Home খবর 64MP Camera সহ লঞ্চ হতে পারে Tecno Spark 30 4G স্মার্টফোন, দাম হবে 10 হাজার টাকার চেয়েও কম

64MP Camera সহ লঞ্চ হতে পারে Tecno Spark 30 4G স্মার্টফোন, দাম হবে 10 হাজার টাকার চেয়েও কম

সম্প্রতি টেকনো গ্লোবাল বাজারে তাদের ‘স্পার্ক’ সিরিজের অধীনে Spark 30C ফোনটি লঞ্চ করেছিল। এবার কোম্পানির পক্ষ থেকে এই সিরিজের Tecno Spark 30 4G স্মার্টফোন লঞ্চের প্রস্ততি নিচ্ছে। এই ফোনটি লঞ্চের আগেই এটির প্রমোশনাল ফটো এবং স্পেসিফিকেশন অফিসিয়াল ঘোষণার আগেই ইন্টারনেটে লিক হয়ে গেছে। এই পোস্টে আপকামিং Tecno Spark 30 4G ফোনটির ডিজাইন, লুক, দাম এবং স্পেসিফিকেশন সম্পর্কে জানানো হল।

Tecno Spark 30 4G ফোনের দাম (লিক)

Tecno Spark 30 4G ফোনটি লো বাজেট সেগমেন্টে পেশ করা হবে। রিপোর্ট অনুযায়ী এই ফোনটির দাম 10,000 টাকার চেয়ে কম রাখা হবে। আপাতত এই ফোনের ভারতীয় দাম প্রকাশ্যে আসেনি। তবে মনে করা হচ্ছে ফোনটির প্রাথমিক দাম 9,499 টাকার কাছাকাছি রাখা হতে পারে।

Tecno Spark 30 4G ফোনের ছবি (লিক)

Tecno Spark 30 4G ফোনের স্পেসিফিকেশন (লিক)

এখনও পর্যন্ত ভারতের বাজারে কোম্পানির Tecno Spark 30 সিরিজ লঞ্চ হয়নি। তবে যারা একটি নতুন টেকনো স্মার্টফোন কিনতে চাইছেন তাদের জন্য নিচে Tecno Pova 6 Neo 5G ফোনের দাম এবং স্পেসিফিকেশন জানানো হল।

Tecno Pova 6 Neo 5G ফোনের দাম

6GB RAM + 128GB Memory – 12,999 টাকা
8GB RAM + 256GB Memory – 13,999 টাকা

ভারতে TECNO POVA 6 Neo 5G ফোনটি দুটি স্টোরেজ অপশনে পেশ করা হয়েছে। এই ফোনের 6GB RAM+128GB স্টোরেজ মডেলের দাম রাখা হয়েছে 12,999 টাকা। 8GB RAM+256GB স্টোরেজ সহ ফোনটির টপ মডেল 13,999 টাকা দামে পেশ করা হয়েছে। এই ফোনটি Midnight Shadow, Azure Sky এবং Aurora Cloud কালার অপশনে সেল করা হচ্ছে।

Tecno Pova 6 Neo 5G ফোনের স্পেসিফিকেশন