Home খবর Tripling Trailer: আবার তুলকালাম করতে আসছে ভাই-বোনের এই ত্রয়ী, দেখে নিন কি হবে নতুন সিজনে

Tripling Trailer: আবার তুলকালাম করতে আসছে ভাই-বোনের এই ত্রয়ী, দেখে নিন কি হবে নতুন সিজনে

TVF Best Web Series এর প্রসঙ্গ উঠলে The Viral Fever shows/ series Tripling এর নাম উঠতে বাধ্য। এবার এর তৃতীয় সিজন রিলিজ হতে চলেছে এবং এর ট্রেলারও সামনে এসেছে। ট্রেলার দেখে স্পষ্ট বঝা যাচ্ছে গত দুই সিজনের মতোই এবারেও ভাই-বোনের এই ত্রয়ী তুলকালাম করতে চলেছে। এই কমেডি ড্রামায় আগের মতোই মুখ্য চরিত্রে চন্দন, চঞ্চল এবং চিতওয়ান (সুমিত ব্যাস, মানবী গগরু এবং আমোল পরাশর)-কে দেখা যাবে। আরও পড়ুন: 101 টাকায় পাওয়া যাচ্ছে এই Vivo মোবাইল, জেনে নিন পুরো স্কিম

Tripling 3-এর কাহিনী

Tripling এর তৃতীয় সিজনের ট্রেলার দেখে বোঝা যাচ্ছে আরও একবার এই তিন ভাই বোন লম্বা সফরে বেড়োতে চলেছে। Tripling 3-তে ভাই বোনদের ডিভোর্স নিতে উদ্যোগী মা বাবার ঝগড়া সামলাতে দেখা যাবে। তবে পুর কাহিনী জানার জন্য এখন সিরিজ রিলিজের অপেক্ষা করা হচ্ছে।

Tripling 3 Trailer

Tripling 3 রিলিজের তারিখ

Tripling সিজন 3 পরিচালনা করেছেন নীরজ উধবানী। একইভাবে এই সিরিজের প্রোডিউসার অরুণাভ। আগামী 21 অক্টোবর 2022 ওটিটি প্ল্যাটফর্ম Zee5-এ এই সিরিজটি রিলিজ হতে চলেছে। সবথেকে বড় কথা এই শোয়ের অন্যতম মুখ্য অভিনেতা সুমিত ব্যাস স্বয়ং এই সিরিজের স্ক্রিপ্ট এবং সংলাপ লিখেছেন। আরও পড়ুন: 4G এর তুলনায় কোন কোন ক্ষেত্রে পিছিয়ে আছে 5G? জেনে নিন বিস্তারিত

তিন বছর পর রিলিজ হবে নতুন সিজন

তিন বছরের দীর্ঘ বিরতির পর আবার Tripling এর নতুন সিজন রিলিজ হতে চলেছে। তাই খুব স্বাভাবিক ভাবেই ফ্যানদের মধ্যে এই সিরিজ নিয়ে যথেষ্ট ক্রেজ রয়েছে। আবারও চন্দন, চঞ্চল এবং চিতওয়ান দর্শকদের বিপুল ভাবে আনন্দিত করবে বলে মনে করা হচ্ছে।

আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন