U&i ভারতে তাদের Entry Star সিরিজের অধীনে নতুন ডিভাইস লঞ্চ করেছে। কোম্পানির পক্ষ থেকে
Entry Star 156 ANC Neckband, Entry Star 172 Powerbank এবং তিনটি নতুন ফাস্ট কার চার্জার পেশ করা হয়েছে। এই কার চার্জারগুলি Entry Star 159 (165W), Entry Star 165 (145W) এবং Entry Star 168 (65W) নামে বাজারে আনা হয়েছে। চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক এই নতুন প্রোডাক্টগুলি সম্পর্কে।
কোম্পানির বক্তব্য অনুযায়ী মূলত সেইসব ইউজারদের কথা মাথায় রেখে এই ডিভাইসগুলি লঞ্চ করা হয়েছে যারা সুন্দর অডিও, ফাস্ট চার্জিং এবং পোর্টেবল পাওয়ার সলিউশনের খোঁজ করছেন। আরও জানানো হয়েছে এই প্রোডাক্টগুলি দৈনন্দিন ব্যাবহার, ট্রাভেল এবং অফিস ইউজের জন্য সুন্দর অপশন হয়ে উঠতে পারে।
U&i Entry Star 156 নেকব্যান্ডে Active Noise Cancellation অর্থাৎ ANC ফিচার দেওয়া হয়েছে, যা বাইরের আওয়াজ কম করতে সাহায্য করে। কোম্পানির পক্ষ থেকে এতে 4-mode voice changer ফিচার দেওয়া হয়েছে। এর সাহায্যে কলিঙের সময় আলাদা ধরনের এক্সপেরিয়েন্স পাওয়া যাবে। এই নেকব্যান্ডে 50 ঘন্টা মিউজিক প্লেব্যাক এবং 100 ঘন্টা স্ট্যান্ডবাই টাইম উপভোগ করা যাবে। এই ডিভাইসটি ব্ল্যাক, ব্লু এবং গ্ৰীন কালার অপশনে পেশ করা হয়েছে।
U&i Entry Star 172 Powerbank এ 10,000mAh ব্যাটারি দেওয়া হয়েছে। এই পাওয়ার ব্যাঙ্ক 17W ফাস্ট আউটপুট সাপোর্ট করে। এতে ডুয়েল ইউএসবি পোর্ট এবং ইউএসবি টাইপ সি পোর্ট যোগ করা হয়েছে। এর সাহায্যে ইউজাররা এক সঙ্গে একাধিক ডিভাইস চার্জ করতে পারবেন। কোম্পানির পক্ষ থেকে এটি কম্প্যাক্ট ডিজাইন সহ পেশ করা হয়েছে এবং এর ফলে এটি ট্রাভেল ও দৈনন্দিন ব্যাবহারের জন্য সহজেই ক্যারি করা যাবে। এই পাওয়ার ব্যাঙ্কটি ব্ল্যাক এবং হোয়াইট কালার অপশনে সেল করা হবে।
কোম্পানির পক্ষ থেকে তাদের অটোমোটিভ অ্যাক্সেসরিজের পরিধিও বাড়ানো হয়েছে। কোম্পানির পক্ষ থেকে তিনটি নতুন কার চার্জার পেশ করা হয়েছে। এর মধ্যে সবচেয়ে শক্তিশালী হল নতুন Entry Star 159 কার চার্জার, যা 165W আউটপুট সাপোর্ট করে। এতে Smart Chip টেকনোলজি দেওয়া হয়েছে, এর ফলে সুরক্ষিত এবং স্টেবল চার্জিং পাওয়া যাবে। এই চার্জার Quick Charge এবং Power Delivery টেকনোলজি সাপোর্ট করে। কোম্পানির তরফ থেকে USB to Type-C কেবল দেওয়া হবে।
কোম্পানির নতুন Entry Star 165 কার চার্জার 145W ফাস্ট চার্জিং সাপোর্ট করে। কোম্পানি জানিয়েছে এই চার্জার দ্রুত গতিতে স্মার্টফোন, ট্যাবলেট এবং ল্যাপটপ চার্জ করতে সক্ষম। অপরদিকে Entry Star 168 মডেল 65W আউটপুট দিতে সক্ষম এবং এতে ডুয়েল পোর্ট রয়েছে। এই চার্জার Quick Charge এবং Power Delivery টেকনোলজি সাপোর্ট করে, ফলে এর সাহায্যে এক সঙ্গে একাধিক ডিভাইস দ্রুত চার্জ করা যাবে।
সবচেয়ে বড় কথা এই সবকটি ডিভাইসের দাম বেশ কম। কোম্পানির U&i Entry Star 156 নেকব্যান্ডের দাম রাখা হয়েছে 799 টাকা। একইভাবে Entry Star 172 Powerbank মাত্র 599 টাকা দামে পেশ করা হয়েছে। এছাড়া Entry Star 159 কার চার্জার 549 টাকা, Entry Star 165 কার চার্জার 499 টাকা এবং Entry Star 168 কার চার্জার 399 টাকা দামে লঞ্চ করা হয়েছে। ভারতের বাজারে বিভিন্ন রিটেইল স্টোরের মাধ্যমে এই প্রোডাক্টগুলি সেল করা হবে।
যারা উপরোক্ত ডিভাইসগুলির মধ্যে কোনো একটি কিনতে চাইছেন বা এই কোম্পানির প্রোডাক্ট ব্যাবহার করে দেখতে চান তাদের জন্য এগুলি বেশ সস্তা এবং সুন্দর অপশন।
