Home খবর দাম বেড়েছে কয়েকটি ভিভো স্মার্টফোনের, 4000 টাকা পর্যন্ত বাড়ানো হল দাম, জেনে নিন ডিটেইলস

দাম বেড়েছে কয়েকটি ভিভো স্মার্টফোনের, 4000 টাকা পর্যন্ত বাড়ানো হল দাম, জেনে নিন ডিটেইলস

Vivo ভারতের বাজারে তাদের বেশ কয়েকটি ফোনের দাম পরিবর্তন করেছে। কোম্পানির পক্ষ থেকে জানানো হয়েছে এই প্রাইস হাইক ইতিমধ্যে কার্যকর করে দেওয়া হয়েছে এবং এর ফলে কোম্পানির Y-সিরিজ, V-সিরিজ এবং T-সিরিজের কিছু স্মার্টফোন আগের চেয়ে বেশি দামে সেল করা হবে। সবচেয়ে বড় কথা কিছু ভেরিয়েন্টের দাম 3,000 থেকে 4,000 টাকা পর্যন্ত বাড়ানো হয়েছে। চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক এই প্রাইস হাইক সম্পর্কে।

কোম্পানির Vivo Y31 5G ফোনটির সবকটি ভেরিয়েন্টের দাম বাড়ানো হয়েছে। ফোনটির 4GB + 128GB মডেল 18,999 টাকার বদলে এখন থেকে 19,999 টাকা দামে বিক্রি করা হবে। এই ফোনের 6GB + 128GB মডেলের দাম 3,000 টাকা বাড়িয়ে 20,999 টাকা থেকে 23,999 টাকা করে দেওয়া হয়েছে। এছাড়াও এই ফোনটির 6GB + 256GB মডেলের দাম 26,999 টাকা করে দেওয়া হয়েছে, যা আগে 23,999 টাকা দামে সেল করা হত।

কোম্পানির পক্ষ থেকে Vivo Y51 Pro ফোনটির 8GB + 128GB ভেরিয়েন্টের দাম 24,999 থেকে বাড়িয়ে 27,999 টাকা করে দেওয়া হয়েছে। এই ফোনের 8GB + 256GB মডেলের দাম 30,999 টাকা করা হয়েছে, যা আগে 27,999 টাকা দামে সেল করা হত। এক‌ইভাবে Vivo Y400 ফোনটির 8GB + 128GB মডেলের দাম 25,999 টাকা থেকে বেড়ে 28,999 টাকা হয়ে গেছে এবং 8GB + 256GB ভেরিয়েন্টের দাম 27,999 টাকা থেকে বাড়িয়ে 31,999 টাকা করে দেওয়া হয়েছে।

প্রিমিয়াম সেগমেন্টে কোম্পানি Vivo V70 এবং Vivo V70 Elite ফোনের দাম বাড়িয়ে দিয়েছে। Vivo V70 ফোনটির 8GB + 256GB মডেল কেনার জন্য এখন থেকে 45,999 টাকার বদলে 49,999 টাকা দাম দিতে হবে। এই ফোনের 12GB + 256GB মডেলের দাম 49,999 টাকা থেকে বেড়ে 53,999 টাকা হয়ে গেছে। অপরদিকে Vivo V70 Elite ফোনটির 8GB + 256GB ভেরিয়েন্টের দাম 55,999 টাকা (আগে 51,999 টাকা) এবং 12GB + 256GB মডেলের দাম 59,999 টাকা (আগে 56,999 টাকা) করে দেওয়া হয়েছে।

কোম্পানির T-সিরিজের ভক্তরাও বড়সড় ধাক্কার সম্মুখীন হয়েছেন। কোম্পানির Vivo T5x ফোনটির দাম সবচেয়ে বেশি বেড়েছে। এই ফোনটির 6GB + 128GB মডেলের দাম 18,999 টাকা থেকে বাড়িয়ে 22,999 টাকা করা হয়েছে। অর্থাৎ এই মডেলের দাম 4,000 টাকা বেড়েছে। এই ফোনের 8GB + 128GB মডেল 20,999 টাকার পরিবর্তে 24,999 টাকা দামে সেল করা হবে। এছাড়াও ফোনটির 8GB + 256GB ভেরিয়েন্টের দাম 22,999 টাকা থেকে বেড়ে 26,999 টাকা হয়ে গেছে।

এখনও পর্যন্ত কোম্পানির পক্ষ থেকে এই প্রাইস হাইকের কারণ সম্পর্কে অফিসিয়ালি কিছু জানানো হয়নি। তবে স্মার্টফোনে ব্যাবহৃত স্টোরেজ, RAM ও প্রসেসর সহ বিভিন্ন পার্টসের মূল্যবৃদ্ধির পাশাপাশি মার্কেট কন্ডিশনের কারণে এই পদক্ষেপ নেওয়া হয়েছে বলে মনে করা হচ্ছে।

কোম্পানির পক্ষ থেকে বাজেট থেকে শুরু করে প্রিমিয়াম পর্যন্ত বিভিন্ন ফোনের দাম 1,000 টাকা থেকে 4,000 টাকা পর্যন্ত বাড়ানো হয়েছে। যেসব ইউজাররা এই ফোনগুলি কেনার কথা ভাবছিলেন তাদের ওপর এর প্রভাব পড়বে সবচেয়ে বেশি। তাই নতুন স্মার্টফোন কেনার আগে অন্য বিকল্পেও চোখ রাখা উচিৎ হবে বলে আমরা মনে করছি।