Home খবর 9000mAh ব্যাটারি সহ লঞ্চ হতে পারে OnePlus স্মার্টফোন, থাকতে পারে MediaTek Dimensity 9500 প্রসেসর

9000mAh ব্যাটারি সহ লঞ্চ হতে পারে OnePlus স্মার্টফোন, থাকতে পারে MediaTek Dimensity 9500 প্রসেসর

সম্প্রতি ওয়ানপ্লাস তাদের নতুন ‘টার্বো’ সিরিজ লঞ্চ করেছে। কোম্পানির পক্ষ থেকে এই সিরিজে OnePlus Turbo 6 এবং OnePlus Turbo 6V ফোনদুটি শক্তিশালী 9,000এমএএইচ ব্যাটারি সহ পেশ করা হয়েছে। এবার কোম্পানি তাদের আরও একটি বড় ব্যাটারি সহ ফোন লঞ্চের প্রস্তুতি নিচ্ছে। এখনও পর্যন্ত আপকামিং ফোনটির নাম অফিসিয়ালি জানানো হয়নি, তবে নতুন OnePlus ফোনটি 9000mAh battery এবং MediaTek Dimensity 9500 প্রসেসর সহ পেশ করা হবে।

চীনের টিপস্টার ডিজিটাল চ্যাট স্টেশনের মাধ্যমে ফোনটিতে 9000mAh ব্যাটারি থাকবে বলে জানা গেছে। লিক অনুযায়ী ওয়ানপ্লাস ফোনটি MediaTek Dimensity 9500 প্রসেসর সহ লঞ্চ করা হতে পারে। এখনও পর্যন্ত ফোনটির নাম জানানো হয়নি, তবে আপকামিং ফোনটি OnePlus Ace 6 Ultra নামে লঞ্চ করা হবে বলে আশা করা হচ্ছে।

MediaTek Dimensity 9500 অক্টাকোর প্রসেসরটি 3 ন্যানোমিটার ফ্যাব্রিকেশনে তৈরি 2.7GHz থেকে 4.21GHz ক্লক স্পীডে কাজ করতে সক্ষম। এখনও পর্যন্ত কোনো OnePlus ফোন এই প্রসেসর সহ লঞ্চ করা হয়নি। জানিয়ে রাখি বর্তমানে ভারতের বাজারে Oppo Find X9 সিরিজ এবং Vivo X300 সিরিজের ফ্ল্যাগশিপ ফোনগুলি এই প্রসেসর সহ পেশ করা হয়েছে।

প্রকাশ্যে আসা তথ্য অনুযায়ী OnePlus Ace 6 Ultra ফোনটির সবচেয়ে বড় বিশেষত্ব হল ব্যাটারি। এই আসন্ন OnePlus ফোনটি 9000mAh ব্যাটারি সহ লঞ্চ করা হতে পারে। তবে OnePlus Ace সিরিজের OnePlus Ace 6 ফোনটি 7800mAh ব্যাটারি এবং Ace 6T ফোনটি 8300mAh ব্যাটারি সহ পেশ করা হয়েছিল।

লিক অনুযায়ী আপকামিং OnePlus ফোনটিতে 6.78 ইঞ্চির 1.5K স্ক্রিন সহ লঞ্চ করা হতে পারে। এই LTPS প্যানেল দিয়ে তৈরি ডিসপ্লেতে 165Hz রিফ্রেশ রেট সাপোর্ট করতে পারে। অন্যদিকে লিক অনুযায়ী ফোনটিতে 3D Ultrasonic ইন-ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর থাকতে পারে। তবে এই ফোনটি OnePlus Ace 6 Ultra নামে বাজারে লঞ্চ করা হবে কি না সেই বিষয়ে এখনও পর্যন্ত অফিসিয়ালি জানানো হয়নি।

OnePlus Ace 6 ফোনটি Qualcomm Snapdragon 8 Elite অক্টাকোর প্রসেসর সহ কাজ করে। এতে LPDDR5X RAM এবং UFS 4.1 স্টোরেজ যোগ করা হয়েছে। এই স্মার্টফোনটিতে ইন-ডিসপ্লে আল্ট্রাসোনিক ফিঙ্গারপ্রিন্ট সেন্সর সাপোর্টেড 6.83 ইঞ্চির 1.5K AMOLED ডিসপ্লে দেওয়া হয়েছে। এই স্ক্রিনে 165Hz রিফ্রেশ রেট রয়েছে।

OnePlus Ace 6 5G ফোনটিতে ডুয়েল রেয়ার ক্যামেরা সেটআপ রয়েছে। এই সেটআপে OIS ফিচারযুক্ত 50MP সেন্সর এবং 8MP আল্ট্রা-ওয়াইড অ্যাঙ্গেল লেন্স দেওয়া হয়েছে। ফোনটির ফ্রন্টে 16MP সেলফি ক্যামেরা যোগ করা হয়েছে। পাওয়ার ব্যাকআপের জন্য ফোনটিতে 7,800mAh ব্যাটারি এবং 120W SuperVOOC ফাস্ট চার্জিং ফিচার রয়েছে। এছাড়া জল ও ধুলো থেকে সুরক্ষার জন্য স্মার্টফোনটিতে IP66/68/69/69K রেটিং রয়েছে।