গত মে মাসে ভিভো তাদের vivo S60 স্মার্টফোন লঞ্চ করেছিল। এই ফোনটি 7200mAh ব্যাটারি, 16GB RAM এবং 144Hz ডিসপ্লে সহ চীনের বাজারে পেশ করা হয়েছিল। এবার কোম্পানির এই সিরিজের পরিধি বিস্তার করে নতুন 5G স্মার্টফোন লঞ্চের প্রস্তুতি নিচ্ছে। ইতিমধ্যেই কোম্পানি vivo S70 5G ফোনের ওপর কাজ শুরু করে দিয়েছে বলে শোনা যাচ্ছে। আগামী কয়েক দিনের মধ্যেই ফোনটি লঞ্চ করা হতে পারে। নতুন লিকের মাধ্যমে আপকামিং ভিভো স্মার্টফোনের স্পেসিফিকেশন প্রকাশ্যে এসেছে।
vivo S70 5G ফোনের স্পেসিফিকেশন
চীনের টিপস্টার ডিজিটাল চ্যাট স্টেশন vivo S70 5G ফোনের তথ্য শেয়ার করেছেন। লিক অনুযায়ী ফোনটিতে Qualcomm Snapdragon 8s Gen 4 প্রসেসর দেওয়া হতে পারে। এই 4ন্যানোমিটার ফেব্রিকেশন প্রসেসে তৈরি অক্টাকোর প্রসেসর 2.02GHz থেকে 3.21GHz ক্লক স্পীডে কাজ করতে সক্ষম।
জানিয়ে রাখি vivo S60 ফোনটি এই Snapdragon সিরিজের 3.0GHz ক্লক স্পীডযুক্ত Snapdragon 8s Gen 3 প্রসেসর সহ লঞ্চ করা হয়েছিল। এই ফোনটিতে 12GB RAM এবং 16GB RAM দেওয়া হয়েছিল, তাই আপকামিং ফোনটিও একই RAM ভেরিয়েন্ট সহ লঞ্চ করা হবে বলে আশা করা হচ্ছে। এই ফোনটিতে LPDDR5X RAM ফিচার থাকতে পারে।
লিক অনুযায়ী vivo S70 5G ফোনটিতে কম্প্যাক্ট সাইজের 6.59 ইঞ্চির 1.5K ডিসপ্লে দেওয়া হতে পারে। এই flat OLED প্যানেল দিয়ে তৈরি স্ক্রিন LTPS টেকনোলজি ব্যাবহার করা হতে পারে। ফোনে 144Hz রিফ্রেশ রেট এবং হাই নিটস ব্রাইটনেস সহ ইন-ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর সাপোর্ট করতে পারে।
vivo S70 5G ফোনটি ডুয়েল রেয়ার ক্যামেরা সেটআপে লঞ্চ করা হতে পারে। লিক অনুযায়ী ফোনের রেয়ার ক্যামেরা সেটআপে এলইডি ফ্ল্যাশ সহ 64MP periscope telephoto ক্যামেরা দেওয়া হতে পারে। এতে 3x optical zoom সাপোর্টেড Sony LYT610 লেন্স থাকবে বলে জানা গেছে। একইভাবে সেলফি ও ভিডিও কলের জন্য ফোনটিতে 50MP ফ্রন্ট ক্যামেরা যোগ করা হতে পারে।
আপকামিং vivo S70 5G ফোনটির ক্যামেরা ডিটেইলস সম্পর্কে জানা যায়নি, তবে লিকের মাধ্যমে পাওয়া তথ্য অনুযায়ী এই ফোনটি বড় ব্যাটারি সহ লঞ্চ করা হবে। পাওয়ার ব্যাকআপের জন্য ফোনে 8000mAh ব্যাটারি দেওয়া হতে পারে। এই ব্যাটারি দ্রুত চার্জ করার জন্য ফোনে 90W ফাস্ট চার্জিং ফিচার সাপোর্ট করতে পারে। মনে করিয়ে দিই vivo S60 স্মার্টফোনে 7200mAh ব্যাটারি রয়েছে।
