয়েছে। একইভাবে সেলফি ও ভিডিও কলের জন্য Pova Curve 2 ফোনটিতে এফ/2.2 অ্যাপার্চারযুক্ত 13 মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা যোগ করা হয়েছে।
কোম্পানির সবচেয়ে বড় ব্যাটারি সহ Pova Curve 2 ফোনটি লঞ্চ করা হয়েছে। পাওয়ার ব্যাকআপের জন্য ফোনটিতে শক্তিশালী 8000mAh ব্যাটারি দেওয়া হয়েছে। আমাদের টেস্টে 15 ঘন্টা, 13 মিনিট PCMark Battery বেঞ্চমার্ক স্কোর পেয়েছে। এই বড় ব্যাটারি চার্জ করার জন্য এতে 45W ফাস্ট চার্জিং ফিচার যোগ করা হয়েছে।
