ভিভো ফ্যানদের জন্য আজ অত্যন্ত উল্লেখযোগ্য একটি দিন। ভারতের বাজারে আজ থেকে কোম্পানির সবচেয়ে বড় ব্যাটারি সহ স্মার্টফোনের সেল শুরু হয়েছে। এই মাসের শুরুতেই কোম্পানি ভারতে তাদের 10000mAh ব্যাটারি সহ vivo S2 FE 5G স্মার্টফোন লঞ্চ করেছিল। কোম্পানির পক্ষ থেকে প্রাথমিক সেলে বড় ব্যাটারি সহ এই ফোনে 4000 টাকার চেয়েও বেশি ডিসকাউন্ট দেওয়া হচ্ছে। এই নতুন ফোনটির দাম, অফার, ফিচার এবং স্পেসিফিকেশন সম্পর্কে নিচে বিস্তারিত আলোচনা করা হল।
vivo S2 FE ফোনের দাম
vivo S2 FE 5G ফোনের বেস ভেরিয়েন্টে 6GB RAM ও 128GB স্টোরেজ যোগ করা হয়েছে এবং এই মডেলের দাম রাখা হয়েছে 38,999 টাকা। একইভাবে এই ফোনের 8GB RAM + 128GB Storage সহ টপ মডেলের দাম রাখা হয়েছে 42,999 টাকা। এই ফোনটি Stellar Green, Zen White ও Titan Black কালার অপশনে পেশ করা হয়েছে।
vivo S2 FE ফোনের অফার
কোম্পানির পক্ষ থেকে vivo S2 FE 5G ফোনে 10% ডিসকাউন্ট দেওয়া হচ্ছে। দেশের প্রায় সমস্ত উল্লেখযোগ্য ব্যাঙ্ক কার্ডের মাধ্যমে ইন্সট্যান্ট ডিসকাউন্ট হিসাবে এই ছাড় পাওয়া যাবে। 10 শতাংশ ডিসকাউন্ট হিসাবে ফোনটির 6GB RAM মডেলে 3899 এবং 8GB RAM ভেরিয়েন্টে 4299 টাকা ছাড় উপভোগ করা যাবে।
অফারে vivo S2 FE 5G ফোনের 6GB RAM মডেল 35,099 টাকা এবং 8GB RAM মডেল 38,699 টাকা এফেক্টিভ প্রাইসের বিনিময়ে কেনা যাবে। অর্থাৎ এই ফোনের 8GB RAM মডেল অফারে 6GB RAM ভেরিয়েন্টের চেয়েও কম দামে কেনা যাবে। ডিসকাউন্টের পাশাপাশি এই ফোনে 1 বছরের ফ্রি এক্সটেন্ডেড ওয়ারেন্টিও দেওয়া হচ্ছে।
vivo S2 FE ফোনের স্পেসিফিকেশন
vivo S2 FE 5G ফোনের সবচেয়ে বড় বিশেষত্ব হল ফোনটির বড় ব্যাটারি। পাওয়ার ব্যাকআপের জন্য এই ফোনে 10000mAh ব্যাটারি দেওয়া হয়েছে। এই ফোনে 6 বছরের ব্যাটারি হেল্থ পাওয়া যাবে। কোম্পানির পক্ষ থেকে এতে 7 লেয়ার ব্যাটারি প্রোটেকশন যোগ করা হয়েছে। এই ফোনটির ব্যাটারি দ্রুত চার্জ করার জন্য এতে 44W ফাস্ট চার্জিং ফিচার রয়েছে। এই ফোনটি রিভার্স চার্জিং ফিচার সাপোর্ট করে, ফলে এই ফোনের সাহায্যে অন্য ডিভাইস চার্জ করা যাবে।
এই ফোনে 2800 × 1260 পিক্সেল রেজোলিউশন সাপোর্টেড 6.83-ইঞ্চির 1.5K ডিসপ্লে দেওয়া হয়েছে। AMOLED প্যানেল দিয়ে তৈরি vivo S2 FE 5G ফোনের স্ক্রিন Light-Emitting Material Q10+ টেকনোলজির পাশাপাশি 120Hz রিফ্রেশ রেট, 449ppi পিক্সেল ডেনসিটি এবং 2000nits ব্রাইটনেস সাপোর্ট করে। জল ও ধূলো থেকে সুরক্ষার জন্য এতে IP69 রেটিং যোগ করা হয়েছে।
vivo S2 FE 5G ফোনটি Android 16 বেস্ড OriginOS 6 অপারেটিং সিস্টেমে কাজ করে। প্রসেসিঙের জন্য এই ফোনে MediaTek Dimensity 7300e চিপসেট রয়েছে। 6nm ফেব্রিকেশন প্রসেসে তৈরি এই অক্টাকোর প্রসেসর 2.0GHz থেকে 2.5GHz পর্যন্ত ক্লক স্পীডে রান করতে সক্ষম। আমাদের টেস্টে এই ফোনটি 9,00,958 AnTuTu Score পেয়েছে।
ফটোগ্রাফির জন্য vivo S2 FE 5G ফোনে ডুয়েল রেয়ার ক্যামেরা সেটআপ দেওয়া হয়েছে। এই সেটআপে LED ফ্ল্যাশের সঙ্গে f/1.8 অ্যাপার্চারযুক্ত 50MP প্রাইমারি সেন্সর এবং f/2.4 অ্যাপার্চারের ক্ষমতাসম্পন্ন 2MP সেকেন্ডারি লেন্স যোগ করা হয়েছে। একইভাবে সেলফি ও ভিডিও কলের জন্য এতে 32MP ফ্রন্ট ক্যামেরা রয়েছে। কানেক্টিভিটি ফিচার হিসাবে এই ফোনে 5GHz Wi-Fi, Bluetooth 5.4 ও NFC সাপোর্ট দেওয়া হয়েছে।
