Tecno আজ ভারতের বাজারে তাদের নতুন বাজেট স্মার্টফোন Tecno Spark Go 3 লঞ্চ করে দিয়েছে। এই ফোনটি মূলত এন্ট্রি লেভেল ইউজারদের কথা মাথায় রেখে ডিজাইন করা হয়েছে। এই ফোনে লেটেস্ট সফটওয়্যার, বড় ডিসপ্লে এবং দৈনন্দিন ব্যাবহারের জন্য প্রয়োজনীয় ফিচার যোগ করা হয়েছে। চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক এই ফোনটির দাম, ফিচার, স্পেসিফিকেশন এবং সেল সম্পর্কে।
Tecno Spark Go 3 ফোনটি 4GB RAM + 64GB স্টোরেজ সহ 8,999 টাকা দামে লঞ্চ করা হয়েছে। আগামী 23 জানুয়ারি থেকে শপিং সাইট আমাজন ও ফ্লিপকার্টের পাশাপাশি রিটেইল আউটলেটের মাধ্যমে Ink Black ,Titanium Grey, Aurora Purple এবং Galaxy Blue কালার অপশনে এই ফোনটি সেল করা হবে।
Tecno Spark Go 3 ফোনে 6.75 ইঞ্চির ডট নচ ডিসপ্লে দেওয়া হয়েছে। এই স্ক্রিন 120Hz রিফ্রেশ রেট এবং 720×1600 পিক্সেল রেজোলিউশন সাপোর্ট করে। ফলে ভিডিও স্ট্রিমিং ও সোশ্যাল মিডিয়া ব্রাউজিঙের ক্ষেত্রে সুন্দর এক্সপেরিয়েন্স পাওয়া যাবে। এই ফোনটির থিকনেস 8.10mm এবং ডায়মেনশন 167.7×77.8mm।
Tecno Spark Go 3 ফোনটি Android 15 অপারেটিং সিস্টেমে কাজ করে। প্রসেসিঙের জন্য এতে T7250 প্রসেসর যোগ করা হয়েছে, যা দৈনন্দিন টাস্ক এবং বেসিক মাল্টি টাস্কিং সামলাতে সক্ষম। ভারতে এই ফোনটি 2G, 3G এবং 4G নেটওয়ার্ক সাপোর্ট করে। অর্থাৎ যারা 5G নেটওয়ার্ক ব্যাবহার করতে চান তাদের অন্য কোনো স্মার্টফোন কেনা উচিৎ।
Tecno Spark Go 3 ফোনে 64GB ইন্টারনাল স্টোরেজ রয়েছে। এই ফোনটি 4GB Extended RAM সাপোর্ট করে। এর ফলে এই ফোনটিতে মোট 8GB পর্যন্ত RAM উপভোগ করা যাবে।
ফটোগ্রাফির জন্য Tecno Spark Go 3 ফোনে 13MP রেয়ার ক্যামেরা সেন্সর দেওয়া হয়েছে। এর সঙ্গে ফোনটির ব্যাক প্যানেলে ডুয়েল রেয়ার ফ্ল্যাশ যোগ করা হয়েছে। একইভাবে সেলফি ও ভিডিও কলের জন্য এতে 8MP ফ্রন্ট ক্যামেরা যোগ করা হয়েছে।
Tecno Spark Go 3 ফোনে পাওয়ার ব্যাকআপের জন্য 5000mAh ব্যাটারি রয়েছে। এই ফোনটির ব্যাটারি 15W চার্জিং সাপোর্ট করে। এছাড়াও এই ফোনে USB Type-C পোর্ট দেওয়া হয়েছে। কোম্পানির বক্তব্য অনুযায়ী এই ব্যাটারি এক দিনের চেয়েও বেশি ব্যাকআপ দিতে সক্ষম।
Tecno Spark Go 3 ফোনে GPS, Wi-Fi, Bluetooth, FM রেডিও এবং OTG সাপোর্ট রয়েছে। সিকিউরিটির জন্য এতে সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর যোগ করা হয়েছে। এর সঙ্গে এই ফোনে সফটওয়্যার জায়রোস্কোপ এবং ইনফ্রারেড রিমোট কন্ট্রোল দেওয়া হয়েছে। এছাড়াও জল ও ধূলো থেকে সুরক্ষার জন্য এই ফোনে IP64 রেটিং যোগ করা হয়েছে। এই ফোনে 4 বছর পর্যন্ত ল্যাগ ফ্রি পারফরমেন্স পাওয়া যাবে বলে জানানো হয়েছে।
যেসব ইউজাররা প্রথম স্মার্টফোন ব্যাবহার করতে চাইছেন বা কম দামে ভালো 4G স্মার্টফোন কিনতে চান তাদের জন্য Tecno Spark Go 3 ফোনটি ভালো অপশন। ভারতের বাজারে এই ফোনটিকে Redmi A3, Infinix Smart 10 এবং Lava Yuva 3 ফোনগুলির সঙ্গে প্রতিযোগিতায় নামতে হতে পারে।
যারা লেটেস্ট Android 15 সফটওয়্যার, 120Hz রিফ্রেশ রেটযুক্ত 6.75 ইঞ্চির স্ক্রিন, 5000mAh ব্যাটারি এবং IP64 রেটিং সহ একটি সুন্দর 4G স্মার্টফোন কেনার কথা ভাবছেন তাদের জন্য Tecno Spark Go 3 ফোনটি সেরা বিকল্প।
