Vivo তাদের S50 সিরিজের পরিধি বিস্তার করে চীনের বাজারে নতুন স্মার্টফোন লঞ্চ করা হয়েছে। এই স্মার্টফোনটি Vivo S50t নামে পেশ করা হয়েছে। এই ফোনটি বাজারে উপস্থিত Vivo S50 স্মার্টফোনের রিব্র্যান্ডেড ভার্সন হিসাবে লঞ্চ করা হয়েছে। সবচেয়ে বড় কথা হল এই ফোনের ডিজাইন এবং বেশিরভাগ স্পেসিফিকেশন একইরকম রাখা হয়েছে। তবে স্টোরেজ এবং দামের ক্ষেত্রে পরিবর্তন দেখা যাবে। চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক Vivo S50t স্মার্টফোনের স্পেসিফিকেশন ডিটেইলস সম্পর্কে।
Vivo S50t স্মার্টফোনে 2750 x 1260 পিক্সেল রেজোলিউশন সাপোর্টেড 6.59-ইঞ্চির ফ্ল্যাট AMOLED ডিসপ্লে দেওয়া হয়েছে। এই 1.5K রেজোলিউশন স্ক্রিন 60Hz থেকে 120Hz রিফ্রেশ রেট সাপোর্ট করে। এই স্ক্রিনে 130Hz নর্মাল ইউস, 300Hz গেমিং এবং 2000Hz ইনস্ট্যান্ট টাচ স্যাম্পেলিং রেটের মতো অ্যাডভান্স ফিচার যোগ করা হয়েছে। এছাড়া এতে HDR এবং P3 ওয়াইড কালার গামুট রয়েছে।
ডিজাইনের দিক দিয়ে Vivo S50t ফোনটিতে প্রিমিয়াম ফিল পাওয়া যাবে। এছাড়া আলাদা-আলাদা কালার ভেরিয়েন্টের হিসাবে থিকনেস 7.49mm থেকে 7.59mm এর মধ্যে হতে চলেছে। অন্যদিকে ফোনের ওজন 196 থেকে 197 গ্রামের কাছাকাছি। এই স্মার্টফোনটি অত্যন্ত স্লিম এবং হালকার পাশাপাশি স্টাইলিশ ফিনিশ সহ পেশ করা হয়েছে।
প্রসেসিঙের জন্য Vivo S50t স্মার্টফোনে Qualcomm Snapdragon 8s Gen 3 প্রসেসর দেওয়া হয়েছে, ফলে ফ্ল্যাগশিপ লেভেলের পারফরমেন্স পাওয়া যাবে। এই ফোনটি Android 16 বেস্ড OriginOS 6 সহ লবঞ্চ করা হয়েছে। এক্ষেত্রে কিছুটা পরিবর্তন করা হয়েছে, এতে UFS 3.1 স্টোরেজ রয়েছে। অপরদিকে Vivo S50 ফোনে অন্য স্টোরেজ টেকনোলজি দেওয়া হয়েছে। একইসঙ্গে ফোনে LPDDR5X RAM দেওয়া হয়েছে। এই ফোন 12GB + 512GB এবং 16GB + 512GB স্টোরেজ ভেরিয়েন্টে সেল করা হবে।
ফটোগ্রাফির দিক দিয়ে Vivo S50t স্মার্টফোনটি শক্তিশালী হয়ে উঠেছে। এই ফোনের ব্যাক প্যানেলে ট্রিপল রেয়ার ক্যামেরা দেওয়া হয়েছে। এই স্মার্টফোনের সেটআপে 50MP প্রাইমারি সেন্সর (OIS), 8MP আল্ট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স এবং 50MP পেরিস্কোপ টেলিফটো লেন্স রয়েছে। বিশেষত্ব হল ফোনের ফ্রন্ট এবং রেয়ার উভয় ক্যামেরা সেটআপে ডেডিকেটেড ফ্ল্যাশ দেওয়া হয়েছে। একইভাবে সেলফি এবং ভিডিও কলের জন্য Vivo S50t স্মার্টফোনে 50MP ফ্রন্ট ক্যামেরা যোগ করা হয়েছে।
পাওয়ার ব্যাকআপের জন্য Vivo S50t ফোনে 6500mAh বড় ব্যাটারি দেওয়া হয়েছে এবং দ্রুত চার্জ করার জন্য এতে 90W ফাস্ট চার্জিং ফিচার যোগ করা হয়েছে। এছাড়া ফোনে OTG রিভার্স ওয়ার্ড চার্জিং ফিচার রয়েছে। তবে ওয়্যারলেস চার্জিং ফিচার দেওয়া হয়নি।
Vivo S50t ফোনে 3D আল্ট্রাসোনিক ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, ডুয়েল সিম, Wi-Fi 6, NFC, Bluetooth 5.4, USB Type-C পোর্ট, X-axis লিনিয়র মোটার এবং IR রিমোট কন্ট্রোলের মতো ফিচার যোগ করা হয়েছে।
চীনের বাজারে Vivo S50t ফোনের 12GB + 512GB স্টোরেজ ভেরিয়েন্ট 3,199 ইউয়ান অর্থাৎ প্রায় 44,437 টাকা এবং 16GB + 512GB স্টোরেজ ভেরিয়েন্ট 3,499 ইউয়ান অর্থাৎ প্রায় 48,604 টাকা দামে সেল করা হবে।
যারা ফ্ল্যাগশিপ পারফরমেন্স, দীর্ঘমেয়াদী ব্যাটারি লাইফ এবং পেরিস্কোপ ক্যামেরার মতো ফিচার Vivo S50 স্মার্টফোনের চেয়ে কিছুটা কম দামে কিনতে চাইছেন, তাদের জন্য লেটেস্ট Vivo S50t স্মার্টফোনটি ভালো অপশন হবে। চীনের ইউজাররা Vivo S50t স্মার্টফোনটি কিনতে পারেন।
