Home খবর 10000mAh ব্যাটারি, 2.8K ডিসপ্লে, 12GB RAM এবং Snapdragon 8s Gen 3 প্রসেসর সহ লঞ্চ হল Vivo Pad 5c, জেনে নিন ডিটেইলস

10000mAh ব্যাটারি, 2.8K ডিসপ্লে, 12GB RAM এবং Snapdragon 8s Gen 3 প্রসেসর সহ লঞ্চ হল Vivo Pad 5c, জেনে নিন ডিটেইলস

ভিভো তাদের হোম মার্কেট চীনে Vivo Pad 5c নামে কোম্পানির নতুন ট্যাবলেট ডিভাইস লঞ্চ করেছে। এই মিড বাজেট প্রিমিয়াম ডিভাইসে 12GB RAM ও Snapdragon 8s Gen 3 প্রসেসরের সঙ্গে 10000mAh ব্যাটারি ও12-ইঞ্চির 2.8K ডিসপ্লে দেওয়া হয়েছে। এই নতুন ট্যাবলেটের ফিচার, স্পেসিফিকেশন এবং দাম সম্পর্কে নিচে বিস্তারিত আলোচনা করা হল।

Vivo Pad 5c ট্যাবের স্পেসিফিকেশন

এই নতুন ট্যাবটি Android 16 বেস্ড OriginOS 6 অপারেটিং সিস্টেমে কাজ করে। প্রসেসিঙের জন্য Vivo Pad 5c ট্যাবে Qualcomm Snapdragon 8s Gen 3 চিপসেট যোগ করা হয়েছে। 4nm ফেব্রিকেশন প্রসেসে তৈরি এই অক্টাকোর প্রসেসর 2.0GHz থেকে 3.0GHz পর্যন্ত ক্লক স্পীডে রান করতে সক্ষম। সুন্দর গ্ৰাফিক্সের জন্য এই ডিভাইসে Adreno 735 GPU রয়েছে।

Vivo Pad 5c মূলত একটি গেমিং ট্যাবলেট। থার্মাল ম্যানেজমেন্টের জন্য এতে 32,200mm² ভেপার চেম্বার কুলিং সিস্টেম দেওয়া হয়েছে। এই ট্যাবলেটে LPDDR5x RAM টেকনোলজি যোগ করা হয়েছে, ফলে স্মুথ ও ফাস্ট মাল্টি টাস্কিং এক্সপেরিয়েন্স পাওয়া যাবে। এর সঙ্গে এতে UFS 4.1 স্টোরেজ টেকনোলজি রয়েছে।

কোম্পানির পক্ষ থেকে Vivo Pad 5c ট্যাবে 12.1-ইঞ্চির 2.8K ডিসপ্লে দেওয়া হয়েছে। 7:5 অ্যাসপেক্ট রেশিওযুক্ত এই স্ক্রিন 144Hz রিফ্রেশ রেট এবং 900nits পীক ব্রাইটনেস সাপোর্ট করে। দীর্ঘ সময় পর্যন্ত ব্যাবহারের পর‌ও চোখ সুরক্ষিত রাখার জন্য এতে আই প্রোটেকশন মোড যোগ করা হয়েছে। এই ডিভাইসের থিকনেম মাত্র 6.62mm এবং ওজন 584 গ্ৰাম।

Vivo Pad 5c ট্যাবলেটে পাওয়ার ব্যাক‌আপের জন্য 10000mAh ব্যাটারি রয়েছে। কোম্পানির বক্তব্য অনুযায়ী ফুল চার্জে এই ডিভাইসে প্রায় 12.6 ঘন্টা পর্যন্ত ভিডিও স্ট্রিমিং করা যাবে। এই ডিভাইসে 4.5 বছরের ব্যাটারি হেল্থ বজায় থাকবে। এই ট্যাবলেটের ব্যাটারি দ্রুত চার্জ করার জন্য এতে 44W ফাস্ট চার্জিং ফিচার দেওয়া হয়েছে।

ফটোগ্রাফির জন্য Vivo Pad 5c ট্যাবের ব্যাক প্যানেলে LED ফ্ল্যাশের সঙ্গে 8MP রেয়ার ক্যামেরা যোগ করা হয়েছে। এক‌ইভাবে ভিডিও কল ও মিটিঙের জন্য এতে 5MP ফ্রন্ট ক্যামেরা রয়েছে। বড় স্ক্রিনের পাশাপাশি সুন্দর অডিওর জন্য এতে চারটি স্পিকার দেওয়া হয়েছে।

Vivo Pad 5c ট্যাবলেটে অফিসের কাজ সহজে করার জন্য PPT Assistant, Vivo File Transfer ও floating window এর মতো AI বেস্ড ফিচার যোগ করা হয়েছে। এছাড়াও ইউজাররা এতে WPS Office ব্যাবহার করতে পারবেন। এই ডিভাইসে Wi-Fi 6 ও Bluetooth 5.4 সহ 3.5mm হেডফোন জ্যাক রয়েছে। এই ট্যাবটি Vivo Pencil 3 stylus ও Vivo Smart Touch Keyboard 5 সাপোর্ট করে।

Vivo Pad 5c ট্যাবের দাম

চীনে Vivo Pad 5c ট্যাবটি তিনটি স্টোরেজ ভেরিয়েন্টে লঞ্চ করা হয়েছে। এই ট্যাবের 8GB RAM + 128GB storage বেস মডেলের দাম রাখা হয়েছে 2699 ইউয়ান অর্থাৎ প্রায় 37 হাজার টাকা। এই ডিভাইসের 8GB + 256GB মডেল 2999 ইউয়ান অর্থাৎ 41 হাজার টাকা দামে পেশ করা হয়েছে। এক‌ইভাবে এই ট্যাবের টপ মডেলে 12GB RAM + 256GB storage যোগ করা হয়েছে এবং এটির দাম রাখা হয়েছে 3499 ইউয়ান অর্থাৎ প্রায় 47 হাজার টাকার কাছাকাছি। চীনে এই ডিভাইসটি Blue, Green ও Grey কালার অপশনে সেল করা হবে।