ভারতের বাজারে Tecno তাদের কম দামে Tecno Spark Go 5G স্মার্টফোনটি নতুন Bikaner Red কালার অপশনে লঞ্চ করেছে। কোম্পানির এই স্মার্টফোনটি অগাস্ট মাসে Ink Black, Sky Blue ও Turquoise Green কালার অপশনে পেশ করা হয়েছিল। এবার বেশ কিছু মাস পরই কোম্পানির স্মার্টফোনটি রেডিস টোনে বাজারে লঞ্চ করা হয়েছে। জানিয়ে রাখি ডিজাইন এবং ফিচারের দিক দিয়ে ফোনটির নতুন কালার অপশন আগের মতো রাখা হয়েছে। চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক Tecno Spark Go 5G স্মার্টফোনের দাম ও ফিচার ডিটেইলস সম্পর্কে।
নতুন Tecno Spark Go 5G (Bikaner Red Variant) স্মার্টফোনটিতে 1600×720 পিক্সেল রেজোলিউশন সাপোর্টেড 6.74 ইঞ্চির HD+ LCD ডিসপ্লে দেওয়া হয়েছে। এই স্ক্রিন 120Hz রিফ্রেশ রেট সাপোর্ট করে। স্মার্টফোনটিতে আরও ভালো গ্রাফিক্স ও ভিজুয়ালের জন্য Mali-G57 GPU রয়েছে। প্রসেসিঙের জন্য স্মার্টফোনটিতে 6nm ফেব্রিকেশনে তৈরি 2.5GHz ক্লক স্পীডযুক্ত MediaTek Dimensity 6400 5G অক্টাকোর প্রসেসর দেওয়া হয়েছে। একইসঙ্গে কোম্পানির স্মার্টফোনে 8GB RAM (Memory Fusion সহ) এবং 128GB স্টোরেজ অপশন যোগ করা হয়েছে। এই স্মার্টফোনটি Android 15 অপারেটিং সিস্টেমের পাশাপাশি 5G Carrier Aggregation ও 4×4 MIMO সহ লঞ্চ করা হয়েছে। এর ফলে নেটওয়ার্ক স্পীড ও স্থির কানেকশন পাওয়া যাবে।
Yeh hai laal ishq ❤️
Spark Go 5G. Out now, in bold Bikaner Red.#TECNOMobile | #SparkGo5G pic.twitter.com/2Tqamojjmg
— TECNO Mobile India (@TecnoMobileInd) November 3, 2025
ফটোগ্রাফির জন্য Tecno Spark Go 5G স্মার্টফোনটিতে 50MP AI রেয়ার ক্যামেরা রয়েছে, এটি 2K ভিডিও রেকর্ডিং @30fps করতে সক্ষম। একইভাবে সেলফি ও ভিডিও কলের জন্য স্মার্টফোনে 5MP ফ্রন্ট ক্যামেরা যোগ করা হয়েছে। এটি সাধারণ ফটোগ্রাফি ও দৈনন্দিন ভিডিও কলের জন্য যথেষ্ট।
পাওয়ার ব্যাকআপের জন্য Tecno Spark Go 5G স্মার্টফোনটিতে 6000mAh বড় ব্যাটারি দেওয়া হয়েছে এবং ব্যাটারি চার্জ করার জন্য স্মার্টফোনে 18W ফাস্ট চার্জিং ফিচার যোগ করা হয়েছে। স্মার্টফোনটির ওজন মাত্র 194 গ্রাম এবং থিকনেস 7.99mm রাখা হয়েছে, এর ফলে এটি হাতে ধরলে হালকা ফিল পাওয়া যায়। একইসঙ্গে স্মার্টফোনটি জল ও ধুলো থেকে সুরক্ষার জন্য IP64 রেটিং দেওয়া হয়েছে।
Tecno Spark Go 5G স্মার্টফোনটিতে আরও বেশ কিছু অতিরিক্ত ফিচার দেওয়া হয়েছে। এর মধ্যে অন্যতম হল Ella AI অ্যাসিস্ট্যান্ট, এতে একাধিক ভারতীয় ভাষা সাপোর্ট করে। একইসঙ্গে স্মার্টফোনে No Network Communication Mode রয়েছে, এর মাধ্যমে ইন্টারনেট ছাড়াই সরাসরি ডিভাইস-টু-ডিভাইস ম্যাসেজিং করা যাবে। এছাড়া স্মার্টফোনটিতে DTS সাউন্ড সিঙ্গেল স্পিকার, ইন-বিল্ট IR রিমোট কন্ট্রোল, এবং ডুয়েল সিম 5G কানেক্টিভিটির মতো ফিচার যোগ করা হয়েছে।
ভারতের বাজারে নতুন Tecno Spark Go 5G (Bikaner Red) ভেরিয়েন্টটির দাম 9,999 টাকা রাখা হয়েছে। এই স্মার্টফোনটি অনলাইন শপিং প্ল্যাটফর্ম Flipkart এর মাধ্যমে সেল করা হচ্ছে। যারা বাজেট সেগমেন্টে 5G সাপোর্টেড, বড় ব্যাটারি এবং মজবুত ডিজাইন সহ স্মার্টফোন কেনার কথা ভাবছেন, তাদের জন্য Tecno Spark Go 5G স্মার্টফোনটি একটি দারুণ অপশন হতে পারে।
এই স্মার্টফোনটি বাজারে উপস্থিত Redmi 14C, Lava Blaze 3, এবং realme Narzo 70x 5G স্মার্টফোনগুলির প্রতিদ্বন্দ্বী হয়ে উঠতে পারে। যারা 10,000 টাকা রেঞ্জে একটি সস্তা 5G স্মার্টফোন খুঁজছেন, তাদের জন্য Tecno Spark Go 5G স্মার্টফোনটি একটি সেরা অপশন হয়ে উঠতে পারে।
