স্যামসাঙ তাদের ‘Galaxy Unpacked 2025’ ইভেন্টের মঞ্চে তাদের Galaxy S25 সিরিজ এবং নতুন AI ফিচার লঞ্চ করেছে। এই ইভেন্টের অন্যতম আকর্ষণ ছিল Galaxy S25 Edge স্মার্টফোন। এই ফোনটি অফিসিয়ালি টিজ করে দেওয়া হয়েছে। এই ফোনে আলট্রা স্লিম ডিজাইন এবং ফ্ল্যাট এজ থাকবে। অর্থাৎ অদূর ভবিষ্যতে কোম্পানি স্লিম ডিজাইনের স্মার্টফোন লঞ্চ করবে। একটি লেটেস্ট লিক থেকে জানা গেছে Xiaomi, Vivo এবং Oppo শীঘ্রই তাদের স্লিম স্মার্টফোন লঞ্চ করতে পারে।
এই বছর লঞ্চ হবে একাধিক স্লিম স্মার্টফোন
- টিপস্টার DigitalChatStation চীনের মাইক্রো ব্লগিং সাইট Weibo-তে পোস্ট করে জানিয়েছে এই বছর আরও বিভিন্ন কোম্পানি আলট্রা স্লিম স্মার্টফোন লঞ্চ করবে।
- 2025 সালে Xiaomi, Vivo ও OPPO সম্ভবত তাদের স্লিম ফোন লঞ্চ করতে পারে এবং এই ফোনগুলি নতুন Galaxy S25 Edge ফোনটিকে কড়া টক্কর দেবে।
- টিপস্টার DCS আরও জানিয়েছেন Xiaomi, OPPO এবং Vivo এর এইসব আপকামিং ফোনগুলি মিড রেঞ্জ এবং সাব সিরিজ স্মার্টফোন হিসাবে পেশ করা হতে পারে।
- এছাড়া অ্যাপেলও তাদের স্লিম ফোনে কাজ করছে এবং এই ফোনটি iPhone 17 Slim/Air নামে পেশ করা হতে পারে। এখনও পর্যন্ত পাওয়া তথ্য অনুযায়ী এই ফোনটির থিকনেস 5.5mm হতে পারে।
- DCS আরও জানিয়েছেন Vivo, OPPO ও Xiaomi ফোনগুলির ব্যাটারি Apple ও Samsung ফোনের চেয়ে বড় হতে পারে।
- লিক অনুযায়ী S25 Edge এবং iPhone 17 Air/Slim ফোনে 3,000mAh থেকে 4,000mAh পর্যন্ত ব্যাটারি থাকতে পারে। Xiaomi, Vivo এবং OPPO ফোনগুলিতে 4,000mAh এর চেয়েও বেশি বড় ব্যাটারি থাকবে বলে আমরা মনে করছি।
DCS এর বক্তব্য অনুযায়ী Samsung Galaxy S25 Edge ফোনে ফ্ল্যাট এজ সহ 6.7 ইঞ্চির ডিসপ্লে দেওয়া হবে। এর সঙ্গে এই ফোনে 4.47GHz ক্লক স্পীডযুক্ত Snapdragon 8 Elite for Galaxy চিপসেট এবং 3,786mAh রেটেড ব্যাটারি (টাইপিক্যাল ক্যাপাসিটি 3,900mAh) থাকবে বলে জানানো হয়েছে।
টিপস্টারের পক্ষ থেকে 2025 সালে Xiaomi, OPPO এবং Vivo ফোনগুলি লঞ্চ হবে বলে হলেও, কোনো নির্দিষ্ট টাইমলাইন জানানো হয়নি। যেহেতু এখনও বিশদ কিছু জানা যায়নি এবং এটি প্রথমদিকের লিক তাই এখনই কোনো তথ্য সঠিক বলে মেনে নেওয়া উভিত নয়।
