সম্প্রতি Vivo তাদের আপকামিং Vivo S50 ফোনের ডিজাইন অফিসিয়ালি শেয়ার করেছে। এই সিরিজে Vivo S50 এবং Vivo S50 Pro Mini ফোনদুটি লঞ্চ করা হবে। বেঞ্চমার্কিং ওয়েবসাইট গীকবেঞ্চে V2528A মডেল নাম্বার সহ ফোনটি দেখা গেছে। এটি S50 ফোন হতে পারে। লিস্টিঙের মাধ্যমে ফের প্রসেসর এবং পারফরমেন্সের মতো গুরুত্বপূর্ণ তথ্য সম্পর্কে জানা গেছে। চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক Vivo S50 ফোনের লিক ডিটেইলস সম্পর্কে।
লিক অনুযায়ী প্রথমে টিপস্টার অভিষেক যাদব V2528A মডেল নাম্বার সহ গীকবেঞ্চে স্পট করেছেন। টিপস্টারের এক্স পোস্টের মাধ্যমে স্পষ্ট জানানো হয়েছে এটি Vivo S50 ফোন হবে। ফোনটি গিকবেঞ্চ সিঙ্গেল-কোর টেস্টে 2044 স্কোর এবং মাল্টি-কোর টেস্টে 5851 স্কোর পেয়েছে।
লিস্টিঙের মাধ্যমে একটি থ্রি-ক্লাস্টার CPU কনফিগারেশন সম্পর্কে জানা গেছে। এতে 3.01GHz ক্লক স্পীডযুক্ত প্রাইমারি কোর, 2.80GHz ক্লক স্পীডযুক্ত চারটি কোর এবং 2.02GHz ক্লক স্পীডযুক্ত তিনটি কোর রয়েছে। সোর্স কোডে Adreno 735 GPU লেখা রয়েছে। অর্থাৎ Vivo S50 ফোনটিতে Snapdragon 8s Gen 3 চিপসেট দেওয়া হতে পারে।
ফোনটি Android 16 OS সহ লঞ্চ করা হবে বলে জানা গেছে। গিকবেঞ্চ লিস্টিং অনুযায়ী ভেরিয়েন্টটিতে সম্ভবত 16GB RAM দেওয়া হবে। এই RAM অপশনে লঞ্চ করা হতে পারে বলে মনে করা হচ্ছে।
ব্র্যান্ডের পক্ষ থেকে জানানো হয়েছে ডিসেম্বর মাসে Vivo S50 সিরিজ লঞ্চ করা হবে। এখনও পর্যন্ত অফিসিয়াল লঞ্চ ডেট জানানো হয়নি। 3C সার্টিফিকেশন অনুযায়ী উভয় মডেলেই 90W ফাস্ট ওয়ার্ড চার্জিং ফিচার থাকতে পারে। একইসঙ্গে Vivo এর প্রোডাক্ট ম্যানেজার জানিয়েছেন S50 এবং S50 Pro Mini ফোনদুটিতে LPDDR5X (9600Mbps) RAM এবং UFS 4.1 স্টোরেজ দেওয়া হবে। Vivo S50 Pro Mini ফোনটিতে Qualcomm Snapdragon 8 Gen 5 প্রসেসর থাকবে বলে জানা গেছে। এখন পর্যন্ত লিকের মাধ্যমে পাওয়া তথ্য অনুযায়ী Vivo S50 সিরিজে 3D আল্ট্রাসোনিক ফিঙ্গারপ্রিন্ট 2.0, IP69 + IP68 রেটিং সহ অন্যান্য ফিচারও দেওয়া হতে পারে।
যারা কমপ্যাক্ট ও বড় ডিজাইনে প্রিমিয়াম পারফরমেন্স ভালোবাসেন, তাদের কাছে আপকামিং Vivo S50 সিরিজ আকর্ষণীয় হয়ে উঠতে পারে। একই সঙ্গে যারা বড় ব্যাটারি, পেরিস্কোপ ক্যামেরা এবং শক্তিশালী চিপসেটসহ একটি ফোন খুঁজছেন, তাদের জন্য এটি একটি ভালো অপশন হতে পারে। Vivo S50 সিরিজ বাজারে উপস্থিত Oppo Reno 15 সিরিজ, OnePlus Ace 6T এবং Realme Neo 8 ফোনের প্রতিদ্বন্দ্বী হয়ে উঠতে পারে।
যারা আগামী মাসের মধ্যে নতুন ফোন কেনার কথা ভাবছেন, তাঁরা Vivo S50 ফোনটির জন্য অপেক্ষা করতে পারেন। আপকামিং ফোনের নতুন আপডেট প্রকাশ্যে এলেই আমরা এই বিষয়ে পোস্টের মাধ্যমে জানিয়ে দেব।
