Home খবর Jio কে টেক্কা দিতে Vi নিয়ে এল স্পেশাল অফার, প্ল‍্যানে ফ্রিতে পাওয়া যাচ্ছে 50GB ডেটা

Jio কে টেক্কা দিতে Vi নিয়ে এল স্পেশাল অফার, প্ল‍্যানে ফ্রিতে পাওয়া যাচ্ছে 50GB ডেটা

ভারতের টেলিকম সেক্টরের টপে থাকা রিলায়েন্স জিও ও এয়ারটেলের মতো কোম্পানিকে টক্কর দেওয়ার জন্য ভোডাফোন আইডিয়া (Vi) আরও একবার একটি বিশেষ অফার নিয়ে এসেছে। এই অফার অনুযায়ী কোম্পানি তাদের গ্ৰাহকদের বিনামূল্যে 50 জিবি ডেটা দিচ্ছে। তবে জানিয়ে রাখি কোম্পানি এই ধরনের ফ্রি ডেটা এর আগেও দিয়েছে। কোম্পানি তাদের 1,499 টাকা দামের প্রিপেইড প্ল‍্যানটি রিচার্জ করলে তাদের কিছু বাছাই করা গ্ৰাহকদের এই অফার দিচ্ছে।

আরও পড়ুন: শুরু হচ্ছে ভারতের সবচেয়ে বড় টেক অ্যাওয়ার্ড শো The Indian Gadget Awards 2020

কারা পাবে বেনিফিট?

যেসব গ্ৰাহকরা Vi অ্যাপ ব‍্যবহার করেন শুধু তারাই এই সুবিধা পাবেন। একজন ভোডাফোন আইডিয়া গ্ৰাহক হিসেবে Vi অ্যাপ ওপেন করলে কোম্পানির এই 50 জিবি ডেটার কথা জানা যাবে। 1,499 টাকা দামের এই প্রিপেইড প্ল‍্যানটি একটি লঞ্চ টার্ম প্ল‍্যান।

তবে বেশ কিছু ইউজার টুইটের মাধ্যমে অভিযোগ জানিয়েছেন যে রিচার্জ করা সত্ত্বেও তাদের অ্যাকাউন্টে 50 জিবি ডেটা ক্রেডিট হয়নি। টুইটে ইউজাররা তাদের ফোনে পাওয়া এস‌এম‌এস ও অ্যাপ ওপেন করার পর নোটিফিকেশনের স্ক্রিনশট পর্যন্ত শেয়ার করেছেন।

আরও পড়ুন: দুর্দান্ত ফিচারের সঙ্গে নতুন বছরে আসছে Google Pixel 6, সামনে এল পেটেন্ট

365 দিন ভ‍্যালিডিটি

365 দিন ভ‍্যালিডিটির এই প্ল‍্যানে কোম্পানি 24 জিবি ডেটা দেয়। এবার অফারে 50 জিবি অতিরিক্ত ডেটা দেওয়ার ফলে মোট 74 জিবি ডেটা পাওয়া যাচ্ছে।

ফ্রি কলিং

এই প্ল‍্যানটি রিচার্জ করে গ্ৰাহকরা গোটা দেশের যে কোনো নেটওয়ার্কে আনলিমিটেড ভয়েস কল উপভোগ করতে পারবেন। এছাড়া এই প্ল‍্যানে 3,600 ফ্রি এস‌এম‌এস ও কোম্পানির Vi Movies & TV অ্যাপের ফ্রি অ্যাকসেস পাওয়া যায়।

আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন