Home খবর Vivo লঞ্চ করতে চলেছে সস্তা স্মার্টফোন Vivo T5e, ইন্টারনেটের মাধ্যমে প্রকাশ্যে এল ডিটেইলস

Vivo লঞ্চ করতে চলেছে সস্তা স্মার্টফোন Vivo T5e, ইন্টারনেটের মাধ্যমে প্রকাশ্যে এল ডিটেইলস

ভিভো তাদের ‘টি5’ সিরিজের অধীনে এখনও পর্যন্ত vivo T5, vivo T5 Pro এবং vivo T5x 5G স্মার্টফোনগুলি লঞ্চ করেছে। সম্প্রতি লিকের মাধ্যমে জানা গিয়েছিল জুন মাসে এই সিরিজের vivo T5 Lite ফোনটি পেশ করা হবে। এবার এই সিরিজের আরও একটি নতুন vivo T5e ফোনের তথ্য প্রকাশ্যে এসেছে। শীঘ্রই গ্লোবাল বাজারে vivo T5e ফোনটি লঞ্চ করা হতে পারে।

সার্টিফিকেশন সাইটে vivo T5e স্মার্টফোনটি লিস্টেড হয়েছে। IMEI database আপকামিং ফোনটি V2628 মডেল নাম্বার সহ স্পট হয়েছে। এই লিস্টিঙের মাধ্যমে ফোনের মার্কেট নাম vivo T5e হবে বলেও জানা গেছে। অন্যদিকে ভারতীয় ফ্যানদের জন্যও খুশির খবর, কারণ একই মডেল নাম্বার সহ আপকামিং vivo T5e স্মার্টফোনটি ফোনটি BIS সার্টিফিকেশন সাইটে লিস্টেড হয়েছে। অর্থাৎ এই সস্তা ভিভো ফোনটি ভারতের বাজারেও পেশ করা হবে।

কম দামে পাওয়া যাবে ভিভো স্মার্টফোন

vivo T5e স্মার্টফোনটি 12 হাজার থেকে 15 হাজার টাকা রেঞ্জে লঞ্চ করা হতে পারে। আসন্ন ফোনটি এই সিরিজে উপস্থিত ফোনগুলির মধ্যে সবচেয়ে কম দামের স্মার্টফোন হতে চলেছে। বর্তমানে ভারতে vivo T5x ফোনটি প্রাথমিক 22,999 টাকা এবং vivo T5 Pro ফোনটি 32,999 টাকা দামে সেল করা হচ্ছে।

vivo T5x এবং vivo T5 Pro ফোনের পর এই মাসে সিরিজের অধীনে vivo T5 Lite ফোনটিও ভারতের বাজারে লঞ্চ হতে পারে। এই স্মার্টফোনটি 15 হাজার থেকে 20 হাজার টাকার মধ্যে সেল করা হতে পারে। আপকামিং vivo T5e ফোনটি লাইট মডেলের চেয়েও কম স্পেসিফিকেশন সহ পেশ করা হবে। তাই vivo T5e ফোনের দাম 10 হাজার থেকে 15 হাজার টাকার মধ্যে রাখা হতে পারে।

vivo T5 Lite ফোনের ডিটেইলস

কোম্পানির পক্ষ থেকে এখনও পর্যন্ত vivo T5x ফোনের স্পেসিফিকেশন সম্পর্কে জানানো হয়নি, তবে শীঘ্রই ভারতের বাজারে vivo T5 Lite ফোনটি MediaTek Dimensity 6300 প্রসেসর সহ লঞ্চ করা হতে পারে বলে জানা গেছে। লিক অনুযায়ী ফোনটির 4GB RAM এবং 6GB RAM ভেরিয়েন্ট 128GB এবং 256GB স্টোরেজ অপশনে সেল করা হবে। এই ফোনটিতে এক্সপেন্ডেবল RAM ফিচার যোগ করা হতে পারে।

লিক অনুযায়ী vivo T5 Lite 5G ফোনটি 6500mAh ব্যাটারি সহ লঞ্চ করা হতে পারে। দ্রুত চার্জ করার জন্য vivo T5 Lite 5G ফোনে 44W ফাস্ট চার্জিং ফিচার দেওয়া হতে পারে। এই vivo T5 Lite 5G ফোনটি 6.74-ইঞ্চির এইচডি+ এলসিডি ডিসপ্লে সহ লঞ্চ করা হতে পারে। একইসঙ্গে ফোনের স্ক্রিন 120Hz রিফ্রেশ রেট এবং 1200 নিটস হাই ব্রাইটনেস থাকতে পারে। লিক অনুযায়ী জল ও ধুলো থেকে সুরক্ষিত রাখার জন্য ফোনে IP65 রেটিং যোগ করা হতে পারে।

ফটোগ্রাফির জন্য vivo T5 Lite 5G ফোনের ব্যাক প্যানেলে 50 মেগাপিক্সেল রেয়ার ক্যামেরা সেন্সর দেওয়া হবে বলে জানা গেছে। একইভাবে সেলফি ও ভিডিও কলের জন্য vivo T5 Lite 5G ফোনে 5 মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা যোগ করা হতে পারে। লিক অনুযায়ী ফোনটি Twilight Shadow এবং Wave Blue কালার অপশনে সেল করা হবে। কোম্পানির পক্ষ থেকে ফোনের লঞ্চ ডেট এবং প্রাইস সম্পর্কে অফিসিয়ালি ঘোষণা করা হয়নি।