Home খবর Samsung Galaxy S26 ফোনে কোন প্রসেসর থাকবে এবং কেমন হবে RAM? লঞ্চের আগেই জেনে নিন বেঞ্চমার্ক ডিটেইলস

Samsung Galaxy S26 ফোনে কোন প্রসেসর থাকবে এবং কেমন হবে RAM? লঞ্চের আগেই জেনে নিন বেঞ্চমার্ক ডিটেইলস

শীঘ্রই বছরের সবচেয়ে বড় লঞ্চ ইভেন্ট আয়োজিত হতে চলেছে। এই মাসে Samsung Galaxy S26 সিরিজ বাজারে লঞ্চ করা হবে। এখনও পর্যন্ত কোম্পানির পক্ষ থেকে লঞ্চ ডেট জানানো হয়নি, তবে 25 ফেব্রুয়ারি গ্যালাক্সি আনপ্যাকড ইভেন্টের মঞ্চ থেকে এই সিরিজ পেশ করা হতে পারে। লঞ্চের আগেই গীকবেঞ্চ সাইটে সিরিজের ভ্যানিলা মডেল Samsung Galaxy S26 ফোনটি লিস্টেড হয়েছে। এই লিস্টিঙের মাধ্যমে আপকামিং ফ্ল্যাগশিপ ফোনের RAM এবং প্রসেসর ডিটেইলস প্রকাশ্যে এসেছে।

বেঞ্চমার্কিং প্ল্যাটফর্ম গীকবেঞ্চে Samsung Galaxy S26 স্মার্টফোনটি লিস্টেড হয়েছে। এই লিস্টিং 2 ফেব্রুয়ারি টিপস্টার এনভিন স্পট করেছেন। বেঞ্চমার্কিং সাইটে Samsung Galaxy S26 5G ফোনটি সিঙ্গল-কোর টেস্টে 3315 স্কোর এবং মাল্টি-কোর টেস্টে 11310 স্কোর পেয়েছে।

গীকবেঞ্চ সাইটে Samsung Galaxy S26 ফোনটি SM-S942N মডেল নাম্বার সহ দেখা গেছে। এটি ফোনটির সাউথ কোরিয়ান ভেরিয়েন্ট হবে বলে জানা গেছে। গীকবেঞ্চ লিস্টিঙের মাধ্যমে স্মার্টফোনটির 12GB RAM ভেরিয়েন্ট প্রকাশ্যে এসেছে। কোম্পানি ফোনটি 16GB RAM অপশন সহ লঞ্চ করতে পারে বলে আশা করা হচ্ছে। তবে 16GB RAM সহ Samsung Galaxy S26 ফোনটি ভারতের বাজারে সেল করা হবে কি না এই বিষয়ে এখনও পর্যন্ত জানা যায়নি।

বেঞ্চমার্কিং প্ল্যাটফর্মে Samsung Galaxy S26 ফোনটি ডেকা-কোর (10-কোর) প্রসেসর সহ লিস্টেড হয়েছে। এখানে মাদারবোর্ড সেকশনে s5e9965 কোডনেম লেখা রয়েছে, ফলে বাজারে এটি Samsung Exynos 2600 নামে লঞ্চ হতে পারে বলে মনে করা হচ্ছে। এই মোবাইল CPU-এর বেস ফ্রিকোয়েন্সি 2.76GHz হবে বলে জানানো হয়েছে, যা 3.80GHz হাই ক্লক স্পীডে কাজ করতে পারে। একইসঙ্গে Samsung Galaxy S26 ফোনটি Android 16 অপারেটিং সিস্টেম সহ লঞ্চ করা হবে।

প্রকাশ্যে আসা তথ্য অনুযায়ী Samsung Galaxy S26 5G ফোনটি একটি কমপ্যাক্ট স্মার্টফোন হতে চলেছে। এই ফোনটিতে 6.26 ইঞ্চি থেকে 6.3 ইঞ্চির ডিসপ্লে দেওয়া হতে পারে। এতে M14 LTPO OLED প্যানেল দিয়ে তৈরি
একটি ফ্ল্যাট সারফেস স্ক্রিন থাকবে। Galaxy S26 ফোনটিতে 120Hz রিফ্রেশ রেটের পাশাপাশি হাই ব্রাইনেস সাপোর্ট করতে পারে।

ফটোগ্রাফির জন্য Samsung স্মার্টফোনটি ট্রিপল রেয়ার ক্যামেরা সেটআপ সহ লঞ্চ করা হতে পারে। লিক অনুযায়ী ফোনটিতে 1/1.56 ইঞ্চি সাইজের 50 মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর দেওয়া হতে পারে। একইসঙ্গে 12 মেগাপিক্সেল আল্ট্রা-ওয়াইড অ্যাঙ্গেল লেন্স এবং 12 মেগাপিক্সেল 3x টেলিফটো সেন্সর থাকতে পারে। এছাড়া ক্লিকের মাধ্যমে পাওয়া তথ্য অনুযায়ী Galaxy S26 স্মার্টফোনটিতে 12 মেগাপিক্সেল সেলফি ক্যামেরা যোগ করা হবে।

কোম্পানির পক্ষ থেকে Samsung Galaxy S26 স্মার্টফোনটি 6.9mm পাতলা বডি সহ লঞ্চ করা হবে বলে জানানো হয়েছে। একইসঙ্গে জল ও ধুলো থেকে সুরক্ষিত রাখার জন্য ফোনটিতে IP68 রেটিং দেওয়া হতে পারে। জানিয়ে রাখি গত বছর ‘S25 সিরিজে’ Galaxy S25 Edge ফোনটি সবচেয়ে স্লিম স্মার্টফোন ছিল। এই ফোনটির থিকনেস মাত্র 5.8mm রাখা হয়েছিল। এবার কোম্পানির S26 Edge ফোনটি লঞ্চ করা হবে কি না সেই বিষয়ে এখনও পর্যন্ত সঠিক তথ্য প্রকাশ্যে আসেনি।

পাওয়ার ব্যাকআপের জন্য Samsung Galaxy S26 ফোনটি 5,000mAh ব্যাটারি সহ লঞ্চ করা হতে পারে। তবে লঞ্চের সময় ব্যাটারি ক্যাপাসিটি এর চেয়ে কিছুটা কমও হতে পারে। একইসঙ্গে দ্রুত চার্জ করার জন্য ফোনটিতে 25W ওয়ার্ড এবং 15W ওয়্যারলেস ফাস্ট চার্জিং ফিচার দেওয়া হতে পারে। আপাতত কোম্পানির পক্ষ থেকে আপকামিং সিরিজের অফিসিয়াল লঞ্চ ডেট ঘোষণার অপেক্ষা করা হচ্ছে।