Home খবর অবাক করল Vivo! বাড়িয়ে দিয়েছে দুটি সস্তা ফোনের দাম, জেনে নিন নতুন দাম

অবাক করল Vivo! বাড়িয়ে দিয়েছে দুটি সস্তা ফোনের দাম, জেনে নিন নতুন দাম

টেক কোম্পানি ভিভোর নতুন পদক্ষেপে ব্র্যান্ডের ফ্যানরা এক‌ই সঙ্গে অবাক এবং নিরাশ হয়ে পড়েছে। কোম্পানির পক্ষ থেকে তাদের দুটি সস্তা ফোনের দাম বাড়িয়ে দেওয়া হয়েছে। কোম্পানি তাদের Vivo T4x 5G এবং Vivo T4 Lite 5G ফোনের দাম বাড়িয়েছে। বর্তমানে এই ফোনদুটির সমস্ত ভেরিয়েন্টের দাম বাড়ানো হয়েছে। গতকাল অর্থাৎ 30 অক্টোবর থেকে ফোনের এই নতুন দাম জারি করে দেওয়া হয়েছে। অর্থাৎ এখন থেকে এই ফোনগুলি কেনার জন্য ইউজারদের বেশি দাম দিতে হবে। কোন ফোনটির দাম কতটা বাড়ল সেই বিষয়ে নিচে বিস্তারিত আলোচনা করা হল।

Vivo T4 Lite এর দাম

Vivo T4 Lite লঞ্চ প্রাইস দাম বেড়েছে নতুন দাম
4GB RAM + 128GB Storage 9,999 টাকা 500 টাকা 10,499 টাকা
6GB RAM + 128GB Storage 10,999 টাকা 500 টাকা 11,499 টাকা
8GB RAM + 256GB Storage 12,999 টাকা 500 টাকা 13,499 টাকা

Vivo T4 Lite ফোনটির দাম 10 হাজার টাকার চেয়েও কম দাম ছিল। এবার দাম বৃদ্ধির পর ফোনটির প্রাথমিক দাম 10,499 টাকা রাখা হয়েছে। কোম্পানির পক্ষ থেকে 500 ফোনের দাম বাড়ানো হয়েছে। উপরোক্ত টেবিলের মাধ্যমে দেখানো হয়েছে Vivo T4 Lite ফোনের 6GB RAM ভেরিয়েন্টের দাম 11,499 টাকা এবং 8GB RAM ভেরিয়েন্টের দাম 13,499 টাকা দামে পাওয়া যাবে।

Vivo T4x এর দাম

Vivo T4x লঞ্চ প্রাইস দাম বেড়েছে নতুন দাম
6GB RAM + 128GB Storage 13,999 টাকা 500 টাকা 14,499 টাকা
8GB RAM + 128GB Storage 14,999 টাকা 500 টাকা 15,499 টাকা
8GB RAM + 256GB Storage 16,999 টাকা 500 টাকা 17,499 টাকা

Vivo T4 Lite ফোনটির মতো Vivo T4x ফোনের দামও 500 বাড়ানো হয়েছে। এই ফোনের প্রাথমিক দাম 13,999 টাকা রাখা হয়েছিল। এবার ইউজাররা 14,499 টাকা দামে কিনতে পারবেন। অন্যদিকে ভিভোর 8GB RAM সহ 128GB ভেরিয়েন্ট 15,499 টাকা এবং 256GB ভেরিয়েন্ট 17,499 টাকা দামে সেল করা হচ্ছে।

Vivo T4 Lite 5G এর স্পেসিফিকেশন

Vivo T4 Lite 5G ফোনটি Android 15 এবং Funtouch OS 15 সহ লঞ্চ করা হয়েছে। প্রসেসিঙের জন্য ফোনটিতে 2.4GHz ক্লক স্পীডযুক্ত MediaTek Dimensity 6300 অক্টাকোর প্রসেসর দেওয়া হয়েছে। ফোনটি 8GB Expandable RAM Technology রয়েছে, এর মাধ্যমে ফিজিক্যাল RAM এর সঙ্গে অতিরিক্ত ভার্চুয়াল RAM এর ব্যাবহারে মোট 16GB RAM (8GB + 8GB) পারফরমেন্স পাওয়া যায়। এছাড়া Vivo T4 Lite ফোনটিতে LPDDR4X RAM এবং UFS 2.2 Storage সাপোর্ট করে।

Vivo T4 Lite 5G ফোনে LCD প্যানেল দিয়ে তৈরি 6.74 ইঞ্চির HD+ ওয়াটারড্রপ নচ ডিসপ্লে রয়েছে। এই স্ক্রিন 90Hz রিফ্রেশ রেট এবং 1000nits পিক ব্রাইটনেস সাপোর্ট করে। ফটোগ্রাফির জন্য ফোনটির ব্যাক প্যানেলে f/1.8 অ্যাপার্চারের ক্ষমতাসম্পন্ন 50MP Sony প্রাইমারি সেন্সর এবং 2MP বোকে লেন্স রয়েছে। একইভাবে সেলফির 5MP ফ্রন্ট ক্যামেরা যোগ করা হয়েছে। পাওয়ার ব্যাকআপের জন্য ফোনটিতে শক্তিশালী 6000mAh ব্যাটারি দেওয়া হয়েছে এবং এতে 15W ফাস্ট চার্জিং ফিচার রয়েছে।

Vivo T4x 5G এর স্পেসিফিকেশন

Vivo T4x 5G ফোনে 4nm ফেব্রিকেশনে তৈরি 2.5GHz ক্লক স্পীডযুক্ত MediaTek Dimensity 7300 চিপসেট দেওয়া হয়েছে। আমাদের টেস্টে এই ফোনটি 6,85,052 AnTuTu স্কোর পেয়েছে। ফটোগ্রাফির জন্য ফোনটির ব্যাক প্যানেলে 50MP AI প্রাইমারি সেন্সর এবং 2MP বোকে লেন্স রয়েছে। একইভাবে ফ্রন্টে 8MP সেলফি সেন্সর দেওয়া হয়েছে।

Vivo T4x 5G ফোনে পাওয়ার ব্যাকআপের জন্য 6,500mAh ব্যাটারি রয়েছে এবং এই ব্যাটারি চার্জ করার জন্য 44W ফাস্ট ফিচার যোগ করা হয়েছে। প্রযুক্তি সমর্থন করে। আমাদের টেস্টে ফোনটি 14 ঘন্টা 11 মিনিট PC Mark Battery Benchmark স্কোর পেয়েছে। ফোনটিতে 6.72 ইঞ্চির Full HD+ প্যানেল ডিসপ্লে রয়েছে। এই স্ক্রিন 120Hz রিফ্রেশ রেট এবং 1050nits পিক ব্রাইটনেস সাপোর্ট করে। একইভাবে ফোনটিতে IR Blaster ফিচার যোগ করা হয়েছে।