Home খবর সার্টিফিকেশন সাইটে লিস্টেড হল Tecno Spark 50 5G স্মার্টফোন, থাকবে 6500mAh ব্যাটারি এবং 8GB RAM

সার্টিফিকেশন সাইটে লিস্টেড হল Tecno Spark 50 5G স্মার্টফোন, থাকবে 6500mAh ব্যাটারি এবং 8GB RAM

Tecno তাদের Spark সিরিজের পরিধি বিস্তার করতে চলেছে। এই সিরিজের অধীনে Tecno Spark 50 5G ফোনটি পেশ করা হবে। তবে লঞ্চের আগেই TUV সার্টিফিকেশন এবং Carlcare ওয়েবসাইটে ফোনটি লিস্টেড হয়েছে। এই লিস্টিঙের মাধ্যমে ফোনের ব্যাটারি ক্যাপাসিটি এবং ভারতের মডেলের স্টোরেজ ভেরিয়েন্ট সম্পর্কে তথ্য প্রকাশ্যে এসেছে। জানিয়ে রাখি সার্টিফিকেশন সাইটে লিস্টিঙের জন্য শীঘ্রই ফোনটি লঞ্চ করা হবে বলে আশা করা হচ্ছে। চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক Tecno Spark 50 5G ফোনের ডিটেইলস সম্পর্কে।

TUV সার্টিফিকেশন অনুযায়ী Tecno Spark 50 5G ফোনটি KN8 মডেল নাম্বার সহ দেখা গেছে। 2026 সালের 29 জানুয়ারি সার্টিফাই করা হয়েছে। লিস্টিঙের মাধ্যমে 5990mAh এবং 6340mAh দুটি ব্যাটারি ক্যাপাসিটি সম্পর্কে জানা গেছে। তাই ফোনটি বিভিন্ন বাজারে আলাদা আলাদা ব্যাটারি সহ লঞ্চ করা হতে পারে। কোম্পানি আলাদা আলাদা বাজারের হিসাবে ফোনটি 6000mAh এবং 6500mAh ব্যাটারি সহ লঞ্চ করতে পারে বলে মনে করা হচ্ছে। এছাড়া সার্টিফিকেশনের মাধ্যমে জানানো হয়েছে এই ব্যাটারি সাইজের নিয়ম অনুযায়ী বাজারের জন্য আলাদা-আলাদা হতে পারে।

Carlcare ওয়েবসাইটে KN8 মডেল নাম্বার দেখা গেছে। একইসঙ্গে এই মডেল নাম্বার সহ ফোনটি Tecno Spark 50 5G নামে প্রকাশ্যে এসেছে। লিস্টিঙের মাধ্যমে ফোনটি ভারতের বাজারে 4GB RAM + 128GB স্টোরেজ, 6GB RAM + 128GB স্টোরেজ এবং 8GB RAM + 256GB স্টোরেজ অপশনের লঞ্চ করা হতে পারে বলে জানা গেছে। অর্থাৎ Tecno তাদের ফোনটি বাজেট এবং মিড রেঞ্জ ইউজারদের জন্য লঞ্চ করতে পারে।

যারা কম বাজেটে 5G কানেক্টিভিটি, বড় ব্যাটারি এবং বেশি স্টোরেজ অপশন সহ স্মার্টফোন খুঁজছেন, তাদের জন্য Tecno Spark 50 5G ফোনটি ভালো অশন হতে পারে। স্টুডেন্টস, প্রথমবার 5G ইউজার, সোশ্যাল মিডিয়া ইউজার এবং ভিডিও স্ট্রিমিং করার জন্য ফোন চাইছেন, এমন ইউজারদের জন্য মূলত ফোনটি সেরা বিকল্প হয়ে উঠতে পারে। এই স্মার্টফোনটি Redmi Note 14 SE, Realme Narzo 80x 5G এবং Infinix Hot 60 5G ফোনগুলির সঙ্গে প্রতিযোগিতায় নামতে পারে। তবে আপকামিং ফোনের সম্পূর্ণ তথ্য প্রকাশ্যে আসার পরই এই বিষয়ে স্পষ্টভাবে বোঝা যাবে।

যদি Tecno Spark 50 5G ফোনটি কম দামে লঞ্চ করা হয় এবং যারা দীর্ঘমেয়াদী ব্যাটারি লাইফ ও 5G সাপোর্ট সহ স্মার্টফোন খুঁজছেন, তাদের জন্য এটি একটি ভালো অপশন হতে পারে। তবে আপকামিং ফোনের প্রসেসর, পারফরমেন্স, চার্জিং স্পীড এবং ডিসপ্লের স্পেসিফিকেশন সম্পর্কে বিস্তারিত তথ্য প্রকাশ্যে আসার পরই আমরা এই বিষয়ে সঠিক পরামর্শ দিতে পারব।