Home খবর 10000mAh ব্যাটারি সহ লঞ্চ হতে চলেছে vivo Y600 Pro 5G স্মার্টফোন, জানালো কোম্পানি

10000mAh ব্যাটারি সহ লঞ্চ হতে চলেছে vivo Y600 Pro 5G স্মার্টফোন, জানালো কোম্পানি

আজকের দিনে দাঁড়িয়ে বড় ব্যাটারি সহ স্মার্টফোন ট্রেন্ডে পরিণত হয়েছে। বর্তমানে 6000mAh এর চেয়ে ছোট ব্যাটারি সহ স্মার্টফোন দেখা যায় না বললেই চলে এবং এখন অধিকাংশ স্মার্টফোন ব্র্যান্ডই বড় ব্যাটারি সহ স্মার্টফোন বাজারে লঞ্চ করছে। এই সপ্তাহে ভারতে ভিভোর T5 Pro ফোনটি কোম্পানির সবচেয়ে বড় 9020mAh ব্যাটারি সহ সহ লঞ্চ করা হয়েছে। অন্যদিকে কোম্পানি 10000mAh battery সহ vivo Y600 Pro 5G স্মার্টফোন লঞ্চ করতে চলেছে।

ইতিমধ্যেই আপকামিং vivo Y600 Pro 5G ফোনটি অফিসিয়ালি ঘোষণা করা হয়েছে। চীনের মাইক্রো ব্লগিং সাইট ওয়েইবোতে কোম্পানি পোস্ট করে আসন্ন ফোনটি সম্পর্কে জানিয়েছে। কোম্পানির পক্ষ থেকে জানানো হয়েছে vivo Y600 Pro 5G ফোনটিতে 10000এমএএইচ এর চেয়েও বড় ব্যাটারি দেওয়া হবে। এখনও পর্যন্ত অফিসিয়ালি ব্যাটারি ক্যাপাসিটি সম্পর্কে জানা যায়নি, তবে আপকামিং vivo Y600 Pro 5G ফোনটি ভিভোর সবচেয়ে বড় ব্যাটারি সহ স্মার্টফোন হবে বলে স্পষ্ট বোঝা যাচ্ছে।

কোম্পানির পক্ষ থেকে ফোনের ফটো শেয়ার করা হয়েছে। প্রকাশ্যে আসা ছবিতে ফোনটি সার্কেল শেপের ব্যাক ক্যামেরা সেটআপে দেখা গেছে। ফোনটির রেয়ার প্যানেলে বড় সার্কেল দেওয়া হয়েছে, এতে দুটি ক্যামেরা সেন্সর ভার্টিক্যালি অবস্থিত। তাই vivo Y600 Pro ফোনটি 50 মেগাপিক্সেল ক্যামেরা সহ লঞ্চ করা হবে বলে কনফার্ম জানা গেছে। vivo 5G ফোনটিতে Aspherical lens ব্যাবহার করা হয়েছে।

কোম্পানির পক্ষ থেকে vivo Y600 Pro ফোনের লঞ্চ ডেট এখনও পর্যন্ত জানানো হয়নি, তবে মে মাসের শুরুতেই ফোনটি লঞ্চ করা হতে পারে। আপকামিং ফোনটি প্রথমে চীনের বাজারে এবং পরবর্তী সময়ে অন্যান্য বাজারে পেশ করা হবে। vivo Y600 Pro 5G ফোনের লঞ্চ ডেট অফিসিয়ালি ঘোষণা হওয়া মাত্রই আমরা পোস্টের মাধ্যমে জানিয়ে দেব।

ভারতে vivo Y600 Pro ফোনটি লঞ্চ করা হলে, এটি গত বছর জুন মাসে পেশ হওয়া vivo Y400 Pro ফোনের আপগ্রেড ভার্সন হতে পারে। এই ফোনটির 8GB RAM সহ 128GB ভেরিয়েন্ট 24,999 টাকা দামে লঞ্চ করা হয়েছিল। এই ফোনটিতে MediaTek Dimensity 7300 প্রসেসর দেওয়া হয়েছে। আমাদের টেস্টে ফোনটি 7,00,962 AnTuTu score পেয়েছে। একইসঙ্গে এতে এক্সপেন্ডেবল RAM টেকনোলোজি রয়েছে, ফলে 16GB RAM (8GB + 8GB) এর পারফরমেন্স পাওয়া যায়।

vivo Y600 Pro ফোনটিতে 6.77 ইঞ্চির ফুলএইচডি+ Dual 3D Curved ডিসপ্লে দেওয়া হয়েছে। এই AMOLED প্যানেল দিয়ে তৈরি স্ক্রিন 120Hz রিফ্রেশ রেট এবং 4500 নিটস পিক ব্রাইটনেস সাপোর্ট করে। পাওয়ার ব্যাকআপের জন্য vivo Y600 Pro ফোনটিতে 5,500mAh ব্যাটারি দেওয়া হয়েছে, এতে 4 বছরের ব্যাটারি হেলথ পাওয়া যাবে। একইসঙ্গে দ্রুত চার্জ করার জন্য ফোনটিতে 90 ওয়াট ফাস্ট চার্জিং ফিচার যোগ করা হয়েছে।

ফটোগ্রাফির জন্য vivo Y400 Pro 5G ফোনটিতে ডুয়েল রেয়ার সেটআপ রয়েছে। এই ক্যামেরা সেটআপে এফ/1.79 অ্যাপার্চারযুক্ত 50 মেগাপিক্সেল Sony IMX882 প্রাইমারি সেন্সর এবং 2 মেগাপিক্সেল Bokeh লেন্স দেওয়া হয়েছে। একইভাবে ফ্রন্টে 32 মেগাপিক্সেল সেলফি সেন্সর যোগ করা হয়েছে। এটি একটি AI ফিচার সহ ভিভো স্মার্টফোন। জল ও ধুলো থেকে সুরক্ষিত রাখার জন্য ফোনটিতে IP65 রেটিং দেওয়া হয়েছে।