2026 সালের দ্বিতীয় কোয়ার্টার শেষ হয়ে বছরের দ্বিতীয়ার্ধ শুরু হতে চলেছে। এই সপ্তাহে একটি মাস শেষ হয়ে আরেকটি মাসের সূচনা হবে। একই সঙ্গে এই সপ্তাহে ভারতের বাজারে চারটি নতুন স্মার্টফোন লঞ্চ হতে চলেছে, এর মধ্যে দুটি ফোন জুন মাসে এবং অপর দুটি স্মার্টফোন জুলাই মাসে পেশ করা হবে। Samsung, OnePlus ও OPPO কোম্পানি এই সপ্তাহে ভারতে তাদের নতুন স্মার্টফোন লঞ্চ করবে। 29 জুন থেকে 5 জুলাইয়ের মধ্যে আসন্ন ফোনগুলির ডিটেইলস সম্পর্কে নিচে বিস্তারিত আলোচনা করা হল।
Samsung Galaxy M47 5G
লঞ্চ ডেট – 29 জুন
29 জুন ভারতে Samsung Galaxy M47 5G ফোনটি লঞ্চ করা হবে। LPDDR5X RAM টেকনোলজির দৌলতে এই ফোনে স্মুথ ও ফাস্ট মাল্টি টাস্কিং এক্সপেরিয়েন্স পাওয়া যাবে। প্রসেসিঙের জন্য এই ফোনে Snapdragon চিপসেট যোগ করা হবে। কোম্পানির পক্ষ থেকে এই ফোনে 6 বছরের ওএস এবং সিকিউরিটি আপডেট দেওয়া হবে। এই ফোনটির ব্যাক প্যানেলে 50MP ট্রিপল রেয়ার ক্যামেরা সেটআপ এবং ফ্রন্ট প্যানেলে 12MP সেলফি ক্যামেরা থাকবে। Galaxy M47 5G ফোনে 120Hz রিফ্রেশ রেটযুক্ত 6.7-ইঞ্চির Super AMOLED ডিসপ্লে দেওয়া হবে। এই ফোনটি 45W ফাস্ট চার্জিঙের পাশাপাশি বাইপাস চার্জিং ফিচার সাপোর্ট করবে।
OnePlus N6
লঞ্চ ডেট – 30 জুন
ভারতে 30 জুন OnePlus N6 ফোনটি লঞ্চ করা হবে। এই ফোনটির মধ্য দিয়ে কোম্পানি তাদের নতুন ‘N’ সিরিজের সূচনা করতে চলেছে এবং এই ফোনটি 20 হাজার থেকে 25 হাজার টাকার রেঞ্জে সেল করা হতে পারে। কোম্পানি ইতিমধ্যে জানিয়ে দিয়েছে এই আপকামিং ফোনটিতে 8000mAh ব্যাটারি দেওয়া হবে। OnePlus N6 ফোনটিতে 7 বছরের ব্যাটারি হেল্থ বজায় থাকবে। প্রাইস রেঞ্জ দেখে মনে করা হচ্ছে এই ফোনে MediaTek Dimensity 7400 Super চিপসেট যোগ করা হবে। এই ফোনটিতে 1.5K রেজোলিউশন সাপোর্টেড AMOLED ডিসপ্লে থাকতে পারে। এছাড়াও এই ফোনে IP66 + IP68 + IP69 রেটিং পাওয়া যাবে।
OPPO Reno 16
লঞ্চ ডেট – 2 জুলাই
আগামী 2 জুলাই ভারতে OPPO Reno 16 স্মার্টফোন পেশ করা হবে। গ্লোবাল মার্কেটে এই ফোনটি Qualcomm Snapdragon 7 Gen 4 চিপসেট সহ লঞ্চ করা হয়েছে এবং ফোনটির ভারতীয় মডেলেও একই প্রসেসর পাওয়া যাবে। ভারতে এই ফোনটি 12GB RAM সহ সেল করা হতে পারে। ফটোগ্রাফির জন্য এই ফোনটির ট্রিপল রেয়ার ক্যামেরা সেটআপে 50MP প্রাইমারি সেন্সরের সঙ্গে 50MP টেলিফটো লেন্স এবং 50MP আল্ট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স যোগ করা হবে। এর সঙ্গে সেলফির জন্য এতে 50MP ফ্রন্ট ক্যামেরা থাকবে। পাওয়ার ব্যাকআপের জন্য এই ফোনে 80W ফাস্ট চার্জিং ফিচার সাপোর্টেড 6000mAh ব্যাটারি দেওয়া হবে।
OPPO Reno 16C
লঞ্চ ডেট – 2 জুলাই
OPPO Reno 16 ফোনটির সঙ্গে সঙ্গে একই দিনে কোম্পানি Reno 16 ফোনটিও লঞ্চ করতে চলেছে। এই ফোনে MediaTek Dimensity 7300 চিপসেট যোগ করা হতে পারে। এই ফোনটিকে গ্লোবাল মার্কেটে লঞ্চ হওয়া Reno 16F ফোনের রিব্র্যান্ডেড ভার্সন হিসাবে লঞ্চ করা হবে বলে শোনা যাচ্ছে। পাওয়ার ব্যাকআপের জন্য এই ফোনে 45W ফাস্ট চার্জিং সাপোর্টেড 7,000mAh ব্যাটারি থাকতে পারে। লিক অনুযায়ী এই আপকামিং ফোনটিতে 120Hz রিফ্রেশ রেটযুক্ত 6.57-ইঞ্চির FHD+ AMOLED ডিসপ্লে যোগ করা হবে। এছাড়াও এই ফোনে 50MP সেলফি ক্যামেরার পাশাপাশি 50MP ট্রিপল রেয়ার ক্যামেরা সেটআপ দেওয়া হবে।












