Home খবর মাত্র 299 টাকা প্রাথমিক দামে লঞ্চ হল সাত-সাতটি নতুন গ্যাজেট, জেনে নিন বিস্তারিত

মাত্র 299 টাকা প্রাথমিক দামে লঞ্চ হল সাত-সাতটি নতুন গ্যাজেট, জেনে নিন বিস্তারিত

U&i তাদের প্রোডাক্টের পরিধি বিস্তার করে ENTRY STAR সিরিজের অধীনে সাতটি নতুন প্রোডাক্ট লঞ্চ করেছে। এই নতুন রেঞ্জে তিনটি ট্রু ওয়্যারলেস স্টেরিও (TWS) ইয়ারবাড, একটি ওয়্যারলেস স্পিকার, একটি ফাস্ট চার্জার, একটি ওয়্যারলেস নেকব্যান্ড এবং একটি স্মার্ট ওয়াচ পেশ করা হয়েছে। কোম্পানির বক্তব্য অনুযায়ী ইউজারদের দৈনন্দিন প্রয়োজনের কথা মাথায় রেখে এই সিরিজ লঞ্চ করা হয়েছে। এই প্রোডাক্টগুলি কম দামে সুন্দর অপশন হয়ে উঠতে পারে। নিচে এইসব প্রোডাক্টের ডিটেইলস সম্পর্কে আলোচনা করা হল।

ENTRY STAR 129 TWS প্রধানত দীর্ঘমেয়াদী ব্যাটারি এবং ক্লিয়ার অডিওর জন্য ডিজাইন করা হয়েছে। এতে 50 মিউজিক টাইম এবং 180 ঘন্টা স্ট্যান্ডবাই টাইম পাওয়া যাবে। 40ms লো লেটেন্সির দৌলতে এই ইয়ারবাডটি গেমিং ও ভিডিও স্ট্রিমিঙের জন্য দারুণ উপযোগী হয়ে উঠবে। এতে IPX4 স্প্ল্যাশ রেজিস্টেন্স, 13mm ড্রাইভার এবং ব্লুটুথ 6.0 সাপোর্ট রয়েছে। এছাড়াও এর সঙ্গে ফ্রি সিলিকন কেস পাওয়া যাবে।

ENTRY STAR 133 TWS কোয়াড মাইক সেট‌আপ সহ লঞ্চ করা হয়েছে, এর ফলে কলিঙের ক্ষেত্রে সুন্দর এক্সপেরিয়েন্স পাওয়া যাবে। এতে 60 ঘন্টা পর্যন্ত মিউজিক টাইম, 55ms লো লেটেন্সি এবং 13mm ড্রাইভার দেওয়া হয়েছে। এই ডিভাইসটি ব্ল্যাক, হোয়াইট এবং নেভি ব্লু কালার অপশনে পেশ করা হয়েছে। কোম্পানির ENTRY STAR 134 TWS ইয়ারবাডে টাচ ভলিউম কন্ট্রোল, উইন্ড নয়েস রেজিস্টেন্স, 40ms লো লেটেন্সি এবং 40 ঘন্টা মিউজিক টাইম পাওয়া যাবে। এই ইয়ারবাড‌ও তিনটি কালার অপশনে লঞ্চ করা হয়েছে।

ENTRY STAR 124 একটি 19-ইঞ্চির 30W ওয়্যারলেস স্পিকার, যা FM, AUX, TF কার্ড, USB ও DC 5V কানেক্টিভিটি সাপোর্ট করে। এতে TWS ফাংশনের মাধ্যমে দুটি স্পিকার পেয়ার করে ওয়াইড সাউন্ডস্টেজ এক্সপেরিয়েন্স পাওয়া যাবে। একবার চার্জ করে এই স্পিকারে 8 ঘন্টা পর্যন্ত প্লেব্যাক পাওয়া যাবে।

ENTRY STAR 132 চার্জার 45W ফাস্ট চার্জিং ফিচার সাপোর্ট করে। কোম্পানির ENTRY STAR 139 নেকব্যান্ডে 30 ঘন্টা মিউজিক টাইম এবং 300 ঘন্টা স্ট্যান্ডবাই টাইম পাওয়া যাবে। এতে ম্যাগনেটিক বাড এবং ইনবিল্ট নয়েস রিডাকশন টেকনোলজি দেওয়া হয়েছে। এই নেকব্যান্ড ব্ল্যাক, গ্ৰে, গ্ৰীন এবং ব্লু কালার অপশনে পেশ করা হয়েছে।

ENTRY STAR 101 স্মার্ট ওয়াচে 2.2-ইঞ্চির স্পোর্টস ডিসপ্লে, ওয়্যারলেস চার্জিং, IP68 ওয়াটার রেজিস্টেন্স এবং কলিঙের জন্য ইনবিল্ট স্পিকার রয়েছে। ইউজাররা এই ওয়াচে তাদের পছন্দ অনুযায়ী দুটি স্ট্র্যাপ অপশন পাবেন।

কোম্পানির নতুন ENTRY STAR 129 TWS এর দাম 599 টাকা, ENTRY STAR 133 ও 134 TWS এর দাম 699 টাকা, ENTRY STAR 124 স্পিকারের দাম 1,199 টাকা, ENTRY STAR 132 চার্জারের দাম 299 টাকা, ENTRY STAR 139 নেকব্যান্ডের দাম 399 টাকা এবং ENTRY STAR 101 স্মার্ট ওয়াচের দাম 1049 টাকা রাখা হয়েছে। গোটা দেশের U&i রিটেইল স্টোর এবং পার্টনার আউটলেটের মাধ্যমে এই প্রোডাক্টগুলি সেল করা হবে।

যারা কম দামে নতুন প্রোডাক্ট কিনতে চাইছেন তাদের জন্য এইসব প্রোডাক্ট সুন্দর অপশন হয়ে উঠতে পারে। তবে যারা সুন্দর এক্সপেরিয়েন্স উপভোগ করতে চান তাঁরা Boat, Oneplus এবং Noise ব্র্যান্ডের প্রোডাক্ট কিনতে পারেন।