আগামী 20 জানুয়ারি স্মার্টফোন কোম্পানি Tecno ভারতে তাদের Tecno Pova Neo স্মার্টফোন লঞ্চ করবে। এখন মজার ব্যাপার হল লঞ্চের আগেই ভারতে Tecno Pova Neo ফোনটির সেল শুরু হয়ে গেছে। মোবাইল ফোন রিটেইলার মহেশ টেলিকম Tecno Pova Neo ফোনটির 6GB RAM এবং 128GB স্টোরেজ ভেরিয়েন্ট 12,999 টাকা দামে সেল করছে। স্বয়ং মহেশ টেলিকমের পক্ষ থেকে একটি টুইটের মাধ্যমে এই কথা জানানো হয়েছে। এই পোস্টে আমরা এই লেটেস্ট স্মার্টফোনের সমস্ত ডিটেইলস সম্পর্কে আলোচনা করব।
Tecno Pova Neo এর ফিচার ও স্পেসিফিকেশন
কোম্পানি ইতিমধ্যে নাইজেরিয়াতে Tecno Pova Neo ফোনটি লঞ্চ করেছে। এই ফোনে 720 × 1640 পিক্সেল রেজলিউশন সাপোর্টেড 6.82 ইঞ্চির HD+ IPS LCD ডিসপ্লে দেওয়া হয়েছে। এই ডিসপ্লের রিফ্রেশরেট 60Hz, টাচ স্যাম্পেলিং রেট 120Hz এবং স্ক্রিন টু বডি রেশিও 84.8 শতাংশ। Tecno Pova Neo ফোনটি মিডিয়াটেকের Helio G25 চিপসেটে রান করে।
Tecno Pova Neo ফোনটিতে 6GB RAM ও 128GB স্টোরেজ যোগ করা হয়েছে। এছাড়াও এই ফোনটি 5GB ভার্চুয়াল র্যাম সাপোর্ট করে। Tecno Pova Neo ফোনটি Android 11 অপারেটিং সিস্টেমের সঙ্গে HiOS 7.6 স্কিনে কাজ করে। এই ফোনের ব্যাক প্যানেলে রেয়ার ফিঙ্গারপ্রিন্ট সেন্সর যোগ করা হয়েছে। ফোটোগ্রাফির জন্য Tecno Pova Neo ফোনে ডুয়েল রেয়ার ক্যামেরা সেটআপ যোগ করা হয়েছে। এই সেটআপে 13MP প্রাইমারি সেন্সরের পাশাপাশি একটি AI লেন্স রয়েছে। একইভাবে সেলফি ও ভিডিও কলের জন্য এই ফোনে ডুয়েল LED ফ্ল্যাশের সঙ্গে 8MP ফ্রন্ট ক্যামেরা দেওয়া হয়েছে।
পাওয়ার ব্যাকআপের জন্য Tecno Pova Neo তে 18W ফাস্ট চার্জিং সাপোর্টেড 6,000mAh ব্যাটারি যোগ করা হয়েছে। কানেক্টিভিটির জন্য এতে ডুয়েল সিম কার্ড স্লট, WiFi, Bluetooth, GPS, 3.5mm অডিও জ্যাক, OTG এবং USB Type-C পোর্ট রয়েছে।
আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন
