Vivo গত বছরের অক্টোবরে চিনা বাজারে ‘T’ series এনেছিল। এই সিরিজের অধীনে, কোম্পানি দুটি মোবাইল ফোন Vivo T1 5G এবং Vivo T1x 5G তাদের দেশীয় বাজারে লঞ্চ করেছে। তবে কোম্পানি এখন ভারতের বাজারে এই সিরিজের মধ্যে থাকা Vivo T1 5G লঞ্চ করতে প্রস্তুত। কোম্পানি আনুষ্ঠানিকভাবে জানিয়েছে যে, 9 ফেব্রুয়ারি, Vivo T1 ভারতের বাজারে পেশ করা হবে। একই সময়ে, এটাও বলা হয়েছে যে Vivo T1 ভারতে 20,000 টাকার কম বাজেটে লঞ্চ করা হবে।
Flipkart এ হবে সেল
Vivo T1 5G লঞ্চের তারিখ সম্পর্কে তথ্য দেওয়ার পাশাপাশি, কোম্পানি আরও জানিয়েছে যে, ফোন লঞ্চের পরে, এটি ই-কমার্স সাইট ‘Flipkart’-এ বিক্রি করা হবে। এছাড়াও, ফোনের বিষয়ে ফ্লিপকার্টে একটি মাইক্রোসাইট তৈরি করা হয়েছে। এই মাইক্রোসাইটে 3 ফেব্রুয়ারি থেকে ধীরে ধীরে ফোনের ফিচারগুলো প্রকাশ করা হবে।
কিছু সময় আগে প্রকাশিত রিপোর্ট অনুসারে, এই 5G ফোনটি Qualcomm Snapdragon 695 চিপসেটে লঞ্চ হবে। আপনাদের জানিয়ে রাখি যে চিনে লঞ্চ হওয়া Vivo T1-এ স্ন্যাপড্রাগন 778G চিপসেট দেওয়া হয়েছিল কিন্তু একটি মিডিয়া রিপোর্ট অনুযায়ী, Vivo T1-এর ভারতীয় মডেলে Qualcomm Snapdragon 695 চিপসেট দেওয়া হবে।
Vivo T1 5G এর স্পেসিফিকেশন
চিনে লঞ্চ হওয়া Vivo T1 5G ফোনটি কোম্পানি একটি 6.57-ইঞ্চি LCD ডিসপ্লেতে লঞ্চ করেছে। এই বেজেল-লেস স্ক্রিনের উপরের দিকে, ঠিক মাঝখানে, সেলফি ক্যামেরা দেওয়া হয়েছে। Vivo T1 Android 11 OS-এ পেশ করা হয়েছে যা অক্টা-কোর প্রসেসর সহ 6nm ফ্যাব্রিকেশনে তৈরি কোয়ালকম স্ন্যাপড্রাগন 778G চিপসেটে চলে।
ফটোগ্রাফির জন্য Vivo T1-এ ট্রিপল রিয়ার ক্যামেরা সেটআপ দেওয়া হয়েছে। ফোনের ব্যাক প্যানেলে LED ফ্ল্যাশ সহ একটি 64-মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর রয়েছে। পাশাপাশি এই মোবাইল ফোনটি 8 মেগাপিক্সেল ওয়াইড অ্যাঙ্গেল লেন্স এবং 2 মেগাপিক্সেল ম্যাক্রো লেন্স সাপোর্ট করে। সিকিউরিটির জন্য, সাইড প্যানেলে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর দেওয়া হয়েছে, পাওয়ার ব্যাকআপের জন্য, এই মোবাইলে ফাস্ট চার্জিং সাপোর্ট সহ 5,000 mAh ব্যাটারি আছে।
আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন
